Home খবর IPL প্রেমীদের জন্য সুখবর! Airtel নিয়ে এসেছে সস্তা স্পেশাল প্ল্যান

IPL প্রেমীদের জন্য সুখবর! Airtel নিয়ে এসেছে সস্তা স্পেশাল প্ল্যান

গত 22 মার্চ থেকে IPL 2024 শুরু হয়ে গেছে। এই উপলক্ষে Airtel তাদের ইউজারদের জন্য স্পেশাল অফার পেশ করেছে। ক্রিকেট প্রেমীদের জন্য Airtel IPL Bonanza offers প্ল্যান পেশ করেছে এবং আইপিএল ম্যাচের ভক্তদের এই প্ল্যানের দৌলতে সবচেয়ে বেশি লাভ হবে। জানিয়ে রাখি জিও সিনেমাতে সমস্ত আইপিএল ম্যাচ ফ্রিতে দেখা যাবে। তবে Airtel এর এই সস্তা ডেটা প্ল্যানে কোনও বাঁধা ছাড়াই ম্যাচ দেখা যাবে। এই প্ল্যান সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Airtel এর নতুন প্ল্যান

Airtel তাদের ইউজারদের জন্য 39 টাকা, 49 টাকা এবং 79 টাকা দামের তিনটি নতুন প্ল্যান পেশ করেছে। এই প্ল্যানগুলি মূলত ক্রিকেট ফ্যানদের জন্য পেশ করা হয়েছে এবং এতে আনলিমিটেড ডেটা সহ বেশ কিছু বেনিফিট পাওয়া যাবে।

এয়ারটেল ডিটিএস গ্রাহকদের আইপিএল এক্সপেরিয়েন্স আরও সুন্দর করে তোলার জন্য এয়ারটেল ডিজিটাল টিভি বর্তমান আইপিএল 2024 সিজনের জন্য স্টার স্পোর্টসের সঙ্গে হাত মিলিয়েছে। এই পার্টনারশিপের কারণে এয়ারটেল ডিজিটাল টিভি স্টার স্পোর্টসের অত্যাধুনিক 4K পরিষেবা দিতে সক্ষম হবে। আর এই পুরো ঘটনায় ক্রিকেট প্রেমীরা এই ক্রিকেট মরশুমে আরও বেশি আনন্দ উপভোগ করতে পারবেন।