টেক জগতের অন্যতম স্বনামধন্য কোম্পানি অ্যাপেল তাদের আগামী স্মার্টফোন সিরিজ লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজে কোম্পানি iPhone 12 লঞ্চ করবে। কয়েক দিন আগের একটি রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানি এই ফোনের সঙ্গে ইয়ারপড এবং চার্জার দেবে না। এবার একটি নতুন রিপোর্টে iPhone 12 এর বেস ভেরিয়েন্টের দাম সম্পর্কে জানা গেছে। এই রিপোর্ট পেশ করেছেন MacRumors এর অ্যানালিস্ট Jeff Pu। রিপোর্ট অনুযায়ী এই এন্ট্রি লেভেল মডেলের দাম পুরোনো জেনারেশনের চেয়ে 50 ডলার বেশি হবে।
দাম
রিপোর্ট থেকে জানা গেছে iPhone 12 এর বেস ভেরিয়েন্টের দাম 749 ডলার (প্রায় 54,800 টাকা) হবে। কোম্পানি এই সিরিজে iPhone 12, iPhone 12 Max, iPhone 12 Pro iPhone 12 Pro Max নামে চারটি ফোন লঞ্চ করবে। তবে কোম্পানির পক্ষ থেকে এবিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে এই বছর সেপ্টেম্বর মাসে কোম্পানি নতুন আইফোন লঞ্চ করতে পারে।
স্পেসিফিকেশন
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আইফোন 12 এ পাঁচটি ক্যামেরা দেওয়া হবে। এই ফোনের ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করবে। এই সিরিজের ফোনে বড় ব্যাটারী দেওয়া হতে পারে। সিরিজের বেস ভেরিয়েন্টে কোম্পানি 5.4 ইঞ্চির OLED ডিসপ্লে, A14 চিপসেট, 5জি কানেক্টিভিটি এবং ডুয়েল ক্যামেরা সেটআপ দিতে পারে।
লঞ্চ হবে চারটি মডেল
আগেই বলেছি এই সিরিজে কোম্পানি iPhone 12, iPhone 12 Max, iPhone 12 Pro এবং iPhone 12 Pro Max নামে চারটি ফোন লঞ্চ করা হবে। এই ফোনগুলি 5.4 ইঞ্চি, 6.1 ইঞ্চি এবং 6.7 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। আবার কয়েক দিন আগের একটি ভিডিও লিক অনুযায়ী iPhone 12 এবং iPhone 12 Max এ ডুয়েল রেয়ার ক্যামেরা এবং iPhone 12 Pro ও iPhone 12 Pro Max এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
