ভারতের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL আরও একবার তাদের গ্ৰাহকদের খুশি করার জন্য সুন্দর অফার নিয়ে এসেছে। এই নতুন অফারে কোম্পানি তাদের গ্ৰাহকদের বিনামূল্যে 4জি সিম দিচ্ছে। এই ফ্রি 4জি সিমের অফার শুধুমাত্র আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত বৈধ। জানিয়ে রাখি আগে কোম্পানি নতুন সিমের জন্য 20 টাকা দাম নিত। এখন এই দাম নেওয়া বন্ধ করে সিম দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। মনে করা হচ্ছে কোম্পানি তাদের গ্ৰাহকদের আকর্ষণ করার জন্য মাঝে মাঝেই এই অফার পেশ করে। এর আগেও বেশ কয়েকবার কোম্পানির পক্ষ থেকেও ফ্রি 4জি সিম দিতে দেখা গেছে। চলুন জেনে নেওয়া যাক কোথায় এবং কিভাবে এই ফ্রি সিম পাওয়া যাবে।
কোন।BSNL ইউজাররা পাবেন ফ্রি 4G সিম?
প্রথমেই জানিয়ে রাখি সব ইউজাররা এই অফার উপভোগ করতে পারবেন না। শুধুমাত্র যেসব গ্ৰাহক অন্য কোনো টেলিকম কোম্পানি থেকে BSNL এ তাদের নাম্বার পোর্ট করছেন বা নতুন BSNL গ্ৰাহক হতে চলেছেন তারাই এই অফারের সুবিধা পাবেন। প্রসঙ্গত যারা নতুন বা MNP সিম নেবেন তাদের নাম্বার অ্যাক্টিভেট করার জন্য কমপক্ষে 100 টাকার প্রথম রিচার্জ করাতে হবে।
এই অফিসিয়াল বক্তব্যে BSNL জানিয়েছে 1 জুলাই 2021 থেকে এই অফার শুরু করা হয়েছে এবং চলবে আগামী 30 সেপ্টেম্বর 2021 পর্যন্ত। এই অফারের মধ্য দিয়ে কোম্পানি তাদের মান্থলি সিম সেল, ইউজার বেস এবং রেভিনিউ বাড়াতে চাইছে।
কিভাবে পাবেন BSNL এর ফ্রি সিম?
কোম্পানির এই অফার উপভোগ করার জন্য বিএসএনএল গ্ৰাহক সেবা কেন্দ্রে যেতে হবে। এখানে নিজের পরিচয় পত্র এবং ঠিকাদার প্রমাণপত্রের ডকুমেন্ট সাবমিট করতে হবে। এছাড়া নিজের নিকটবর্তী BSNL স্টোরেও যোগাযোগ করতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই মুহুর্তে এই অফারটি শুধুমাত্র কেরল সার্কেলে কার্যকর করা হয়েছে।
সুপার ফাস্ট ইন্টারনেট
তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশের বেশিরভাগ অঞ্চলে কোম্পানি শুধুমাত্র 3জি পরিষেবা দিচ্ছে। তবে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পর এবার BSNL গ্ৰাহকরাও 4জি সার্ভিস উপভোগ করতে পারবেন। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় কোম্পানি তাদের 4জি পরিষেবা চালু করে দিয়েছে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি দেশের সমস্ত বিএসএনএল গ্ৰাহকরা হাই স্পীড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
