Home খবর Apple Watch ​বাঁচালো মহিলার জীবন, হার্ট অ্যাটাক আসায় দিল সতর্কতা, সময় থাকতে হাসপাতালে পৌছে পেল চিকিৎসা

Apple Watch ​বাঁচালো মহিলার জীবন, হার্ট অ্যাটাক আসায় দিল সতর্কতা, সময় থাকতে হাসপাতালে পৌছে পেল চিকিৎসা

Apple সম্পর্কে সর্বদাই বলা হয় যে কোম্পানি কখনো নিজের কোয়ালিটি খারাপ করে না। iPhone, iPad আর iWatch থেকে শুরু করে অন‍্যান‍্য প্রোডাক্ট অ্যাপেল বেস্ট বানায় যা অতুলনীয় ফিচার্স যুক্ত হয়। অ্যাপেলের এই প্রশংসা আমরা নিজের ইচ্ছায় করছি না বরং আমাদের সামনে এরকম একটি ঘটনা এসেছে যেখানে অ্যাপেদের বেস্ট কোয়ালিটির উদাহরণ পেশ করা হয়েছে। খবর শোনা গেছে যে Apple Watch পড়া এক মহিলার হার্ট অ্যাটাক এসেছিল, যার তথ্য অ্যাপেল ওয়াচ সঠিক সময়ে দিয়ে তাকে হাসপাতালে পৌছে তার জীবন বাঁচায়।

এই হলো পুরো ঘটনা

এই ঘটনা হলো মিচিগান এর যার খবর বিদেশি মিডিয়া রিপোর্টে‌র মাধ্যমে পাওয়া গেছে। রিপোর্ট অনুযায়ী ডায়নে ফেনস্ট্রা নামের এক মহিলা Apple Watch পড়ে নিজের কাজে মত্ত ছিলেন। হঠাৎ তার ওয়াচ নোটিফিকেশন দেয় যে মহিলার হার্ট রেট অস্বাভাবিক রূপে বাড়ছে। ডায়নে এটি দেখে হন কারন তিনি কোনো ব‍্যায়াম করেনি শুধু কয়েক কদম চলেছে। অ্যাপেল ওয়াচে মহিলার হৃদস্পন্দন 169 বিট প্রতি মিনিট আসছিল।

অবাক হয়ে ডায়নে যখন তার স্বামী‌কে জানায় তখন তারা দুজনেই অতি দ্রুত হাসপাতালে‌র উদ্দেশ্যে র‌ওনা হয়। হাসপাতাল পৌছালে ডাক্তার যখন ইকেজি করে তখন জানা যায় যে ওই মহিলার হার্ট অ্যাটাক এসেছিল আর ডায়নে এই কথা জানতেন‌ও না যে তার অতিরিক্ত হৃদস্পন্দন এর কারন তার হৃদরোগ। ডায়নে Apple Watch এর ধন্যবাদ জ্ঞাপন করে বলেন যে যদি ওয়াচ‌টি সঠিক সময়ে সতর্ক না করতো তাহলে তারা সঠিক সময়ে হাসপাতালে পৌছাতে পারতেন না আর তার মৃত্যু‌ও হতে পারতো।

Apple Watch আগেও বাঁচিয়েছে একজনের জীবন

আগেও একবার আমেরিকাতে একটি 28 বছরের যুবকের জীবন অ্যাপেল ওয়াচের কারনে বেঁচেছিল। জেম্স প্রূন্ডেসিয়ানো হার্টশন উডস পার্কের উচুঁ জায়গায় ঘুরতে যাচ্ছিলো তখন ভারসাম্য হাড়িয়ে তিনি গাছপালায় পেচিয়ে নিচের নদীতে গিয়ে পড়েন। এই ঘটনায় জেম্স নদীতে থাকা পাথরে পড়ে আহত হন। কিন্তু যেই তিনি নিচে পড়েছিলেন তার হাতে থাকা অ্যাপেল ওয়াচের ‘ফল ডিটেকশন’ ফিচার অ্যাক্টিভ হয়ে যায়।

এমারজেন্সি পরিস্থিতি বুঝে ওয়াচ 911 অর্থাৎ পুলিশ নাম্বারে কল করে। ঘটনার তথ্য জানতে পারায় পুলিশ ঘটনাস্থলে পৌছায় আর জেম্সকে খুজে তাকে সেখান থেকে বেড় করে আর হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার পরে জেম্স বলেছিলেন যে তার নিজের মধ্যে বাঁচার কোনো আশা ছিল না, কিন্তু Apple Watch এর ফিচারের কারনে তিনি বেঁচে গেছেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন