Home খবর TENAA সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Realme 13+ 5G স্মার্টফোন, জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন

TENAA সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Realme 13+ 5G স্মার্টফোন, জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন

গত মাসে রিয়েলমি ভারতীয় বাজারে তাদের 13 প্রো সিরিজ লঞ্চ করেছিল। এবার প্রো মডেলের লো ভার্সন 13 সিরিজ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের অধীনে Realme 13 5G এবং Realme 13 Plus 5G স্মার্টফোন পেশ করা হতে পারে। সম্প্রতি TENAA সার্টিফিকেশন সাইটে এই ফোনদুটির মধ্যে প্লাস মডেলটি লিস্টেড হয়েছে বলে জানা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে স্মার্টফোনটির ইমেজ এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি লিস্টিং সম্পর্কে।

Realme 13 Plus 5G এর স্পেসিফিকেশন (TENAA লিস্টিং)

Realme 13 Plus 5G এর ডিজাইন (TENAA লিস্টিং)

উপরোক্ত ইমেজ অনুযায়ী আপকামিং ফোনটির ডিজাইন আগের মডেল 13 প্রো সিরিজের মতোই দেখাচ্ছে। এই ফোনটির ব্যাক প্যানেলে বড়ো সার্কুলার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। লিস্টিং অনুযায়ী এই ফোনটির ডায়মেনশন 161.7 x 74.7 x 7.6 মিমি এবং ওজন 185 গ্রাম হবে বলে জানা গেছে।