Home খবর খরচ বাড়ল Amazon Prime এর, এখন থেকে পছন্দের ওয়েব সিরিজ দেখার জন্য দিতে হবে আগের চেয়ে বেশি দাম

খরচ বাড়ল Amazon Prime এর, এখন থেকে পছন্দের ওয়েব সিরিজ দেখার জন্য দিতে হবে আগের চেয়ে বেশি দাম

Highlights

Amazon তাদের ভারতীয় ইউজারদের জন্য নিরাশা বয়ে এনেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের Prime Membership এর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এখন থেকে তাদের কন্টেন্ট উপভোগের জন্য বেশি খরচা করতে হবে। এর আগে 2021 এর ডিসেম্বর মাসে আমাজন প্রাইমের বার্ষিক প্ল্যানের দাম বারিয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে তাদের মাসিক প্ল্যানের দাম বাড়ানো হয়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে Prime Video প্ল্যাটফর্মে ফিল্ম এবং ওয়েব সিরিজ দেখার খরচাও বেড়ে গেছে। আরও পড়ুন: মাত্র 6,499 টাকায় স্মার্ট টিভি আনছে এই কোম্পানি! 1 মে ভারতে লঞ্চ হবে ফোনের থেকেও লো বাজেট এই টিভি

কতটা বাড়ল আমাজন প্রাইমের দাম?

নতুন আমাজন প্রাইম মেম্বারশিপের দাম

পুরনো আমাজন প্রাইম মেম্বারশিপের দাম

আমজনের পক্ষ থেকে এক মাস এবং তিন মাসের প্ল্যানের দাম বাড়ানো হয়েছে। প্ল্যাটফর্মের 1 মাসের প্ল্যানের দাম আগে 179 টাকা ছিল এখন বাড়িয়ে 299 টাকা করে দেওয়া হয়েছে। একইভাবে প্রাইম ভিডিওর 3 মাসের প্ল্যানের দাম 459 টাকা থেকে বাড়িয়ে 599 টাকা করে দেওয়া হয়েছে। তবে এই প্ল্যাটফর্মের বার্ষিক প্ল্যানের ক্ষেত্রে 2021 সালে নির্ধারিত দামই ধার্য রয়েছে। আরও পড়ুন: লিক হল JioCinema সাবস্ক্রিপশন প্ল্যানের ডিটেইলস, প্রারম্ভিক দাম মাত্র 2 টাকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন