Home খবর দীপাবলির পরেও স্পেশাল ধামাকা অফার নিয়ে এসেছে এই কোম্পানি, 600GB ডেটা সহ প্ল্যানে পাওয়া যাচ্ছে দারুণ ডিসকাউন্ট

দীপাবলির পরেও স্পেশাল ধামাকা অফার নিয়ে এসেছে এই কোম্পানি, 600GB ডেটা সহ প্ল্যানে পাওয়া যাচ্ছে দারুণ ডিসকাউন্ট

দীপাবলির মরশুম শেষ হয়ে যাওয়ার পরেও টেলিকম সেক্টরে অফার জারি রয়েছে। দীপাবলির পর ভারত সঞ্চার নিগম লিমিটেডের (BSNL) পক্ষ থেকে বিশেষ অফার ঘোষণা করা হয়েছে। সমস্ত BSNL ইউজাররাই এই অফার উপভোগ করতে পারবেন। কোম্পানির পক্ষ থেকে বিশেষ অফার হিসেবে তাদের দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যানের উপর ডিসকাউন্ট জারি করা হয়েছে। আগামী 7 নভেম্বর এই ফেস্টিভ অফার শেষ হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই অফারের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

BSNL এর পোস্ট দীপাবলি অফার

বিএসএনএল একটি X পোস্টের মাধ্যমে তাদের ইউজারদের জন্য দীপাবলি পোস্ট অফার সম্পর্কে জানিয়েছে। এই অফার হিসেবে কোম্পানি তাদের 1,999 টাকা দামের রিচার্জ প্ল্যানের উপর 100 টাকা ছাড় ঘোষণা করেছেন এবং এই ডিসকাউন্টের পর এই প্ল্যানের দাম পড়বে মাত্র 1,899 টাকা।

BSNL এর 1999 টাকা দামের রিচার্জ প্ল্যানের ডিটেইলস

Note: আমরা আগেই জানিয়েছি এটি একটি লিমিটেড টাইম অফার এবং 28 অক্টোবর থেকে এই অফার জারি করা হয়েছিল। এই মাসের সাত তারিখ অর্থাৎ আগামী 7 নভেম্বর পর্যন্ত এই দীপাবলি অফারের সুবিধা উপভোগ করা যাবে।

BSNL এর প্রতিটি রিচার্জে পাওয়া যাচ্ছে 2% ডিসকাউন্ট

সম্প্রতি BSNL তাদের X সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে 249 টাকা দামের বেশি সমস্ত রিচার্জ প্ল্যানের উপর 2 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে বলে জানিয়েছিল। তবে ইউজারদের এই অফার উপভোগ করার জন্য BSNL Selfcare App ব্যাবহার করে রিচার্জ করতে হবে। অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরের থেকে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে।