Home খবর ভারতে লঞ্চ হয়েছে boAt Nirvana Eutopia 2 ANC, মাত্র 4,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে 80 ঘন্টার ব্যাটারি, 45dB ANC এবং Hi-Res Audio

ভারতে লঞ্চ হয়েছে boAt Nirvana Eutopia 2 ANC, মাত্র 4,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে 80 ঘন্টার ব্যাটারি, 45dB ANC এবং Hi-Res Audio

boAt ভারতের বাজারে তাদের প্রিমিয়াম Nirvana অডিও সিরিজের পরিধি বিস্তার করেছে। কোম্পানির পক্ষ থেকে নতুন Nirvana Eutopia 2 ANC ওয়্যারলেস হেডফোন লঞ্চ করা হয়েছে। যেসব ইউজাররা 5,000 টাকার বাজেটে প্রিমিয়াম ফিচার সহ নতুন হেডফোন কিনতে চাইছেন, তাদের জন্য এটি একটি দারুণ অপশন। এতে 45dB Adaptive Hybrid Active Noise Cancellation (ANC), 3D Spatial Audio, Hi-Res Audio এবং 80 ঘন্টা ব্যাটারি লাইফ পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন হেডফোনের ডিটেইলস সম্পর্কে।

boAt Nirvana Eutopia 2 ANC হেডফোনের দাম ও সেল

boAt Nirvana Eutopia 2 ANC এর দাম রাখা হয়েছে 4,999 টাকা। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন শপিং সাইটের মাধ্যমে এই ডিভাইসটি সেল করা হবে। এই হেডফোন Cosmic Black এবং Utopian White কালার অপশনে পেশ করা হয়েছে।

boAt Nirvana Eutopia 2 ANC হেডফোনের স্পেসিফিকেশন

boAt Nirvana Eutopia 2 ANC হেডফোনে ডুয়েল-ড্রাইভার সেট‌আপ দেওয়া হয়েছে, যা Hi-Res Audio এবং 3D Spatial Audio সাপোর্ট করে। এতে 45dB Adaptive Hybrid ANC রয়েছে। এই ফিচার আশেপাশের আওয়াজ কম করে সুন্দর অডিও এক্সপেরিয়েন্স দেবে। এই ডিভাইসটি মিউজিক শোনা, মুভি দেখা, গেমিং এবং ট্রাভেলের জন্য আদর্শ।

কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই হেডফোনে প্রায় 80 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম উপভোগ করা যাবে। এছাড়াও মাত্র 10 মিনিট চার্জ করে এই হেডফোন 12 ঘন্টা ব্যাবহার করা যাবে।

কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Bluetooth 5.4 এবং Google Fast Pair সাপোর্ট যোগ করা হয়েছে। এর ফলে এই হেডফোন অত্যন্ত দ্রুত অন্য ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে। সুন্দর কলিং এক্সপেরিয়েন্সের জন্য এতে AI ENx টেকনোলজি রয়েছে। এই ফিচারের দৌলতে ব্যাকগ্ৰাউন্ড নয়েস অনেকটাই কমে যাবে।

boAt Hearables App এর মাধ্যমে ইউজাররা EQ সেটিংস ও কন্ট্রোল তাদের সুবিধা অনুযায়ী কাস্টোমাইজ করতে পারবেন। দীর্ঘ সময় পর্যন্ত আরামদায়ক ব্যাবহারের জন্য এতে মেমরি ফোম ইয়ার কুশন যোগ করা হয়েছে। এই হেডফোনের ফোল্ডেবল ও সুইভেল ডিজাইনের দৌলতে এটি সহজেই ক্যারি করা যায়। কোম্পানির পক্ষ থেকে এই হেডফোনের বক্সে হার্ড ক্যারি কেস দেওয়া হচ্ছে, ফলে ট্রাভেলের সময় এটি সুরক্ষিত থাকবে।

5,000 টাকার প্রাইস রেঞ্জে boAt Nirvana Eutopia 2 ANC হেডফোনটিকে Noise Airwave Max 5 এর সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। এই ডিভাইসে 50dB ANC পাওয়া যায়। তবে এই নতুন boAt হেডফোনে 80 ঘন্টার ব্যাটারি লাইফ, Hi-Res Audio, 3D Spatial Audio ও AI ENx এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। যারা 5 হাজার টাকা খরচ করে একটি নতুন হেডফোন কিনতে রাজি আছেন তাঁরা এটি কিনতে পারেন, নিরাশ হবেন না।