খবর - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 28 Jul 2026 19:11:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Dimensity 7500 Turbo প্রসেসর সহ ভারতের প্রথম স্মার্টফোন হয়ে উঠতে পারে iQOO Z11, লঞ্চের আগেই লিক হল ডিটেইলস https://www.91mobiles.com/bengali/iqoo-z11-india-launch-tipped-first-dimensity-7500-turbo-phone-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-z11-india-launch-tipped-first-dimensity-7500-turbo-phone-know-details-in-bengali/#respond Wed, 29 Jul 2026 05:35:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81145 প্রকাশ্যে এল iQOO Z11 ফোনের ডিটেইলস

The post Dimensity 7500 Turbo প্রসেসর সহ ভারতের প্রথম স্মার্টফোন হয়ে উঠতে পারে iQOO Z11, লঞ্চের আগেই লিক হল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
শীঘ্রই iQOO তাদের Z11 সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। আগেই কোম্পানির পক্ষ থেকে iQOO Z11x 5G এবং সম্প্রতি iQOO Z11 Lite ফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার রিপোর্ট অনুযায়ী খুব তাড়াতাড়ি ভারতের বাজারে iQOO Z11 ফোনটি লঞ্চ করা হতে পারে। আপকামিং ফোনটি Z11x এবং Z11 Lite ফোনের তুলনায় বেশি প্রিমিয়াম এবং দারুণ ফিচার সহ লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Z11 ফোনের ডিটেইলস সম্পর্কে।

লিক হল iQOO Z11 ফোনের ডিটেইলস

Gadgets360 এর রিপোর্ট অনুযায়ী ভারতে iQOO Z11 ফোনটি আগস্ট মাসে লঞ্চ করা হতে পারে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি নতুন MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর ভারতের প্রথম স্মার্টফোন হতে পারে। চীনের Z11 ফোনটিতে MediaTek Dimensity 8500 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে ভারতীয় ভেরিয়েন্টে 3D কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। তবে চীনের মডেলে ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে।

iQOO Z11 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

চীনের মডেল iQOO Z11 ফোনটিতে 6.83-ইঞ্চির 1.5K (2800×1260 পিক্সেল) AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট এবং HDR সাপোর্ট করতে পারে। এই ফোনে 9,020mAh বড় ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনে 90W ফাস্ট চার্জিং যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য iQOO Z11 ফোনে OIS সাপোর্টেড 50MP প্রাইমারি ক্যামেরা, 2MP ডেপ্থ সেন্সর এবং সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

কেমন হতে পারে ভারতীয় দাম?

iQOO Z11 ফোনের ভারতীয় দাম সম্পর্কে এখনও জানানো হয়নি, তবে চীনের বাজারে ফোনটির 8GB + 256GB ভেরিয়েন্ট CNY 2,299 (প্রায় 32,600 টাকা) দামে লঞ্চ করা হয়েছিল। তাই ভারতের বাজারে ফোনটি আপার মিড রেঞ্জে পেশ করা হতে পারে। এই ফোনটি সম্ভবত OnePlus, realme এবং Motorola এর মতো ব্র্যান্ডের ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

যারা বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং হাই রিফ্রেশ রেট ডিসপ্লে সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য iQOO Z11 ফোনটি ভালো বিকল্প হতে পারে। আপাতত প্রকাশ্যে আসা তথ্য শুধুমাত্র একটি লিক এবং রিপোর্ট হিসাবে মনে করা উচিৎ। এই ফোনের ভারতীয় দাম, সফটওয়্যার, ক্যামেরা এবং ব্যাটারি সংক্রান্ত ডিটেইলস জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

The post Dimensity 7500 Turbo প্রসেসর সহ ভারতের প্রথম স্মার্টফোন হয়ে উঠতে পারে iQOO Z11, লঞ্চের আগেই লিক হল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-z11-india-launch-tipped-first-dimensity-7500-turbo-phone-know-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই লিক হল Redmi Note 17 ফোনের ভারতীয় দাম, জেনে নিন কত দামে হবে সেল https://www.91mobiles.com/bengali/redmi-note-17-price-in-india-leaked-30000-before-launch-in-india-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/redmi-note-17-price-in-india-leaked-30000-before-launch-in-india-know-details-in-bengali/#respond Wed, 29 Jul 2026 04:34:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81139 প্রকাশ্যে এল Redmi Note 17 ফোনের ভারতীয় দাম

The post লঞ্চের আগেই লিক হল Redmi Note 17 ফোনের ভারতীয় দাম, জেনে নিন কত দামে হবে সেল first appeared on 91Mobiles Bengali.

]]>
শীঘ্রই Redmi Note 17 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি কোম্পানি অফিসিয়ালি তাদের রেডমি নোট সিরিজের নতুন স্মার্টফোন সম্পর্কে জানিয়েছিল। এবার ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল আগামী 6 আগস্ট Redmi Note 17 ফোনটি লঞ্চ করা হবে। তবে একটি লিকের মাধ্যমে লঞ্চের আগেই Redmi Note 17 ফোনের দামের ডিটেইলস প্রকাশ্যে এসেছে।

Redmi Note 17 ফোনের দাম

টিপস্টার অভিষেক যাদব Redmi Note 17 ফোনের দাম শেয়ার করেছিল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে জানিয়েছিল Redmi Note 17 ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এতে 6GB RAM + 128GB Storage এবং 8GB RAM + 128GB Storage থাকবে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী 6GB RAM সহ Redmi Note 17 ফোনটি ভারতে 30 হাজার টাকা দামে লঞ্চ করা হবে। অর্থাৎ ফোনটির দাম 29,999 টাকা রাখা হতে পারে। অন্যদিকে Redmi Note 17 ফোনটির টপ ভেরিয়েন্ট অর্থাৎ 8GB RAM মডেলের দাম 33 হাজার অর্থাৎ 32,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে। তবে আপাতত প্রকাশ্যে আসা দাম শুধুমাত্র একটি হিসাবে মনে করা হচ্ছে।

Redmi Note 17 ফোনের স্পেসিফিকেশন

আগেই চীনের বাজারে Redmi Note 17 ফোনটি লঞ্চ করা হয়েছিল এবং বর্তমানে সেল করা হচ্ছে। এই ফোনটি ভারতের বাজারে পেশ করা হতে পারে। Redmi Note 17 5G ফোনে 2396 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 7-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1800nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই ফোনের স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Wet hand touch 2.0 ফিচার যোগ করা হয়েছে। অন্যদিকে ফোনে কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন রয়েছে।

এই ফোনটি Android 16 বেস্ড Xiaomi HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Redmi Note 17 5G ফোনে Qualcomm Snapdragon 4 Gen 4 চিপসেট রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.3GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno GPU দেওয়া হয়েছে। জানিয়ে রাখি চীনে Redmi Note 17 5G ফোনটি 6GB RAM এবং 8GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

Redmi Note 17 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 8000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। অন্যদিকে ভারতীয় মডেলেও বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি 22.5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Redmi Note 17 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি 5P লেন্স এবং একটি সেকেন্ডারি লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

The post লঞ্চের আগেই লিক হল Redmi Note 17 ফোনের ভারতীয় দাম, জেনে নিন কত দামে হবে সেল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-note-17-price-in-india-leaked-30000-before-launch-in-india-know-details-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল OnePlus 16 ফোনের লঞ্চ টাইমলাইন এবং ডিজাইন, জেনে নিন কবে লঞ্চ হতে পারে এই আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/oneplus-16-design-launch-timeline-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-16-design-launch-timeline-specifications-leaked-know-details-in-bengali/#respond Wed, 29 Jul 2026 03:33:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81134 জানা গেছে OnePlus 16 ফোনের লঞ্চ টাইমলাইন

The post প্রকাশ্যে এল OnePlus 16 ফোনের লঞ্চ টাইমলাইন এবং ডিজাইন, জেনে নিন কবে লঞ্চ হতে পারে এই আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
OnePlus তাদের আপকামিং OnePlus 16 ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কারণ বিগত কয়েক দিন ধরেই ফোনের সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসে চলেছে। এবার টিপস্টার Digital Chat Station ফোনের ডিজাইন, লঞ্চ টাইমলাইন এবং গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে তথ্য শেয়ার করেছে। এই OnePlus 16 ফোনটি অক্টোবর মাসে লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। এই ফোনে বড় ব্যাটারির পাশাপাশি একাধিক বড় আপগ্রেড দেওয়া হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 16 ফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

লিক হল OnePlus 16 ফোনের ডিজাইন এবং ডিসপ্লে

লিক অনুযায়ী OnePlus 16 ফোনের ডিজাইন কোম্পানির উপস্থিত ফ্ল্যাগশিপ সিরিজের মতো থাকতে পারে। অর্থাৎ এইবার নতুন ডিজাইনের পরিবর্তে কিছুটা পরিবর্তন করা হবে বলে মনে করা হচ্ছে। ফোনে 6.78 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনের চারদিকে অত্যন্ত স্লিম এবং সমান (Symmetrical) বেজল থাকতে পারে। এই ক্ষেত্রে LIPO প্যাকেজিং টেকনোলোজির ব্যাবহার করা হতে পারে বলে জানা গেছে, এর ফলে ফোনটির চারপাশ অত্যন্ত পাতলা হবে। অন্যদিকে রেয়ার প্যানেলে OnePlus 15 ফোনের মতো কম্প্যাক্ট স্কয়ার ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে।

লিক হল চিপসেট এবং ব্যাটারি

প্রসেসিঙের জন্য আপকামিং OnePlus 16 ফোনে Qualcomm এর Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে টিপস্টারের বক্তব্য অনুযায়ী ফোনে প্রায় 9,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, এটি OnePlus এর এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে পারে। ফোনে 100W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে।

ক্যামেরা এবং অন্যান্য ফিচার (সম্ভাব্য)

রিপোর্টের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OnePlus 16 ফোনের ক্যামেরা সিস্টেমের ক্ষেত্রে বড় পরিবর্তন হতে পারে। ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনে 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে।

আগেই জানা গিয়েছিল স্ক্রিন 185Hz রিফ্রেশ রেট এবং 1mm এর চেয়ে পাতলা বেজল দেওয়া হতে পারে। অন্যদিকে ফোনটি Android 17 বেস্ড ColorOS 17 সহ লঞ্চ করা হতে পারে। এটি এই সফটওয়্যার সহ কোম্পানির প্রথম স্মার্টফোন হতে পারে।

লিক হল লঞ্চ টাইমলাইন

Digital Chat Station অনুযায়ী অক্টোবর মাসে OnePlus 16 ফোনটি লঞ্চ করা হতে পারে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী সেপ্টেম্বর মাসের শেষের দিকে একাধিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করা হবে বলে জানা গেছে। তাই অক্টোবর মাসে OnePlus তাদের নতুন স্মার্টফোনটি লঞ্চ করতে পারে।

যারা ফ্ল্যাগশিপ পারফরমেন্স, ক্যামেরা, দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং প্রিমিয়াম ডিসপ্লে সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং OnePlus 16 ফোনটি ভালো অপশন হতে পারে। এই ফোনটি iQOO, Xiaomi এবং Samsung ব্র্যান্ডের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

The post প্রকাশ্যে এল OnePlus 16 ফোনের লঞ্চ টাইমলাইন এবং ডিজাইন, জেনে নিন কবে লঞ্চ হতে পারে এই আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-16-design-launch-timeline-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0
7,500mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Redmi 17 4G স্মার্টফোন, লঞ্চের আগেই লিক হল সম্পূর্ণ স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/redmi-17-4g-full-specifications-leaked-7500mah-battery-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/redmi-17-4g-full-specifications-leaked-7500mah-battery-know-details-in-bengali/#respond Wed, 29 Jul 2026 02:32:02 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81130 লিক হল Redmi 17 4G ফোনের ডিটেইলস

The post 7,500mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Redmi 17 4G স্মার্টফোন, লঞ্চের আগেই লিক হল সম্পূর্ণ স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
শীঘ্রই Redmi তাদের নতুন বাজেট Redmi 17 4G স্মার্টফোন লঞ্চ করতে পারে। গত কয়েকদিন আগেই ফোনটি EPREL ডেটাবেসে দেখা গিয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটি প্রকাশ্যে এসেছিল। এবার নতুন লিকের মাধ্যমে টিপস্টার সুধাংশু ফোনের সমস্ত গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া আপকামিং ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

লিক হল Redmi 17 4G ফোনের স্পেসিফিকেশন

লেটেস্ট লিক অনুযায়ী Redmi 17 4G ফোনে MediaTek Helio G91-Ultra প্রসেসর থাকতে পারে। ফোনটিতে 6.9 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1600×720 পিক্সেল HD+ রেজোলিউশন এবং 120Hz অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই স্ক্রিনের সাধারণ ব্রাইটনেস 675 নিটস এবং হাই ব্রাইট মোডে 825 নিটস হবে বলে জানা গেছে। এছাড়া ডিসপ্লেতে DC Dimming, TUV Rheinland Low Blue Light এবং Flicker-Free সার্টিফিকেশন সাপোর্ট করবে।


ফটোগ্রাফির জন্য Redmi 17 4G ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি সেন্সর দেওয়া হবে জানা গেছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। তবে ভিডিও কলের জন্য এতে 1080p 30fps থাকবে বলে আশা করা হচ্ছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 17 4G ফোনে 7,500mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। সম্প্রতি EPREL লিস্টিঙের মাধ্যমে ফোনের ব্যাটারি সাইজ সম্পর্কে জানা গিয়েছিল।

Redmi 17 4G ফোনটি HyperOS 3 সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, AI ফেস আনলক, ডুয়েল-ব্যান্ড Wi-Fi এবং বেশ কিছু বাজারে NFC সাপোর্ট করতে পারে।

লিক অনুযায়ী Redmi 17 4G ফোনটি 4GB + 128GB, 4GB + 256GB, 6GB + 128GB এবং 6GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট সহ লঞ্চ করা হতে পারে। এতে LPDDR4X RAM এবং eMMC 5.1 স্টোরেজ দেওয়া হতে পারে। এই ফোনে Dynamic RGB Light, Corning Gorilla Glass 7i প্রোটেকশন এবং IP64 ডাস্ট ও স্প্যালশ রেজিস্টেন্স থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি Oak Green, Deep Blue, Black এবং Lotus Purple কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

যারা কম বাজেট রেঞ্জে বড় ব্যাটারি, বড় স্ক্রিন এবং দৈনন্দিন ব্যাবহারের জন্য স্মার্টফোন খুঁজছেন, ত্যাঁদড় জন্য Redmi 17 4G ফোনটি ভালো অপশন হবে। লঞ্চের পর ফোনটি Realme, Motorola, Samsung এবং POCO এর মতো ব্র্যান্ডের 4G ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

জানিয়ে রাখি Redmi 17 4G ফোনের সম্পর্কে প্রকাশ্যে আসা সমস্ত তথ্য শুধুমাত্র লিক এবং সার্টিফিকেশন লিস্টিং হিসাবে মনে করা হচ্ছে। আপাতত ফোনের সম্পর্কে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

The post 7,500mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Redmi 17 4G স্মার্টফোন, লঞ্চের আগেই লিক হল সম্পূর্ণ স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-17-4g-full-specifications-leaked-7500mah-battery-know-details-in-bengali/feed/ 0
5000mAh ব্যাটারি এবং 6GB RAM সহ 10 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ হল Lava Smart 4 স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/lava-smart-4-launched-in-india-check-features-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/lava-smart-4-launched-in-india-check-features-and-specifications-details-in-bengali/#respond Tue, 28 Jul 2026 16:52:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81124 ভারতে লঞ্চ হল Lava Smart 4 4G

The post 5000mAh ব্যাটারি এবং 6GB RAM সহ 10 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ হল Lava Smart 4 স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় মোবাইল কোম্পানি লাভা ইন্টারন্যাশনাল গত মাসে ভারতের বাজারে 9,999 টাকা প্রাথমিক দামে সস্তা স্মার্টফোন Lava Smart 4 Plus লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে Lava Smart 4 নামের আরও একটি সস্তা স্মার্টফোন দেশের বাজারে পেশ করে দিয়েছে। 10 হাজার টাকার চেয়ে কম দামের এই এন্ট্রি লেভেল ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Lava Smart 4 ফোনের স্পেসিফিকেশন

Lava Smart 4 ফোনটি Android Go Edition এ কাজ করে। অ্যান্ড্রয়েড গো এডিশনের দৌলতে এই ফোনে গুগল গো অ্যাপ ডাউনলোড ও ইন্সটল করা যায়। এই ধরনের অ্যাপ কম RAM ও অপেক্ষাকৃত দুর্বল প্রসেসর সত্ত্বেও স্মুথ পারফরমেন্স দিতে সক্ষম এছাড়াও এইসব অ্যাপ কম ইন্টারনেট ডেটা খরচ করে এবং ব্যাটারি খরচ কমায়।

ভারতের বাজারে Lava Smart 4 ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 3GB RAM এর সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে Expandable RAM টেকনোলজি রয়েছে। এর ফলে ফোনটির 3GB Physical RAM এর সঙ্গে 3GB Virtual RAM যোগ করে মোট 6GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

Lava Smart 4 4G ফোনে প্রসেসিঙের জন্য Unisoc SC9863A চিপসেট দেওয়া হয়েছে। এই অক্টাকোর প্রসেসরে 1.2GHz থেকে 1.6GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কৌর যোগ করা হয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে PowerVR GE8322 GPU রয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by LAVA Community (@lavaindiacommunity)

এই ফোনে 6.56 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। Lava Smart 4 4G ফোনের ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে HD+ রেজোলিউশন সাপোর্ট করে। এই ফোনের চারদিকে চ‌ওড়া বেজল দেওয়া হয়েছে। এই ফোনটির স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট দিতে সক্ষম। এই বাজেটের ফোনে এই রিফ্রেশ রেট দেখা যায় না বললেই চলে।

Lava Smart 4 4G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। অ্যান্ড্রয়েড গো এডিশনের মাধ্যমে এই ফোনে অনায়াসে 2 দিন ব্যাক‌আপ পাওয়া যাবে। এই ফোনে 10W চার্জিং ফিচার রয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 8MP রেয়ার ক্যামেরা ও সেলফির জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে Lava Smart 4 4G ফোনটি সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। এই ফোনটি মূলত অফলাইন মার্কেটের জন্য পেশ করা হয়েছে এবং কোম্পানি জানিয়েছে ইতিমধ্যে রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটির সেল‌ও শুরু হয়ে গেছে। এই ফোনের দাম 8 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে। ফোনটির দাম জানা গেলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

The post 5000mAh ব্যাটারি এবং 6GB RAM সহ 10 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ হল Lava Smart 4 স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/lava-smart-4-launched-in-india-check-features-and-specifications-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই লিক হল Vivo S2 ফোনের ডিজাইন, ডামি ইউনিটে দেখা গেছে নতুন লুক, শীঘ্রই হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/vivo-s2-design-leaked-before-launch-dummy-units-surface-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-s2-design-leaked-before-launch-dummy-units-surface-know-details-in-bengali/#respond Tue, 28 Jul 2026 15:51:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81117 প্রকাশ্যে এল Vivo S2 ফোনের ডিজাইন

The post লঞ্চের আগেই লিক হল Vivo S2 ফোনের ডিজাইন, ডামি ইউনিটে দেখা গেছে নতুন লুক, শীঘ্রই হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo এর আপকামিং Vivo S2 ফোনের সম্পর্কে ক্রমাগত লিক প্রকাশ্যে এসে চলেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনের টিজার জারি করা হয়েছে। বর্তমানে অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণার আগেই ফোনের ডামি ইউনিট অনলাইনে লিক হয়েছে। ফলে ফোনের ছবি এবং ভিডিওর মাধ্যমে ডিজাইন প্রকাশ্যে এসেছে। আগামী 6 আগস্ট Vivo S2 5G ফোনটি লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। তবে 11 আগস্ট থেকে ফোনের সেল শুরু হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo S2 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Vivo S2 ফোনের মাইক্রোসাইট লাইভ

ফ্লিপকার্টে Vivo S2 ফোনের মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। তাই শীঘ্রই ভারতের বাজারে ফোনটি লঞ্চ করা হবে বলে জানা গেছে। লিস্টিঙের মাধ্যমে ফোনের ক্যামেরা ডিজাইন দেখা গেছে। এটি লিক হওয়া তথ্যের মতোই দেখাচ্ছে। আপকামিং ফোনটি লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা লুকের মতো দেখাবে বলে আশা করা হচ্ছে। ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি ফোনটি তথ্য শেয়ার করা হবে।

লিক হল Vivo S2 ফোনের ডিজাইন

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে প্রকাশ্যে আসা ফটো এবং ভিডিওতে Vivo S2 ফোনটির ডিজাইন দেখানো হয়েছে। ফোনটি ব্ল্যাক এবং গোল্ড কালার অপশনে পেশ করা হবে। প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Sapphire Blue, Regal Bronze এবং Silk White কালার অপশনে লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল।

ফোনের ব্যাক প্যানেলে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। ফোনের উপরের দিকে পিল শেপের হরিজেন্টাল ক্যামেরা মডিউল রয়েছে। এই ফোনের বাঁদিকে দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। তবে ডানদিকে একটি গোলাকার রিং রয়েছে, এটি LED লাইট রিং হবে বলে মনে করা হচ্ছে। ডামি ইউনিটে Vivo S2 ব্র্যান্ডিং রয়েছে। এছাড়া ফোনের পলিকার্বোনেট ফ্রেম এবং ব্যাক প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ফোনের ফ্রন্টে কার্ভড ডিসপ্লে এবং সেন্টার পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

লিক হল Vivo S2 ফোনের স্পেসিফিকেশন

লিক হওয়া তথ্য অনুযায়ী Vivo S2 ফোনটিতে একটি 1.5K AMOLED ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে। ফোনটিতে MediaTek Dimensity 7360 প্রসেসর থাকবে বলে জানা গেছে। ফোনের ব্যাক প্যানেলে OIS সাপোর্টেড 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 32MP ক্যামেরা যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 7000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।”

আগের প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Vivo S2 ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর এবং 50MP + 50MP পেরিস্কোপ টেলিফটো + 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। তাই ফোনের প্রসেসর এবং ক্যামেরা কনফিগারেশন সম্পর্কে এখনও কনফার্ম জানা যায়নি।

Vivo S2 ফোনের সম্ভাব্য দাম এবং ভেরিয়েন্ট

এখনও পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী Vivo S2 ফোনটি ভারতে 8GB + 128GB এবং 8GB + 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে। এই ফোনের দাম 43,000 টাকা হবে বলে জানা গিয়েছিল।

যারা মিড রেঞ্জে প্রিমিয়াম ডিজাইন, AMOLED ডিসপ্লে এবং ক্যামেরা ফোকাস সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Vivo S2 ফোনটি ভালো অপশন হতে পারে। ভারতের বাজারে লঞ্চের পর ফোনটি OnePlus, Xiaomi, Motorola এবং OPPO ব্র্যান্ডের মতো ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যদিও ফোনের অফিসিয়াল দাম এবং স্পেসিফিকেশন আসার পরই সঠিক প্রতিযোগিতা সম্পর্কে বোঝা যাবে।

আপাতত Vivo S2 ফোনের সংক্রান্ত তথ্যগুলি শুধুমাত্র একটি লিক হিসাবে মনে করা উচিৎ। আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। যারা নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

The post লঞ্চের আগেই লিক হল Vivo S2 ফোনের ডিজাইন, ডামি ইউনিটে দেখা গেছে নতুন লুক, শীঘ্রই হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s2-design-leaked-before-launch-dummy-units-surface-know-details-in-bengali/feed/ 0
4 আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে 8000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন POCO M8 Power, সিঙ্গেল চার্জে পাওয়া যাবে 3 দিন ব্যাটারি লাইফ https://www.91mobiles.com/bengali/4-august-poco-m8-power-5g-launch-date-in-india-officially-confirmed-with-8000mah-battery-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/4-august-poco-m8-power-5g-launch-date-in-india-officially-confirmed-with-8000mah-battery-know-details-in-bengali/#respond Tue, 28 Jul 2026 14:50:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81110 4 আগস্ট ভারতে লঞ্চ হবে POCO M8 Power 5G

The post 4 আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে 8000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন POCO M8 Power, সিঙ্গেল চার্জে পাওয়া যাবে 3 দিন ব্যাটারি লাইফ first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক ব্র্যান্ড পোকো গত সপ্তাহে জানিয়ে দিয়েছিল কোম্পানি ভারতের বাজারে তাদের ‘এম’ সিরিজের পরিধি বিস্তার করে নতুন POCO M8 Power স্মার্টফোন পেশ করতে চলেছে। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়ে দিয়েছে আগামী 4 আগস্ট ভারতে POCO M8 Power ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটিতে 8000mAh ব্যাটারি যোগ করা হবে।

POCO M8 Power ফোনের ভারতীয় লঞ্চ ডেট

আগামী 4 আগস্ট ভারতের বাজারে POCO M8 Power স্মার্টফোন পেশ করা হবে। কোম্পানি জানিয়েছে 4 আগস্ট দুপুর 12টার সময় POCO M8 Power 5G ফোনের দাম ঘোষণা করা হবে। এক‌ই সঙ্গে সেল ডেট ও অফার সম্পর্কেও জানানো হবে। শপিং সাইট ফ্লিপকার্টে ইতিমধ্যে এই ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে, ফলে বোঝাই যাচ্ছে ফোনটি এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করা হবে। এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য আমাদের 4 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

POCO M8 Power ফোনের ব্যাটারি

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের বাজারে POCO M8 Power ফোনটি 8000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে সাধারণ ব্যাবহারে এই ফোনটি 3 দিন পর্যন্ত ব্যাক‌আপ দিতে সক্ষম। কোম্পানি এই ফোনটির সঙ্গে ‘Power Your Binge’ ট্যাগলাইন ব্যাবহার করেছে, যা দেখে মনে করা হচ্ছে POCO M8 Power 5G ফোনে ফুল চার্জে কয়েক ঘন্টা সোশ্যাল মিডিয়া ও ভিডিও স্ট্রিমিং করা যাবে।

POCO M8 Power ফোনের লিক স্পেসিফিকেশন

POCO M8 Power ফোনে AMOLED ডিসপ্লে যোগ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটির স্ক্রিন সাইজ জানানো হয়নি, তবে লিক অনুযায়ী এই ফোনে প্রায় 7-ইঞ্চি মাপের 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ হাই ব্রাইটনেস সাপোর্ট পাওয়া যাবে। এছাড়াও এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।

লিক অনুযায়ী POCO M8 Power 5G ফোনটি Android 16 বেস্ড Xiaomi HyperOS এর লেটেস্ট ভার্সনে কাজ করবে। লিক থেকে জানা গেছে প্রসেসিঙের দিক থেকে এই ফোনটি চীনে লঞ্চ হ‌ওয়া Redmi Note 17 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে। অর্থাৎ এই আপকামিং ফোনটিতেও 2.3GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 4 Gen 4 প্রসেসর যোগ করা হবে।

ফটোগ্রাফির জন্য POCO M8 Power 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হবে, ফোনটির ছবি দেখে এই বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি OIS সেন্সর থাকতে পারে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই আপকামিং ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP রেটিং যোগ করা হবে।

The post 4 আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে 8000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন POCO M8 Power, সিঙ্গেল চার্জে পাওয়া যাবে 3 দিন ব্যাটারি লাইফ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/4-august-poco-m8-power-5g-launch-date-in-india-officially-confirmed-with-8000mah-battery-know-details-in-bengali/feed/ 0
গীকবেঞ্চে স্পট হল Samsung Galaxy F70 Pro স্মার্টফোন, Snapdragon 6 Gen 3 প্রসেসর সহ শীঘ্রই হতে পারে লঞ্চ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f70-pro-geekbench-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f70-pro-geekbench-specifications-leaked-know-details-in-bengali/#respond Tue, 28 Jul 2026 13:49:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81105 শীঘ্রই পেশ হতে পারে Samsung Galaxy F70 Pro

The post গীকবেঞ্চে স্পট হল Samsung Galaxy F70 Pro স্মার্টফোন, Snapdragon 6 Gen 3 প্রসেসর সহ শীঘ্রই হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung তাদের Galaxy F-সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। এই সিরিজের অধীনে Samsung Galaxy F70 Pro প্রসেসর লঞ্চ করা হতে পারে। Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর, RAM এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি এর আগেই ফোনটি Samsung India ওয়েবসাইট, BIS সার্টিফিকেশন এবং Bluetooth SIG ডেটাবেসে স্পট হয়েছিল। তাই শীঘ্রই ফোনটি পশ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy F70 Pro ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy F70 Pro ফোনের Geekbench লিস্টিং

Geekbench এ SM-E476B মডেল নাম্বার সহ লিস্টেড হওয়া Galaxy F70 Pro ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 998 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 3,090 স্কোর পেয়েছে। লিস্টিং অনুযায়ী ফোনে Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে এতে Adreno GPU থাকতে পারে। এই ফোনটি প্রায় 8GB RAM ও Android 16 সহ কাজ করতে পারে।

Samsung Galaxy F70 Pro ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Galaxy F70 Pro ফোনে 6.7 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনে 6000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy F70 Pro ফোনে OIS (অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন) সাপোর্টেড ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনে NFC, IP64 ডাস্ট ও স্প্যালাস রেজিস্টেন্স, LPDDR5X RAM ও UFS 3.1 স্টোরেজের মতো ফিচার দেওয়া হতে পারে।

Galaxy F70 Pro ফোনটি One UI 8.5 বেস্ড Android 16 সহ কাজ করবে বলে জানা গেছে। সবচেয়ে বড় কথা Samsung এর পক্ষ থেকে ফোনে 6 বছরের Android OS আপডেট থাকতে পারে। এই ফোনে লেদার ফিনিশ ব্যাক প্যানেল থাকতে পারে। সম্প্রতি Galaxy F-সিরিজের বেশ কিছু ফোনে এই ডিজাইন দেখা গিয়েছিল।

Samsung Galaxy F70 Pro ফোনের সম্ভাব্য দাম

লিক রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy F70 Pro ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এই ফোনে 6GB + 128GB স্টোরেজ অপশনের দাম 32,999, 8GB + 128GB স্টোরেজ অপশনের দাম 36,999 এবং 8GB + 256GB স্টোরেজ অপশনের দাম 41,999 টাকা রাখা হতে পারে।

কোম্পানির পক্ষ থেকে ফোনের দাম সম্পর্কে কনফার্ম জানানো হয়নি এবং লঞ্চের সময় বেশ কিছু পরিবর্তন করা হতে পারে। Samsung Galaxy F70 Pro ফোনটি Motorola, Nothing এবং OnePlus ব্র্যান্ডের ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। আপকামিং Samsung Galaxy F70 Pro ফোনের অফিসিয়াল ঘোষণার পরই আসল প্রতিযোগিতা সম্পর্কে আমরা সঠিক ধারনা দিতে পারব।

The post গীকবেঞ্চে স্পট হল Samsung Galaxy F70 Pro স্মার্টফোন, Snapdragon 6 Gen 3 প্রসেসর সহ শীঘ্রই হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f70-pro-geekbench-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0
UK-এর বাজারে পা রাখার প্রস্তুতি নিচ্ছে Lava, IMEI ডেটাবেসে স্পট হল Lava Agni 4N 5G https://www.91mobiles.com/bengali/lava-uk-entry-lava-agni-4n-5g-imei-listing-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/lava-uk-entry-lava-agni-4n-5g-imei-listing-details-in-bengali/#respond Tue, 28 Jul 2026 12:48:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81099 সার্টিফিকেশন সাইটে দেখা গেল Lava Agni 4N 5G

The post UK-এর বাজারে পা রাখার প্রস্তুতি নিচ্ছে Lava, IMEI ডেটাবেসে স্পট হল Lava Agni 4N 5G first appeared on 91Mobiles Bengali.

]]>
গ্লোবাল বাজারে Lava পা রাখাতে চলেছে। শীঘ্রই কোম্পানি ইউনাইটেড কিংডম (UK) তে তাদের স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই দেশে এটি কোম্পানির প্রথম স্মার্টফোন হতে পারে। কারণ সার্টিফিকেশন সাইটে আপকামিং Lava Agni 4N 5G ফোনটি লিস্টেড হয়েছে। তাই খুব তাড়াতাড়ি UK তে তাদের ফোন পেশ করতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Agni 4N 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

IMEI ডেটাবেসে দেখা গেল Lava Agni 4N 5G

PassionateGeekz GSMA IMEI ডেটাবেসে LXX525_UK মডেল নাম্বার সহ Lava Agni 4N 5G ফোনটি স্পট করেছিল। এই লিস্টিং দেখে আভাস পাওয়া যাচ্ছে Lava UK তে তাদের স্মার্টফোনের পরিধি বিস্তার করে Agni 4 সিরিজ লঞ্চ করতে পারে। সবচেয়ে বড় কথা 2025 সালের নভেম্বর মাসে লঞ্চ হওয়া Lava Agni 4 5G ফোনটি UK তে Lava Agni 4N 5G নামে রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি। তাই আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

Lava Agni 4N 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

লিক অনুযায়ী Lava Agni 4N 5G ফোনে একই ফিচার থাকবে বলে মনে করা হচ্ছে। একই ফিচার ভারতীয় ভেরিয়েন্টে রয়েছে। এই ফোনে 6.67 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 2,400 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

Lava Agni 4N 5G ফোনে MediaTek Dimensity 8350 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে 8GB LPDDR5X RAM এবং 256GB UFS 4.0 স্টোরেজ থাকতে পারে। ফটোগ্রাফির জন্য এতে OIS সাপোর্টেড 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে।

Lava Agni 4N 5G ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 66W ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি Android 15 প্রায় স্টক ইন্টারফেসে কাজ করতে সক্ষম। এছাড়া ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টিরিও স্পিকার, জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP64 রেটিং, Gorilla Glass প্রোটেকশন, কাস্টমাইজেবল Action Button এবং অসাধারণ থার্মাল ম্যানেজমেন্টের জন্য VC Cooling System ফিচার দেওয়া হতে পারে। জানিয়ে রাখি UK এর আপকামিং ফোনের শেষে উপস্থিত N অর্থাৎ NFC হতে পারে।

Lava Agni 4 5G ফোনের ভারতীয় দাম

ভারতীয় মডেল Lava Agni 4 5G ফোনটির 8GB + 256GB ভেরিয়েন্টের দাম 24,999 টাকা রাখা হয়েছিল। আপাতত ফোনটি 27,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনটি ব্যাঙ্ক অফার সহ কেনা যাচ্ছে। UK ভেরিয়েন্টের দাম প্রায় একইরকম বা এর চেয়ে কিছুটা বেশি রাখা হতে পারে।

জানিয়ে রাখি ভবিষ্যতে Lava ব্র্যান্ডের স্মার্টফোনগুলিতে AI-পাওয়ার্ড ইকোসিস্টেম প্রোডাক্ট এবং ওয়ারেবল সহ UK তে লঞ্চ করা হতে পারে। আগামী দিনে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post UK-এর বাজারে পা রাখার প্রস্তুতি নিচ্ছে Lava, IMEI ডেটাবেসে স্পট হল Lava Agni 4N 5G first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/lava-uk-entry-lava-agni-4n-5g-imei-listing-details-in-bengali/feed/ 0
5,000 টাকা পর্যন্ত বেড়েছে Xiaomi 17T ফোনের দাম, এক‌ই সঙ্গে বাড়ানো হয়েছে Redmi Note 15 5G ফোনের দাম https://www.91mobiles.com/bengali/xiaomi-17t-redmi-note-15-5g-price-hike-india-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-17t-redmi-note-15-5g-price-hike-india-know-details-in-bengali/#respond Tue, 28 Jul 2026 11:48:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81093 বেড়ে গেছে Xiaomi 17T এবং Redmi Note 15 5G ফোনের দাম

The post 5,000 টাকা পর্যন্ত বেড়েছে Xiaomi 17T ফোনের দাম, এক‌ই সঙ্গে বাড়ানো হয়েছে Redmi Note 15 5G ফোনের দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের বাজারে Xiaomi তাদের কিছু মিড রেঞ্জ ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। বিগত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন কোম্পানি বাজারের পরিস্থিতির অজুহাতে তাদের ডিভাইসের দাম বাড়িয়ে চলেছে। এবার শাওমি তাদের Xiaomi 17T ও Redmi Note 15 5G ফোনের দামে প্রাইস হাইক জারি করেছে। এর ফলে এখন থেকে এই ফোনগুলি কেনার জন্য অতিরিক্ত দাম দিতে হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির নতুন দাম সম্পর্কে।

Xiaomi 17T ফোনের দাম বেড়েছে 5,000 টাকা

Xiaomi 17T ফোনের দাম আগের চেয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে। লঞ্চের সময় এই ফোনের 12GB + 256GB ভেরিয়েন্ট 59,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এখন থেকে এই মডেলটি কেনার জন্য 64,999 টাকা দাম দিতে হবে। এক‌ইভাবে এই ফোনের 12GB + 512GB মডেলের দাম 64,999 টাকা থেকে বেড়ে 69,999 টাকা হয়ে গেছে। অর্থাৎ এই দুটি মডেলের দাম‌ই 5,000 টাকা বাড়ানো হয়েছে।

Redmi Note 15 5G ফোনের নতুন দাম

কোম্পানির পক্ষ থেকে তাদের Redmi Note 15 5G ফোনটির দাম‌ও বাড়ানো হয়েছে। এই ফোনটির 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 26,999 টাকা থেকে বাড়িয়ে 28,999 টাকা করে দেওয়া হয়েছে। এখন থেকে এই ফোনটির 8GB + 256GB মডেল কেনার জন্য 31,999 টাকা দাম দিতে হবে, আগে এই মডেলের দাম ছিল 29,999 টাকা। অর্থাৎ এই মডেলের দাম 2,000 টাকা করে বাড়ানো হয়েছে।

স্মার্টফোনের মূল্যবৃদ্ধির দাম

সাম্প্রতিক কয়েক মাস ধরে বিভিন্ন কোম্পানি তাদের স্মার্টফোনের দাম বাড়িয়ে চলেছে। ম্যানুফ্যাকচারিং কস্ট, সাপ্লাই চেইন সংক্রান্ত খরচ এবং বাজারের বর্তমান পরিস্থিতির কারণে এই প্রাইস হাইক হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে শাওমির পক্ষ থেকে মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

Xiaomi 17T ফোনের স্পেসিফিকেশন

Xiaomi 17T ফোনে 2756 x 1268 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, HDR10+, Dolby Vision এবং 3,500nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য Corning Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Xiaomi 17T ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 8500-Ultra প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটিতে 12GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ যোগ করা হয়েছে। হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে Xiaomi 3D IceLoop cooling system রয়েছে।

Xiaomi 17T ফোনে ফটোগ্রাফির জন্য Leica Summilux অপটিক্যাল লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে OIS ফিচার সহ 50MP প্রাইমারি Light Fusion 800 সেন্সর, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Xiaomi 17T ফোনে 6,500mAh সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে, যা 67W HyperCharge এবং 50W PPS charging সাপোর্ট করে। এই ফোনটি Android 16 বেস্ড HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Xiaomi 17T ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস, হাই-রেস অডিও, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইআর ব্লাস্টার, IP68 রেটিং এবং ইউএসবি টাইপ সি অডিও ইন্টারফেসের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে।

যারা Xiaomi 17T বা Redmi Note 15 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, মূল্যবৃদ্ধির পর তাদের বাজারে উপস্থিত অন্যান্য অপশনগুলি একবার দেখে নেওয়া উচিৎ। এছাড়া ফোনদুটি কেনার আগে অনলাইন সেল, ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিলের জন্য অপেক্ষা করা ভালো।

The post 5,000 টাকা পর্যন্ত বেড়েছে Xiaomi 17T ফোনের দাম, এক‌ই সঙ্গে বাড়ানো হয়েছে Redmi Note 15 5G ফোনের দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-17t-redmi-note-15-5g-price-hike-india-know-details-in-bengali/feed/ 0