Home খবর মাত্র 1,599 টাকা দামে লঞ্চ হল boAt Airdopes ProClip, স্টাইলিশ ডিজাইনের সঙ্গে পাওয়া যাবে অসাধারণ সাউন্ড

মাত্র 1,599 টাকা দামে লঞ্চ হল boAt Airdopes ProClip, স্টাইলিশ ডিজাইনের সঙ্গে পাওয়া যাবে অসাধারণ সাউন্ড

ভারতের বিখ্যাত মোবাইল অ্যাক্সেসরিজ প্রস্তুতকারী কোম্পানি boAt আজ ভারতের বাজারে তাদের নতুন TWS Airdopes ProClip লঞ্চ করে দিয়েছে। প্রিমিয়াম লুক এবং সুন্দর ফিচার সহ এই ডিভাইসের দাম রাখা হয়েছে মাত্র 1,599 টাকা। সবচেয়ে বড় কথা এই প্রোডাক্টটির ডিজাইন বিশেষভাবে ভারতীয় ইউজারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। যেসব ইউজাররা অফিস, ওয়ার্ক‌আউট বা অন্য যে কোনো পরিস্থিতিতে সুন্দর মিউজিক উপভোগ করতে চান, এই ইয়ারবাড্স তাদের জন্য অসাধারণ অপশন।

এই ডিভাইসটিকে ট্রাডিশনাল ইন-ইয়ার ইয়ারবাড্স ডিজাইন থেকে সরিয়ে কিছুটা অন্যভাবে তৈরি করা হয়েছে। boAt Airdopes ProClip ইয়ারবাড্সে ওপেন-ইয়ার ডিজাইন রয়েছে, যা ইউজারের কান পুরোপুরি ঢেকে দেওয়ার বদলে ক্লিপের সাহায্যে কানের সঙ্গে ঝুলে থাকে। সাধারণত সাউন্ড লিক হ‌ওয়াকে ওপেন-ইয়ার ইয়ারবাড্সের সবচেয়ে বড় খামতি বলে মনে করা হয়, তবে ProClip এর ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যাবে। কোম্পানির পক্ষ থেকে এতে সনিক সিল টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার ফলে পাবলিক প্লেসে থেকেও কোনো শোরগোল ছাড়াই গান শোনা বা কল করা যাবে। কোম্পানির পক্ষ থেকে boAt Airdopes ProClip ভেলভেট হোয়াইট, সিল্ক গ্ৰে এবং স্যাটিন হোয়াইট কালার অপশনে পেশ করা হয়েছে।

Airdopes ProClip ইয়ারবাড্সে 12mm সাউন্ড ড্রাইভার যোগ করা হয়েছে, যা যথেষ্ট উল্লেখযোগ্য। এই রেঞ্জে সচারাচর এত বড় ড্রাইভার দেখা যায় না। কেস সহ এতে 500mAh ব্যাটারি রয়েছে এবং দুটি ইয়ারবাড্সে 50mAh ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ইয়ারবাড্স 52 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক দিতে সক্ষম। এই ডিভাইসে IPX4 রেটিং যোগ করা হয়েছে, ফলে এটি ঘাম ও আর্দ্রতা থেকে সুরক্ষিত থাকবে। তবে ধূলো থেকে সুরক্ষার অভাব ইউজারদের নিরাশ করতে পারে। এছাড়াও এতে IPX6 ওয়াটার রেজিস্টেন্স রেটিং থাকলে ভালো হত।

boAt Airdopes ProClip এর ডিজাইন এবং ফিচার দেখে বলা যায়, যারা ইন-ইয়ার টিডব্লিউএস পছন্দ করেন না এটি তাদের জন্য সুন্দর অপশন। কানের ওপর এটি সহজেই ক্লিপ হয়ে যায়। এটির লুক যথেষ্ট স্টাইলিশ ও কোম্পানির পক্ষ থেকে এই ডিভাইসটি বেশ আকর্ষণীয় কালার অপশনে পেশ করা হয়েছে। boAt Airdopes ProClip এর মাত্র 1,599 টাকা দাম বাজারে যথেষ্ট অ্যাগ্ৰেসিভ হয়ে উঠতে পারে। যেহেতু ইন-ইয়ার টিডব্লিউএস বাইরের আওয়াজ প্রায় পুরোটাই বন্ধ করে দেয়, তাই যারা মিউজিকের পাশাপাশি বাইরের জগতের সঙ্গে যুক্ত থাকতে চান তাদের এটি পছন্দ হবে।