রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সিনেমা ‘Brahmastra’ 9 সেপ্টেম্বর 2022-এ সিনেমাহলে মুক্তি পেয়েছিল। এবার এই সিনেমাটি ওটিটি মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত। আপনি যদি সিনেমাহলে গিয়ে এই সিনেমাটি না দেখে থাকেন, তাহলে আপনার জন্য দারুণ খবর। কারণ এখন আপনি ঘরে বসেই আপনার টিভি স্ক্রীন বা মোবাইলের স্ক্রিনে সিনেমাটি দেখতে পারবেন, কারণ এই সিনেমাটি OTT তে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত। আরও পড়ুন: লঞ্চ হল OnePlus Nord N300 5G ফোন, লো বাজেটে পাবেন শক্তিশালী স্পেসিফিকেশন
এই দিন ওটিটিতে মুক্তি পাবে Brahmastra
আপনি যদি রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ‘Brahmastra’ দেখার জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে শীঘ্রই আপনাদের অপেক্ষা শেষ হতে চলেছে। আগামী 4 নভেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে Brahmastra। এই সিনেমাটি ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিম করা হবে। যা অফিসিয়ালি জানানো হয়েছে। দীপাবলির পরেই দারুণ উপহার পেতে চলেছেন রণবীর ও আলিয়ার ভক্তরা।
ভেঙেছে আয়ের রেকর্ড
ব্রহ্মাস্ত্র একটি অ্যাডভেঞ্চার ড্রামা মুভি, যা একটি ট্রিলজি। এই সিনেমার আরও সিকুয়েল আসবে। এই সিনেমাটি মুক্তির 25 দিনে বিশ্বব্যাপী 425 কোটি টাকা আয় করেছে। আরও পড়ুন: ডাউনলোড করুন BGMI এর লেটেস্ট ভার্সন অ্যাপ, জেনে নিন ডিটেইল
শীঘ্রই রিলিজ হবে এই সিনেমার সেকেন্ড পার্ট
আপনাকে জানিয়ে রাখি যে ‘Brahmastra’ সিনেমাটি মুক্তির পর থেকেই এর সেকেন্ড পার্টের রিলিজ সম্পর্কে নানা ধরণের লিক রিপোর্ট পাওয়া যাচ্ছে। ‘Brahmastra’-সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, তবে শোনা যাচ্ছে এর সেকেন্ড পার্টে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আমির খানকে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
