Home খবর BSNL এর ধামাকা:লঞ্চ করল 3GB ডেটাওয়ালা দুটি প্ল‍্যান, দাম 100 টাকারও কম

BSNL এর ধামাকা:লঞ্চ করল 3GB ডেটাওয়ালা দুটি প্ল‍্যান, দাম 100 টাকারও কম

BSNL দীর্ঘদিন ধরেই তাদের গ্ৰাহকদের খুশি করার জন্য নতুন নতুন আকর্ষণীয় প্ল‍্যান পেশ করছে। কয়েক দিন আগে কোম্পানি 599 টাকা দামের একটি প্ল‍্যান পেশ করেছে যার ভ‍্যালিডিটি 90 দিন এবং এই প্ল‍্যানে প্রতিদিন 5 জিবি করে ইন্টারনেট ডেটা দেওয়া হয়। আরও একবার তাদের ইউজারদের জন্য কোম্পানি একসঙ্গে দুটি সস্তা প্ল‍্যান লঞ্চ করল। এই প্ল‍্যানদুটি Plan Advance 94 এবং Plan Advance 95 নামে পেশ করেছে। এই দুটি প্ল‍্যানেই 3 জিবি ডেটার সঙ্গে সঙ্গে ভয়েস কলিং ছাড়াও আরও কিছু বেনিফিট পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক কোম্পানির নতুন 94 টাকা এবং 95 টাকা দামের প্ল‍্যানদুটির ডিটেইলস সম্পর্কে।

বেনিফিট

কোম্পানির Plan Advance 94 এবং Plan Advance 95 প্ল‍্যানদুটির ডেটা ও ভয়েস কল বেনিফিট প্রায় এক‌ই। এই প্ল‍্যানগুলিতে 3 জিবি ডেটার সঙ্গে 100 মিনিট ফ্রি কলিং দেওয়া হচ্ছে। কোম্পানির দেওয়া এই ফ্রি মিনিট লোকাল এবং রোমিং উভয় নেটওয়ার্কের ক্ষেত্রে উপভোগ করা যায়। এমনকি এটি দিল্লি ও মুম্বাই সার্কেলের ক্ষেত্রেও কার্যকর। এই প্ল‍্যানের ফ্রি কল ও ডেটা 90 দিনের মধ্যে শেষ করতে হবে।

ফ্রি কলিঙের পর দিতে হবে দাম

ফ্রি কলিং বেনিফিট শেষ হ‌ওয়ার পর 94 টাকা দামের প্ল‍্যানে লোকাল কলের জন্য প্রতি মিনিটে 1 টাকা এবং এসটিডি কলের ক্ষেত্রে প্রতি মিনিটে 1.3 টাকা দাম দিতে হবে। এক‌ই ভাবে 95 টাকার প্ল‍্যানে লোকাল কলের জন্য প্রতি সেকেন্ডে 0.02 টাকা এবং এসটিডি কলের জন্য 0.024 টাকা করে চার্জ করা হবে।

বিনামূল্যে আরও পাওয়া যাবে

বিএস‌এন‌এলের এই প্ল‍্যানদুটিতে 60 দিনের জন্য ফ্রি কলার টিউন সার্ভিস দেওয়া হচ্ছে। বিএস‌এন‌এলের ফ্রি কলার টিউন সার্ভিস পার্সোনালাইজড রিং ব‍্যাক টোন সার্ভিসের অন্তর্গত। কোম্পানির এই নতুন প্ল‍্যানদুটি গ্ৰাহকরা ওয়েব পোর্টাল, সেল্ফ কেয়ার এবং এস‌এম‌এসের মাধ্যমে অ্যাক্টিভেট করতে পারবেন।

প্রসঙ্গত ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড কয়েক দিন আগে তাদের গ্ৰাহকদের জন্য 90 দিন ভ‍্যালিডিটির একটি প্রিপেইড প্ল‍্যান পেশ করেছে। এটি একটি স্পেশাল ট‍্যারিফ ভাউচার অর্থাৎ STV যা ওয়ার্ক ফ্রম হোম সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। কোম্পানি এই প্ল‍্যানটি এমটিএন‌এল সার্কেল ছাড়া সমস্ত সার্কেলে 599 টাকা দামে লঞ্চ করেছে। এই প্ল‍্যানটি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন