10999 টাকার বিনিময়ে 7000mAh ব্যাটারি সহ স্মার্টফোন, আজ থেকে শুরু হল Karbonn Rebel এবং Karbonn Rebel Pro ফোনের সেল

ভারতীয় মোবাইল কোম্পানি কার্বন দীর্ঘ বিরতির পর আবার দেশের বাজারে তাদের স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Karbonn Rebel এবং Karbonn Rebel Pro নামের দুটি নতুন স্মার্টফোন পেশ করা হয়েছে। আজ অর্থাৎ 4 নভেম্বর থেকে এই ফোনদুটির সেল শুরু হয়েছে। 15 হাজার টাকার চেয়ে কম দামের এই ফোষগুলির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Karbonn Rebel ফোনের দাম এবং অফার

Karbonn Rebel 4G ফোনটি 4GB RAM + 128GB Storage ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনের দাম রাখা হয়েছে 11,999 টাকা। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। এর ফলে এই ফোনের দাম পড়বে মাত্র 10,999 টাকা।

Karbonn Rebel Pro ফোনের দাম এবং অফার

Karbonn Rebel 4G ফোনটিও সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 4GB RAM + 128GB Storage সহ এই ফোনটি 12,499 টাকা দামে বাজারে আনা হয়েছে। কোম্পানি তাদের এই ফোনেও 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে। এর ফলে এই ফোনটি 11,499 টাকার বিনিময়ে কেনা যাবে। আজ থেকে শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনদুটির সেল শুরু হয়েছে।

Karbonn Rebel এবং Karbonn Rebel Pro ফোনের স্পেসিফিকেশন

Karbonn Rebel এবং Karbonn Rebel Pro ফোনদুটি Android 16 অপারেটিং সিস্টেমের ক্লিন ভার্সন সহ লঞ্চ করা হয়েছে, ফলে এতে ব্লোট ফ্রি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে উভয় ফোনে 2 জেনারেশন ওএস আপডেট এবং 2 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এই দুটি ফোনেই 2.0GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G81 প্রসেসর যোগ করা হয়েছে।

Karbonn Rebel ফোনে 6.75-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে, যা 90Hz রিফ্রেশ রেট ও 650nits ব্রাইটনেস সাপোর্ট করে। সিরিজের Karbonn Rebel Pro ফোনে 6.7-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 720nits ব্রাইটনেস সাপোর্ট করে। উভয় ফোনে পান্ডা গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Karbonn Rebel ফোনে 7000mAh ব্যাটারি রয়েছে এবং Karbonn Rebel Pro ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সিরিজের ভ্যানিলা মডেল 18W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। অপরদিকে প্রো মডেলে 20W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানি এই দুটি ফোনের সঙ্গেই বিনামূল্যে চার্জার দিচ্ছে।

ফটোগ্রাফির জন্য Karbonn Rebel 4G ফোনে f/1.8 অ্যাপারচারযুক্ত 50MP AI রেয়ার ক্যামেরা রয়েছে এবং সেলফির জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে Karbonn Rebel Pro 4G ফোনে 64MP রেয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই দুটি ফোনেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3.5mm অডিও জ্যাক রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here