ভারতের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL দীর্ঘদিন ধরেই তাদের গ্ৰাহকদের খুশি করার জন্য এবং নতুন গ্ৰাহকদের আকর্ষণ করার জন্য নতুন নতুন প্ল্যান পেশ করে চলেছে। একইভাবে কোম্পানি আরও একটি নতুন সুন্দর প্ল্যান নিয়ে এসেছে। এবার কোম্পানির পক্ষ থেকে ভারত ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানে Fibre Experience @ Rs 399 পেশ করা হয়েছে। নাম থেকেই বোঝা যাচ্ছে এই প্ল্যানটির দাম 399 টাকা। তবে উল্লেখ্য প্ল্যানটি শুধুমাত্র নতুন ভারত ফাইবার গ্ৰাহকদের ক্ষেত্রে প্রযোজ্য। কেরালা টেলিকমের রিপোর্ট থেকে এই কথা জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্ল্যানটির ডিটেইলস সম্পর্কে।
প্ল্যানের বেনিফিট
প্রথমেই জানিয়ে রাখি এই প্ল্যানে 30 এমবিপিএস ডাউনলোড স্পীডে মোট 1,000 জিবি ডেটা পাওয়া যায়। এই 1,000 জিবি ডেটা শেষ হয়ে গেলেও ইউজাররা 2 এমবিপিএস স্পীডে ডেটা ব্যবহার করতে পারবেন। রিপোর্ট অনুযায়ী এই প্ল্যানটি আপাতত গুজরাট, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও কেরল সার্কেলের নতুন গ্ৰাহকদের জন্য চালু করা হয়েছে। এটি কোম্পানির একটি প্রমোশনাল প্ল্যান যা এখন থেকে আগামী 90 দিন পর্যন্ত উপভোগ করা যাবে। 90 দিনের পর অফারটি বন্ধ করে দেওয়ার সম্ভাবনা আছে।
এছাড়াও এই প্ল্যানে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই যে কোনো নাম্বারে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা পাওয়া যায়। ছয় মাস পর গ্ৰাহকদের নিজে থেকেই 449 টাকা দামের বেসিক প্ল্যানে শিফট করে দেওয়া হবে। অবশ্য গ্ৰাহকরা নতুন কানেকশন নেওয়ার সময় বেছে নিতে পারবেন ছয় মাস পর তারা কোন প্ল্যান ব্যবহার করতে চান।
BSNL ইউজাররা বিনামূল্যে পাবেন 4G সিম
মনে করিয়ে দিই কয়েক দিন আগে কোম্পানি ফ্রি 4জি সিম দেওয়ার কথা ঘোষণা করেছে। প্রথমেই জানিয়ে রাখি সব ইউজাররা এই অফার উপভোগ করতে পারবেন না। শুধুমাত্র যেসব গ্ৰাহক অন্য কোনো টেলিকম কোম্পানি থেকে BSNL এ তাদের নাম্বার পোর্ট করছেন বা নতুন BSNL গ্ৰাহক হতে চলেছেন তারাই এই অফারের সুবিধা পাবেন। প্রসঙ্গত যারা নতুন বা MNP সিম নেবেন তাদের নাম্বার অ্যাক্টিভেট করার জন্য কমপক্ষে 100 টাকার প্রথম রিচার্জ করাতে হবে। একটি অফিসিয়াল বক্তব্যে BSNL জানিয়েছে 1 জুলাই 2021 থেকে এই অফার শুরু করা হয়েছে এবং চলবে আগামী 30 সেপ্টেম্বর 2021 পর্যন্ত। এই অফারের মধ্য দিয়ে কোম্পানি তাদের মান্থলি সিম সেল, ইউজার বেস এবং রেভিনিউ বাড়াতে চাইছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
