Home খবর Apple সম্পর্কে বড় খবর, চীন ছেড়ে ভারতে আসছে 6টি নতুন প্রোডাকশন লাইন

Apple সম্পর্কে বড় খবর, চীন ছেড়ে ভারতে আসছে 6টি নতুন প্রোডাকশন লাইন

Apple সম্পর্কে কয়েক দিন আগে একটি খবর শোনা যায় যে কোম্পানি ভারতে শুধুমাত্র তাদের ম‍্যানুফ‍্যাকচারিং ক‍্যাপাসিটি ও প্রোডাকশন বাড়ানোর কথাই ভাবছে না, ইতিমধ্যে তাদের ফ্ল‍্যাগশিপ ফোন iPhone 11 এর কাজ‌ও ভারতে শুরু হয়ে গেছে। শোনা গিয়েছিল আইফোন 11 এর সঙ্গে সঙ্গে আগামী দিনে অ্যাপেল তাদের iPhone SE 2020 ফোনটিও ভারতেই তৈরি করবে। এবার অ্যাপেল সম্পর্কে একটি বড় খবর পাওয়া গেছে। জানা গেছে কোম্পানি চীনে অবস্হিত তাদের পুরো প্রোডাকশন লাইন বন্ধ করে ভারতে আনতে চলেছে এবং আগামী দিনে শুধুমাত্র আইফোন নয় বরং iPad, iMac ও MacBook পর্যন্ত ‘Made In India’ হবে।

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Apple তাদের চীনের প্রোডাকশন শিফট করে ভারতে আনতে চাইছে। TOI এর রিপোর্ট অনুযায়ী অ্যাপেল প্রায় তাদের ছয়টি প্রোডাকশন লাইন চীনে বন্ধ করে ভারতে নিয়ে আসার পরিকল্পনা করছে। আশা করা হচ্ছে ভারতে এইসব প্রোডাকশন লাইনগুলি চালু হ‌ওয়ার পর এতে আইফোন ছাড়াও আইপ‍্যাড, আইম‍্যাক ও ম‍্যাকবুক পর্যন্ত তৈরি করা হবে।

পাওয়া যাবে 55,000 চাকরি

ভারতে বিখ্যাত আমেরিকান কোম্পানি Apple এর প্রোডাকশন লাইন তৈরি হলে গোটা বিশ্বে যে শুধুমাত্র ভারতে তৈরি আইফোন ও গ‍্যাজেট বিক্রি হবে তাই নয়, পাওয়া যাবে দেশের বিভিন্ন অংশে কয়েক হাজার চাকরিও। মিডিয়া রিপোর্ট অনুযায়ী অ্যাপেল চীনে প্রোডাকশন বন্ধ করে ভারতে শুরু করার পর প্রায় 55,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।

সস্তায় পাওয়া যাবে Apple প্রোডাক্ট

ইতিমধ্যে অ্যাপেল ভারতে তাদের ফ্ল‍্যাগশিপ ফোন iPhone 11 এর প্রোডাকশন শুরু করে দিয়েছে। অন্য দেশ থেকে iPhone 11 ইম্পোর্ট করালে প্রায় 22 শতাংশ অতিরিক্ত কর দিতে হতো। এই করের দাম যোগ করার পরেই ভারতের মার্কেটে iPhone 11 সেল করা হতো। এখন দেশের মাটিতে ফোনটি তৈরি করার ফলে অতিরিক্ত ইম্পোর্ট ডিউটি দিতে হচ্ছে না এবং এর প্রভাব সরাসরি দেখা যাবে ফোনটির দামের ওপর। আগামী দিনে iPhone 11 এর দাম প্রায় 10,000 টাকা কমে যাবে বললে খুব একটা হয়তো ভুল বলা হবে না।

জানিয়ে রাখি চেন্নাই শহরের কাছে চিত্তুর এলাকায় ফোনটি তৈরি করা হচ্ছে। ইটি টেকের খবর অনুযায়ী অ্যাপেল iPhone 11 তৈরির জন্য Foxconn কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছে এবং ফক্সকন ইতিমধ্যে iPhone 11 এর প্রোডাকশন‌ও শুরু করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী চেন্নাই ও অন্ধ্রপ্রদেশের কিছু রিটেইলারকে বিক্রির জন্য ভারতে তৈরি iPhone 11 দেওয়া হয়েছে।