Home খবর এখন প্রতিদিন পাওয়া যাবে 5 জিবি ডেটা, কোম্পানি নিয়ে এল অসাধারণ প্ল‍্যান

এখন প্রতিদিন পাওয়া যাবে 5 জিবি ডেটা, কোম্পানি নিয়ে এল অসাধারণ প্ল‍্যান

বেশি বেশি করে মোবাইল ইউজারদের হাতে রাখার জন্য সমস্ত টেলিকম কোম্পানি নতুন নতুন প্ল‍্যান লঞ্চ করে। Reliance Jio, Airtel ও Vodafone Idea এর মতো প্রাইভেট কোম্পানিগুলির পাশাপাশি BSNL এর মতো সরকারি কোম্পানিও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। প্রতিটি কোম্পানিই কোনো না কোনো নতুন অফার নিয়ে আসে এবং বেশি বেনিফিট‌ওয়ালা প্ল‍্যান লঞ্চ করতে থাকে। এই উদ্দেশ্যেই এবার বিএস‌এন‌এল 599 টাকা দামের একটি প্ল‍্যান পেশ করেছে যার ভ‍্যালিডিটি 90 দিন এবং এই প্ল‍্যানে প্রতিদিন 5 জিবি করে 4জি ইন্টারনেট ডেটা পাওয়া যায়।

ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড তাদের গ্ৰাহকদের জন্য নতুন 90 দিন ভ‍্যালিডিটিযুক্ত প্রিপেইড প্ল‍্যান নিয়ে এসেছে। এটি একটি স্পেশাল ট‍্যারিফ ভাউচার অর্থাৎ STV যা কোম্পানির পক্ষ থেকে তাদের ওয়ার্ক ফ্রম হোম সেগমেন্টে লঞ্চ করেছে। কোম্পানি এই প্ল‍্যানটি দেশের এমটিএন‌এল নেটওয়ার্ক ছাড়া সমস্ত সার্কেলে পেশ করেছে।

BSNL 599

দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL তাদের প্রিপেইড ইউজারদের জন্য 599 টাকা দামের 90 দিন ভ‍্যালিডিটিযুক্ত প্ল‍্যান লঞ্চ করেছে। এই প্ল‍্যানে ইউজারদের প্রতিদিন 5 জিবি করে 4জি ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রতিদিন 5 জিবি করে 90 দিনে মোট 450 জিবি ইন্টারনেট ডেটা উপভোগ করা যাবে।

প্রতিদিন 5 জিবি করে ডেটা ছাড়াও BSNL তাদের গ্ৰাহকদের বিনামূল্যে ভয়েস কলিঙের সুবিধা দিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে বিএস‌এন‌এল টু বিএস‌এন‌এল অর্থাৎ অন নেট কল সম্পূর্ণ আনলিমিটেড থাকলেও বিএস‌এন‌এল থেকে অন্য নেটওয়ার্কে অর্থাৎ অফ নেট কলের জন্য প্রতিদিন 250 মিনিট করে দেওয়া হবে। এছাড়াও প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যাবে।

BSNL এর এই প্ল‍্যানটি উপভোগ করার জন্য নিজের নাম্বার থেকে “123” নাম্বারে “ATV COMBO599” লিখে ম‍্যাসেজ পাঠাতে হবে এবং 599 টাকার এই প্ল‍্যানটি আপনার নাম্বারে অ্যাক্টিভ হয়ে যাবে। এছাড়া কোম্পানির ওয়েবসাইট থেকেও এই প্ল‍্যানটি রিচার্জ করা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন