Ai+ শীঘ্রই তাদের Nova সিরিজে নতুন 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে শপিং সাইট ফ্লিপকার্টে Ai+ Nova 2 Power 5G ফোনের মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে। এই পেজ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি দেশের বাজারে এই ফোনটি লঞ্চ করে দেওয়া হবে। মাইক্রোসাইটের মাধ্যমে আপকামিং ফোনটির ডিজাইন ও প্রসেসর সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্যও জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।
Ai+ Nova 2 Power 5G ফোনের ডিটেইলস
মাইক্রোসাইট অনুযায়ী Ai+ Nova 2 Power 5G ফোনটি Blue Fusion এবং Gold Blue Fusion কালার অপশনে সেল করা হবে। এই দুটি কালার মডেলেই ডুয়েল-টোন রেয়ার ডিজাইন দেখা যাবে। ফোনটির ব্যাক প্যানেলে স্কোয়ার্কেল শেপের ক্যামেরা মডিউল দেখা গেছে। এতে দুটি ক্যামেরা সেন্সরের সঙ্গে LED ফ্ল্যাশ এবং একটি সার্কুলার লাইট রয়েছে।

কোম্পানির পক্ষ থেকে Ai+ Nova 2 Power 5G ফোনের প্রসেসর সম্পর্কেও জানিয়ে দেওয়া হয়েছে। টিজারের মাধ্যমে MediaTek Dimensity 7100 প্রসেসর থাকবে বলে জানা গেছে। এই প্রসেসর 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি।
MediaTek Dimensity 7100 চিপসেটে 2.4GHz ক্লক স্পীডযুক্ত চারটি Cortex-A78 কোর এবং 2.0GHz ক্লক স্পীডযুক্ত চারটি Cortex-A55 কোর রয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Arm Mali-G610 MC2 GPU যোগ করা হবে। Ai+ Nova 2 Power 5G ফোনটি nxtQ অপারেটিং সিস্টেমে কাজ করবে। এই আপকামিং ফোনটির নামের ‘Power’ দেখে মনে করা হচ্ছে এতে বড় ব্যাটারি দেওয়া হবে। তবে কোম্পানি এখনও এই ফোনের ব্যাটারি সম্পর্কে কিছু জানায়নি।
অদূর ভবিষ্যতে Ai+ তাদের আপকামিং Nova 2 Power 5G ফোনটির আরও কিছু ডিটেইলস প্রকাশ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির দাম এবং লঞ্চ ডেট এখনও পর্দার আড়ালেই রাখা হয়েছে। ফ্লিপকার্টে ফোনটির মাইক্রোসাইট লাইভ হওয়ার ফলে মনে করা হচ্ছে শীঘ্রই এই ফোনের লঞ্চ ডেট ঘোষণা করে দেওয়া হবে। এই ফোনটি কম প্রাইস রেঞ্জে ইউজারদের জন্য একটি সুন্দর অপশন হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
Ai+ Nova 2 Power 5G ফোনটি লঞ্চ করে কোম্পানি দেশের বাজেট 5G স্মার্টফোন সেগমেন্টে আধিপত্য বিস্তার করতে চাইছে। আগামী কয়েক দিনের মধ্যেই ফোনটির দাম, ব্যাটারি, ক্যামেরা সহ অন্যান্য স্পেসিফিকেশন জানা যেতে পারে। কম বাজেটে যারা একটি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।










