বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের কারণে গোটা দেশে প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে লকডাউন চলছে। এমতাবস্থায় বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি গ্ৰাহকদের আকর্ষণ করার উদ্দেশ্যে নতুন নতুন প্ল্যান পেশ করে চলেছে। দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL এর নামও এই লিস্টে জুড়ে গেছে। কোম্পানি দীর্ঘদিন ধরেই তাদের বিভিন্ন নতুন প্ল্যানের দৌলতে অন্যান্য প্রাইভেট কোম্পানিগুলিকে কড়া টক্কর দিয়ে চলেছে। এবার কোম্পানি তাদের গ্ৰাহকদের জন্য 1,498 টাকা দামের নতুন একটি স্পেশাল ট্যারিফ ভাউচার পেশ করেছে। এই প্ল্যানের বিশেষত্ব হল এই প্ল্যানটি রিচার্জ করলে ইউজাররা 91GB হাই স্পীড ডেটা পাবেন। সবচেয়ে বড় কথা এই ডেটা কোনো এফইউপি লিমিট ছাড়াই ব্যবহার করা যাবে। এছাড়াও এই প্ল্যানে আরও কিছু বেনিফিট পাওয়া যাবে। চলুন জেনে নেওয়া যাক এই প্ল্যানের সমস্ত বেনিফিট সম্পর্কে।
কোন কোন রাজ্যে লঞ্চ হয়েছে 1,498 টাকা দামের প্ল্যান?
কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন 1,498 টাকা দামের প্ল্যানটি কয়েকটি মাত্র সার্কেলের জন্য পেশ করা হয়েছে। এই প্ল্যানটি অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, কোলকাতা, লাক্ষাদ্বীপ, ওড়িশা, সিকিম, তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গসহ আরও কিছু সার্কেলে কার্যকর করা হয়েছে।
এক বছরের ভ্যালিডিটি
আগেই জানিয়ে রাখি এই প্ল্যানটি BSNL এর দীর্ঘ মেয়াদী ট্যারিফ ভাউচার। কোম্পানি এই প্ল্যানটি 365 দিন ভ্যালিডিটির জন্য পেশ করেছে। এই প্ল্যানে কোনো FUP লিমিট ছাড়া 91GB ডেটা অফার করা হচ্ছে। এই ডেটা এক বছর পর্যন্ত প্রতিদিন নিজের প্রয়োজন মতো ব্যবহার করা যাবে। আবার চাইলে পুরোটা একবারেও ব্যবহার করে নেওয়া যাবে।
দুই বছরের ভ্যালিডিটিযুক্ত প্ল্যান
কয়েক দিন আগে ঈদ উপলক্ষে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ঈদী হিসেবে 786 টাকা দামের একটি প্ল্যান পেশ করেছে। এই প্ল্যানে 786 টাকার ফুল টকটাইম পাওয়া যাচ্ছে। আবার জিওসহ অন্যান্য প্রাইভেট কোম্পানিগুলিকে টক্কর দেওয়ার জন্য এই সরকারি টেলিকম কোম্পানি 2,399 টাকা দামের একটি প্ল্যান পেশ করেছে। BSNL এর এই প্ল্যানটি 600 দিন দীর্ঘ ভ্যালিডিটির জন্য লঞ্চ করা হয়।
কোম্পানি তাদের 2,399 টাকা দামের প্ল্যানটি 600 দিন ভ্যালিডিটির জন্য পেশ করেছে অর্থাৎ বলা যেতে পারে এর ভ্যালিডিটি প্রায় দুই বছর। এই দীর্ঘ মেয়াদী প্ল্যানে প্রতিদিন FUP লিমিটসহ 250 মিনিট টকটাইম পাওয়া যায়। অর্থাৎ 600 দিনের সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ডে ইউজাররা মোট 1,50,000 মিনিট টকটাইম উপভোগ করতে পারবেন। দৈনিক 250 মিনিট টকটাইম শেষ হয়ে যাওয়ার পর লোকাল কলের জন্য 1 টাকা প্রতি মিনিট এবং এসটিডি কলের জন্য 1.3 টাকা প্রতি মিনিটের দরে দাম দিতে হবে। এছাড়াও এই প্ল্যানটি রিচার্জ করলে ইউজাররা প্রতিদিন 100টি করে এসএমএস উপভোগ করতে পারবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
