এক মাস আগে প্রাইভেট টেলিকম কোম্পানিগুলি (Airtel, Reliance Jio এবং Vodafone Idea) তাদের পোস্টপেইড, প্রিপেইড এবং ডেটা প্যাক রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়েছিল। কিন্তু সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এখনও তাদের আগের দামেই রিচার্জ প্ল্যানের সুবিধা দিচ্ছে। তাই এই পোস্টে BSNL এর এক মাস ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যানের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত জানানো হল। এটি BSNL এর ক্যালেন্ডার মান্থ রিচার্জ প্ল্যান। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই রিচার্জ প্ল্যানের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।
BSNL ক্যালেন্ডার মান্থ প্ল্যান
| রিচার্জ প্ল্যান | বেনিফিট | ভ্যালিডিটি |
| 239 টাকা | প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 এসএমএস | 1 মাস |
BSNL এর 239 টাকা দামের রিচার্জ প্ল্যানের ডিটেইলস
এটি 239 টাকা দামের এক মাসের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান। এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে লোকাল, এসটিডি এবং ন্যাশনাল রোমিং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এছাড়াও এই রিচার্জ প্ল্যানে ডেটা, এসএমএস এবার বিভিন্ন বেনিফিট দেওয়া হয়।
- BSNL এর এই প্রিপেইড প্ল্যানটি এক মাসের ভ্যালিডিটি দেওয়া হয়। এই প্ল্যান্টই প্রতি মাসে নির্দিষ্ট সময়ে রিনিউ করাতে হবে। যদি ইউজাররা 28 মার্চ রিচার্জ করান, তবে প্রতি মাসের 28 তারিখে রিচার্জ করাতে হবে।
- এই প্ল্যানটি সেইসব ইউজারদের জন্য যারা 28 দিন বা 30 দিনের প্ল্যানের জন্য বিরক্ত। জিও তাদের Calendar Month প্ল্যানে ইউজারদের 31 দিন সহ পুরো মাসের প্ল্যান অফার করে।
- এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা এবং প্রতিদিন 100 এসএমএস বেনিফিট দেওয়া হয়। এছাড়াও এই রিচার্জের সঙ্গে মেসার্স অনমোবাইল গ্লোবাল লিমিটেডের প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ (PWA)-তে চ্যালেঞ্জ অ্যারিনা মোবাইল গেমিং সার্ভিস উপভোগ করা যাবে।
Note: দেশের বিভিন্ন সার্কেলে BSNL এর প্ল্যানে আলাদা আলাদা বেনিফিট পাওয়া যায়। আমরা মনে করি যে কোনো প্ল্যান রিচার্জ করার আগে কোম্পানি ওয়েবসাইট বা কাস্টোমার কেয়ারে কল করে বিস্তারিত জেনে নেওয়া উচিৎ।
জানিয়ে রাখি ইউজাররা 4G স্পীড পাবে না। BSNL ইউজারদের জন্য 4G সার্ভিস চালু করার ব্যাবস্থা করছে এবং 2025 এর শেষে 1 লক্ষ্য সাইটে 4G সার্ভিস শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
Airtel এর সবচেয়ে সস্তা ক্যালেন্ডার মান্থ প্ল্যান
Airtel এর এই রিচার্জ প্ল্যানটি 379 টাকা দামে পাওয়া যায়। এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2GB ইন্টারনেট ডেটা ব্যাবহার করা যায়। জানিয়ে রাখি রিলায়েন্স জিওর এই প্ল্যান আনলিমিটেড 5G ডেটা অফার দেওয়া হয়।
এই রিচার্জ প্ল্যানে 31 দিন পর্যন্ত যেকোনো নেটওয়ার্কে ফ্রি কল এবং প্রতিদিন 100 SMS এর বেনিফিট পাওয়া যায়। জিওর এই প্ল্যানে ইউজারদের রেগুলার প্ল্যানের মতোই কিছু এডিশনাল সুবিধা দেওয়া হয়। এই প্ল্যানে Wynk Music এবং আরও অনেক বেনিফিট পাওয়া যায়।
Jio এর সবচেয়ে সস্তা ক্যালেন্ডার মান্থ প্ল্যান
রিলায়েন্স জিওর এই রিচার্জ প্ল্যানের দাম 319 টাকা রাখা হয়েছে। এই প্ল্যানে ডেটা বেনিফিট সহ প্রতিদিন 1.5GB ইন্টারনেট ডেটা ব্যাবহার করা যায়। জানিয়ে রাখি রিলায়েন্স জিওর এই প্ল্যানটিতে আনলিমিটেড 4G ডেটা দেওয়া হয়।
এই রিচার্জ প্ল্যানে 31 দিন পর্যন্ত যেকোনো নেটওয়ার্কে ফ্রি কল এবং প্রতিদিন 100 SMS এর বেনিফিট পাওয়া যায়। জিওর এই প্ল্যানে ইউজারদের রেগুলার প্ল্যানের মতোই কিছু এডিশনাল সুবিধা দেওয়া হয়। এই প্ল্যানে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড সম্পূর্ণ ফ্রি সাবস্ক্রিপশন বেনিফিট পাওয়া যায়।
