আজকের দিনে দাঁড়িয়ে ভারতে বিভিন্ন OTT প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্স, আমাজন প্রাইম ও জি5 যথেষ্ট জনপ্রিয়তা লাভ করছে। আপনিও যদি ওটিটি প্ল্যাটফর্মে ভিডিও ও শো দেখার শৌখিন হয়ে থাকেন তবে Amazon Prime Video একটি সুন্দর অফার নিয়ে এসেছে। আসলে Amazon Prime Video এর সাবস্ক্রিপশন নিলে গ্ৰাহকরা 50 শতাংশ ছাড় পাবেন। আমাজন প্রাইমের এক বছর বা 3 মাসের মেম্বারশিপ নিলে এই অফার উপভোগ করা যাবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে পাওয়া যাবে এই অফারের সুবিধা এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।
Youth offer
Amazon Prime Video এর এই অফার ইয়ুথদের জন্যই পেশ করা হয়েছে। এই অফারটি শুধুমাত্র 18 বছর থেকে 24 বছরের মাঝের বয়সীদের জন্য। জানিয়ে রাখি Amazon Prime Video এর বার্ষিক প্ল্যানের দাম 999 টাকা। অফারে 50 শতাংশ ক্যাশব্যাক দিয়ে এই প্ল্যানের দাম 499 টাকা হয়ে যাচ্ছে। একইভাবে তিন মাসের প্ল্যানের ক্ষেত্রে 329 টাকা দামের প্ল্যান 50 শতাংশ ক্যাশব্যাক দিয়ে 165 টাকা দাম দিতে হবে।
কিভাবে পাওয়া যাবে ক্যাশব্যাক?
50 শতাংশ ক্যাশব্যাক পাওয়ার জন্য প্রথমে প্ল্যানের পুরো দামই দিতে হবে। এরপর Age Verification করার জন্য এসএমএস বা ইমেইল পাঠানো হবে। বয়স ভেরিফাই করার জন্য কিছু ডকুমেন্ট জমা করতে বলা হবে। বয়স ভেরিফাই হয়ে যাওয়ার পর ইউজারের Amazon Pay অ্যাকাউন্টে 50 শতাংশ দাম ক্রেডিট করে দেওয়া হবে।
বিনামূল্যে পাওয়া যাবে 30 দিনের ট্রায়াল
Amazon এর বক্তব্য অনুযায়ী বয়স ভেরিফাই করতে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। 50 শতাংশ ক্যাশব্যাকের সুবিধা পাওয়ার জন্য আগে ইউজাররা 30 দিনের ফ্রি ট্রায়াল অফার উপভোগ করতে পারবেন।
Amazon Prime Subscription
মেম্বারশিপ নেওয়ার সঙ্গে সঙ্গে আমাজন থেকে ফ্রি ও ফাস্ট ডেলিভারি ছাড়াও আমাজনের এক্সক্লুসিভ ডীলস ও অ্যাড ফ্রি মিউজিকের সুবিধা পাওয়া যায়। এছাড়া জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার কাছে এমন কিছু প্ল্যান আছে যেগুলি রিচার্জ করলে বিনামূল্যে আমাজন প্রাইমের সাবস্ক্রিপশন পাওয়া যায়। টেলিকম কোম্পানির এইসব প্ল্যানে ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন ছাড়াও ফ্রি ভয়েস কল ও এসএমএস পাওয়া যায়।
Amazon Prime Membership plan
এক কোয়ার্টার অর্থাৎ তিন মাস বা এক বছরের জন্য Amazon Prime এর মেম্বারশিপ নেওয়া যায়। আমাজন প্রাইমের কোয়ার্টার এবং অ্যানুয়াল প্ল্যানের দাম যথাক্রমে 329 টাকা এবং 999 টাকা।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
