Home খবর কল করার বদলে পাওয়া যাবে 50 টাকা পর্যন্ত ক‍্যাশব‍্যাক, জেনে নিন ডিটেইলস

কল করার বদলে পাওয়া যাবে 50 টাকা পর্যন্ত ক‍্যাশব‍্যাক, জেনে নিন ডিটেইলস

শুনতে নিশ্চয়ই অবাক লাগছে? সেটাই স্বাভাবিক, কল করার জন্য তো টাকা দিতে হয়, কিন্তু ক‍্যাশব‍্যাক পাওয়া সত্যিই নতুন ব‍্যাপার। বেশি মাত্রায় গ্ৰাহক আকর্ষণ করার জন্য এবং নতুন গ্ৰাহক পাওয়ার জন্য সব টেলিকম কোম্পানিই কিছু না কিছু আকর্ষণীয় প্ল‍্যান পেশ করতে থাকে। দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL তাদের ফ‍্যানদের খুশি করার জন্য এই অভিনব পথ বেছে নিয়েছে। এই অফার অনুযায়ী BSNL গ্ৰাহকরা কল করার বদলে 50 টাকা পর্যন্ত ক‍্যাশব‍্যাক পাবেন।

BSNL এর এই নতুন অফারটির নাম ‘5 pe 6’, কোম্পানির গ্ৰাহকরা আশা করছি বুঝে গেছেন এটি কোনো নতুন অফার নয়, বরং কোম্পানি তাদের আগের অফারের ভ‍্যালিডিটি আরও বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে তাদের গ্ৰাহকদের সুবিধার জন্য এই অফারের শেষ তারিখ বাড়িয়ে 30 জুন করে দেওয়া হয়েছে। BSNL গ্ৰাহকদের জন্য সবচেয়ে বড় খুশির খবর হল এই অফারটি ব্রডব্যান্ড, বিএস‌এন‌এল ওয়ারলাইন এবং ফাইবার টু দি হোম অর্থাৎ FTTH কানেকশনেও পাওয়া যাবে।

অফারটি কি?

নতুন ইউজারদের জানিয়ে রাখি BSNL ‘5 pe 6’ নামে একটি নতুন অফার নিয়ে এসেছে যেখানে 5 মিনিট ভয়েস কল করলে ইউজারদের 6 পয়সা ক‍্যাশব‍্যাক দেওয়া হয়। এক‌ইভাবে একজন ইউজার যত বার 5 মিনিট করে কথা বলবেন ততবারই তিনি 6 পয়সা করে ক‍্যাশব‍্যাক পাবেন। এই অফারটি শুধুমাত্র আউটগোয়িং কলের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে এই অফার অনুযায়ী একজন ইউজার এক মাসে সর্বাধিক 50 টাকা পর্যন্ত ক‍্যাশব‍্যাক পাবেন।

কিভাবে উপভোগ করবেন?

যদি আপনিও একজন BSNL গ্ৰাহক হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত এই অফারটি উপভোগ করেননি তবে আপনাকে আপনার ফোন থেকে 18005991900 এই টোল ফ্রি নাম্বারে ফোন করতে হবে। এছাড়া 9478053334 এই নাম্বারে ‘ACT 6’ লিখে এস‌এম‌এস পাঠিয়েও ‘5 pe 6’ অফারটি চালু করতে পারেন।

 BSNL দিচ্ছে টকটাইম লোন

BSNL তাদের গ্ৰাহকদের 50 টাকা পর্যন্ত টকটাইম লোন‌ও দিচ্ছে যার সাহায্যে ভয়েস কল, ইন্টারনেট ও এস‌এম‌এস উপভোগ করা যাবে। এই সুবিধা পাওয়ার জন্য স্পেশাল USSD Code ব‍্যবহার করতে হবে। এর জন্য প্রযোজ্য USSD Code টি হল *5117#। এই কোডটি ডায়াল করার পর স্ক্রিনে একটি ম‍্যাসেজ দেখা যাবে, এখানে সাবস্ক্রাইবারদের লোন অ্যামাউন্ট বাছতে হবে। এক্ষেত্রে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা এবং 50 টাকার অপশন আছে।

সাবস্ক্রাইবারদের লোন নেওয়ার জন্য এখান থেকে যে কোনো একটি অ্যামাউন্ট চুজ করতে হবে। এরপর কোম্পানি সাবস্ক্রাইবারের ফোনে এই অ্যামাউন্ট পাঠিয়ে দেবে। তবে ইউজারদের লোনের টাকা কিভাবে মেটাতে হবে সেবিষয়ে কোনো তথ্য এখনও পর্যন্ত জানানো হয়নি। কিন্তু আগে এই ক্রেডিট অ্যামাউন্ট ব‍্যবহার করলে অ্যাকাউন্টে সেই টাকা মাইনাসে দেখাতো। অর্থাৎ পরবর্তী রিচার্জের সময় কোম্পানি লোনের টাকা নিজে থেকেই কেটে নিত।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন