Home খবর দাম কমল ASUS ROG Phone 3 এর, কোম্পানি প্রাইস কাট করেছে সবকটি ভেরিয়েন্টের

দাম কমল ASUS ROG Phone 3 এর, কোম্পানি প্রাইস কাট করেছে সবকটি ভেরিয়েন্টের

মোবাইল গেমারদের যদি জিজ্ঞাসা করা হয় যে গেম খেলার জন্য কোন ফোন বেস্ট, তবে নিঃসন্দেহে বেশিরভাগ মানুষের উত্তর হবে ASUS ROG Phone 3। এই ফোনটি সবাই ব‍্যবহার না করলেও এর বিশেষত্ব সম্পর্কে কম বেশি সবাই জানে। শক্তিশালী ফিচারযুক্ত এই ফোনটিকে আরও সুলভ করে তোলার জন্য কোম্পানি ফোনটির দাম সরাসরি 3,000 টাকা কমিয়ে দিয়েছে। প্রাইস কাটের পাশাপাশি ফোনটির কেনাকাটায় পাওয়া যাচ্ছে আকর্ষণীয় অফার।

ভারতে ASUS ROG Phone 3 ফোনটি তিনটি ভেরিয়েন্টে সেল করা হয়। কোম্পানির পক্ষ থেকে এই তিনটি ভেরিয়েন্টের দাম‌ই 3,000 টাকা করে কমানো হয়েছে। প্রাইস কাটের পর 49,999 টাকা দামের 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট এখন 46,999 টাকা দামে সেল করা হচ্ছে। এক‌ইভাবে ফোনটির 12 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 52,999 টাকার বদলে 49,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এছাড়া ফোনটির সবচেয়ে বড় ভেরিয়েন্ট 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজসহ আগে 57,999 টাকা দামে সেল করা হত, যার দাম এখন 54,999 টাকা হয়ে গেছে।

প্রাইস কাট ছাড়াও ASUS ROG Phone 3 এর কেনাকাটার ওপর কোম্পানির পক্ষ থেকে আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে। কোম্পানি তাদের এই দুর্দান্ত ফোনের সবকটি ভেরিয়েন্ট নো কস্ট ইএম‌ইউআইয়ের মাধ্যমে সেল করছে এবং 3 মাস, 6 মাস ও 9 মাসের সহজ কিস্তির বিনিময়ে এই ফোনটি এখন নিজের করা যায়। এছাড়া আগামী 4 নভেম্বর পর্যন্ত শপিং সাইট ফ্লিপকার্ট থেকে ফোনটি কেনার সময় অ্যাক্সিস ব‍্যাঙ্কের কার্ড ব্যবহার করলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে।

ASUS ROG Phone 3

কোম্পানির পক্ষ থেকে Asus ROG Phone 3 ফোনটি 2340 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.59 ইঞ্চির এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি 144 হার্টস রিফ্রেসরেট ও 270 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেটে কাজ করে। এই স্ক্রিন ইন ডিসপ্লে যুক্ত এবং এতে 2.5ডি কর্নিং গোরিলা গ্লাস 6 এর প্রোটেকশন আছে। Asus ROG Phone 3 এর ব‍্যাক প‍্যানেলে নোটিফিকেশন ও অন‍্যান‍্য কারণে জ্বলার জন্য RGB লাইটিং দেওয়া হয়েছে।

Asus ROG Phone 3 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা 3.1 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত 64 বিট অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকমের 7 এন‌এম টেকনিকে তৈরি স্ন‍্যাপড্রাগন 865+ চিপসেটে রান করে। হাই কোয়ালিটি গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো।650 জিপিইউ দেওয়া হয়েছে। হেভি গেমিঙের সময় ফোন যাতে বেশি গরম না হয় তাই Asus ROG Phone 3 তে গেমকুল 3 কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে টাচ সেন্সিটিভ আল্ট্রাসনিক বাম্পার/শোল্ডার বাটন এয়ার ট্রিগারের মতো অ্যাডভান্স ফিচার যোগ করা হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য Asus ROG Phone 3 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের Sony IMX686 প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Asus ROG Phone 3 তে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন