Ai+ Smartphone তাদের AIoT ইকোসিস্টেমের অধীনে NovaPods এবং NovaWatch ডিভাইস লঞ্চ করেছে। একইসঙ্গে কোম্পানি তাদের আপকামিং ফোনের সিরিজের লঞ্চ সম্পর্কে জানিয়েছে। আগামী 2 মার্চ এই সিরিজে প্রথম Ai+ Pulse 2 ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে Pulse 2 ফোনটি কোম্পানির “প্রত্যেকের কাছে টেকনোলজি পৌঁছানোর” লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ হতে চলেছে এবং এই ফোনটি লো বাজেট প্রাইস সেগমেন্টে লঞ্চ করা হবে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
কোম্পানি ঘোষণা করেছে আগামী 2 মার্চ Ai+ Pulse 2 ফোনটি Nova 2 সিরিজের আগে বাজারে লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি ইউজারদের ‘সহজ, স্মুথ এবং কনফিডেন্স-বিল্ডিং’ এক্সপিরিয়েন্স দেওয়া জন্য ডিজাইন করা হয়েছে। আপকামিং Pulse 2 ফোনটিতে 50MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এর সাহায্যে আলাদা-আলাদা লাইটিং কন্ডিশনে দুর্দান্ত ফটোগ্রাফি করা যাবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি সেল করা হবে। এই সাইটের মাধ্যমে ফোনের মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে।
Ai+ Pulse 2 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হবে বলে জানা গেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী সেগমেন্টের এই ফোনটিতে সবচেয়ে স্লিম ডিজাইন সহ 6000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারিতে সারাদিনের ব্যাবহারের পরও ভালো ব্যাকআপ পাওয়া যাবে। এই ফোনটি Android 16 বেসড NxtQuantum OS সহ লঞ্চ করা হবে। অর্থাৎ ইউজাররা একইসঙ্গে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন এবং কাস্টমা উপভোগ করতে পারবেন। এখনও পর্যন্ত ফোনের দাম সম্পর্কে জানা যায়নি, তবে কোম্পানি আগের ধারা বজায় রেখে ফোনটি কম দামে লঞ্চ করতে পারে।
কোম্পানির পক্ষ থেকে AIoT ইকোসিস্টেম সম্পর্কে জানানো হয়েছে আগামী 27 ফেব্রুয়ারি দুপুর 12 টা থেকে ফ্লিপকার্টের মাধ্যমে NovaPods এবং NovaWatch প্রোডাক্টগুলি সেল করা হবে। NovaPods সিরিজে Go, Pro এবং Clips মডেলগুলি রয়েছে। এগুলির প্রাথমিক দাম প্রায় 699 টাকা থেকে 3,999 টাকা পর্যন্ত রাখা হতে পারে। অন্যদিকে NovaWatch Active, NovaWatch Kids 4G এবং Ai+ Wearbuds এর মতো ওয়্যারলেস ডিভাইসগুলির দাম 2,499 টাকা থেকে 7,999 টাকার মধ্যে হতে পারে।
Ai+ Smartphone এর CEO এবং NxtQuantum Shift Technologies এর প্রতিষ্ঠাতা মাধব শেঠের বক্তব্য অনুযায়ী এক বছরের চেয়েও কম সময়ের মধ্যে ব্র্যান্ডটি প্রায় দশ লক্ষ ইউজারদের বিশ্বাস অর্জন করেছে। তাই এবার কোম্পানি শুধুমাত্র স্মার্টফোনেই সীমাবদ্ধ না থেকে তাদের ইকোসিস্টেমকে আরও বড় করার পরিকল্পনা করছে। ভবিষ্যতে কোম্পানি মিউজিক, মুভমেন্ট, হেলথ এবং পরিবারের সিকিউরিটির প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে নিজেদের ইকোসিস্টেমের অংশ করতে চলেছে।
সম্প্রতি কোম্পানির AIoT ডিভাইসটি লঞ্চ করা হয়েছে, তবে যারা কম দামে ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা 2 মার্চ লঞ্চ পর্যন্ত আপকামিং Pulse 2 ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আমরা লঞ্চের দিন এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
