Home খবর শীঘ্রই ভারতে লঞ্চ হবে Ai+ Pulse 2 FE স্মার্টফোন, ফ্লিপকার্টে লাইভ হল মাইক্রোসাইট, চারটি কালারে হতে পারে সেল

শীঘ্রই ভারতে লঞ্চ হবে Ai+ Pulse 2 FE স্মার্টফোন, ফ্লিপকার্টে লাইভ হল মাইক্রোসাইট, চারটি কালারে হতে পারে সেল

খুব তারাতারি ভারতের বাজারে Ai+ তাদের আপকামিং Pulse 2 FE স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। তবে শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম এবং মাইক্রোসাইট প্রকাশ্যে এসেছে। পরবর্তীতে কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট এবং ফিচার সম্পর্কে জানানো হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Ai+ Pulse 2 FE ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

ফ্লিপকার্টে লাইভ হল Ai+ Pulse 2 FE ফোনের মাইক্রোসাইট

ইতিমধ্যেই ফ্লিপকার্টে Ai+ Pulse 2 FE ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। এখানে ফোনের ছবির সঙ্গে ‘Notify Me’ বাটন দেওয়া হয়েছে। তবে মাইক্রোসাইটের মাধ্যমে ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানা যায়নি। তাই শীঘ্রই ভারতের বাজারে Pulse 2 FE ফোনটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

Flipkart এর মাইক্রোসাইট অনুযায়ী Ai+ Pulse 2 FE ফোনটি Black, Blue, Green এবং Purple কালার অপশনে লঞ্চ করা হবে। ফোনের রেয়ার প্যানেলে Ai+ লোগো দেওয়া হয়েছে। এটি হোয়াইট কালার অপশনে দেখা গেছে।

Ai+ Pulse 2 FE ফোনের ব্যাক প্যানেলের উপরের বাদিকের অংশে ভার্টিক্যাল ক্যামেরা মদিউল দেওয়া হয়েছে। লিস্টিঙের ছবিতে ক্যামেরা আইল্যান্ডের ভিতরে দুটি ক্যামেরা লেন্স রয়েছে। তবে এখনও পর্যন্ত ফোনের মেগাপিক্সেল বা অন্যান্য ক্যামেরা ফিচার সম্পর্কে জানানো হয়নি।

Ai+ Pulse 2 ফোনের ফিচার

নতুন Pulse 2 FE ফোনটি কোম্পানির Ai+ Pulse 2 ফোনের নতুন ভেরিয়েন্ট হতে পারে। মার্চ মাসে ভারতে Ai+ Pulse 2 ফোনটি পেশ করা হয়েছিল। ফোনটির প্রাথমিক দাম 5,999 টাকা রাখা হয়েছিল। এই ফোনটিতে 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনে 50MP প্রাইমারি রেয়ার ক্যামেরা এবং Unisoc T7250 অক্টাকোর প্রসেসর রয়েছে।

পাওয়ার ব্যাকাপের জন্য ফোনটিতে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 10W ওয়্যারড চার্জিং ফিচার সাপোর্ট করে। এই Pulse 2 FE ফোনটিতে কেমন ফিচার দেওয়া হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি।

Ai+ Nova 2 Power ফোনের স্পেসিফিকেশন

19 সেপ্টেম্বর Ai+ এর পক্ষ থেকে Nova 2 Power ফোনটি ভারতে পেশ করা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি সেল করা হচ্ছে।

Ai+ Nova 2 Power ফোনটিতে 7,000mAh লিথিয়াম-পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। ফোনটি 6GB + 128GB এবং 8GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনে MediaTek Dimensity 7100 প্রসেসর সহ nxtQ OS রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 48MP প্রাইমারি ক্যামেরা যোগ করা হয়েছে।

আপাতত Ai+ Pulse 2 FE ফোনের লঞ্চ ডেট সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। ফ্লিপকার্টে ফোনটির মাইক্রোসাইট লঞ্চের পর, শীঘ্রই ফোনের লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হবে বলে আশা করা হচ্ছে।