সম্প্রতি বাজারে OnePlus 15 ফোনটি লঞ্চ করা হয়েছে। চীনের বাজারে ফোনটি পেশ করা হয়েছে, শীঘ্রই ভারতের বাজারে ফোনটি লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত ভারতে OnePlus 15 ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, তবে ভারতে 70 হাজার টাকা বাজেট রেঞ্জে ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। যারা ওয়ানপ্লাসের ফোন কেনার কথা ভাবছেন, কিন্তু OnePlus 15 ফোনের দাম বেশি মনে হচ্ছে, তবে তাঁরা ডিসকাউন্ট সহ সেল হওয়া OnePlus Nord CE5 ফোনটি কিনতে পারেন। এই মিড বাজেট রেঞ্জের ফোনটি দুর্দান্ত পারফরমেন্স দিতে সক্ষম।
OnePlus Nord CE5 ফোনটি 8GB RAM +128GB স্টোরেজ ভেরিয়েন্ট 24,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 26,999 টাকা দামে লঞ্চ করা হয়েচ্ছিল। একইভাবে টপ মডেল 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 28,999 টাকা রাখা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে ফোনটির সমস্ত ভেরিয়েন্টে 2,000 টাকার ডিসকাউন্ট জারি করা হয়েছে।
এই 2 হাজার টাকার ডিসকাউন্ট সহ OnePlus Nord CE5 ফোনটি মাত্র 22,999 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যদিকে 12GB RAM ভেরিয়েন্ট 26,999 টাকা দামে কেনা যাচ্ছে। কোম্পানির ওয়েবসাইট ইন্ডিয়ার মাধ্যমে এই ব্যাঙ্ক অফার উপভোগ করা যাবে। Axis এবং ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করলে 2,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। OnePlus Nord CE5 ফোনটি কেনার জন্য এবং সম্পূর্ণ অফার জানার জন্য এখানে ক্লিক করুন।
প্রসেসিঙের জন্য OnePlus Nord CE5 ফোনটিতে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন তৈরি 2.2GHz থেকে 3.35GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8350 Apex অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই চিপসেটের AnTuTu স্কোর 14,02,278 পেয়েছে।
যারা মোবাইল গেমিং করতে পছন্দ করেন, তাদের জন্য OnePlus Nord CE 5 ফোনটি বেস্ট অপশন। কারণ ফোনটিতে HyperBoost Game Engine ফিচার দেওয়া হয়েছে।এই ফোনে 120FPS এ CODM এবং BGMI গেম খেলা যায়। হেভি গেমিঙের সময় ফোনটি ঠান্ডা রাখার জন্য এতে CryoVelocity Graphene VC কুলিং সিস্টেম রয়েছে, ফলে 7,041 mm² কুলিং এরিয়া পাওয়া যায়। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Arm G615 MC6 GPU যোগ করা হয়েছে।
OnePlus Nord CE5 5G ফোনটি RAM এক্সপ্যানশন ফিচার সহ লঞ্চ করা হয়েছে। ফোনটিতে 8GB RAM ভেরিয়েন্টের 8GB ভার্চুয়াল RAM এবং 12GB RAM ভেরিয়েন্টের 12GB ভার্চুয়াল RAM এর ব্যাবহারে 24GB RAM (12+12) পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটিতে LPDDR5X RAM রয়েছে, যা ফাস্ট মাল্টিটাস্কিং এবং স্মুথ অ্যাপ ওপেনিং দিতে সক্ষম। অর্থাৎ এই ফোনটিতে একইসঙ্গে একাধিক কাজ খুব সহজে পরিচালনা করা যায়।
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord CE5 ফোনে 7,100mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে ইউজারদের বক্সেই 80W SUPERVOOC Power Adapter দেওয়া হয়। জানিয়ে রাখি আমাদের টেস্টে এই ফোনটি 16 ঘন্টা 30 মিনিট PC Mark Battery Benchmark স্কোর পেয়েছে।
OnePlus Nord CE5 5G ফোনটিতে 2392 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই প্যানেলটিকে Super Fluid AMOLED Display নাম দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1430 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার রয়েছে। একইসঙ্গে স্ক্রিনে Aqua Touch ফিচার রয়েছে, এর ফলে ভেজা বা তেলযুক্ত হাতেও খুব সহজেই ফোনটি ব্যাবহার করা যাবে।
ফটোগ্রাফির জন্য OnePlus Nord CE5 ফোনটিতে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony LYT-600 টেলিফটো সেন্সর এবং 112° FOV সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপের মাধ্যমে ইউজাররা 0.6x থেকে 20x digital zoom ফটো তুলতে পারবেন। একইভাবে সেলফির জন্য 16 মেগাপিক্সেল Sony IMX480 সেন্সর ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
