Home খবর ঈদ উপলক্ষে বিএস‌এন‌এলের উপহার 786 টাকায় 150 দিন 2 জিবি করে ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল

ঈদ উপলক্ষে বিএস‌এন‌এলের উপহার 786 টাকায় 150 দিন 2 জিবি করে ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল

এখন ভারতীয় টেলিকম মার্কেটে সব কোম্পানি তাদের কম দামের ট‍্যারিফের মধ্য দিয়ে ইউজারদের আকর্ষিত করতে চাইছে। কম খরচে বেশি বেনিফিট দেওয়ার চক্করে সব কোম্পানি নতুন নতুন প্ল্যান পেশ করে চলেছে। রমজান উপলক্ষে ইউজারদের জন্য বিএস‌এন‌এল 786 টাকার নতুন আকর্ষণীয় প্ল্যান পেশ করতে চলেছে। এই প্ল্যানটি লম্বা ভ‍্যালিডিটির সঙ্গে সঙ্গে আরও অনেক বেনিফিট দেয়।

বিএস‌এন‌এলের 786 টাকার ঈদ মোবারক প্ল্যানটি প্রিপেইড ইউজারদের জন্য পেশ করা হয়েছে। এই প্ল্যানের ভ‍্যালিডিটি 150 দিন। এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি করে ডেটা পাওয়া যাবে। অর্থাৎ প্রতিদিন 2 জিবি করে 150 দিনে মোট 300 জিবি ডেটা পাওয়া যাবে। ইন্টারনেট ডেটার সঙ্গে আরও অনেক বেনিফিট পাওয়া যাবে এই প্ল্যানে।

এই প্ল্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যায়। অর্থাৎ 150 দিনে মোট 15,000 এস‌এম‌এসের সুবিধা পাওয়া যাবে যা লোকাল এবং এসটিডি সব নম্বরে কার্যকর হবে। এছাড়া লোকাল এবং এসটিডি সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। এই ভয়েস কল রোমিঙেও কাজ করে।

বিএস‌এন‌এল এই 786 টাকার প্ল্যানটি ঈদ উপলক্ষে পেশ করেছে। অর্থাৎ এই অফার একটি নির্দিষ্ট সময়ের জন্য। বিএস‌এন‌এল গ্ৰাহক 26শে জুনের আগে 786 টাকা রিচার্জ করলে এইসব সুবিধা পাবেন। কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যান গোটা দেশে উপলব্ধ করে দেওয়া হয়েছে।