Home খবর Airtel 5G Plus : এই স্মার্টফোনগুলিতে পাওয়া যাবে Airtel 5G পরিষেবা, দেখে নিন আপনার ফোন লিস্টে আছে কি না

Airtel 5G Plus : এই স্মার্টফোনগুলিতে পাওয়া যাবে Airtel 5G পরিষেবা, দেখে নিন আপনার ফোন লিস্টে আছে কি না

ভারতে অফিসিয়ালি Airtel 5G Plus লঞ্চ করে দেওয়া হয়েছে এবং দিল্লি, চেন্নাই, হায়দেরাবাদ, বারানসি, শিলিগুড়ি, নাগপুর, মুম্বাই ও বেঙ্গালুরু মোট আটটি শহরে ইতিমধ্যে ইউজারদের ব্যাবহারের জন্য Airtel 5G সার্ভিস চালু করে দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যতদিন না গোটা দেশে 5G সার্ভিস রোলআউট হচ্ছে ততদিন এই 8টি শহরে গ্রাহকরা তাদের বর্তমান ডেটা প্ল্যানের সঙ্গেই হাই স্পীড Airtel 5G Plus এর আনন্দ উপভোগ করতে পারবেন। এয়ারটেল গ্রাহকদের 5G অ্যাক্সেস করার জন্য তাদের সিম আপগ্রেডও করার প্রয়োজন নেই। তবে ইউজারদের কাছে একটি 5G Phone থাকা আবশ্যক। এই কারণে কোম্পানি তাদের ওয়েবসাইটে সেইসব ফোনের নাম উল্লেখ করে দিয়েছে যেগুলি ব্যাবহার করে Airtel 5G Service উপভোগ করা যাবে। পাঠকদের সুবিধার্থে এই পোস্টে আমরা সেইসব ফোনের নামের লিস্ট উল্লেখ করে দিলাম। আরও পড়ুন: Airtel এবং Jio শুরু করল 5G পরিষেবা, ভারত সহ এইসব দেশগুলিতে রকেটের স্পিডে চলবে 5G ইন্টারনেট পরিষেবা

এইসব স্মার্টফোনে Airtel 5G সাপোর্ট করবে

জানিয়ে রাখি স্মার্টফোন নির্মাণকারী কোম্পানিগুলিকে একটি OTA আপডেট দিতে হবে যার ফলে ফোন 5G সাপোর্ট করবে। জানিয়ে রাখি বর্তমানে কিছু ফোন 5G রেডি আছে এবং কিছু ফোনে আপডেট পাওয়া এখনও বাকি। তাই এয়ারটেল তাদের ওয়েবসাইটে Airtel 5G কম্প্যাটিবল ফোনের লিস্ট জারি করেছে।

Airtel 5G Plus compatible phones (brand-wise)

Samsung (5G ready)

(Software update awaited)

Xiaomi, Redmi and POCO (5G Ready)

Apple (Software update awaited)

Realme (5G Ready)

OnePlus (5G Ready)

OnePlus (Software update awaited)

OPPO (5G Ready)

OPPO (Software update awaited)

vivo and iQOO (5G Ready)

Note: জানিয়ে রাখি এয়ারটেল এখনও পর্যন্ত মোটোরোলা এবং গুগলের কোনো ফোন তাদের লিস্টে যোগ করেনি। হয়তো কোম্পানিগুলির সমস্ত ফোনেই এখনও আপডেট দেওয়া বাকি তাই। নতুন কোনও খবর পেলে আমরা আমাদের ওয়েবসাইটে জানিয়ে দেব। আরও পড়ুন: এবার থেকে ফোনেই উপভোগ করতে পারবেন ক্রিকেট ম্যাচের আনন্দ, জেনে নিন ক্রিকেট ম্যাচ লাইভ দেখার উপায়

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন