ইন্ডিয়ান টেলিকম ইন্ডাস্ট্রিতে টেলিকম কোম্পানি গুলি একে অপরের সাথে প্রতিযোগিতায় মেতে আছে। Reliance Jio, Airtel আর Vodafone Idea সহ সরকারি কোম্পানি BSNL ও নিজের ইউজার বেস বাড়ানোর চেষ্টা করে চলেছে। এই কোম্পানি গুলির চেষ্টা থাকে সর্বাধিক ইউজারদের নিজের নেটওয়ার্কের সাথে যোগ করা এবং সস্তা আর বেশি বেনিফিটের প্ল্যান পেশ করে নিজের উপস্থিত ইউজারদেরও নিজের কাছেই রাখা। এই প্রতিযোগিতায় সবার থেকে এগিয়ে বিএসএনএল 2,399 টাকা দামের প্ল্যান পেশ করেছে যা লং টার্ম প্ল্যানের ক্ষেত্রে অন্যদের তুলনায় শ্রেষ্ঠ।
BSNL Rs 2399 Plan
ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL এর 2,399 টাকার প্ল্যানটি প্রিপেইড ইউজারদের জন্য। এই প্ল্যানটিকে আগে 365 দিনের জন্য পেশ করা হয়েছিল কিন্তু পরে কোম্পানি নিজের ইউজারদের উপহার দেওয়ার সাথে এই প্ল্যানটির বৈধতা 60 দিন বাড়িয়ে দিয়েছে। এই এক্সটেন্ডের পরে প্ল্যানের ভ্যালিডিটি বেড়ে 425 দিন হয়ে গেছে। অর্থাৎ একবার রিচার্জ করা পরে প্রায় এক বছর পর্যন্ত রিচার্জ করার প্রয়োজন হবে না।
প্ল্যানটির সুবিধার কথা বললে বিএসএনএলের পক্ষ থেকে প্রত্যেক দিন 3 জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ 425 দিন পর্যন্ত 3জিবি প্রতিদিনের হিসেবে বিএসএনএল উপভোক্তাদের মোট 1275 জিবি 4জি ডেটা পাবে। একদিনে 3জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও কোম্পানি নিজের গ্রাহকদের 80 কেবিপিএস এর স্পীডে আনলিমিটেড ডেটা দেয় যা হোয়াটসঅ্যাপ ম্যাসেজ পাঠানোর কাজে ব্যবহার করা যাবে।
BSNL এর এই প্রিপেইড প্ল্যানটি আনলিমিটেড কলিং বেনিফিটের সাথেও আসে। ইউজাররা অন-নেটওয়ার্ক এবং অফ-নেটওয়ার্ক সব নাম্বারে ভয়েস কল করতে পারবে। এই আনলিমিটেড কলিং রোমিঙের সময়ও ফ্রি থাকবে। এর সাথেই বিএসএনএলের পক্ষ থেকে প্রতিদিন 100 এসএমএসও দেওয়া হচ্ছে যার ব্যবহার সম্পূর্ণ দেশে ফ্রিতে ম্যাসেজ পাঠানোর জন্য করা যাবে।
2399 টাকার এই বিএসএনএলের প্ল্যানে উপভোক্তাদের OTT বেনিফিটও প্রদান করা হয়। এই রিচার্জ করার পরে ইউজাররা ইরোজ নাও এর ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবে। আবার এই প্ল্যানটি নেওয়ার পরে মোবাইল ইউজাররা ভ্যালিডিটি চলাকালীন যেকোনো সময় কলার টিউন অ্যাক্টিভ করতে পারবে। লং টার্ম প্ল্যানের ক্ষেত্রে BSNL এর এই প্ল্যানটি ফুল বেনিফিট প্রদান করে।
Note : BSNL এর এই প্ল্যানটি দেশের সব সার্কেলে উপলব্ধ নেই আর বিভিন্ন রাজ্যে এই প্ল্যানের ভ্যালিডিটিতে বদল দেখা যেতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
