গত ফেব্রুয়ারি মাসে আইকু ভারতের বাজারে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 15R লঞ্চ করেছিল। 7600mAh ব্যাটারি এবং Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ এই ফোনের স্টার্টিং প্রাইস রাখা হয়েছিল 53,999 টাকা। দীপাবলি উপলক্ষে কোম্পানির পক্ষ থেকে এই ফোনের 8GB RAM মডেলে 5,000 টাকা এবং 12GB RAM ভেরিয়েন্টে 6,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ফোনের অফার ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
iQOO 15R ফোনের দাম
iQOO 15R ফোনের 8GB RAM + 256GB Storage সহ বেস মডেলের দাম 53,999 টাকা। একইভাবে ফোনটির 12GB RAM ভেরিয়েন্ট 256GB ও 512GB স্টোরেজ মডেলে সেল করা হয় এবং এই দুটি মডেলের দাম যথাক্রমে 59,999 টাকা এবং 66,999 টাকা।
iQOO 15R ফোনের অফার
কোম্পানির পক্ষ থেকে বর্তমানে iQOO 15R ফোনের 8GB RAM মডেলে 5,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এর ফলে ফোনটির এই বেস ভেরিয়েন্ট 48,999 টাকার বিনিময়ে কেনা যাবে। একইভাবে এই ফোনের 12GB RAM মডেলে 6,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ডিসকাউন্ট সহ ফোনটির 256GB মেমরি ভেরিয়েন্ট 53,999 টাকা দামে সেল করা হচ্ছে এবং 512GB স্টোরেজ মডেলের এফেক্টিভ প্রাইস পড়বে 60,999 টাকা।
শপিং সাইট আমাজনে এই 6 হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ এই ছাড় উপভোগ করার জন্য কোনো ব্যাঙ্ক কার্ডের প্রয়োজন নেই। যে কোনো গ্ৰাহক এই ডিসকাউন্ট বেনিফিট পাবেন। অপরদিকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই ছাড় পাওয়া যাবে ব্যাঙ্ক ডিসকাউন্ট হিসাবে। HDFC ব্যাঙ্ক গ্ৰাহকরা এই ছাড় পাবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইএমআই সব ধরনের ট্রানজংশনের ক্ষেত্রেই এই বেনিফিট প্রযোজ্য।
iQOO 15R ফোনের স্পেসিফিকেশন
এই ফোনটি Android 16 বেস্ড Origin OS 6.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য iQOO 15R 5G ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট দেওয়া হয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 30,78,708 AnTuTu Score পেয়েছে। হেভি প্রসেসিং ও গেমিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 6.5k IceCore VC কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।
iQOO 15R 5G ফোনে 2750 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পেলিং রেট, 4320Hz PWM ডিমিং এবং 5000nits ব্রাইটনেস দিতে সক্ষম। এছাড়াও এই ফোনের স্ক্রিন HDR10+ সাপোর্ট করে। এই ডিসপ্লেতে আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 + IP69 রেটিং যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য iQOO 15R 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT700V প্রাইমারি OIS সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
iQOO 15R 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7600mAh ব্যাটারি রয়েছে এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 7, Bluetooth 6.0, NFC এবং IR Blaster যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 4 জেনারেশন ওএস আপডেট এবং 7 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।











