2012 সালে লঞ্চ হওয়া 91mobiles.com ভারতের অন্যতম গ্যাজেট ওয়েবসাইট এবং এই সাইটে প্রতি মাসে 25 মিলিয়ন অর্থাৎ 2.5 কোটির চেয়েও বেশি ইউজার ভিজিট করেন। এই প্ল্যাটফর্মে ইউজাররা নতুন নতুন টেকনোলোজি সম্পর্কে ছোট-বড় স্ব ধরনের আপডেট পেয়ে থাকেন, এর ফলে তাদের স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, অডিও, ওয়্যারেবল, টিভি প্রভৃতি কেনার সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হয়।
আমরা এই প্ল্যাটফর্মে টেকনোলোজি জগতের খবর কভার করে থাকি এবং স্মার্টফোন, ল্যাপটপের মতো পার্সোনাল গ্যাজেট রিভিউ করে থাকি। গোটা বিশ্বের স্মার্টফোন লঞ্চ সম্পর্কিত বিভিন্ন তথ্য সবার আগে 91mobiles.com-এর মাধ্যমেই প্রকাশিত হয়। ভারতে পার্সোনাল টেকনোলোজি সেক্টরে আমাদের এডিটোরিয়াল টীম সবচেয়ে বড় এবং আমাদের অ্যাডভান্স ডিভাইস টেস্ট ফ্যাসিলিটি এবং প্রসেস রয়েছে।
আমাদের ওয়েবসাইটে ফোন ফাইন্ডার, কম্পেয়ার এবং স্পেসিফিকেশন স্কোরের মতো বিভিন্ন দারুণ উপযোগী টুল রয়েছে, এর সাহায্যে ইউজাররা ফোন বা অন্যন্য ডিভাইস কেনার সময় কোন ডিভাইস তাদের প্রয়োজন অনুযায়ী বেস্ট হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের কাছে 10,000টিরও বেশি ডিভাইসের ডেটাবেস রয়েছে, যেখানে স্পেসিফিকেশন ডিটেইলসের পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় অনলাইন শপিং সাইটের রিয়েল-টাইম প্রাইস এবং সেল সম্পর্কিত তথ্য পাওয়া যায়। এর মাধ্যমে ইউজাররা বুঝতে পারেন তাদের কোথা থেকে কেনা উচিত।
ইউজারদের একটি সঠিক ডিভাইস সিলেক্ট করতে সাহায্য করা ছাড়াও, আমরা ডিভাইসের যথাযথ ব্যাবহারের ক্ষেত্রেও সাহায্য করে থাকি। গেমারদের জন্য, ওটিটি কন্টেন্টের ভক্তদের জন্য বা টেক প্রেমীদের জন্য, স্ব ধরনের মানুষদের জন্যই আমরা কন্টেন্ট তৈরি করি। আমরা গেমিং ও এন্টারটেইনমেন্ট সেক্টরেও উপযোগী এবং প্রাসঙ্গিক কন্টেন্টের পাশাপাশি পার্সোনাল ডিভাইস আরও ভালভাবে ব্যাবহারের জন্য টিপস এবং ট্রিক্স শেয়ার করে থাকি।
গুরুগ্রামে আমাদের 100 জনের টীম, ভারতের বিভিন্ন নামজাদা ব্র্যান্ড ও অনলাইন রিটেইলারের সঙ্গে মজবুত মেলবন্ধন এবং ভারতের সেরা 250 ওয়েবসাইটের মধ্যে স্থান পেয়ে 91mobiles একটি অন্যতম প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, যা আপনাদের পার্সোনাল টেকনোলোজি কেনাকাটা এবং এর সঙ্গে জড়িত সব ধরনের তথ্য ও প্রয়োজনের বিশেষ খেয়াল রাখে।
উদ্দেশ্য
ইউজারদের কোন ডিভাইস কেনা উচিত সেই বিষয়ে আত্মনির্ভর করা ছাড়াও, সেই ডিভাইস কিভাবে ব্যাবহার করা যাবে সেই সম্পর্কেও সাহায্য করা আমাদের উদ্দেশ্য। প্রোডাক্টিভিটি ও বিনোদন থেকে শুরু করে খেলা পর্যন্ত, স্ব সেগমেন্টেই আমরা এগিয়ে। এক্সপার্ট রিভিউয়ের ওপর ভিত্তি করে প্রোডাক্ট রিসার্চ টুল এবং ব্যাবহারিক কন্টেন্টের মাধ্যমে ডিজিটাল এক্সপেরিয়েন্স সহজ করে তোলা আমাদের লক্ষ্য। এর ফলে নতুন গ্যাজেট থেকে শুরু করে তাতে কি প্লে বা স্ট্রিম করা করা উচিত তাও জানানো হয়।