Home খবর PUBG এর মতো এবার BGMI ব্যান হওয়ায় গেমারদের মধ্যে চাঞ্চল্য, নেপথ্যে কি কারণ?

PUBG এর মতো এবার BGMI ব্যান হওয়ায় গেমারদের মধ্যে চাঞ্চল্য, নেপথ্যে কি কারণ?

BGMI Ban In India : ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (BGMI) এবার গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে ডাউনলোড করার জন্য উপস্থিত নেই। রিপোর্ট অনুযায়ী সরকারের নির্দেশের পর এই গেমটি ভারতে নিষিদ্ধ করা হয়েছে (BGMI banned in India)। যদিও আমরা নিশ্চিতভাবে জানি না, BGMI নিষেধাজ্ঞাকে PUBG মোবাইলের সাথে সমান ভাবে যুক্ত করা যায়, যা গত বছর তার চীনা অ্যাপ হওয়ায় নিষিদ্ধ করা হয়েছিল। দ্য হিন্দুর একটি রিপোর্টে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর রাজ্যসভায় একটি লিখিত রিপোর্ট জমা দেওয়ার সময় বলেছিলেন, এমন অভিযোগ রয়েছে যে এই নিষিদ্ধ অ্যাপটি নতুন অবতারে একই কাজ করছে যা PUBG করছে, তাই তদন্তের জন্য গৃহ মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে BGMI PUBG মোবাইলের একটি রিব্র্যান্ডেড ভার্সন ছাড়া আর কিছুই নয়।

কেন নিষিদ্ধ হল BGMI?

ভারতে BGMI নিষিদ্ধ করার পেছনে কোনো সুস্পষ্ট কারণ নেই। সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, PUBG-এর মতো একটি অনলাইন গেম নিয়ে বিবাদের জেরে 16 বছরের একটি ছেলে তার মাকে গুলি করে হত্যা করেছে। ঘটনার তদন্ত করছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী।

আপনাদের জানিয়ে রাখি যে Krafton Inc, PUBG নিষেধাজ্ঞার পরে মার্কেটে BGMI চালু করেছিল, যেখানে কিছু পরিবর্তন থাকলেও এতে PUBG এর বিশেষত্ব অন্তর্ভুক্ত ছিল। সেইজন্যই এটি গেমটি রিমুভ করে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

PUBG New State ডাউনলোড করতে পারবেন

BGMI অ্যাপ মার্কেটপ্লেস থেকে সরিয়ে দেওয়ার পরে এবার Craften-এর নতুন-যুগের গেম PUBG New State, Google Play Store এবং App Store-এ ডাউনলোডের জন্য উপলব্ধ রয়েছে। PUBG New State বা শুধু New State, BGMI-এর অনুরূপ গেমপ্লে অফার করে, তবে এর গ্রাফিক্স আরও উন্নত। এই গেমটি ডাউনলোড করতে, আপনার অবশ্যই কমপক্ষে 4GB RAM এবং Android 6 এর উপরে একটি Android ডিভাইস এবং iOS 13 বা হাই অপারেটিং সিস্টেম সাপোর্ট করে এমন একটি iPhone থাকতে হবে।

ভারতে কেন PUBG নিষিদ্ধ করা হয়েছিল?

PUBG-এর পাশাপাশি সরকার গত বছর আরও অনেক চাইনিজ অ্যাপ নিষিদ্ধ করেছিলেন। সরকারের তরফে বলা হয়েছিল রাষ্ট্রীয় সুরক্ষার কারণে এসব অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। একই সঙ্গে, PUBG ছাড়াও অনেক জনপ্রিয় অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করা হয়েছিল। যার মধ্যে PUBG Mobile Lite, Baidu, Super Clean, Xiaomi’s ShareSave, WeChat Work, Cyber ​​Hunter এবং এর Lite version, Game of Sultans, Go SMS Pro, Marvel Super War ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন