আমরা সবাই জানি Jio, Airtel এবং Vi তাদের সমস্ত রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। এই তিনটি প্রাইভেট কোম্পানি তাদের প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম 600 টাকা পর্যন্ত বাড়িয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এমন একটি টেলিকম অপারেটর আছে যারা তাদের রিচার্জ প্ল্যানের দামের কোনো পরিবর্তন করেনি। হ্যাঁ, আমরা BSNL এর কথা বলছি, যারা তাদের পুরনো রিচার্জ প্ল্যানের দাম অফার করছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক BSNL এর 28 দিন ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান সম্পর্কে।
BSNL এর 28 দিন ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান
| প্ল্যানের দাম | বেনিফিট | ভ্যালিডিটি |
| 139 টাকা | প্রতিদিন 1.5GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল | 28 দিন |
| 184 টাকা | প্রতিদিন 1GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল | 28 দিন |
| 185 টাকা | প্রতিদিন 1GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল | 28 দিন |
| 186 টাকা | প্রতিদিন 1GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল | 28 দিন |
| 187 টাকা | প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল | 28 দিন |
BSNL এর 139 টাকার রিচার্জ প্ল্যান
বিএসএনএল এর প্রিপেইড প্ল্যান 28 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে। এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং লোকাল, এসটিডি সহ ন্যাশনাল রোমিং এর সুবিধা রয়েছে। একইসঙ্গে এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা এবং 100 এসএমএস/দিনও দেওয়া হয়ে থাকে।
BSNL এর 184 টাকার রিচার্জ প্ল্যান
বিএসএনএল এর 184 টাকার প্রিপেইড প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়ে। এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 1GB ডেটা এবং 100 এসএমএস এর সুবিধা রয়েছে। একইসঙ্গে এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল সহ Lystn পডকাস্ট সাবস্ক্রিপশন ফ্রি দেওয়া হয়ে থাকে।
BSNL এর 185 টাকার রিচার্জ প্ল্যান
বিএসএনএল এর 185 টাকার প্রিপেইড প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়ে। এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল সহ প্রতিদিন 100 এসএমএস সহ প্রতিদিন 1GB ডেটা দেওয়া হয়। একইসঙ্গে এই প্ল্যানের মাধ্যমে এম/এস অনমোবাইল গ্লোবাল লিমিটেড এবং বিএসএনএল টিউন্স এর সাহায্যে প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ (পিডব্লিউএ) এর উপর চ্যালেঞ্জেস এরিনা মোবাইল গেমিং সার্ভিসের বান্ডলিংও পাওয়া যায়।
BSNL এর 186 টাকার রিচার্জ প্ল্যান
বিএসএনএল এর 186 টাকার প্রিপেইড প্ল্যান 28 দিনের ভ্যালিডিটি সহ বিভিন্ন আকর্ষণীয় বেনিফিট এবং সার্ভিসও পাওয়া যায়। একইসঙ্গে এই প্ল্যানে লোকাল, এসটিডি সহ ন্যাশনাল রোমিং এর জন্য আনলিমিটেড ভয়েস কলিঙের সুবিধা রয়েছে।এই প্রিপেইড রিচার্জ প্ল্যান প্রতিদিন 1GB ডেটা সহ 100 এসএমএস দেওয়া হয়। এই রিচার্জ প্ল্যানে ফ্রিতে BSNL Tunes-এর সাথে হার্ডি গেমসের সুবিধা পাওয়া যায়।
BSNL এর 187 টাকার রিচার্জ প্ল্যান
বিএসএনএল এর 187 টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা এবং 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে ফ্রি পিআরবীটী সহ প্রতিদিন 100 এসএমএস এর সুবিধা দেওয়া হয়। এই প্ল্যানটি মুম্বাই এবং দিল্লিতে এমটিএনএল নেটওয়ার্ক সহ হোম এলএসএ এবং ন্যাশনাল রোমিংয়ে যেকোনো নেটে আনলিমিটেড ভয়েস (লোকাল/এসটিডি) সুবিধা সহ পাওয়া যায়।
Note: সাধারণভাবে এই প্ল্যানগুলি গোটা দেশেই প্রযোজ্য, তবু রিচার্জ করানোর আগে কাস্টোমার কেয়ারে কল করে আপনার সার্কেলে প্ল্যানটি কার্যকর কি না খোঁজ করে নেবেন।
