ভারতে একটি সামান্য মাত্র ফোন নাম্বার পাওয়ার জন্য সাধারণ মানুষদের লক্ষ লক্ষ টাকা খরচ করতে দেখেই বোঝা যায় VIP নাম্বারের ক্রেজ কতটা। এমনই একটি ঘটনা ঘটেছে কয়েক দিন আগেই। ফার্রুখাবাদে BSNL এর একটি VIP মোবাইল নাম্বারের দাম উঠেছে 2.40 লক্ষ টাকায়। বিএসএনএলের অফিস থেকে এই বিশেষ ফোন নাম্বারটি তাকেই দেওয়া হয়েছে যে নিলামে সবচেয়ে বেশি দাম দিতে রাজি হয়েছে।
নাম্বার কিনলেন আলু ব্যাবসায়ী
জানিয়ে রাখি রাজস্থানের কোটা এলাকার এক আলু বিক্রেতা এই ভিআইপি নাম্বারের জন্য সবচেয়ে বেশি দাম দিয়েছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী বিএসএনএলের অনলাইন পোর্টালে ভিআইপি নাম্বারের সেল আয়োজন করা হয় এবং সেখানে সাধারণ মানুষ এর জন্য নিরামে অংশগ্রহণ করতে পারেন।
কি এই নাম্বার?
এতক্ষণে নিশ্চয়ই আপনিও ভাবতে বাধ্য হয়েছেন যে কি এই ভিআইপি নাম্বার যার জন্য 2 লক্ষ 40 হাজার টাকা পর্যন্ত দাম দিতে রাজি সাধারণ মানুষ। তবে জানিয়ে রাখি এই নাম্বারের প্রথম চারটি অঙ্ক বাদ দিয়ে শেষ ছয়টি নাম্বার জিরো (000000)। এই নাম্বারের প্রথম দুটি অঙ্ক হল 88 এবং এরপর অন্য দুটি নাম্বার আছে আর তারপরে 000000 অর্থাৎ পুরো ফোন নাম্বারটি অনেকটা 88**000000 এইরকম। ইউজারের প্রাইভেসির কথা মাথায় রেখে আমরা তৃতীয় ও চতুর্থ স্থানে ** লিখেছি।
বিএসএনএলের এক কর্মচারীর বক্তব্য থেকে জানা গেছে, তনুজ দুদেজা নামক এই আলু বিক্রেতার ভিআইপি নাম্বার খুব পছন্দের। 2.4 লক্ষ টাকার বিনিময়ে এটি তাঁর দ্বিতীয় ভিআইপি নাম্বার। এর আগেও তিনি এক লক্ষ টাকা দিয়ে একটি ভিআইপি নাম্বার কিনেছিলেন বলে জানা গেছে।
নোট: আমাদের সমস্ত পাঠকদের কাছে অনুরোধ জানাচ্ছি, এই ধরনের কোনো টেলিকম কোম্পানির ভিআইপি নাম্বার কিনতে চাইলে সরাসরি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অথবা অফিসে যোগাযোগ করুন। প্রায়ই মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভিআইপি নাম্বার দেওয়ার প্রতিশ্রুতি করে সহজ সরল সাধারণ মানুষদের জোচ্চুরির শিকার হতে দেখা যায়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
