কৌশল - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 28 Feb 2026 09:32:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 জেনে নিন নতুন ফোনে নিমেষের মধ্যে ডেটা ট্রান্সফার করার বিস্তারিত পদ্ধতি https://www.91mobiles.com/bengali/know-how-to-transfer-data-from-old-to-new-android-phone-in-bengali/ https://www.91mobiles.com/bengali/know-how-to-transfer-data-from-old-to-new-android-phone-in-bengali/#respond Sat, 28 Feb 2026 11:37:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=74287 পুরনো ফোন থেকে নতুন ফোনে ডেটা ট্রান্সফার করার পদ্ধতি

The post জেনে নিন নতুন ফোনে নিমেষের মধ্যে ডেটা ট্রান্সফার করার বিস্তারিত পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে একটি নতুন স্মার্টফোন কেনা মানে শুধুমাত্র একটি নতুন প্রোডাক্ট নয়, বরং মনের মধ্যে আলাদা খুশির আমেজ। ফোনের বক্স খোলা, আয়নার মতো উজ্জ্বল স্ক্রিন দেখা, ক্যামেরা টেস্ট করা এবং প্রথমবার ফোন অন করা… খুশির জোয়ার বয়ে আনে। তবে এই আনন্দের মাঝেই লুকিয়ে থাকে সাধারণ মানুষের একটি বড় দুশ্চিন্তা। পুরনো ফোন থেকে ডেটা ট্রান্সফার করার সময় ডিলিট হয়ে যাবে না তো? সব ছবি পাওয়া যাবে তো? চ্যাট না পাওয়া গেলে? সমস্ত অ্যাপ আবার নতুন করে সেট করতে হবে?

বর্তমান যুগে স্মার্টফোন শুধুমাত্র কল এবং ম্যাসেজ পর্যন্ত সীমাবদ্ধ নেই। বরং ইউজারদের ব্যাঙ্কিং অ্যাপ, সোশ্যাল মিডিয়া, অফিস ডকুমেন্ট থেকে শুরু করে ফ্যামিলি ফটো, ভিডিও, পাস‌ওয়ার্ড, OTP অ্যাপ, হেল্থ ডেটা ও পার্সোনাল ডিটেইলস সমস্ত ডিজিটাল ইনফরমেশন একটি স্মার্টফোনে স্টোর থাকে। এই পরিস্থিতিতে একটি ফোন পরিবর্তন শুধুমাত্র ডিভাইস বদল নয়, বরং নিজের ডিজিটাল জগৎ এক স্থান থেকে অপর স্থানে নিয়ে যাওয়া। তবে টেকনোলজি এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে সঠিক পদ্ধতিতে ফোন সুইচ করলে এই প্রসেস অত্যন্ত সহজ, সুরক্ষিত এবং কোনো সমস্যা ছাড়াই সব হয়ে যায়। এই পোস্টে পুরনো ফোন থেকে নতুন ফোনে সুরক্ষিতভাবে ডেটা ট্রান্সফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

ফোন পরিবর্তনের আগে…

ফোন সুইচ করার আগে সবার আগে ইউজারদের তাদের ফোনের সমস্ত গুরুত্বপূর্ণ ডেটা সঠিকভাবে ব্যাক‌আপ করা উচিৎ। এসবের মধ্যে কন্ট্যাক্ট, ফটো, ভিডিও, ডকুমেন্ট, কল হিস্ট্রি এবং অ্যাপ ডেটা উল্লেখযোগ্য। এরপর দেখা উচিৎ নতুন এবং পুরনো উভয় ফোনে যথেষ্ট চার্জ রয়েছে কি না, কারণ মাঝপথে ফোন বন্ধ হয়ে গেলে সমস্যা হতে পারে। কিছু স্মার্টফোন ব্র্যান্ড নতুন ফোনে ডেটা ট্রান্সফার করার জন্য ফোনের সঙ্গে কেবল বা ডঙ্গেল দেয়। ফোনের বক্সে এই ধরনের কোনো অ্যাক্সেসরিজ না থাকলেও কোনো সমস্যা নেই, কারণ সাধারণত এর প্রয়োজন পড়ে না। Wi-Fi নেটওয়ার্ক ব্যাবহার করে ডেটা ট্রান্সফার সবচেয়ে সহজ, কারণ ডেটা ট্রান্সফারের সময় প্রচুর ডেটা ডাউনলোড ও আপলোড হয়। এই কারণে মোবাইল ডেটার বদলে Wi-Fi বেশি সুরক্ষিত এবং ফাস্ট অপশন। এছাড়াও নতুন ফোনে লগ‌ইনের জন্য Wi-Fi পাস‌ওয়ার্ড তৈরি রাখতে হবে। জানিয়ে রাখি এই গাইড শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের জন্য দেওয়া হচ্ছে।

এর পাশাপাশি খুব প্রয়োজন না হলে তৎক্ষণাৎ পুরনো ফোনটি ওয়াইপ বা ফ্যাক্টরি রিসেট করা উচিৎ নয়। ডেটা ট্রান্সফারের পর প্রায় এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত পুরনো ফোনটি নিজের কাছেই রাখা ভালো। অনেক সময় ব্যাঙ্কিং অ্যাপ ও সিকিউরিটি অ্যাপ শুধুমাত্র একটি ডিভাইস অথরাইজ করে এবং পুরনো ফোন থেকে ম্যানুয়ালি নগ‌আউট করা না হলে নতুন ফোনে অ্যাক্সেস করা যায় না। এছাড়া Google Authenticator এর মতো অ্যাপগুলি ট্রান্সফার করতে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। এইসব কারণেই পুরনো ফোন কাছে থাকলে কাস্টোমার কেয়ারের সঙ্গে দীর্ঘ কথোপকথন থেকে বাঁচা যেতে পারে।

Google অ্যাপ এবং সার্ভিস ব্যাবহার করুন

অ্যান্ড্রয়েড ফোন থেকে ট্রান্সফার বা ব্যাক‌আপ করার জন্য Google এর ফ্রি অ্যাপ এবং সার্ভিস ব্যাবহার করা উচিৎ। গুগলের মাধ্যমে ফটো, ভিডিও এবং ফাইল ব্যাকআপ করা অত্যন্ত সহজ। YouTube Music অ্যাপে ফোনের গান আপলোড করে রাখলে যে কোনো ডিভাইসে Google অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। এছাড়াও Google One বা ফোনের সেটিংসে গিয়ে ‘Back up to Google’ অপশনের মাধ্যমে গোটা ডিভাইসের ডেটা সুরক্ষিত রাখা যাবে।

Google Drive ইউজারদের জন্য একটি দারুণ অপশন, এর মাধ্যমে ইউজাররা তাদের ফাইল আপলোড করে রাখতে পারবেন এবং যে কোনো ডিভাইসে লগইন করে সেইসব ফাইল অ্যাক্সেস ও ডাউনলোড করতে পারবেন।

Google Photos এর মাধ্যমে ফোনের প্রতিটি ছবি এবং ভিডিও ক্লাউডে ব্যাক‌আপ করে রাখা যায়। তবে মনে রাখতে হবে Google Photos সম্পূর্ণ ফ্রি নয়, কারণ সমস্ত ফটো-ভিডিও ইউজারদের গুগল স্টোরেজের মধ্যেই ধরা হয়। প্রত্যেক ইউজারকে 15GB করে স্টোরেজ দেওয়া হয়। এই স্টোরেজ কম পড়লে Google One প্ল্যানের মাধ্যমে অতিরিক্ত স্টোরেজ কেনা যায়।

Google Messages SMS ব্যাব‌আপের জন্য যথেষ্ট উপযোগী। তবে MMS সব সময় সেভ হয় না। এই কাজের জন্য অনেক ইউজার SMS Backup & Restore অ্যাপ ব্যাবহার করেন।

ফোন পরিবর্তনের সময় ডেটা কিভাবে ট্রান্সফার করবেন?

Android-এর ইন-বিল্ট ব্যাক‌আপ অপশন

বিগত বেশ কয়েক বছরে Google এর পক্ষ থেকে Android এর ব্যাক‌আপ এবং রিস্টোর সিস্টেমের যথেষ্ট উন্নতি ঘটিয়েছে। এই ফিচার অন থাকলে স্মার্টফোন নিজে থেকেই অ্যাপ ডেটা, কল হিস্ট্রি, কন্ট্যাক্ট, ডিভাইস সেটিংস, SMS এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য গুগল অ্যাকাউন্টে সেভ করে রাখে। ব্যাক‌আপ অন করার জন্য নিচে দেওয়া ধাপগুলি ফলো করুন:

  • স্টেপ-1: নিজের অ্যান্ড্রয়েড ফোনের Settings অ্যাপ ওপেন করুন।
  • স্টেপ-2: Backup বা Back up data অপশন সিলেক্ট করুন।

  • স্টেপ-3: Photos & videos এবং Other device data টগেল অন করুন।
  • স্টেপ-4: ম্যানুয়ালি ব্যাক‌আপ করতে হলে Backup now অপশনে ট্যাপ করুন।

Pixel ছাড়া অন্যান্য ফোনে এই সেটিংস Settings > Google > All services > Backup অপশনে পাওয়া যাবে।

এরপর নতুন Android স্মার্টফোন সেট‌আপ করার সময় Google তাদের ক্লাউডের মাধ্যমে ডেটা রিস্টোর করার অপশন পাওয়া যায়। লেটেস্ট ডেটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে নিজে থেকেই ডেটা কপি করে নেবে। তবে মনে রাখতে হবে নতুন Android ভার্সনের ব্যাক‌আপ পুরনো Android ভার্সনে রিস্টোর করা যায় না।

ম্যানুয়ালি ফাইল ট্রান্সফার কিভাবে করবেন?

ইউজাররা চাইলে নিজে থেকেও ফাইল ট্রান্সফার করতে পারবেন। দুটি Android ফোনের মধ্যে ফাইল ট্রান্সফারের জন্য নিচে দেওয়া স্টেপগুলি ফলো করুন:

  • স্টেপ-1: পুরনো স্মার্টফোন কম্পিউটারের সঙ্গে কানেক্ট করুন।
  • স্টেপ-2: নোটিফিকেশন প্যানেলে গিয়ে Charging this device via USB অপশনে ট্যাপ করুন।

  • স্টেপ-3: File Transfer/Android Auto সিলেক্ট করুন।
  • স্টেপ-4: কম্পিউটারে স্টোরেজ ওপেন করে ফাইল কপি করুন।
  • স্টেপ-5: এবার পুরনো ফোন সরিয়ে নতুন স্মার্টফোন কানেক্ট করুন।

  • স্টেপ-6: আবারও আগের মতো এক‌ই File Transfer মোড সিলেক্ট করুন এবং নতুন ফোনে ফাইল পেস্ট করুন।

ADB ব্যাক‌আপ

ADB ব্যাক‌আপ একটি অ্যাডভান্স পদ্ধতি, যা বিশেষভাবে পাওয়ার ইউজার এবং ডেভেলপারদের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। এতে Android Debug Bridge এর মাধ্যমে ফোনের ব্যাক‌আপ সরাসরি কম্পিউটারে সেভ করা হয়। এই পদ্ধতিতে Android SDK, Developer Options এবং USB Debugging প্রয়োজন হয়। টার্মিনাল বা কম্যান্ড প্রম্প্টের মাধ্যমে কম্যান্ড এবং রিস্টোর করা হয়। তবে খেয়াল রাখতে হবে ব্যাক‌আপকের সময় ফোনের স্ক্রিন যেন স্লিপ না হয়ে যায়, অন্যথায় প্রসেস বন্ধ হয়ে যাবে। ADB ব্যাক‌আপ সম্পূর্ণ পারফেক্ট হয় না। তবে ক্লাউডের বদলে যারা লোকাল ব্যাক‌আপ পছন্দ করেন তাদের জন্য এটি একটি ভালো অপশন।

অ্যাপ ট্রান্সফার করার পদ্ধতি

Google অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাক‌আপ নিয়ে থাকলে আগে ব্যাবহৃত অ্যাপগুলি নিজে থেকেই Play Store থেকে ইনস্টল হয়ে যাবে। কিছু অ্যাপ অটো-লগ‌ইন হয়ে যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই নতুন করে লগ‌ইন করতে হয়। যদি আগের সব অ্যাপ ব্যাবহার করতে না চান তবে Play Store এর লাইব্রেরি থেকে অ্যাপ বেছে ইনস্টল করতে পারেন।

পাস‌ওয়ার্ড এবং 2-স্টেপ ভেরিফিকেশন

ফোন পরিবর্তনের সময় সবচেয়ে বড় সমস্যা হল সমস্ত অ্যাপ নতুন করে লগ‌ইন করা। এক্ষেত্রে LastPass, 1Password বা Google Password Manager এর মতো পাস‌ওয়ার্ড ম্যানেজার যথেষ্ট উপযোগী হয়ে ওঠে। এছাড়া 2-স্টেপ ভেরিফিকেশন (2FA) সহ অ্যাকাউন্টে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তবে বর্তমানে Google Authenticator, Authy এবং LastPass এর মতো অ্যাপগুলি 2FA ডেটা ব্যাকআপ এবং ট্রান্সফার সাপোর্ট করে, ফলে ফোন সেট‌আপ অনেক বেশি সহজ হয়ে গেছে।

WhatsApp ব্যাক‌আপ

প্রায়শই ইউজাররা মনে করেন Google Backup এ WhatsApp চ্যাট‌ও নিজে থেকে সেভ হয়ে যাবে, আদতে এমনটা হয় না। WhatsApp, Telegram, Signal এর মতো অ্যাপগুলির ডেটা আলাদাভাবে ইন-অ্যাপ ব্যাক‌আপ অপশনে গিয়ে সেভ করতে হয়। WhatsApp এর ক্ষেত্রে Settings > Chats > Chat Backup এ গিয়ে Google Drive এ ব্যাক‌আপ সেভ করে রাখতে হয়।

আরও দেখতে হবে সম্প্রতি ব্যাক‌আপ সেভ করা হয়েছে কি না। এছাড়া কোনো ডকুমেন্ট, অফিস অ্যাপ, ওয়ালেট বা ফটো লক অ্যাপ ব্যাবহার করলে সেগুলির ব্যাক‌আপ অপশন‌ও দেখে নেওয়া দরকার। কারণ এই ধরনের অ্যাপেই সবচেয়ে বেশি পার্সোনাল এবং প্রয়োজনীয় ডেটা সেভ থাকে।

The post জেনে নিন নতুন ফোনে নিমেষের মধ্যে ডেটা ট্রান্সফার করার বিস্তারিত পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/know-how-to-transfer-data-from-old-to-new-android-phone-in-bengali/feed/ 0
একটি নতুন স্মার্টফোন কেনার পর‌ও বেশি দিন পর্যন্ত খুশি থাকা যায় না কেন? জেনে নিন কারণ https://www.91mobiles.com/bengali/know-why-is-happiness-not-found-after-buying-a-new-phone-in-bengali/ https://www.91mobiles.com/bengali/know-why-is-happiness-not-found-after-buying-a-new-phone-in-bengali/#respond Thu, 29 Jan 2026 03:34:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=72723 নতুন স্মার্টফোন কিনে খুশি না হ‌ওয়ার কারণ

The post একটি নতুন স্মার্টফোন কেনার পর‌ও বেশি দিন পর্যন্ত খুশি থাকা যায় না কেন? জেনে নিন কারণ first appeared on 91Mobiles Bengali.

]]>
একটি নতুন স্মার্টফোন কিনে সবাই খুশি হন। ক্স খোলার সঙ্গে সঙ্গে নতুন গন্ধ, উজ্জ্বল স্ক্রিন এবং সুন্দর লুক এক সঙ্গে একটি অনবদ্য অনুভূতি দেয়। তবে অনেক সময় এমনটা হয় না। কিছু মানুষ নতুন এবং দামী ফোন কিনেও খুশি থাকতে পারেন না। ফোন কেনার কিছু দিন পর‌ই মনে হয় যা ভেবে ফোনটি কেনা হয়েছিল তেমন এক্সপেরিয়েন্স পাওয়া যাচ্ছে না। ক্যামেরা আশানুরূপ ফল দিতে পারছে না, গেমিং আগের মতো স্মুথ নেই, ইউজার ইন্টারফেসে সমস্যা দেখা দেয় বা ফিচার শুধুমাত্র বিঞ্জাপন পর্যন্ত‌ই সীমিত। এবার প্রশ্ন ওঠে এত টাকা খরচ করার পর‌ও সন্তুষ্ট থাকা যায় না কেন।

প্রতি বছর নতুন Android এবং iPhone মডেল লঞ্চ হয়। কোম্পানিগুলি ইউজারদের মনে বিশ্বাস ঢুকিয়ে দেয়, যে তাদের কাছে যে ফোন রয়েছে সেটি পুরনো হয়ে গেছে এবং এখন আপগ্ৰেড করা প্রয়োজন। অথচ নতুন স্মার্টফোন কেনার কিছু দিন পর মনে হয় যত বড় আপগ্ৰেডের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ততটাও পাওয়া যায়নি।

আকাশচুম্বী আশা, ব্যাবধান সামান্য

আজকের দিনে দাঁড়িয়ে স্মার্টফোন লঞ্চ শুধুমাত্র একটি ফোনের লঞ্চ নয়, বরং একটি বড়সড় ইভেন্ট। ক্যামেরায় ‘যুগান্তকারী পরিবর্তন’, প্রসেসরে ‘গেম চেঞ্জার’, ডিজাইনের ক্ষেত্রে ‘এখন‌ও পর্যন্ত সবচেয়ে বড় রিডিজাইন’ প্রভৃতি শব্দ বারবার ব্যাবহার করা হয়। অথচ যখন ইউজাররা প্রতিনিয়ত ফোনটি ব্যাবহার করতে শুরু করেন তখন দেখা যায় পার্থক্য খুবই সামান্য।

মার্কেটিং আমাদের আশা অনেক বাড়িয়ে দেয় আর এটাই সবচেয়ে বড় সমস্যা। আমরা মনে করি নতুন স্মার্টফোন কিনলে DSLR এর মতো রেজাল্ট পাওয়া যাবে, গেমিং কনসোলের মতো এক্সপেরিয়েন্স পাওয়া যাবে এবং আগের চেয়ে দ্বিগুণ গতিতে স্মার্টফোন কাজ করবে। তবে দৈনন্দিন ব্যাবহারের ক্ষেত্রে নজরকাড়া পার্থক্য ধরা পড়ে না।

স্পেসিফিকেশন দুর্দান্ত, তবে রেজাল্ট সাদামাটা

আজকের দিনে দাঁড়িয়ে প্রায় প্রতিটি ফোনেই ’50MP’, ‘200MP’ বা ‘100X জুম’-এর মতো বিভিন্ন ভারি ভারি সংখ্যা দেখানো হয়। তবে ক্যামেরা শুধুমাত্র মেগাপিক্সেলের কারণে ভালো হয় না। অনেক সময় নতুন স্মার্টফোন নেওয়ার পর‌ও ইউজাররা মনে করেন আগের ফোনে বেশি ন্যাচারাল ছবি পাওয়া যেত।

কখনও কালার ওভার-প্রসেসড মনে হয়, কখনও স্কিন টোন অদ্ভুত দেখায় এবং কখনও লো-লাইটের কারণে আশানুরূপ ফল পাওয়া যায় না। যখন কোনো ইউজার দীর্ঘ দিন ধরে একটি নির্দিষ্ট ব্র্যান্ডের স্মার্টফোন ব্যাবহার করেন তখন তাঁর চোখ সেই ক্যামেরা টিউনিঙের সঙ্গে অভ্যস্ত হয়ে যায়। টেকনোলজির দিক থেকে নতুন ফোন যত‌ই ভালো হোক না কেন, আউটপুট আলাদা হলে আমাদের মস্তিষ্ক সেটিকে ‘খারাপ’ বলে মেনে নেয়।
ফোন নতুন, উপযোগিতা কম

অনেক ইউজার বিশেষভাবে গেমিঙের জন্য স্মার্টফোন কেনেন। কাগজে কলমে সুন্দর প্রসেসর, বেশি RAM এবং হাই রিফ্রেশ রেটযুক্ত স্ক্রিন যথেষ্ট ভালো লাগে। তবে অনেক সময় নতুন ফোনে পুরনো ফোনের মতো গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যায় না। এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে। নতুন ফোন বেশি গরম হতে পারে, তাড়াতাড়ি থ্রটলিং শুরু হতে পারে বা অনেক সময় সফটওয়্যার সম্পূর্ণ অপ্টিমাইজ হয় না। বেশিরভাগ ক্ষেত্রে পুরনো ফোনে গেমিং আপডেট ভালোভাবে টিউন হয়ে যায়, তবে নতুন ফোনের জন্য ডেভেলপারদের সময় লাগে।

এইসব কারণেই নতুন স্মার্টফোন কেনার পর‌ও BGMI বা Call of Duty খেলার সময় আশানুরূপ এক্সপেরিয়েন্স পাওয়া যায় না।

অভ্যাস পরিবর্তন সহজ নয়

ইউজার এক্সপেরিয়েন্স শুধুমাত্র ফিচারের ওপর নির্ভর করে না, বরং মানুষ অভ্যাসের দাস। যখন কোনো ইউজার কয়েক বছর ধরে One UI, MIUI বা OxygenOS এর মতো UI (ইউজার ইন্টারফেস) ব্যাবহার করেন তখন তাদের আঙুল সেই ইন্টারফেসে অভ্যস্ত হয়ে যায়।

যখন ইউজাররা নতুন স্মার্টফোন কেনেন এবং UI বদলে যায়, তখন সেগুলি ‘কঠিন’, ‘অপ্রয়োজনীয়’ বা ‘অস্বস্তিকর’ হয়ে ওঠে। অনেক সময় নতুন UI বেশি ক্লিন এবং ফাস্ট হয়, তবে যেহেতু এটি অপরিচিত মনে হয় তাই ইউজারদের এটি সহজে পছন্দ হয় না। এই কারণেই অনেক ইউজার মনে করেন নতুন ফোনের চেয়ে আগের ফোনটি বেশি ভালো ছিল।

শুধুমাত্র বিঞ্জাপনেই সীমিত ফিচার

প্রত্যেক বছর কোনো না কোনো নতুন ফিচারের হাইপ শুরু হয়। কখনও হাই রিফ্রেশ রেট, কখনও 100X জুম, কখনও AI ক্যামেরা, আবার কখনও স্যাটেলাইট কানেক্টিভিটির ট্রেন্ড দেখা যায়। লঞ্চের আগে মনে হয় এই ফিচার ইউজারদের জীবন সহজ সরল করে তুলবে, জীবন বদলে দেবে। তবে ব্যাবহারের পর দেখা যায় দৈনন্দিন জীবনে এইসব ফিচারের তেমন উপযোগিতা নেই। নিঃসন্দেহে 100X একটি উল্লেখযোগ্য ফিচার, তবে প্রতিদিন কতজন ইউজার এটি ব্যাবহার করেন? 120Hz ডিসপ্লে অবশ্যই ভালো, তবে এই স্ক্রিন কি যথাযথ 60Hz এর চেয়ে দ্বিগুণ এক্সপেরিয়েন্স দিতে পারে?

অনেক সময় নতুন ফিচার প্রথম জেনারেশনে সম্পূর্ণ পারফেক্ট‌ও হয় না। কোম্পানির পক্ষ থেকে সেই ফিচার তাড়াতাড়ি লঞ্চ করে দেওয়া হয় এবং পরবর্তী দুই-তিন মডেলে সংশোধন করা হয়। এর ফলে যারা সেই প্রথম জেনারেশনের স্মার্টফোন কেনেন তাঁরা আদতে এক ধরনের টেস্ট ইউজারে পরিণত হয়।

দাম এবং ভ্যালুর তফাৎ

যখন কোনো স্মার্টফোন 80,000 টাকা বা 1,00,000 টাকা দামে লঞ্চ করা হয়, তখন সেই স্মার্টফোন সম্পর্কে সেই অনুপাতে আশাও বেড়ে যায়। তবে আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে দাম অনুযায়ী ভ্যালু পাওয়া যায় না। বাস্তবে 40,000 থেকে 50,000 টাকা দামের ফোনেও যথেষ্ট ভালো পারফরমেন্স ও ব্যাটারি লাইফ পাওয়া যায়। অপরদিকে সাধারণ ইউজাররা ফ্ল্যাগশিপ এবং মিড-রেঞ্জ ফোনে তেমন পার্থক্য অনুভব করতে পারেন না। তাই খুব স্বাভাবিকভাবেই দামী স্মার্টফোন কেনার পর ইউজারদের মনে হয় এত বেশি দামের ফোন কেনার প্রয়োজন ছিল না।

দ্রুত গতিতে পরিবর্তনশীল টেকনোলজি

প্রায়শই দেখা যায় নতুন কোনো স্মার্টফোন কেনার কিছু দিন পর‌ই সমস্ত কোম্পানি নতুন স্মার্টফোন বা বেশি অ্যাডভান্স টেকনোলজি পেশ করে। লঞ্চ ইভেন্ট, বড় বড় প্রতিশ্রুতি ও ‘এখন‌ও পর্যন্ত সবচেয়ে…’ এই ধরনের শব্দ প্রকাশ্যে আসে এবং এর ফলে কিছু দিন আগে কেনা ফোনটি পুরনো মনে হতে শুরু হয়। আদতে বাজারে ফোন নয়, বরং আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। কোম্পানিগুলি এমন পরিস্থিতি সৃষ্টি করে যে সাধারণ মানুষের মনে হয় দারুণ কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে। ফলে নতুন স্মার্টফোন কেনার পর খুব বেশি দিন আশানুরূপ খুশি বজায় থাকে না। আসলে টেকনোলজিতে খামতি থাকে না, বরং ক্রমবর্ধমান আশা এবং তুলনা ইউজারদের খুশি কেড়ে নেয়।

মাত্র কয়েক মাসে আপগ্ৰেডেড ভার্সন

মোবাইল ইন্ডাস্ট্রির একটি জিনিস ইউজারদের যথেষ্ট জ্বালাতন করে, আপগ্ৰেডেড ভার্সন। আগে একটি ফোন কেনার প্রায় বছর খানেক পর সেই ফোনটির আপগ্ৰেডেড ভার্সন লঞ্চ হতো। তবে বর্তমানে চার থেকে ছয় মাসের মধ্যে নেক্সট জেনারেশন স্মার্টফোন লঞ্চ হয়ে যায়। এই কারণেও গ্ৰাহকদের খুশি বেশি দিন টেকে না।

নতুন ফোন কেনার পর প্রাইস কাট

খুশি হ্রাসের আরেকটি প্রধান কারণ হল দামের দ্রুত হ্রাস। নতুন স্মার্টফোন কেনার কয়েক মাসের মধ্যেই সেই ফোনের দামে দারুণ ডিসকাউন্ট অফার জারি করা হয়। এর ফলে ইউজারদের মনে হয় তাঁরা ঠকে গেছেন। যখন কোনো ইউজার একটি নতুন স্মার্টফোন লাখ টাকা দামে কেনেন তার কিছু দিন পর কোনো সেলে সেই ফোনটি অনেকটা কম দামে বিক্রি করা হয়। ফলে ইউজারদের মন খারাপ হ‌ওয়া স্বাভাবিক

পুরনো বা রিফার্বিশড ফোন কেনা কি ভালো?

আজকের দিনে দাঁড়িয়ে দুই-তিন বছর পুরনো ফোনেও প্রায় নতুনের মতো ফিচার পাওয়া যায়। পার্থক্য থাকে শুধুমাত্র সেই ফোনের ‘নতুন’ তকমায়। এক্ষেত্রে রিফার্বিশড স্মার্টফোন বেশি ভালো অপশন হয়ে ওঠে। এই ধরনের ফোন লুক ও কাজের দিক থেকে প্রায় নতুনের মতোই হয়, তবে দাম অনেকটাই কম হয়। ফলে প্রায় অর্ধেক দামে এক‌ই ক্যামেরা, এক‌ই পারফরমেন্স এবং এক‌ই ইউজার এক্সপেরিয়েন্স উপভোগ করার সুযোগ থাকে।

আমরা কেন খুশি হ‌ই না?

নতুন স্মার্টফোন কেনার পর আমাদের খুশি না হ‌ওয়ার সবচেয়ে বড় কারণ হলো আমাদের আশা। কোম্পানিগুলির মার্কেটিং দেখে মনে হয় নতুন স্মার্টফোন কিনলে আমাদের জীবন বদলে যাবে। আদতে বর্তমানে স্মার্টফোন ইন্ডাস্ট্রির আপগ্ৰেড আমাদের ইউজার এক্সপেরিয়েন্সে তেমন পার্থক্য সৃষ্টি করতে পারে না। পরিবর্তন হচ্ছে ঠিকই, তবে তা প্রচন্ড ইনোভেটিভ কিছু নয়। আকাশচুম্বী আশার পর যখন বাস্তবে সামান্য তফাৎ ঘটে তখন নিরাশ হ‌ওয়া স্বাভাবিক।

আসলে নতুন স্মার্টফোন কেনা ভুল নয়, না বুঝে শুনে শুধুমাত্র ‘নতুন ফোন’-এর আশায় একটি নতুন স্মার্টফোন কিনলে কখনোই খুশি হ‌ওয়া সম্ভব নয়। ইউজারদের নিজেদের প্রয়োজন বুঝে, মার্কেটিঙের ফাঁদে পা দেওয়ার বদলে বাস্তব উপযোগিতার কথা ভেবে ও তাঁর সত্যি নতুন স্মার্টফোন কেনা উচিৎ কি না নির্ণয় করা দরকার। বেশিরভাগ ক্ষেত্রে পুরনো ফোন নতুন ফোনের চেয়ে বেশি উপযোগী হয়, শুধু মেনে নেওয়ার অপেক্ষা।

The post একটি নতুন স্মার্টফোন কেনার পর‌ও বেশি দিন পর্যন্ত খুশি থাকা যায় না কেন? জেনে নিন কারণ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/know-why-is-happiness-not-found-after-buying-a-new-phone-in-bengali/feed/ 0
Sanchar Saathi App কি? জেনে নিন কেন কথা উঠছে এই অ্যাপ নিয়ে এবং কিভাবে কাজ করে এই অ্যাপ? https://www.91mobiles.com/bengali/what-is-the-sanchar-saathi-app-why-is-it-in-the-news-and-how-does-it-work-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/what-is-the-sanchar-saathi-app-why-is-it-in-the-news-and-how-does-it-work-know-details-in-bengali/#respond Sat, 06 Dec 2025 06:50:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=70538 Sanchar Saathi অ্যাপের খুঁটিনাটি ডিটেইলস

The post Sanchar Saathi App কি? জেনে নিন কেন কথা উঠছে এই অ্যাপ নিয়ে এবং কিভাবে কাজ করে এই অ্যাপ? first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগে ভারত সরকারের পক্ষ থেকে সমস্ত স্মার্টফোনগুলিকে আদেশ দিয়ে জানানো হয়েছে সমস্ত নতুন স্মার্টফোনে Sanchar Saathi অ্যাপ ইনস্টল করে দিতে হবে। তবে সাধারণ মানুষ এই সিদ্ধান্তের ফলে প্রাইভেসি ও নজরদারি নিয়ে জোরদার সমালোচনা করেছে এবং এর পর সরকারের পক্ষ থেকে আদেশ বাতিল করে দেওয়া হয়েছে। এখন থেকে এই অ্যাপটি অপশনাল হিসাবে থাকবে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই আদেশের পর অ্যাপটির জনপ্রিয়তা বিপুল হারে বৃদ্ধি পেয়েছে এবং মাত্র এক দিনে 6 লক্ষ নতুন রেজিস্ট্রেশন হয়েছে। তাই জোর করে আর এই অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই।

Sanchar Saathi অ্যাপ কি?

দেশের দূর সঞ্চার বিভাগের (DoT) একটি সুরক্ষা অ্যাপ এবং ওয়েব পোর্টাল হল Sanchar Saathi। সাধারণ মানুষকে সাইবার ফ্রড, ফোন চুরি এবং জাল কল/ম্যাসেজের মতো সমস্যাগুলি থেকে বাঁচানোর জন্য 2023 সালে এই অ্যাপটি লঞ্চ করা হয়েছিল। অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ তাদের ফোন নাম্বার পরীক্ষা করতে পারবেন, তাদের নামে কোনো অচেনা নাম্বার রেজিস্টার থাকলে সেটি রিপোর্ট করতে পারবেন এবং চুরি যাওয়া ফোনের IMEI ব্লক করতে পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে এই অ্যাপে 1.4 কোটির চেয়েও বেশি ইউজার রয়েছে এবং প্রতিদিন প্রায় 2,000 সাইবার ফ্রড রিপোর্ট হয়।

বিতর্কের কারণ কি?

সরকারের পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল, এই অ্যাপটি প্রতিটি ফোনে ইনস্টল থাকতে হবে এবং ইউজাররা এটি ডিলিট‌ও করতে পারবেন না। এই কারণেই বিতর্কের সৃষ্টি হয়। Apple এর মতো নামজাদা কোম্পানি এই ধরনের আগে থেকে ইনস্টল করা আলরিমুভেবল অ্যাপের সমর্থন করে না এবং তাই কোম্পানিগুলিও চিন্তিত ছিল। অপরদিকে বিভিন্ন ডিজিটাল রাইট সংস্থার মতে এর ফলে ইউজারদের প্রাইভেসি এবং ফোনের কন্ট্রোলে হস্তক্ষেপ পড়বে। পরে সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয় এই অ্যাপ শুধুমাত্র সুরক্ষার জন্য দেওয়া হবে এবং ইউজাররা তাদের প্রয়োজন অনুযায়ী যখন ইচ্ছা আন‌ইনস্টল করতে পারবেন।

Sanchar Saathi অ্যাপের ফিচার

  • ‘Chakshu’ ফিচার: এই অ্যাপের মাধ্যমে ইউজাররা কোনো সন্দেহজনক কল, SMS বা WhatsApp ম্যাসেজ রিপোর্ট করতে পারবেন। যেমন – জাল KYC অ্যালার্ট, পরিচয় গোপন করে স্ক্যাম বা ফিশিং লিঙ্ক। এই ফিচার আধিকারিকদের ফ্রডের প্যাটার্ন বুঝতে সাহায্য করে। তবে কারোর সঙ্গে আর্থিক জোচ্চুরি হয়ে গেলে 1930 নাম্বারে কল করে বা cybercrime.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।
  • স্প্যাম এবং অপ্রয়োজনীয় কমার্শিয়াল কলের রিপোর্ট: যেসব কল এবং ম্যাসেজ TRAI এর নিয়ম উলঙ্ঘন করে সেগুলির অভিযোগ দায়ের করতে পারবেন। সাত দিনের মধ্যে অভিযোগ করা হলে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে।
  • বিপজ্জনক লিঙ্ক এবং অ্যাপের রিপোর্ট: এই ফিচারের মাধ্যমে ইউজাররা ফিশিং লিঙ্ক, অসুরক্ষিত APK ফাইল এবং ফ্রড ওয়েবসাইটের রিপোর্ট করতে পারবেন। এর ফলে দ্রুত সাইবার ক্রাইম চিহ্নিত করা সম্ভব এবং সময় মতো আধিকারিকরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।
  • নিজের নামে যুক্ত মোবাইল নাম্বার পরীক্ষা: এই ফিচার ব্যাবহার করে ইউজাররা চেক করতে পারবেন তাদের নামে কতগুলি ফোন নাম্বার রেজিস্টার রয়েছে। এর ফলে জানা যাবে নিজের নামে অজ্ঞাতসারে কোনো নাম্বার থাকলে সেটি দেখা এবং রিপোর্ট করা যায়।
  • হারানো বা চুরি যাওয়া ফোন ব্লক: এই ফিচারের মাধ্যমে ইউজাররা তাদের হারানো বা চুরি যাওয়া ফোনের IMEI ব্লক করতে পারবেন, যাতে ফোনটি কেউ ব্যাবহার করতে না পারে। ফোন খুঁজে পেলে IMEI আনব্লক‌ও করা যাবে।
  • ফোনের সত্যতা যাচাই: এই ফিচারের মাধ্যমে IMEI চেক করে ইউজাররা জানতে পারবেন ফোনটি আসল না কি নকল। পুরনো ফোন কেনার সময় এই ফিচার যথেষ্ট উপযোগী।
  • ভারতীয় নাম্বারের মতো দেখতে আন্তর্জাতিক স্ক্যাম কলের রিপোর্ট: কিছু স্ক্যামারদের ইন্টারন্যাশনাল কল নাম্বার +91 দিয়ে শুরু হয়। Sanchar Saathi অ্যাপে এইসব নাম্বার রিপোর্ট করা যায়।
  • কোনো এলাকায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের তথ্য: এই অ্যাপের সাহায্যে ইউজাররা তাদের PIN কোড, ঠিকানা বা প্রোভাইডারের নাম দিয়ে তাদের এলাকায় কোন কোন ওয়্যার্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে সেই তথ্য দেখতে পারবেন।
  • বিশ্বস্ত কন্ট্যাক্ট এবং হেল্পলাইন নাম্বার যাচাই: অ্যাপে একটি সুরক্ষিত ডাইরেক্টরি দেওয়া হয়েছে। এখানে ইউজাররা ব্যাঙ্ক এবং অন্যান্য বড় সংস্থার সঠিক কাস্টোমার কেয়ার নাম্বার, ইমেইল এবং ওয়েবসাইট ডিটেইলস পাবেন।

কেন সরকার প্রিলোড করাতে চায়?

ভারতে মোবাইল ফ্রডের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে চুরি যাওয়া মোবাইল ফোন ব্যাবহার করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে Sanchar Saathi অ্যাপের মাধ্যমে ইতিমধ্যে 7 লক্ষের চেয়েও বেশি হারানো বা চুরি যাওয়া মোবাইল খোঁজা সম্ভব হয়েছে। শুধুমাত্র গত অক্টোবর মাসেই 50,000 ফোন রিকভার করা হয়েছে। এত বড় সংখ্যা দেখে সরকার চেয়েছিল যত বেশি সম্ভব মানুষ এই অ্যাপটি ব্যাবহার করুক এবং সাইবার ফ্রডের হাত থেকে সুরক্ষিত থাকুক।

কোন কোন পারমিশন চায় এই অ্যাপ?

Android ফোনে ইনস্টল করার সময় এই অ্যাপটিকে কল লগ, ক্যামেরা, SMS, ফোন কল এবং নোটিফিকেশনের মতো পারমিশন দিতে হয়। এর সঙ্গে ইন্টারনেট কানেকশন প্রয়োজন। কল এবং ম্যাসেজ সংক্রান্ত সুরক্ষা ফিচার সঠিকভাবে কাজ করবে জন্য এইসব পারমিশন প্রয়োজন।

কোথা থেকে ডাউনলোড করবেন Sanchar Saathi অ্যাপ?

অত্যন্ত সহজেই Sanchar Saathi অ্যাপ ডাউনলোড করা যায়। অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগল প্লে স্টোর এবং আইফোনের জন্য অ্যাপেল অ্যাপ স্টোরে এই অ্যাপ রয়েছে। স্টোর অ্যাপ ওপেন করে দূর সঞ্চার বিভাগ (DoT) এর Sanchar Saathi সার্চ করতে হবে এবং অন্য সব অ্যাপের মতোই ডাউনলোড করতে হবে।

কিভাবে রেজিস্টার করবেন?

ডাউনলোডের পর Sanchar Saathi অ্যাপ সেট‌আপ করা খুবই সহজ। অ্যাপ ওপেন করে প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে। এরপর সেই নাম্বারে আসা ওটিপি এন্টার করতে হবে। নাম্বার ভেরিফিকেশন হয়ে গেলে অ্যাপের ড্যাশবোর্ড দেখা যাবে এবং সমস্ত সুরক্ষা ফিচার ব্যাবহার করা যাবে।

Sanchar Saathi অ্যাপ কি কি করতে পারে?

ভারতীয় স্মার্টফোন ইউজারদের জন্য একটি সুরক্ষা কিট হিসাবে Sanchar Saathi অ্যাপ তৈরি করা হয়েছে।

  • এই অ্যাপে Know Your Mobile (KYM) ফিচার রয়েছে, এখানে কোনো ফোনের IMEI নাম্বার দিয়ে চেক করা যাবে সেটি আসল, চুরির রিপোর্ট করা আছে না কি ব্ল্যাকলিস্ট করা আছে। অন্য আরেকটি ফিচার ব্যাবহার করে জানা যায় ইউজারদের নামে কয়টি ফোন নাম্বার রেজিস্টার রয়েছে। ফলে কারোর নামে যদি অচেনা নাম্বার রেজিস্টার থাকে সেটি রিপোর্ট করা যায়।
  • কারোর ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে সেটির IMEI ব্লক করা যায়, ফলে কেউ সেই ফোনে নেটওয়ার্ক ব্যাবহার করতে পারবেন না।
  • অ্যাপের Chakshu ফিচারের সাহায্যে ইউজাররা ফ্রড কল, স্প্যাম ম্যাসেজ বা ফিশিং লিঙ্কের রিপোর্ট করতে পারবেন। ফলে সাইবার ফ্রডে ব্যাবহৃত +91 এর মতো দেখতে ইন্টারন্যাশনাল কলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাবে।

Sanchar Saathi একটি যথেষ্ট উপযোগী এবং সুরক্ষা সম্পর্কিত অ্যাপ। তবে এটিকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত সাধারণ মানুষের পছন্দ হয়নি। সাধারণ মানুষের দুশ্চিন্তা দেখে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করেছে এবং বর্তমানে এই অ্যাপ সম্পূর্ণ অপশনাল। যারা ফোন চুরি, জাল কল, ফিশিং লিঙ্ক বা ইউজারের নামে ভুল নাম্বার সংক্রান্ত বিভিন্ন সমস্যা থেকে সুরক্ষিত রাখতে চান তাঁরা এই অ্যাপ ব্যাবহার করতেই পারেন।

The post Sanchar Saathi App কি? জেনে নিন কেন কথা উঠছে এই অ্যাপ নিয়ে এবং কিভাবে কাজ করে এই অ্যাপ? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/what-is-the-sanchar-saathi-app-why-is-it-in-the-news-and-how-does-it-work-know-details-in-bengali/feed/ 0
জেনে নিন অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ম্যাসেজ শিডিউল করার সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-schedule-message-on-android-phone-know-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-schedule-message-on-android-phone-know-process-in-bengali/#respond Thu, 10 Jul 2025 04:35:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65807 ম্যাসেজ শিডিউল করার পদ্ধতি

The post জেনে নিন অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ম্যাসেজ শিডিউল করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
আমাদের অনেক সময় একটি ম্যাসেজ টাইপ করার পর মনে হয়, এই ম্যাসেজটি পড়ে পাঠালে বেশি ভালো হবে। কখনও কারোর জন্মদিন বা অন্য কোনো বিশেষ উইশ করার জন্য অথবা কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য নির্দিষ্ট সময়ে ম্যাসেজ করার প্রয়োজন হয়। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের কাছে এটি কোনো বড় সমস্যাই নয়। কারণ অ্যান্ড্রয়েড ফোনে এমন এক ফিচার রয়েছে যার সাহায্যে এখন একটি ম্যাসেজ টাইপ করে সেটি পরে নির্দিষ্ট সময়ে পাঠানোর জন্য শিডিউল সেট করে রাখা যায়।

অ্যান্ড্রয়েড ফোনে ম্যাসেজ শিডিউল করার পদ্ধতি

অ্যান্ড্রয়েড ফোনে ম্যাসেজ শিডিউল করার জন্য ফোনে ইন্টারনেট বা মোবাইল ডেটা অন থাকা আবশ্যক। এর জন্য কোনো নতুন অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ডিফল্ট ম্যাসেজ অ্যাপেই এই ফিচার রয়েছে। ম্যাসেজ শিডিউল করার জন্য নিচে দেওয়া স্টেপ ফলো করুন:

স্টেপ-1: প্রথমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনলক করে Messages অ্যাপ ওপেন করতে হবে।
স্টেপ-2: যাকে ম্যাসেজ পাঠাতে হবে, তাঁর নাম বা নাম্বার লিখে ম্যাসেজ টাইপ করুন।

স্টেপ-3: ম্যাসেজ লেখা হয়ে গেলে, ম্যাসেজ বক্সের নিচের বাঁদিকে প্লাস (+) আইকনে ক্লিক করুন।
স্টেপ-4: এখানে অনেকগুলি অপশনের মধ্যে থেকে শিডিউল সেন্ড অপশন সিলেক্ট করুন।

স্টেপ-5: এবার একটি নতুন পপ-আপ খুলবে এবং এতে কিছু টাইম দেখা যাবে, যেমন- আজ বিকাল 5টা, আজ রাত 9টা, কাল সকাল 8টা বা custom time অর্থাৎ নিজের সুবিধা ও পছন্দের ডেট ও টাইম সেট করা যাবে।

স্টেপ-6: নিজের ইচ্ছামতো সময় সিলেক্ট করতে চাইলে Pick date and time অপশনে ট্যাপ করুন।

স্টেপ-7: প্রথমে ডেট এবং এরপর টাইম সেট করুন।
স্টেপ-8: অবশেষে তারিখ ও সময় কনফার্ম করে Save অপশনে ট্যাপ করুন।

এবার সেই ম্যাসেজটি শিডিউল হয়ে গেছে। তবে ম্যাসেজটির সঙ্গেই একটি ছোট clock icon দেখা যাবে, এর মাধ্যমে বোঝা যায় সেটি শিডিউল ম্যাসেজ।

এই ফিচার কতটা উপযোগী?

  • এই ফিচার ব্যাবহার করে কোনো বন্ধু বা আত্মীয়, এমনকি নিজেকেও রিমাইন্ডার পাঠানো যাবে।
  • অসময়ে কোনো কথা মনে পড়ল, অথচ তখন পাঠানো উচিৎ হবে না, সেক্ষেত্রে ম্যাসেজ শিডিউল করে রাখা যাবে।

ম্যাসেজ পাঠানো সিদ্ধান্ত বদলে গেলে?

ম্যাসেজ না পাঠাতে চাইলে…

  • শিডিউল ম্যাসেজ ডিলিট করা যায়
  • শিডিউল ম্যাসেজের টাইম, ডেট বা টেক্সট এডিট করা যায়

সবচেয়ে বড় কথা রিসিভার যে অ্যাপই ব্যাবহার করুন না কেন, সে ম্যাসেজ দেখে কিছুই বুঝতে পারবেন না, সেটি শিডিউল করা কি না।

FAQs

সব অ্যান্ড্রয়েড ফোন থেকেই কি ম্যাসেজ শিডিউল করা যায়?

বর্তমানে বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে Google Messages প্রি-ইনস্টল থাকে এবং এতে এই ফিচার রয়েছে। ফোনে এই অ্যাপ না থাকলে Google Play Store থেকে এই অ্যাপ ডাউনলোড করা যায়।

ম্যাসেজ শিডিউল করার জন্য কি ইন্টারনেট আবশ্যক?

হ্যাঁ, কারণ SMS পাঠানোর জন্য মোবাইল নেটওয়ার্ক বা ডেটা চালু থাকা আবশ্যক। শিডিউল সেট করার সময় ইন্টারনেট প্রয়োজন না হলেও, পাঠানোর সময় নেটওয়ার্ক আবশ্যক।

শিডিউল করা ম্যাসেজ পরে ক্যানসেল করতে চাইলে কি করতে হবে?

প্রথমে চ্যাট ওপেন করতে হবে। যে ম্যাসেজের পাশে ক্লক আইকন দেখা যাবে, সেটি ওপেন করে সেটি এডিট বা ডিলিট করা যাবে।

রিসিভার আইফোন ব্যাবহার করলে কি সে শিডিউল ম্যাসেজ রিসিভ করতে পারবেন?

শিডিউল ম্যাসেজ রিসিভ করার ক্ষেত্রে রিসিভারের কাছে কি ফোন রয়েছে, তাতে কোনো প্রভাব পড়ে না। সে সাধারণ SMS বা ম্যাসেজের মতোই রিসিভ করবেন।

নিজেকে কি শিডিউল ম্যাসেজ পাঠানো যায়?

হ্যাঁ, নিজের নাম্বার লিখে রিমাইন্ডার বা অন্য কোনো কারণে শিডিউল ম্যাসেজ পাঠিয়ে রাখা যায়। এর ফলে অ্যালার্ম সেট না করেও নির্দিষ্ট সময়ে রিমাইন্ডার পাওয়া যায়।

শিডিউল ম্যাসেজ সেট করে রাখার পর নির্দিষ্ট সময়ে ফোন বন্ধ হয়ে গেলে বা নেটওয়ার্ক না থাকলে কি হবে?

এক্ষেত্রে নির্দিষ্ট সময়ে শিডিউল ম্যাসেজ যাবে না, তবে ফোন চালু হলে বা নেটওয়ার্ক ফিরে এলেই ম্যাসেজ চলে যাবে।

একবারে ক্তি ম্যাসেজ শিডিউল করা যাবে?

এক্ষেত্রে কোনো লিমিট নেই। ইউজাররা তাদের ফোনের স্টোরেজ ও নেটওয়ার্কের ওপর নির্ভর করে যতগুলি ইচ্ছা ম্যাসেজ শিডিউল করতে পারবেন।

শিডিউল করা ম্যাসেজের সময় কি পরিবর্তন করা যায়?

হ্যাঁ, ইউজাররা তাদের আগে থেকে শিডিউল করে রাখা ম্যাসেজ ওপেন করে সেটির সময় ও তারিখ পরিবর্তন করতে পারবেন।

The post জেনে নিন অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ম্যাসেজ শিডিউল করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-schedule-message-on-android-phone-know-process-in-bengali/feed/ 0
বিনামূল্যে তৈরি করুন Ghibli AI ইমেজ, জেনে নিন পদ্ধতি https://www.91mobiles.com/bengali/know-how-to-create-ghibli-ai-image-in-bengali/ https://www.91mobiles.com/bengali/know-how-to-create-ghibli-ai-image-in-bengali/#respond Tue, 01 Apr 2025 08:28:46 +0000 https://www.91mobiles.com/bengali/?p=62687 Ghibli আর্ট স্টাইল ইমেজ তৈরির পদ্ধতি

The post বিনামূল্যে তৈরি করুন Ghibli AI ইমেজ, জেনে নিন পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়মিত ব্যাবহার করেন তাঁরা ইতিমধ্যে অবশ্যই Ghibli স্টাইল ইমেজ লক্ষ করেছেন। বিগত কয়েক দিনের মধ্যে এই ট্রেন্ড অত্যন্ত দ্রুত গতিতে ভাইরাল হতে শুরু করেছে। বর্তমানে Ghibli স্টাইল ইমেজ তৈরির ওপরেও কাজ চলছে। OpenAI এর ইমেজ জেনারেশন টুল GPT-4o এর সাহায্যে এই ইমেজ তৈরি করা যায়। বর্তমানে চ্যাটজিপিটি ছাড়া টুইটারের Grok প্ল্যাটফর্মও বিনা পয়সায় এই কাজ করছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আর্টের পেছনের গল্প এবং বানানোর কৌশল সম্পর্কে।

Ghibli AI ইমেজ কিভাবে তৈরি করবেন?

এখনও পর্যন্ত Ghibli স্টাইল ইমেজ তৈরি না করে থাকলে ChatGPT এর মাধ্যমে এই ট্রেন্ডে গা ভাসানো যাবে। এর সাহায্যে আসল ছবি জাপানের জনপ্রিয় অ্যানিমেশনের মতো Ghibli আর্টে বদলে যাবে।

স্টেপ 1- প্রথমে ChatGPT ওয়েবসাইট ওপেন করুন বা মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।
স্টেপ 2- এরপর ‘+’ আইকনে ক্লিক করে নিজের ফটো আপলোড করুন।

স্টেপ 3- ছবির সঙ্গে “Ghiblify this” বা “Turn this image into a Studio Ghibli theme” কম্যান্ড টাইপ করতে হবে।
স্টেপ 4- এরপর এন্টার করলেই AI আসল ছবিটিকে Ghibli স্টাইলে বদলে দেবে।

স্টেপ 5- ইমেজ ডাউনলোড করে নিজের প্রু=ইয়জন অনুযায়ী এডিট করুন।
স্টেপ 6- এরপর এই ছবি যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করা যাবে।

মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে AI বাস্তব জগতের ছবিটিকে স্বপ্নের মতো Ghibli স্টাইল ইমেজ বানিয়ে দেবে।

Ghibli আর্ট কি?

Ghibli আর্ট হল জাপানের বিখ্যাত স্টুডিও ঘিবলির অ্যানিমেশন ঘরানা। 1985 সালে হয়াও মিয়াজাকি এটি স্থাপন করেছিলেন। এর ঘরানার মূল বৈশিষ্ট্য হল এর হাতে তৈরি ইমেজ, সফট কালার এবং মায়াময় আবহ। হয়াও মিয়াজাকি স্বয়ং এই আর্ট স্টাইল তৈরি করেছিলেন। এতে প্রতিটি ইমেজ হাতে আঁকা হয়েছে, ফলে এগুলি দেখতে আরও বেশি জীবন্ত লাগে।

Ghibli আর্টের জনপ্রিয়তা

1980 এর দশকে এটি জাপানে জনপ্রিয়তা লাভ করে এবং ধীরে ধীরে গোটা বিশ্ব এই আর্টের প্রেমে পড়ে যায়। ‘My Neighbor Totoro’ এবং ‘Spirited Away’ এর মতো বিখ্যাত জাপানি অ্যানিমেশন ফিল্মগুলি একে আরও জনপ্রিয় করে তুলেছে।

AI Ghibli আর্ট আবার শিরোনামে

বিগত কয়েক দিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় Ghibli আর্ট আবার ট্রেন্ড করতে শুরু করেছে। তবে এবার এর কৃতিত্ব দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-কে। OpenAI এর ChatGPT এবং GPT-4o-এর সাহায্যে এই আর্ট স্টাইল AI-বেসড ছবি ও ভিডিওর মাধ্যমে আবার ভাইরাল হচ্ছে। AI টুলগুলোর সাহায্যে যে কোনো মানুষ সহজেই Ghibli স্টাইলের ছবি ও ভিডিও তৈরি করতে পারে, ফলে এই শিল্পশৈলী আবার বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে।

Ghibli স্টাইল ইমেজ তৈরির জন্য ChatGPT-তে নিজের ছবি আপলোড করা কি নিরাপদ?

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ডিজিটাল প্রাইভেসি অ্যাক্টিভিস্টরা সতর্কতা দিচ্ছেন। তাদের মতে, OpenAI এই হুজুগ কাজে লাগিয়ে ব্যক্তিগত ছবি সংগ্রহ করতে পারে, যা ভবিষ্যতে AI প্রশিক্ষণের জন্য ব্যাবহার করা হতে পারে। একদিকে বর্তমানে ব্যবহারকারীরা এই ফিচারটি যথেষ্ট উপভোগ করছেন। অন্যদিকে সমালোচকরা সতর্ক করে জানিয়েছেন সাধারণ মানুষ অজান্তেই OpenAI-এর হাতে নতুন মুখের ডেটা তুলে দিচ্ছেন। এর ফলে গুরুতর প্রাইভেসি সংক্রান্ত সমস্যা সৃষ্টি হতে পারে।

এই ট্রেন্ডের ফলে বিভিন্ন নৈতিক প্রশ্ন উঠে এসেছে। কপিরাইট করা এই সৃজনশীল কাজের ওপর প্রশিক্ষিত এআই টুলগুলির প্রভাব সম্পর্কে প্রশ্ন তোলা হচ্ছে। আরও প্রশ্ন উঠছে ভবিষ্যতে মানব শিল্পীদের পেশাদার জীবনে এর প্রভাব সম্পর্কে। হাতে আঁকা শৈলী ও অনন্য গল্প বলার জন্য বিখ্যাত 84 বছর বয়সী মিয়াজাকি অ্যানিমেশনে AI-এর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

Ghibli ইমেজ প্রাইভেসি নিয়ে ChatGPT এর বক্তব্য

OpenAI এখনও Ghibli-স্টাইলের AI ইমেজ আর্ট ইউজারদের ব্যক্তিগত ডেটার নিরাপত্তা নিয়ে কোনো অফিসিয়াল বক্তব্য জারি করেনি। তবে আমরা ChatGPT-কে Ghibli আর্ট জেনারেটরে ব্যক্তিগত ছবি আপলোড করার নিরাপত্তা সম্পর্কে প্রশ্ন করলে এটি বলে, “না, যতক্ষণ না আপনি কোনো AI টুলের গোপনীয়তা নীতি ও ডেটা ব্যবস্থাপনা প্রক্রিয়া সম্পর্কে সম্পূর্ণরূপে নিশ্চিত থাকেন, ততক্ষণ ব্যক্তিগত ছবি আপলোড করা নিরাপদ নয়। OpenAI প্ল্যাটফর্মে আপলোড করা ছবি সেশনের পর অবিলম্বে সেভ বা ব্যবহার করে না, তবু সেন্সিটিভ বা ব্যক্তিগত ছবি AI সার্ভিসের সঙ্গে শেয়ার উচিৎ নয়। প্রাইভেসি সম্পর্কে সচেতন ইউজারদের সেফ ইমেজ প্রসেসিংয়ের জন্য অফলাইন টুল বা বিশেষভাবে ডিজাইন করা অ্যাপ ব্যবহার করার ভালো।”

 

The post বিনামূল্যে তৈরি করুন Ghibli AI ইমেজ, জেনে নিন পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/know-how-to-create-ghibli-ai-image-in-bengali/feed/ 0
জেনে নিন অ্যান্ড্রয়েড এবং আইফোনে লোকেশন সার্ভিস ব্যবহার করার সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-use-location-service-on-android-or-iphone-know-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-use-location-service-on-android-or-iphone-know-process-in-bengali/#respond Tue, 04 Feb 2025 04:12:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=60970 স্মার্টফোনে লোকেশন সার্ভিস বা GPS ভীষণ গুরুত্বপূর্ণ একটি ফিচার। এর সাহায্যে যেমন ডিভাইসের লোকেশন জানা যায় তেমনি এই ফিচারটি নেভিগেশনেও সহায়তা করে। GPS রিসিভার সাপোর্ট করে এমন যে কোনও ডিভাইস সঠিক লোকেশনের তথ্য দেয়। GPS-এর সেরা উদাহরণ হল Google Maps, Apple Maps, যেখানে আপনি ম্যাপে রিয়েল টাইমে কোথায় আছেন সেটা দেখতে পারেন। এই পোস্টে আপনাদের […]

The post জেনে নিন অ্যান্ড্রয়েড এবং আইফোনে লোকেশন সার্ভিস ব্যবহার করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
স্মার্টফোনে লোকেশন সার্ভিস বা GPS ভীষণ গুরুত্বপূর্ণ একটি ফিচার। এর সাহায্যে যেমন ডিভাইসের লোকেশন জানা যায় তেমনি এই ফিচারটি নেভিগেশনেও সহায়তা করে। GPS রিসিভার সাপোর্ট করে এমন যে কোনও ডিভাইস সঠিক লোকেশনের তথ্য দেয়। GPS-এর সেরা উদাহরণ হল Google Maps, Apple Maps, যেখানে আপনি ম্যাপে রিয়েল টাইমে কোথায় আছেন সেটা দেখতে পারেন। এই পোস্টে আপনাদের Android এবং iPhone-এ GPS অর্থাৎ লোকেশন সার্ভিস অন করার পদ্ধতি সম্পর্কে জানানো হল।

অ্যান্ড্রয়েড ডিভাইসে লোকেশন অন করার পদ্ধতি

আপনি দুটি উপায়ে Android ডিভাইসে লোকেশন অন করতে পারেন:

1. quick toggle এর সাহায্যে লোকেশন অন করুন

  • আপনি অ্যান্ড্রয়েড ডিভাইসে লোকেশন সার্ভিস ব্যবহার করার জন্য নোটিফিকেশন ট্রের সাহায্য নিতে পারেন। quick toggle এর জন্য নোটিফিকেশন ট্রে এর নিচের দিকে সোয়াইপ করতে হবে। এই ফিচারটি Android 6 থেকে শুরু করে সমস্ত Android ডিভাইসে উপস্থিত রয়েছে৷
  • তারপর আপনি quick toggle এ ‘লোকেশন’ এর অপশনটি দেখতে পাবেন, যেটা আপনার GPS বাটন। GPS বা লোকেশন সার্ভিস ব্যবহার করার জন্য , এখান থেকে ‘লোকেশন’ এ ট্যাপ করে সেটি অন করে দিতে হবে।
  • আপনি যদি লোকেশনটি disable বা বন্ধ করে দেন, তাহলে আপনি আপনার ‘লোকেশন’ ট্র্যাক হওয়া আটকাতে পারবেন।

2. সেটিং থেকে লোকেশন অন করুন

  • লোকেশন বা GPS সার্ভিস অন করার জন্য Android ডিভাইসে সেটিংস অ্যাপটি খুলতে হবে।
  • সেটিংস অ্যাপে যাওয়ার পরে, নীচে স্ক্রোল করুন এবং ‘লোকেশন’ বিভাগটি খুঁজতে হবে।

  • একবার আপনি লোকেশন বিভাগটি খুঁজে পেলে, লোকেশন সার্ভিস অন বা অফ (Setting > Location) করতে পারবেন।

iPhone এ লোকেশন সার্ভিস অন করার পদ্ধতি

iPhone এ লোকেশন বা GPS সার্ভিস ব্যবহার করার জন্য নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করতে হবে:

স্টেপ 1: সবার প্রথমে আপনি আইফোনের সেটিংসে যান।
স্টেপ 2: সেটিংসে যাওয়ার পরে প্রাইভেসি এবং সিকিউরিটি সার্ভিসে যেতে হবে।

স্টেপ 3: এখানে আপনি লোকেশন সার্ভিসের Toggle দেখতে পাবেন, যেটা অন করতে হবে। (Settings > Privacy & Security > Location Service > On/Off)

তারপর আইফোনে লোকেশন সার্ভিস অন হয়ে যাবে। তারপর যেই অ্যাপগুলিকে আপনি লোকেশন অ্যাক্সেস দিয়েছেন,সেগুলি অবিলম্বে লোকেশন অ্যাক্সেস করতে শুরু করে দেবে।

FAQs

GPS কী?

GPS মানে ‘গ্লোবাল পজিশনিং সিস্টেম’। এটি এমন একটি সিস্টেম যা একটি GPS রিসিভারের পরিস্থিতি জানার জন্য উপগ্রহ এবং রেডিও টেকনিক ব্যবহার করে। 1960 এর দশকে আমেরিকা এই টেকনিকটি চালু করেছিল। সেই সময় এটি স্যাটেলাইট নেভিগেশন সম্পর্কিত এক্সপেরিমেন্টের জন্য তৈরি করা হয়েছিল। তারপর 1978 সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগ উপগ্রহের একটি নেটওয়ার্ক লঞ্চ করে। 2000 সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগের Selective Availability প্রোগ্রাম শেষ হওয়ার পর এই সার্ভিসটি ব্যক্তিগত এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য উপলব্ধ হয়ে ওঠে।

লোকেশন সার্ভিস কেন প্রয়োজনীয়?

লোকেশন সার্ভিস আপনার ফোনের অবস্থান নির্ধারণ করে। Google Maps, Find My Phone ইত্যাদি অ্যাপগুলি আপনার ফোনের লোকেশন ব্যবহার করে এটা জানায় যে আপনার কোথায় ড্রাইভ করা উচিত, আপনার হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ফোনটি কোথায় আছে, আপনার কাছাকাছি রেস্টুরেন্ট কোথায় আছে ইত্যাদি? তবে লোকেশন সার্ভিসগুলির মেরুদণ্ড হল GPS।

অ্যাপগুলি লোকেশন অ্যাক্সেসের অনুমতি চাইলে কী করবেন?

যেসব অ্যাপগুলি লোকেশন সার্ভিস ব্যবহার করে সেগুলি প্রথমবার চালু করার সময় আপনার থেকে লোকেশনের পারমিশন চাওয়া হবে। লোকেশন দেওয়ার আগে ভালো করে ভাববেন যে অ্যাপটির আপনার লোকেশনের কোন প্রয়োজন আছে কি না। যদিও লোকেশন সংক্রান্ত পারমিশন দেওয়ার সময় আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি সবসময় লোকেশনের অ্যাক্সেস দিতে চান নাকি যখন সেই অ্যাপটি ব্যবহার করছেন শুধু সেইসময়ের জন্য অ্যাক্সেস দিতে চান। আপনি চাইলে প্রাইভেসির কারণে লোকেশন পারমিশন Disable করতে পারেন।

The post জেনে নিন অ্যান্ড্রয়েড এবং আইফোনে লোকেশন সার্ভিস ব্যবহার করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-use-location-service-on-android-or-iphone-know-process-in-bengali/feed/ 0
জেনে নিন মোবাইল ফোন দিয়ে জমি বা ক্ষেত পরিমাপ করার সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-measure-plot-using-mobile-phone-know-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-measure-plot-using-mobile-phone-know-process-in-bengali/#respond Sat, 04 Jan 2025 08:15:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=60068 ফোনের মাধ্যমে জমি মাপার পদ্ধতি

The post জেনে নিন মোবাইল ফোন দিয়ে জমি বা ক্ষেত পরিমাপ করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনি যদি নতুন জমি কেনেন বা আপনার জমি পরিমাপ করতে চান তাহলে তার জন্য আপনাকে পাটোয়ারীর কাছে যেতে হবে না। আপনি নিজেই মোবাইলের সাহায্যে এই কাজটি করতে পারবেন। এর জন্য আপনাকে শুধু মোবাইলে কিছু অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনি যে জমি বা প্লটে বাড়ি তৈরি করতে যাচ্ছেন তার মাপও আপনার মোবাইল থেকে জানতে পারবেন। এই পোস্টে মোবাইল থেকে জমি পরিমাপের পদ্ধতি এবং কীভাবে জমি বা প্লটের দিক চেক করবেন সেটাও জানানো হল।

মোবাইল থেকে জমি বা ক্ষেত পরিমাপ করার জন্য এই অ্যাপগুলি ডাউনলোড করতে হবে –

জমি বা ক্ষেত পরিমাপ করার জন্য আপনি কিছু অ্যাপের সাহায্য নিতে পারেন।

GPS Field Area Measure

GPS Field Area Measure অ্যাপটি গুগল প্লে স্টোরে ফ্রি এবং পেইড উভয় ভার্সনে পাওয়া যায়। এখান থেকে এটি এক কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে এলাকা পরিমাপ করতে, আপনাকে নীচের স্টেপগুলি ফলো করতে হবে

স্টেপ 1: প্রথমে অ্যান্ড্রয়েড ডিভাইসে Google Play Store থেকে GPS Field Area Measure ডাউনলোড করুন। এই অ্যাপটি iOS ডিভাইসের জন্যও পাওয়া যায়, যা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যেতে পারে।
স্টেপ 2: অ্যাপটি ওপেন করার পর আপনাকে এটিকে GPS ব্যবহার করার পারমিশন দিতে হবে।
স্টেপ 3: জমি বা ক্ষেত পরিমাপ করার জন্য এখানে দুটি মোড পেয়ে যাবেন – ম্যানুয়াল Measuring এবং GPS Measuring
স্টেপ 4: তারপর আপনাকে জমি পরিমাপ করতে ‘Create New‘-এ ক্লিক করতে হবে। তারপর আপনি এলাকা, দূরত্ব এবং POI অপশন পাবেন। এলাকা পরিমাপ করার জন্য আপনার সুবিধা অনুযায়ী এর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করুন।

স্টেপ 5: তারপর আপনাকে Manual Measuring এবং GPS Measuring এর মধ্যে যে কোন একটি সিলেক্ট করতে হবে

 

স্টেপ 6: Manual Measuring এর ক্ষেত্রে, আপনি যে জমিটি পরিমাপ করতে সেটা সিলেক্ট করতে হবে। অন্যদিকে GPS Measuring এ আপনাকে সেই জমির এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে মোবাইল নিয়ে হাঁটতে হবে এবং এই অ্যাপটি তা রেকর্ড করবে। তারপর জমির পরিমাপ বের হয়ে যাবে এবং আপনি সেই measuring সেভ করতে পারবেন বা অন্য কারও সাথে শেয়ার করতে পারবেন।

 

GPS Field Area Measure Tool

GPS Field Area Measure Tool অ্যাপটিও জমি পরিমাপ করার জন্য ব্যবহার করা যেতে পারে। এই অ্যাপটি Google Play Store-এ ফ্রি এবং পেইড উভয় ভার্সনেই পাওয়া যায়। এই অ্যাপটি ব্যবহার করার পদ্ধতি:

স্টেপ 1: অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য Google Play Store থেকে GPS Field Area Measure Tool ডাউনলোড করুন।
স্টেপ 2: অ্যাপটি খোলার পর, আপনাকে GPS অ্যাক্সেসের পারমিশন দিতে হবে।
স্টেপ 3: তারপর জমি পরিমাপ করার জন্য আপনাকে ক্রিয়েট নিউ (+) আইকনে ট্যাপ করতে হবে। এর পরে আপনি দূরত্ব, এলাকা এবং পয়েন্টের অপশন পাবেন।
স্টেপ 4: আপনি যদি এলাকাটি পরিমাপ করতে চান তাহলে এখানে আপনি Measurement Tool এ দুটি অপশন পাবেন, যথা, manual এবং walking (GPS)

 

 

স্টেপ 5: ম্যানুয়াল মোডে ম্যাপে দেখানো এলাকাটি পয়েন্ট টু পয়েন্ট পরিমাপ করতে হবে, যেখানে Walking GPS মোডে, আপনাকে ডিভাইসটি নিয়ে সেই জমিতে হাঁটতে হবে এবং এই অ্যাপটি তা রেকর্ড করবে। এইভাবে আপনি জমি বা ক্ষেত এর পরিমাপ খুঁজে পেতে পারেন।

 

এই অ্যাপগুলি ছাড়াও, আপনি Easy Area : Land Area Measure, GPS Area Calculator, GPS Land Field Area Measure ইত্যাদিও জমি বা ক্ষেত পরিমাপ করার জন্য ব্যবহার করতে পারেন।

নোট: উপরে উল্লিখিত অ্যাপগুলিতে জমি বা ক্ষেত পরিমাপ করতে GPS টেকনোলজি ব্যবহার করা হয়।
তবে পরিমাপ যে 100 শতাংশ নির্ভুল হবে তার কোনো গ্যারান্টি নেই। তবে এই পরিমাপ আইনি বিষয়ের জন্য ব্যবহার করা যাবে না।তবে এর সাহায্যে আপনি জমির আয়তন অনুমান করতে পারেন।

iPhone এ প্লটের মাপ দেখার পদ্ধতি

আপনি প্লটের দিক খুঁজে পেতে আইফোনে Compass App ব্যবহার করতে পারেন। এর জন্য নিচের স্টেপগুলো ফলো করুন।

স্টেপ 1: আপনার আইফোনে Compass অ্যাপটি খুলুন। কম্পাসের লাল তীর সবসময় উত্তর দিক নির্দেশ করে।

 

স্টেপ 2: আপনার হাতে আপনার আইফোন ফ্ল্যাট রাখুন। তারপর কম্পাসের সুই ঘোরা বন্ধ হয়ে যাবে।
স্টেপ 3: কম্পাসে N, S, W এবং E নির্দেশক চিহ্ন রয়েছে। এছাড়াও, SE দক্ষিণ-পূর্ব, NE উত্তর-পূর্ব, SW দক্ষিণ-পশ্চিম এবং NW উত্তর-পশ্চিম দেখায়।

অ্যান্ড্রয়েডে প্লটের মাপ দেখার পদ্ধতি

Android ফোনে সঠিক মাপ জানতে আপনি Google Play store থেকে Compass অ্যাপটি ডাউনলোড করতে পারেন।

স্টেপ 1: Google Play store থেকে Compass অ্যাপ ডাউনলোড করার পর ওপেন করুন।

 

স্টেপ 2: তারপর মোবাইলটি হাতের তালুতে রাখুন। কম্পাসের সুই অটোhttps://play.google.com/store/apps/details?id=app.melon.icompass&hl=en_INমেটিক ভাবে উত্তর দিকে ঘুরবে।
স্টেপ 3: তারপর আপনি কম্পাসে জমির যে অংশটি দেখতে চান সেই দিকটি দেখতে পারবেন।

The post জেনে নিন মোবাইল ফোন দিয়ে জমি বা ক্ষেত পরিমাপ করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-measure-plot-using-mobile-phone-know-process-in-bengali/feed/ 0
জেনে নিন ঘরে বসে চালান চেক করার সবথেকে সহজ পদ্ধতি, অনলাইনেই দেওয়া যাবে চালান পেমেন্ট https://www.91mobiles.com/bengali/how-to-check-traffic-challan-online-know-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-check-traffic-challan-online-know-full-process-in-bengali/#respond Thu, 02 Jan 2025 08:36:42 +0000 https://www.91mobiles.com/bengali/?p=59956 echallan.parivahan.gov.in ওয়েবসাইট থেকে চালান চেক করা যাবে

The post জেনে নিন ঘরে বসে চালান চেক করার সবথেকে সহজ পদ্ধতি, অনলাইনেই দেওয়া যাবে চালান পেমেন্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
গাড়ি চালানোর সময় আমরা অনেক সময় জেনে-শুনে বা অজান্তে ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে ফেলি। কখনও কখনও আমরা বুঝতেও পারি না এবং আমাদের চালান করা হয়। এখন ঘরে বসেও অনলাইনে চালান চেক করতে পারবেন, এর পাশাপাশি অনলাইনে পেমেন্টও করতে পারবেন। এই পোস্টে আপনাদের অনলাইন চালান চেকিং এবং পেমেন্ট সম্পর্কে তথ্য জানানো হল।

অনলাইনে কীভাবে চালান চেক করবেন?

স্টেপ 1: চালান চেক করতে, আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট challan.parivahan.gov.in-এ যেতে হবে। আপনি মোবাইল বা ল্যাপটপ ব্রাউজারে এই ওয়েবসাইটটি খুলতে পারবেন।

স্টেপ 2: এই ওয়েবসাইটে আপনাকে ‘Check Challan Status’ এ ক্লিক করতে হবে।

স্টেপ 3: তারপর আপনার কম্পিউটার এবং মোবাইলে একটি নতুন পেজ খুলবে। এখানে আপনি চালান নম্বর, গাড়ির নম্বর এবং DL নম্বরের তিনটি অপশন দেখতে পাবেন। আপনাকে এর মধ্যে গাড়ির নম্বর অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 4: ভেহিকল নম্বরের জায়গায় আপনাকে গাড়ির নম্বর লিখতে হবে। তারপর আপনাকে গাড়ির চেসিস নম্বর বা ইঞ্জিন নম্বর সহ ক্যাপচা কোড দিয়ে Get Details এ ক্লিক করতে হবে।

স্টেপ 5: তারপর পরবর্তী পেজে, আপনার গাড়িতে কোনো চালান থাকলে তা জানা যাবে। এর সাথে, আপনি আপনার DL (ড্রাইভিং লাইসেন্স) বা চালান নম্বর দিয়েও চালান চেক করতে পারেন।

অনলাইনে এইভাবে চালান পেমেন্ট করতে পারবেন

যদি আপনার গাড়ি বা DL-এ চালান হয়ে।থাকে, তাহলে আপনি অনলাইনেও তা পেমেন্ট করতে পারেন। আপনি চালানের ডিটেইলস সহ Pay Now বাটনটি দেখতে পাবেন। আপনি এই বাটনে ক্লিক করে পেমেন্ট করতে পারেন। অনলাইন পেমেন্টের জন্য, আপনি ক্রেডিট, ডেবিট বা UPI এর সাহায্যে অর্থ প্রদান করতে পারেন।

 

The post জেনে নিন ঘরে বসে চালান চেক করার সবথেকে সহজ পদ্ধতি, অনলাইনেই দেওয়া যাবে চালান পেমেন্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-check-traffic-challan-online-know-full-process-in-bengali/feed/ 0
জেনে নিন পুরনো WhatsApp Chat ডাউনলোড করার সহজ পদ্ধতি, আর হারাবে না পুরনো ম্যাসেজ https://www.91mobiles.com/bengali/how-to-download-old-whatsapp-chat-know-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-download-old-whatsapp-chat-know-process-in-bengali/#respond Mon, 30 Dec 2024 07:44:30 +0000 https://www.91mobiles.com/bengali/?p=59837 পুরনো WhatsApp মেসেজ restore করার পদ্ধতি

The post জেনে নিন পুরনো WhatsApp Chat ডাউনলোড করার সহজ পদ্ধতি, আর হারাবে না পুরনো ম্যাসেজ first appeared on 91Mobiles Bengali.

]]>
ইনস্ট্যান্ট মেসেজ পাঠানোর জন্য WhatsApp সারা বিশ্বে জনপ্রিয়। বর্তমানে ইউজাররা তাদের অনেক গুরুত্বপূর্ণ ডেটা বা চ্যাট এই প্ল্যাটফর্মে সেভ করা শুরু করেছেন। তাই আপনি আপনার স্মার্টফোন চেঞ্জ করলেও স্বাভাবিকভাবেই হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করতে চাইবেন না। আপনি যদি পুরানো হোয়াটসঅ্যাপ চ্যাট ডাউনলোড করতে চান, তাহলে আপনি সহজেই আপনার নতুন অ্যান্ড্রয়েড এবং iOS ডিভাইসে এটি করতে পারেন।এই পোস্টে আপনাদের পুরানো WhatsApp চ্যাট ডাউনলোড করার পদ্ধতি জানানো হল।

Android ফোনে পুরানো WhatsApp চ্যাট ডাউনলোড করার পদ্ধতি

পুরানো WhatsApp চ্যাট ডাউনলোড করার অনেক উপায় আছে। হোয়াটসঅ্যাপ তার ইউজারদের WhatsApp চ্যাট একটি লোকাল ব্যাকআপ ফাইল বা Google ড্রাইভে ব্যাকআপ করার সুবিধা দেয়। আপনি যদি গুগল ড্রাইভ থেকে পুরানো হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি রিকোভার করতে বা ডাউনলোড করতে চান তাহলে আপনাকে পুরানো ডিভাইসের গুগল অ্যাকাউন্ট দিয়ে নতুন ডিভাইসে সাইন ইন করতে হবে। এছাড়াও মোবাইল নাম্বারটিও একই হতে হবে। তারপরে পুরানো হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি ডাউনলোড করার জন্য নিম্নলিখিত স্টেপগুলি ফলো করতে হবে :

স্টেপ-1: আপনি যদি একটি নতুন ডিভাইসে পুরানো হোয়াটসঅ্যাপ চ্যাট ডাউনলোড করতে চান, তাহলে পুরানো ডিভাইসে WhatsApp আনইনস্টল করুন এবং তারপরে নতুন ডিভাইসে ইনস্টল করুন।

স্টেপ-2: নতুন ডিভাইসে Whatsapp ইনস্টল হয়ে গেলে আপনার পুরানো মোবাইল নাম্বারটি দিয়ে ভেরিফাই করতে হবে।

স্টেপ-3: তারপরে WhatsApp Chat ব্যাকআপ restore সম্পর্কিত একটি মেসেজ পাবেন। তারপরে Restore এ ক্লিক করতে হবে। তাহলে পুরানো মেসেজগুলো restore বা ডাউনলোড করার জন্য yes এ ক্লিক করতে হবে। পুরানো WhatsApp চ্যাট ডাউনলোড করার পরে আপনি আপনার WhatsApp প্রোফাইল সেটআপ করতে পারবেন। তারপরে নতুন ফোনে পুরানো WhatsApp চ্যাট এবং মিডিয়া দেখতে পাবেন।

আপনি যদি কোনো ব্যাকআপ দেখতে না পান, আপনি নিজেও ব্যাকআপ চেক করতে পারেন। এর জন্য WhatsApp Settings > Chats > Chat Backup এ যেতে হবে এবং আপনি ব্যাকআপ চেক করতে পারেন। যদি ব্যাকআপ Google ড্রাইভ বা iCloud-এ সেভ না থাকে তাহলে আপনি এটি আপনার Mail এও সেভ করতে পারেন।

iOS-এ পুরানো হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি ডাউনলোড করার পদ্ধতি

iOS ডিভাইসে আপনি iCloud থেকে পুরানো WhatsApp চ্যাট ডাউনলোড করতে পারেন। এর জন্য নিচের স্টেপগুলি ফলো করতে হবে।

স্টেপ-1: নতুন আইফোনে WhatsApp ইনস্টল করুন এবং তারপর অ্যাপটি খোলার পরে সেটআপ করুন।
স্টেপ-2: পুরনো আইফোনে যে নাম্বারটি ছিল সেই নাম্বারটি দিয়ে ভেরিফাই করুন। তারপর কন্টাক্ট, ফটো ইত্যাদির জন্য পারমিশন দিতে হবে।
স্টেপ-3: তারপর হোয়াটসঅ্যাপ iCloud এ উপস্থিত ব্যাকআপটি স্ক্যান করবে।তারপর চ্যাট হিস্ট্রি ব্যাকআপ করার জন্য একটি মেসেজ আসবে।
স্টেপ-4: তারপর আপনি স্ক্রিনে দেওয়া নির্দেশ ফলো করে iCloud ব্যাকআপ ডাউনলোড বা রিস্টোর করতে পারবেন।
স্টেপ-5: পুরনো হোয়াটসঅ্যাপ চ্যাট ডাউনলোড বা রিস্টোর হয়ে গেলে পুরনো চ্যাট এবং মিডিয়া নতুন ফোনে দেখা যাবে।

ইমেলের মাধ্যমে পুরানো WhatsApp Chat ডাউনলোড করার পদ্ধতি

আপনি যদি ইমেলে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ সেভ করে থাকেন তাহলে এটি ডাউনলোড বা রিস্টোর করা যেতে পারে। এর জন্য আপনাকে নিচের স্টেপগুলি ফলো করতে হবে:

স্টেপ-1: প্রথমে সেই Email টি খুলুন যেখানে আপনি WhatsApp ব্যাকআপ ফাইলটি সেভ করেছেন।
স্টেপ-2: তারপর ব্যাকআপ ফাইল ডাউনলোড করুন।
স্টেপ-3: তারপর ডিভাইসে WhatsApp খুলুন, তারপর Settings >Chats >Chat Backup এ ক্লিক করুন।
স্টেপ-4: তারপর হোয়াটসঅ্যাপ চ্যাট ডাউনলোড করার জন্য রিস্টোরে ট্যাপ করুন।
স্টেপ-5: তারপর Email থেকে ডাউনলোড করা ব্যাকআপ ফাইলটি সিলেক্ট করুন। তারপর Restore এ ক্লিক করুন।
স্টেপ-6: তারপর প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে দিন। ব্যাকআপ ফাইলের আকার এবং আপনার ইন্টারনেট কানেকশন এর উপর নির্ভর করে এতে কিছু সময় লাগতে পারে।

The post জেনে নিন পুরনো WhatsApp Chat ডাউনলোড করার সহজ পদ্ধতি, আর হারাবে না পুরনো ম্যাসেজ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-download-old-whatsapp-chat-know-process-in-bengali/feed/ 0
জেনে নিন ছবির সাইজ কমানোর সহজ পদ্ধতি, অ্যান্ড্রয়েড, আইফোন, উইন্ডোজ এবং ম্যাকের জন্য খুবই উপযোগী https://www.91mobiles.com/bengali/know-how-to-resize-photo-on-android-apple-windows-in-bengali/ https://www.91mobiles.com/bengali/know-how-to-resize-photo-on-android-apple-windows-in-bengali/#respond Thu, 26 Dec 2024 07:33:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=59644 শয্যা ছবি রিসাইজ করার পদ্ধতি

The post জেনে নিন ছবির সাইজ কমানোর সহজ পদ্ধতি, অ্যান্ড্রয়েড, আইফোন, উইন্ডোজ এবং ম্যাকের জন্য খুবই উপযোগী first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনি ওয়েবে কোন ছবি আপলোড করতে চাইছেন কিন্তু বড় সাইজের কারণে আপলোড করতে পারছেন না? একসঙ্গে প্রচুর ছবি পাঠাতে চান, কিন্তু সাইজ বেশি হওয়ার কারণে ইমেইল বা মেসেজিং অ্যাপের মাধ্যমে পাঠাতে পারছেন না? এই পোস্টে আপনারা এর সমাধান পেয়ে যাবেন। কারণ এই পোস্টে আপনাদের জানানো হল যে কীভাবে আপনারা ফটোর আকার কমিয়ে সেটা সহজেই যে কোন জায়গায় পাঠাতে এবং আপলোড করতে পারবেন। তবে মনে রাখবেন যে ছবিটির সাইজ পরিবর্তন করা মানে কিন্তু ক্রপ করা নয়। জেনে নিন PC এবং মোবাইলে ছবির সাইজ কমানোর পদ্ধতি।

Android ডিভাইসে ছবির সাইজ কমানোর পদ্ধতি

আপনি যদি অ্যান্ড্রয়েড ডিভাইসে ফটোর সাইজ পরিবর্তন করতে চান তাহলে আপনি কিছু অ্যাপের সাহায্য নিতে পারেন:

Samsung Gallery App

আপনি যদি একটি Samsung ফোন ব্যবহার করেন, তাহলে আপনি ডিফল্ট Samsung Gallery অ্যাপের সাহায্যে ছবির সাইজ কমাতে পারেন। এর জন্য নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করতে হবে:

স্টেপ-1: প্রথম আপনার Samsung স্মার্টফোনে Gallery App টি খুলতে হবে।
স্টেপ-2: এবার সেই ছবিটি বের করুন যেটার সাইজ কমাতে চান।
স্টেপ-3: এখানে নীচে-ডানদিকে থ্রি.ডট মেনুতে ট্যাপ করুন। তারপরে বর্তমান ছবির সাইজ দেখতে ‘ডিটেইলস’ সিলেক্ট করুন।
স্টেপ-4: ইমেজ এডিটর খোলার জন্য Edit বাটনে ক্লিক করুন।
স্টেপ-5: তারপর আপনাকে নীচে-ডানদিকে থ্রি.ডট মেনুতে ট্যাপ করতে হবে। তারপর Resize অপশনটি সিলেক্ট করতে হবে।
স্টেপ-6: আপনি ছবির সাইজ 20%, 40%, 60% বা 80% কমাতে পারেন।
স্টেপ-7: আপনি ছবির সাইজ কতটা কমাতে চান সেটার পাশের বাটনে ট্যাপ করুন। তারপর ‘done’ এ ক্লিক করুন।
স্টেপ-8: উপরের ডানদিকে ‘Save’ বাটনে ক্লিক করুন।

Samsung ইউজারদের ছবির সাইজ পরিবর্তন করার জন্য কোন থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন নেই।

Compress image size in Kb & mb

ছবির সাইজ পরিবর্তন করার জন্য ‘Compress image size in Kb & mb’ অ্যাপটিও একটি ভালো অপশন হতে পারে। এটি Google Play Store এ 10 মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। এখানে ইমেজ রিসাইজ করার জন্য নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করতে হবে:

স্টেপ-1: অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য Google Play Store থেকে ‘Compress image size in Kb & mb’ অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করুন।
স্টেপ-2: অ্যাপটি খুলুন এবং সেই ছবিটি সিলেক্ট করুন যেটির আকার পরিবর্তন করতে চান।

স্টেপ-3: আপনি চাইলে এখানে আসল ছবির সাইজ চেক করতে পারেন। তারপর ছবির আকার পরিবর্তন করতে স্লাইডার ব্যবহার করুন অথবা Compressed file Size টাইপ করুন এবং কম্প্রেস বাটনে ক্লিক করুন
স্টেপ-4: কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। তারপর আপনি Compress ছবি শেয়ার করতে পারেন।

এটা কিন্তু আসল ছবির রেজলিউশন পরিবর্তন করবে না। যদিও এই অ্যাপটি ব্যাচ প্রসেসিং সাপোর্ট করে না।

এইসব অ্যাপের সাহায্যে iPhone এ ইমেজ রিসাইজ করতে পারবেন

Image Size

Apple store এ উপস্থিত Image Size অ্যাপটি আপনার জন্য একটি ভাল অপশন হতে পারে। এটি সহজ এবং জনপ্রিয় ইমেজ এডিটর অ্যাপ। এটি বিশেষত তাদের জন্য একটি ভাল অপশন যারা ছবির আকার কমাতে একটি ফ্রেন্ডলি টুলের সন্ধানে রয়েছেন। এটি একটি ফ্রি অ্যাপ। এটি Apple App store থেকে ডাউনলোড করা যাবে।

Batch Resize

আইফোন ইউজাররা ছবি সাইজ পরিবর্তন করতে Batch Resize অ্যাপের সাহায্য নিতে পারেন। এই অ্যাপটি ব্যাচে ইমেজ রিসাইজ করার অপশন দেয়। যারা প্রচুর ছবি তুলতে এবং ছবির অ্যালবাম রাখতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত অপশন হতে পারে। আপনি এটি Apple App store থেকে ডাউনলোড করতে পারেন।

Windows এ ইমেজ রিসাইজ করার পদ্ধতি

Windows এ ফটো রিসাইজ করার পদ্ধতিটি বেশ সহজ। এর জন্য অনলাইনে অনেক টুলস পাওয়া যায়। এমন কিছু পদ্ধতি সম্পর্কে জেনে নিন যার মাধ্যমে আপনি সহজেই ফটোর সাইজ পরিবর্তন করতে পারবেন।

TinyWow

আপনি যদি ফটো রিসাইজ করার জন্য কোন সফটওয়্যার ডাউনলোড করতে না চান তাহলে TinyWow এর সাহায্য নিতে পারেন। এটি ফ্রি অনলাইন টুল যেখানে আপনারা ফটোর সাইজ পরিবর্তন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, টেক্সট যুক্ত করার অপশন পাবেন।

স্টেপ-1: ছবির সাইজ পরিবর্তন করার জন্য ব্রাউজারে TinyWow.com ওয়েবসাইট খুলতে হবে।
স্টেপ-2: এখানে উপরের দিকে ‘Image’ বিভাগ থেকে ‘Resize Dimensions’-এ ক্লিক করতে হবে।
স্টেপ-3: তারপর আপনি যেই ছবিটির সাইজ পরিবর্তন করতে চান সেটা ড্র‍্যাগ বা আপলোড করতে পারেন।
স্টেপ-4: ইমেজ আপলোড করার পর, সাইজ ডাইমেনশন পরিবর্তন করার জন্য নীচে Width এবং Height এর অপশন পাবেন। যেটা আপনি আপনার সুবিধা অনুযায়ী সেট করতে পারেন।
স্টেপ-5: তারপর ডান দিকে রিসাইজ এ ক্লিক করুন। তারপর আপনার দ্বারা আপলোড করা ছবিটি নতুন সাইজে ডাউনলোডের জন্য প্রস্তুত হয়ে যাবে।
স্টেপ-6: PC তে ছবিটি ডাউনলোড করতে ‘ডাউনলোড’ এ ক্লিক করতে হবে।

MS Paint

Windows PC ল্যাপটপে MS Paint ডিফল্টরূপে আসে। এটি বেসিক ফটো এডিটিং টুল। এখানে আপনি চাইলে ইমেজ রিসাইজও করতে পারেন।

স্টেপ-1: আপনি যে ছবিটির সাইজ পরিবর্তন করতে চান তার উপর রাইট ক্লিক করুন এবং Open With সিলেক্ট করুন, তারপর পেইন্ট দিয়ে খুলুন। অথবা পেইন্ট ওপেন করার পর ফাইলে যান এবং এখান থেকে open-এ ক্লিক করে ফটো আপলোড করুন।
স্টেপ- 2: এখানে Home ট্যাবে Image অপশন আসবে। এতে আপনি Resize Image এর অপশন পাবেন অথবা আপনি Ctrl + W শর্ট কী ব্যবহার করতে পারেন।
স্টেপ-3: তারপর স্ক্রিনে Resize and SKew অপশন আসবে। এখান থেকে আপনি ইমেজ রিসাইজ করতে পারবেন। রিসাইজের পরে আপনাকে ‘OK’ তে ক্লিক করতে হবে।

Adobe Photoshop

Adobe Photoshop হল একটি দুর্দান্ত ফটো এডিটিং সফটওয়্যার। যদিও এই সফটওয়্যারটি ফ্রি তে পাওয়া যায় না, এর জন্য টাকা খরচ করতে হবে। ফটোশপে ছবির আকার সাইজ পরিবর্তন করতে এই স্টেপগুলি অনুসরণ করতে হবে।

স্টেপ-1: উপরের মেনুতে আপনারা ‘ইমেজ’-এর অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে।
স্টেপ-2: তারপর ছবির সাইজ নির্বাচন করুন।
স্টেপ-3: ডায়মেনশন এডজাস্ট করার পর, ‘OK’-তে ক্লিক করতে হবে।

Mac এ ইমেজ রিসাইজ করার পদ্ধতি

আপনি যদি Mac ব্যবহার করেন, তাহলে এখানে আপনি Photo and image Viewer এর অপশন পাবেন। এই টুলটির সাহায্যে আপনি সহজেই ছবির সাইজ পরিবর্তন করতে পারবেন। এর জন্য নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করতে হবে।

Preview

স্টেপ-1: Preview তে সেই ছবিটি খুলুন, যেটার আকার আপনি পরিবর্তন করতে চান। তারপর Tools > Adjust Size এ ক্লিক করুন।
স্টেপ-2: Resample image এর পাশে বক্সের সামনে ক্লিক করুন। তারপরে আপনি আপনার সুবিধা অনুযায়ী ছবিটি এডজাস্ট করতে পারবেন।
স্টেপ-3: ব্যাচ ইমেজ রিসাইজ করার জন্য একই উইন্ডোতে একাধিক ছবি খুলুন। তারপর উপরে দেওয়া স্টপগুলি অনুসরণ করুন।

The post জেনে নিন ছবির সাইজ কমানোর সহজ পদ্ধতি, অ্যান্ড্রয়েড, আইফোন, উইন্ডোজ এবং ম্যাকের জন্য খুবই উপযোগী first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/know-how-to-resize-photo-on-android-apple-windows-in-bengali/feed/ 0