ভিভো টেক মঞ্চে তাদের ‘ভি80’ সিরিজের পরিধি বিস্তার করে নতুন vivo V80 FE স্মার্টফোন লঞ্চ করেছে। ফিলিপিন্সের বাজারে vivo 5G ফোনটিতে 50MP Selfie Camera, 7000mAh battery, 90W FlashCharge, 8GB RAM এবং MediaTek Dimensity 7400-Turbo প্রসেসর দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক vivo V80 FE 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
vivo V80 FE 5G ফোনের স্পেসিফিকেশন
vivo V80 FE 5G ফোনটি অ্যান্ড্রয়েড 17 বেস্ড OriginOS 7 সহ কাজ করতে সক্ষম। প্রসেসিঙের জন্য স্মার্টফোনে MediaTek Dimensity 7400-Turbo প্রসেসর দেওয়া হয়েছে। 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.6GHz ক্লক স্পীডে রান করে। জানিয়ে রাখি ভারতে vivo T5x 5G ফোনটি একই চিপসেট সহ লঞ্চ করা হয়েছিল।
ভিভোর বক্তব্য অনুযায়ী vivo V80 FE 5G ফোনটি 1 মিলিয়নের চেয়েও বেশি আনটুটু স্কোর পেয়েছে।
হেভি প্রসেসিং চলাকালীন ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 4666mm Vapor Chamber দেওয়া হয়েছে। এই 5G ফোনটিতে 16GB Extended RAM ফিচার রয়েছে, ফলে 8GB ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর সহযোগিতায় মোট 24GB RAM পারফরমেন্সে পাওয়া যাবে। স্মুথ এবং ফাস্ট মাল্টিটাস্কিঙের জন্য ফোনে LPDDR4X RAM যোগ করা হয়েছে।
vivo V80 FE 5G ফোনটিতে 2750 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ-হোল স্টাইলের এই AMOLED স্ক্রিন U9 light-emitting ম্যাটেরিয়াল ব্যাবহার করা হয়েছে। স্মার্টফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 459PPI এবং 3000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের ডিসপ্লেতে নাইট টাইম আই প্রোটেকশন ফিচার রয়েছে, ফলে অন্ধকারে ফোন ব্যাবহার করলেও চোখ সুরক্ষিত থাকবে।
ফটোগ্রাফির জন্য vivo V80 FE 5G স্মার্টফোনে মোট 3 ক্যামেরা সেন্সর এবং তিনটি ZEISS লেন্স রয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP OIS প্রাইমারি ক্যামেরা এবং 50MP Ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 5G ফোনে 92 ডিগ্রী এফওভি সাপোর্টেড 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য vivo V80 FE 5G ফোনটিতে শক্তিশালী 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে একবার ফুল চার্জ করলে ফোনে 17 ঘন্টা পর্যন্ত নেভভিগেশন টাইম বা 15 ঘন্টা পর্যন্ত রিল স্ক্রলিং টাইম পাওয়া যাবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিং রয়েছে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য ফোনে Wi-Fi, Bluetooth 5.4 এবং NFC সহ IR blaster ফিচার দেওয়া হয়েছে। ফিলিপিন্সে ফোনটি Chill Green এবং Sparkling Gold কালার অপশনে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের দাম ঘোষণা করা হয়নি।












