টপ সংগ্রহ - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 25 Aug 2026 08:41:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 3,000 টাকার চেয়েও সস্তা Nokia, Jio, itel এবং KARBONN ব্র্যান্ডের 4G ফিচার ফোনের লিস্ট https://www.91mobiles.com/bengali/4g-feature-phones-under-3000-rs-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/4g-feature-phones-under-3000-rs-check-list-in-bengali/#respond Tue, 25 Aug 2026 08:41:34 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82257 ভারতের বাজারে উপস্থিত সস্তা 4G ফিচার ফোনের লিস্টিং

The post 3,000 টাকার চেয়েও সস্তা Nokia, Jio, itel এবং KARBONN ব্র্যান্ডের 4G ফিচার ফোনের লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে বেশিরভাগ ইউজার স্মার্টফোন ব্যাবহার করেন ঠিকই, তবে 4G ফিচার ফোনের ভক্তদের সংখ্যাও নেহাত কম নয়। কারণ অনেক মানুষ এমন ফোন পছন্দ করেন যাতে ভালো কলিং, 4G কানেক্টিভিটি, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং কীপ্যাড সাপোর্ট পাওয়া যায়। আজকের দিনে দাঁড়িয়ে 3,000 টাকার চেয়ে কম দামে Jío, Nokia, HMD, itel এবং Karbonn ব্র্যান্ডের বেশ কিছু 4G ফিচার ফোন রয়েছে। এই পোস্টে বাজারে উপস্থিত সেরা ছয়টি ফিচার ফোনের ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।

JioPhone Prima 2

যারা শুধুমাত্র কলিং সহ keypad phone নয়, বরং YouTube, UPI এবং এন্টারটেইনমেন্ট apps এর মতো smart features খুঁজছেন, তাদের জন্য JioPhone Prima 2 ফোনটি ভালো অপশন হবে। এই ফোনটির দাম মাত্র 2,799 টাকা রাখা হয়েছে। ফোনটিতে 2.4 ইঞ্চির TFT ডিসপ্লে এবং KaiOS দেওয়া হয়েছে। এতে 512MB RAM এবং 4GB স্টোরেজ রয়েছে। এছাড়া microSD কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে।

ফোনটিতে 2,000mAh ব্যাটারি, 4G connectivity, Wi-Fi, Bluetooth এবং FM Radio রয়েছে । এই ফোনে JioPay এর মাধ্যমে UPI payments সহ YouTube, JioTV, JioCinema এবং JioSaavn এর মতো apps উপভোগ করা যাবে। যদিও ফোনটিতে Jio নেটওয়ার্ক network লকড রয়েছে, তাই অন্য যেকোনো নেটওয়ার্কের SIM সহ ব্যাবহার করা যাবে না।

Nokia 106 4G

যেসব ইউজাররা দৈনন্দিন কল এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ সহ ফোন কিনতে চাইছেন, সেইসব ইউজারদের জন্য Nokia 106 4G ফোনটি ভালো অপশন হবে। এই ফোনের দাম মাত্র 2,279 টাকা। ফোনটিতে 1.77 ইঞ্চির QQVGA ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এর ওজন প্রায় 93 গ্ৰাম রয়েছে।

Nokia 106 4G ফোনটিতে 1,450mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 4G HD calling, Bluetooth 5.0, FM Radio, MP3 প্লেয়ার এবং 3.5mm জ্যাক রয়েছে। এছাড়া microSD কার্ডের মাধ্যমে 32GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। কোম্পানি জানিয়েছে ফোনটিতে দীর্ঘক্ষণ পর্যন্ত standby এবং টক টাইম পাওয়া যাবে।

HMD 105 4G

3,000 টাকা বাজেট রেঞ্জে HMD 105 4G ফোনটি একটি ভালো অপশন হবে। এই ফোনটির দাম প্রায় 2,149 টাকা রয়েছে। ফোনে 2.4 ইঞ্চির QVGA ডিসপ্লে দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে Unisoc T127 প্রসেসর S30+ OS রয়েছে।

HMD 105 4G ফোনে 1,450mAh এর removable battery এবং USB Type-C চার্জিং ফিচার রয়েছে। ফোনটিতে 4G কানেক্টিভিটি ছাড়াও Bluetooth 5.0, microSD support, MP3 player এবং FM Radio সাপোর্ট করে। এতে UPI payments এর মতো ফিচার রয়েছে এবং একাধিক ভারতীয় ভাষার সাপোর্ট পাওয়া যায়।

itel MagicX Play 4G

যারা কম দামে 4G phone কেনার কথা ভাবছেন, তাদের জন্য itel MagicX Play 4G ফোনটি একটি ভালো বিকল্প হবে। এই ফোনের দাম 2,199 টাকার কাছাকাছি। ফোনটিতে 1.8 ইঞ্চির QVGA ডিসপ্লে রয়েছে।

itel MagicX Play 4G ফোনটিতে 1,900mAh এর removable battery, 4G VoLTE, Wi-Fi এবং Bluetooth দেওয়া হয়েছে। ফোনে 0.3MP rear camera, FM Radio এবং 3.5mm হেডফোন জ্যাকের মতো ফিচার যোগ করা হয়েছে। এতে Dual SIM সাপোর্ট করে ও microSD কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যায়।

itel Super Guru 4G Max

এই লিস্টিঙে itel Super Guru 4G Max ফোনটি একটি অন্যতম ফিচার ফোন। ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এর 3 ইঞ্চির ডিসপ্লে এবং 2,000mAh ব্যাটারি। ফোনের দাম প্রায় 2,369 টাকা রাখা হয়েছে। তবে অনলাইন বা অফলাইন মোড়ের হিসাবে ফোনটির দাম কম বা বেশি হতে পারে।

itel Super Guru 4G Max ফোনে USB Type-C charging, Dual 4G SIM, VoLTE, Bluetooth এবং wireless FM সহ রেকর্ডিং সাপোর্ট করে। ফোনটিতে VGA ক্যামেরা সহ ফ্ল্যাশও রয়েছে। ফোনটির অন্যতম বিশেষত্ব হল AI voice assistant, এর সাহায্যে voice কমান্ডের মাধ্যমে কল করা, ম্যাসেজ পড়া, ক্যামেরা খোলা এবং মিউজিকের মতো কাজগুলি করা যাবে। এতে একাধিক ভারতীয় ভাষার সাপোর্ট পাওয়া যায়।

KARBONN K9 4G Dual SIM

যেসব ইউজাররা Dual SIM, 4G এবং 2,000mAh ব্যাটারি ও ক্যামেরা সহ ফোন খুঁজছেন, সেইসব গ্ৰাহকরা KARBONN K9 4G Dual SIM ফোনটি কিনতে পারেন। এই ফোনের দাম মাত্র 2,490 টাকা রাখা হয়েছে। তবে অনলাইন এবং অফলাইনের হিসাবে কম বা বেশি হতে পারে।

KARBONN K9 4G Dual SIM ফোনটিতে 2.4 ইঞ্চির TFT LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 2,000mAh ব্যাটারি, 2MP রেয়ার ক্যামেরা এবং microSD card সাপোর্ট করে। উভয় ফোনে SIM এর জন্য 4G সহ YouTube এবং Facebook এর মতো বেসিক ফিচার যোগ করা হয়েছে।

3,3,000 টাকার মধ্যে কোন 4G ফিচার ফোন কেনা উচিৎ?

যাদের প্রয়োজন শুধুমাত্র কলিং, তাদের জন্য Nokia 106 4G ফোনটি সুন্দর অপশন। বড় স্ক্রিন ও কিছু অতিরিক্ত ফিচারের দিক থেকে HMD 105 4G ফোনটি বেশ ভালো। জিও সিম ইউজারদের জন্য JioPhone Prina 2 বেশ উল্লেখযোগ্য, সবচেয়ে বড় কথা এতে UPI, YouTube এবং কিছু Jio অ্যাপ ব্যাবহার করা যায়।

আবার যারা বড় স্ক্রিন ও ব্যাটারি সহ ফিচার ফোন খুঁজছেন তাদের জন্য itel Super Guru 4G Max ভালো বিকল্প। কম বাজেটে 4G এবং বেসিক ফিচারের জন্য itel MagicX Play 4G এবং KARBONN K9 4G বেশ উপযোগী। এছাড়া ইউজাররা তাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী এর মধ্যে যে কোনো একটি ফিচার ফোন কিনতে পারেন।

The post 3,000 টাকার চেয়েও সস্তা Nokia, Jio, itel এবং KARBONN ব্র্যান্ডের 4G ফিচার ফোনের লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/4g-feature-phones-under-3000-rs-check-list-in-bengali/feed/ 0
আগস্ট মাসে ভারতে আসন্ন স্মার্টফোনের লিস্ট, দেখে নিন কোন কোন ফোন হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/upcoming-mobile-phone-launch-in-india-in-august-2026-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/upcoming-mobile-phone-launch-in-india-in-august-2026-check-list-in-bengali/#respond Fri, 31 Jul 2026 03:40:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81315 আগস্ট মাসে লঞ্চ হতে চলেছে এইসব নতুন স্মার্টফোন

The post আগস্ট মাসে ভারতে আসন্ন স্মার্টফোনের লিস্ট, দেখে নিন কোন কোন ফোন হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
যারা আগস্ট মাসে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য আগামী মাসটি যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে। এই মাসে ভারতের বাজারে বেশ কিছু নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে এবং সবচেয়ে বড় কথা এর মধ্যে বেশিরভাগ ফোনের দাম হবে লো বাজেট ও মিড বাজেট সেগমেন্টে। আগামী মাসে 15000 টাকা থেকে শুরু করে 150000 টাকা পর্যন্ত দামের বিভিন্ন স্মার্টফোন পেশ করা হবে। এই পোস্টে আগামী মাসে আসন্ন স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

আগস্ট মাসে আসন্ন স্মার্টফোনের লিস্ট

POCO M8 Power

আগামী 4 আগস্ট ভারতের বাজারে বড় ব্যাটারি সহ POCO M8 Power ফোনটি লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 8000mAh ব্যাটারি দেওয়া হতে পারে, যা সিঙ্গেল চার্জে তিন দিন পর্যন্ত ব্যাক‌আপ দিতে পারবে। এই ফোনে AMOLED ডিসপ্লে যোগ করা হবে। লিক অনুযায়ী এই ফোনটিতে Snapdragon 4 Gen 4 প্রসেসর এবং ফটোগ্রাফির জন্য 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ থাকতে পারে। ভারতে POCO M8 Power 5G ফোনটি 8GB RAM সহ 256GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে।

Vivo S2

ভারতে আগামী 7 আগস্ট Vivo S2 ফোনটি লঞ্চ করা হবে। বেশ কয়েক বছর পর ভিভো ভারতের বাজারে আবার তাদের ‘এস’ সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনে 1.5K কার্ভড AMOLED ডিসপ্লে যোগ করা হবে। লিক অনুযায়ী এই ফোনে MediaTek Dimensity 7360 প্রসেসর থাকবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এই ফোনটির দাম 40 হাজার টাকা থেকে 50 হাজার টাকার মধ্যে রাখা হবে বলে শোনা যাচ্ছে।

Redmi Note 17

আগামী 7 আগস্ট ভারতের বাজারে Redmi Note 17 5G ফোনটি পেশ করা হবে। এই ফোনটির স্পেসিফিকেশন চীনে লঞ্চ হ‌ওয়া Note 17 ফোনের মতোই হবে বলে জানা গেছে। অর্থাৎ এই 5G ফোনে Qualcomm Snapdragon 4 Gen 4 প্রসেসর থাকতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 8000mAh দেওয়া হতে পারে, যা 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করতে পারে। এই ফোনে 7-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP Light Fusion 400 রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এছাড়াও এই ফোনে IP65 রেটিং ও বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি NFC সাপোর্ট পাওয়া যাবে।

Google Pixel 11

ভারতে 12 আগস্ট Google Pixel 11 সিরিজ লঞ্চ করা হবে। Google Pixel 11 ফোনটি এই আপকামিং সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন হিসাবে পেশ করা হবে। লিক অনুযায়ী এই আপকামিং ফোনে Google Tensor G6 প্রসেসর দেওয়া হবে। এই ফোনে লেটেস্ট এবং সবচেয়ে অ্যাডভান্স অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম Android 17 পাওয়া যাবে। লিক অনুযায়ী Google Pixel 11 ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.3-ইঞ্চির OLED ডিসপ্লে যোগ করা হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 12MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এছাড়াও এই ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

Google Pixel 11 Pro এবং Pixel 11 Pro XL

পিক্সেল সিরিজে এবার‌ও দুটি ‘প্রো’ মডেল পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। ভারতে আগস্ট মাসেই Google Pixel 11 Pro এবং Pixel 11 Pro XL স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। নাম দেখেই বোঝা যাচ্ছে Pixel 11 Pro XL ফোনটি বড় ডিসপ্লে সহ স্মার্টফোন হতে চলেছে এবং এতে 7 ইঞ্চির স্ক্রিন যোগ করা হতে পারে। লিক অনুযায়ী এই দুটি ফোনেই হাই পীক ব্রাইটনেস সাপোর্টেড LTPO OLED থাকবে। প্রসেসিঙের জন্য উভয় ফোনে Android 17 অপারেটিং সিস্টেমের সঙ্গে Google Tensor G6 চিপসেট দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এতে 50MP প্রাইমারি সেন্সর, 48MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 64MP পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 42MP বা 48MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে শোনা যাচ্ছে।

Google Pixel 11 Pro Fold

জুলাই মাসে স্যামসাং ফোল্ডেবল স্মার্টফোনের পর এবার আগস্ট মাসে গুগলের ফোল্ডেবল ফোন লঞ্চ হতে চলেছে। এই ফোনে 8.0 ইঞ্চির মেইন স্ক্রিন এবং 6.3 ইঞ্চির কভার স্ক্রিন দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই দুটি স্ক্রিনই OLED প্যানেল দিয়ে তৈরি হবে এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ফোনটিও সবচেয়ে শক্তিশালী গুগল চিপসেট Tensor G6 সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 5x অপটিক্যাল জুম সাপোর্টেড টেলিফটো লেন্স এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও দুটি স্ক্রিনেই 13MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। লিক থেকে জানা গেছে Pixel 11 Pro Fold ফোনে 5000mAh ব্যাটারি এবং Qi2 ওয়্যারলেস চার্জিং ফিচার পাওয়া যাবে।

iQOO Z11

আগস্ট মাসে ভারতে iQOO Z11 ফোনটি লঞ্চ করা হতে পারে। ইতিমধ্যে চীনের বাজারে এই ফোনটি Dimensity 8500 চিপসেট সহ পেশ করা হয়েছে। তবে লিক অনুযায়ী iQOO Z11 ফোনের ভারতীয় মডেলে MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর যোগ করা হবে। এই ফোনে 3D Curved AMOLED ডিসপ্লে থাকতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 9020mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য এতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। ভারতের বাজারে এই ফোনটি 165Hz রিফ্রেশ রেটযুক্ত 1.5K ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে।

vivo Y05i 4G

শক্তিশালী Vivo S2 ফোনটির পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে এই মাসে vivo Y05i ফোনটিও লঞ্চ করা হতে পারে। এই ফোনটির দাম 10 হাজার টাকার রেঞ্জে রাখা হতে পারে। সার্টিফিকেশন সাইটে এই ফোনটিতে Unisoc T606 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে এবং এর সঙ্গে এই ফোনে Android 16 অপারেটিং সিস্টেম ও ARM Mali G57 GPU যোগ করা হবে। vivo Y05i 4G ফোনে HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 8MP রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 5500mAh ব্যাটারি যোগ করা হবে এবং এই ফোনে মিলিটারি গ্ৰেড সার্টিফাইড ডিউরেবল বডি পাওয়া যাবে।

Infinix Hot 70 Pro

আগস্ট মাসে ভারতের বাজারে Infinix Hot 70 সিরিজ লঞ্চ হতে চলেছে। এই সিরিজে Hot 70 বা Hot 70 Pro পেশ করা হবে। সম্প্রতি গ্লোবাল মার্কেটে Infinix Hot 70 Pro ফোনটি MediaTek Dimensity 7100 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল এবং ভারতীয় মডেলেও একই চিপসেট দেওয়া হতে পারে। Infinix Hot 70 Pro ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP Sony IMX882 ক্যামেরা রয়েছে। এই ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে সিরিজের ফোনে ইন্টার‌অ্যাক্টিভ Active Matrix Cube যোগ করা হয়েছে।

Samsung Galaxy F70 Pro

জুলাই মাসে স্যামসাং ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চের পর এবার আগস্টে কোম্পানি তাদের ‘Galaxy F’ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। Samsung Galaxy F70 Pro ফোনে Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসরের সঙ্গে 8GB RAM যোগ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি তবে লিক অনুযায়ী Samsung Galaxy F70 Pro ফোনে 6.7 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে থাকতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হতে পারে। স্যামসাঙের অন্যান্য 5G ফোনের মতোই এই ফোনেও 6 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

Tecno Spark Go 3 Pro

আগস্ট মাসে টেকনো ভারতের বাজারে তাদের নতুন সস্তা স্মার্টফোন Tecno Spark Go 3 Pro লঞ্চ করতে পারে। এই ফোনটি 15 হাজার টাকা পর্যন্ত দামে লঞ্চ করা হতে পারে এবং এই ফোনটির ডিজাইন iPhone 17 Pro Max ফোনের মতো হবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। প্রসেসিঙের জন্য এতে Unisoc T7250 চিপসেট যোগ করা হতে পারে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে থাকতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 13MP রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনে মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ আইপি রেটিং যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।

নোট: উপরোক্ত ফোনগুলির লঞ্চ ডেট প্রকাশ্যে এলে বা অন্য কোনো নতুন ফোনের ডিটেইলস জানা গেলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

The post আগস্ট মাসে ভারতে আসন্ন স্মার্টফোনের লিস্ট, দেখে নিন কোন কোন ফোন হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/upcoming-mobile-phone-launch-in-india-in-august-2026-check-list-in-bengali/feed/ 0
কোন কোন স্মার্টফোনে পাওয়া যাবে Android 17 আপডেট? দেখে নিন লিস্ট ও ফিচার https://www.91mobiles.com/bengali/android-17-eligible-devices-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/android-17-eligible-devices-list-in-bengali/#respond Sun, 31 May 2026 09:45:17 +0000 https://www.91mobiles.com/bengali/?p=78691 জেনে নিন কোন কোন ফোনে পাওয়া যাবে Android 17 আপডেট

The post কোন কোন স্মার্টফোনে পাওয়া যাবে Android 17 আপডেট? দেখে নিন লিস্ট ও ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
প্রত্যেক বছরের মতো এবারও প্রশ্ন উঠতে শুরু করেছে কোন কোন ফোনে Android 17আপডেট পাওয়া যাবে। Google, Samsung, OnePlus, Xiaomi, Vivo, iQOO, Nothing, Motorola এবং Realme এর মতো কোম্পানিগুলি ইতিমধ্যে তাদের নতুন আপডেট প্ল্যানে কাজ করে দিয়েছে। বিভিন্ন ব্র্যান্ড Android 17 বিটা টেস্টিং‌ও শুরু করে দিয়েছে। অপরদিকে কিছু কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ ফোনের জন্য ডেভেলপার প্রিভিউ রোল‌আউট করছে। যেসব স্মার্টফোন 2023 বা আরও পরে লঞ্চ হয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে সেই সব ফোনেই Android 17 আপডেট পাওয়া যাবে।

Google Pixel স্মার্টফোন 

সব সময়ের মতো Google Pixel ইউজাররাই সবার আগে Android 17 আপডেট পাবেন। Pixel 6 সিরিজ থেকে শুরু করে নতুন Pixel 10 সিরিজ পর্যন্ত প্রায় সব ফোনের জন্যই এই আপডেট জারি করা হবে। সবচেয়ে বড় কথা Google তাদের আপডেট পলিসি আরও বিস্তার করে Pixel 6 এবং Pixel 7 সিরিজে অতিরিক্ত আপডেট সাপোর্ট দিয়েছে। তবে Pixel 6, Pixel 6 Pro এবং Pixel 6a ফোনের জন্য Android 17 শেষ বড় আপডেট হতে পারে। Android 17 আপডেট পাওয়া Pixel ডিভাইসের লিস্টে রয়েছে Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, Pixel 10 Pro Fold, Pixel 10a, Pixel 9 সিরিজ, Pixel 8 সিরিজ, Pixel 7 সিরিজ, Pixel Fold এবং Pixel Tablet।

 

পিক্সেল স্মার্টফোন:

  • Pixel 10
  • Pixel 10 Pro
  • Pixel 10 Pro XL
  • Pixel 10 Pro Fold
  • Pixel 10a
  • Pixel 9
  • Pixel 9 Pro
  • Pixel 9 Pro XL
  • Pixel 9 Pro Fold
  • Pixel 9a
  • Pixel 8
  • Pixel 8 Pro
  • Pixel 8a
  • Pixel 7
  • Pixel 7 Pro
  • Pixel 7a
  • Pixel 6 (Last update)
  • Pixel 6 Pro (Last update)
  • Pixel 6a (Last update)
  • Pixel Fold
  • Pixel Tablet

Samsung স্মার্টফোন 

Samsung ব্র্যান্ড‌ও Android 17 সম্পর্কে যথেষ্ট অ্যাগ্ৰেসিভভাবে কাজ করছে। কোম্পানি One UI 9 এর সঙ্গে Android 17 রোল‌আউট করবে এবং ইতিমধ্যে Galaxy S26 সিরিজে এটির বিটা টেস্টিং‌ও শুরু হয়ে গেছে। Samsung Galaxy S26 Ultra, Galaxy S25 সিরিজ, Galaxy S24 সিরিজ এবং Galaxy S23 সিরিজে Android 17 আপডেট পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। Galaxy Z Fold এবং Flip সিরিজের অধীনে Galaxy Z Fold 8, Galaxy Z Flip 8, Galaxy Z Fold 7 এবং Galaxy Z Flip 7 ফোনগুলিতেও এই আপডেট উপভোগ করা যাবে।

 

Galaxy S সিরিজ:

  • Samsung Galaxy S26
  • Samsung Galaxy S26+
  • Samsung Galaxy S26 Ultra (One UI 9 Beta open)
  • Samsung Galaxy S25
  • Samsung Galaxy S25+
  • Samsung Galaxy S25 Ultra
  • Samsung Galaxy S25 Edge
  • Samsung Galaxy S25 FE
  • Samsung Galaxy S24
  • Samsung Galaxy S24+
  • Samsung Galaxy S24 Ultra
  • Samsung Galaxy S24 FE
  • Samsung Galaxy S23 (Last update)
  • Samsung Galaxy S23+ (Last update)
  • Samsung Galaxy S23 Ultra (Last update)
  • Samsung Galaxy S23 FE (Last update)

Galaxy Z Foldable:

  • Samsung Galaxy Z Fold 8 (launching with One UI 9)
  • Samsung Galaxy Z Flip 8 (launching with One UI 9)
  • Samsung Galaxy Z Wide Fold (launching with One UI 9)
  • Samsung Galaxy Z Fold 7
  • Samsung Galaxy Z Fold 6
  • Samsung Galaxy Z Fold 5
  • Samsung Galaxy Z Flip 7
  • Samsung Galaxy Z Flip 7 FE
  • Samsung Galaxy Z Flip 6
  • Samsung Galaxy Z Flip 5

Galaxy A সিরিজ:

  • Galaxy A57 5G
  • Galaxy A56 5G
  • Galaxy A55 5G
  • Galaxy A54 5G
  • Galaxy A37 5G
  • Galaxy A36 5G
  • Galaxy A35 5G
  • Galaxy A34 5G
  • Galaxy A26 5G
  • Galaxy A25 5G
  • Galaxy A24 5G
  • Galaxy A17 5G
  • Galaxy A17 4G
  • Galaxy A16 5G
  • Galaxy A16 4G
  • Galaxy A15 5G
  • Galaxy A15 4G
  • Galaxy A07 5G
  • Galaxy A07 4G
  • Galaxy A06 5G

Galaxy M সিরিজ:

  • Galaxy M56 5G
  • Galaxy M55s 5G
  • Galaxy M55 5G
  • Galaxy M54 5G
  • Galaxy M36 5G
  • Galaxy M34 5G
  • Galaxy M17 5G
  • Galaxy M17e 5G
  • Galaxy M16 5G
  • Galaxy M15 5G
  • Galaxy M07
  • Galaxy M06 5G

Galaxy F সিরিজ:

  • Galaxy F56 5G
  • Galaxy F55 5G
  • Galaxy F54 5G
  • Galaxy F36 5G
  • Galaxy F34 5G
  • Galaxy F70e 5G
  • Galaxy F17 5G
  • Galaxy F16 5G
  • Galaxy F15 5G
  • Galaxy F07 5G
  • Galaxy F06 5G

Galaxy Tab সিরিজ:

  • Galaxy Tab S11
  • Galaxy Tab S11 Ultra
  • Galaxy Tab S10+
  • Galaxy Tab S10 Ultra
  • Galaxy Tab S10 FE
  • Galaxy Tab S10 FE+
  • Galaxy Tab S10 Lite
  • Galaxy Tab S9
  • Galaxy Tab S9+
  • Galaxy Tab S9 Ultra
  • Galaxy Tab S9 FE
  • Galaxy Tab S9 FE+
  • Galaxy Tab S6 Lite (2024)
  • Galaxy Tab A11
  • Galaxy Tab A11+
  • Galaxy Tab A9+ (2025)

Galaxy XCover সিরিজ:

  • Galaxy XCover 7
  • Galaxy XCover 7 Pro
  • Galaxy XCover 6 Pro
  • Galaxy Tab Active5 Enterprise Edition
  • Galaxy Tab Active5 Pro Enterprise Edition

Motorola স্মার্টফোন

বিগত বেশ কয়েক বছর ধরে Motorola আপডেট দেওয়ার ক্ষেত্রে কিছুটা ধীরেসুস্থে কাজ করছে। তবে এবার কোম্পানি শীঘ্রই Android 17 বিটা প্রোগ্রাম শুরু করে দিয়েছে। Motorola Razr 70 Ultra, Razr 60 Ultra এবং Razr 50 Ultra ফোনের মতো ফোল্ডেবল ডিভাইসগুলি Android 17 অপারেটিং সিস্টেম সহ প্রথম Motorola স্মার্টফোন হয়ে উঠতে পারে। Edge সিরিজের Motorola Edge 70 Pro, Edge 60 Pro, Edge 60 Fusion এবং Edge 50 Ultra ফোনগুলিও এই আপডেট পাবে বলে আশা করা হচ্ছে। Moto G সিরিজের কিছু নতুন স্মার্টফোন‌ও Android 17 আপডেটের লিস্টে স্থান করে নিয়েছে।

 

ফ্ল্যাগশিপ এবং Signature সিরিজ:

  • Motorola Signature
  • Motorola Razr Fold
  • Motorola Razr 70 Ultra (Android 17 beta active)
  • Motorola Razr+ 2026
  • Motorola Razr 70
  • Motorola Razr 60 Ultra (Android 17 beta active)
  • Motorola Razr 60
  • Motorola Razr 50 Ultra (Android 17 beta active)
  • Motorola Razr 50

Edge সিরিজ:

  • Motorola Edge 70 Pro
  • Motorola Edge 70
  • Motorola Edge 70 Fusion
  • Motorola Edge 60 Pro (Android 17 beta active)
  • Motorola Edge 60 Ultra
  • Motorola Edge 60 Fusion
  • Motorola Edge 60 Neo (5 years of updates)
  • Motorola Edge 60
  • Motorola Edge 50 Ultra (Android 17 beta active)
  • Motorola Edge 50 Pro
  • Motorola Edge 50 Neo (5 years of updates)
  • Motorola Edge 50 Fusion

Moto G সিরিজ:

  • Moto g86
  • Moto g86 Power
  • Moto g75
  • Moto g67
  • Moto g57 Power (Android 17 beta active)
  • Moto g57 (Android 17 beta active)
  • Moto g56
  • Moto g37
  • Moto g37 Power

Nothing এবং CMF স্মার্টফোন

Nothing এবং CMF ব্র্যান্ড‌ও Android 17 বেস্ড Nothing OS 5.0 তৈরি করছে। Nothing Phone (3), Nothing Phone (3a), Nothing Phone (4a) Pro এবং Nothing Phone (2a) ফোনগুলি আপডেট পাবে বলে আশা করা হচ্ছে। অপরদিকে CMF Phone 2 Pro এবং CMF Phone 1 ফোনের নাম‌ও রয়েছে এই লিস্টে। জানিয়ে রাখি কোম্পানি সাধারণত 3 থেকে 4 বছর পর্যন্ত Android আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

 

Nothing ফোন:

  • Nothing Phone (4a) Pro
  • Nothing Phone (4a)
  • Nothing Phone (3)
  • Nothing Phone (3a) Pro
  • Nothing Phone (3a)
  • Nothing Phone (3a) Lite
  • Nothing Phone (2a) Plus
  • Nothing Phone (2a)
  • Nothing Phone (2) (Last update)

CMF by Nothing:

  • CMF Phone 2 Pro
  • CMF Phone 1 (Last update)

OnePlus স্মার্টফোন 

OnePlus ইউজারদের জন্য সুখবর রয়েছে। কোম্পানি OxygenOS 17 এর মাধ্যমে Android 17 ওএস রোল‌আউট করবে। OnePlus 15, OnePlus 13, OnePlus 13R, OnePlus 12 এবং OnePlus 11 ফোনের মতো ফ্ল্যাগশিপ স্মার্টফোন নতুন আপডেট পাওয়া যাবে। Nord সিরিজের Nord 6, Nord CE 6, Nord 5 এবং Nord 4 ফোনেও Android 17 আপডেট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও কোম্পানির OnePlus Open এবং OnePlus Pad সিরিজের কিছু ফোনের নাম‌ও রয়েছে এই আপডেটেড ডিভাইসের লিস্টে।

ফ্ল্যাগশিপ সিরিজ:

  • OnePlus 15
  • OnePlus 15R
  • OnePlus 13
  • OnePlus 13R
  • OnePlus 13s
  • OnePlus 13T
  • OnePlus 12
  • OnePlus 12R
  • OnePlus 11

Nord সিরিজ:

  • OnePlus Nord 6
  • OnePlus Nord CE 6
  • OnePlus Nord CE 6 Lite
  • OnePlus Nord 5
  • OnePlus Nord CE 5
  • OnePlus Nord CE 5 Lite
  • OnePlus Nord 4
  • OnePlus Nord CE 4
  • OnePlus Nord CE 4 Lite

OnePlus ফোল্ডেবল সিরিজ:

  • OnePlus Open

OnePlus ট্যাবলেট:

  • OnePlus Pad 4
  • OnePlus Pad Go 2
  • OnePlus Pad 3
  • OnePlus Pad 2
  • OnePlus Pad Pro

Oppo স্মার্টফোন 

Oppo তাদের ColorOS 17 এর সঙ্গে Android 17 অপারেটিং সিস্টেম লঞ্চ করবে। ইতিমধ্যে Oppo Find X9 Pro ফোনে Android 17 বিটা টেস্টিং‌ শুরু হয়ে গেছে। Find X9 Ultra, Find X8 Ultra, Find N সিরিজের ফোল্ডেবল স্মার্টফোন এবং Reno 15 সিরিজের ফোনেও এই আপডেট পাওয়া যাবে। Oppo Reno 14 এবং Reno 13 সিরিজেও Android 17 আপডেট পাওয়া যেতে পারে। Oppo K সিরিজ এবং Oppo Pad ট্যাবলেটগুলিতেও আপডেট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

 

Find X সিরিজ:

  • Oppo Find X9 Ultra
  • Oppo Find X9 Pro (ColorOS 17 beta confirmed)
  • Oppo Find X9
  • Oppo Find X8 Ultra
  • Oppo Find X8 Pro
  • Oppo Find X8s
  • Oppo Find X8
  • Oppo Find X7 Ultra
  • Oppo Find X7

Find N ফোল্ডেবল সিরিজ:

  • Oppo Find N6
  • Oppo Find N5
  • Oppo Find N3
  • Oppo Find N3 Flip

Reno সিরিজ:

  • Oppo Reno 15 Pro
  • Oppo Reno 15
  • Oppo Reno 15 Mini
  • Oppo Reno 14 Pro
  • Oppo Reno 14
  • Oppo Reno 14 F
  • Oppo Reno 13 Pro
  • Oppo Reno 13
  • Oppo Reno 13 F
  • Oppo Reno 12 Pro
  • Oppo Reno 12
  • Oppo Reno 11 Pro (Last update)
  • Oppo Reno 11 (Last update)
  • Oppo Reno 11 F (Last update)

Oppo K সিরিজ:

  • Oppo K15 Pro
  • Oppo K15
  • Oppo K14
  • Oppo K14x
  • Oppo K13 Turbo Pro
  • Oppo K13

Oppo ট্যাবলেট সিরিজ:

  • Oppo Pad 4 Pro
  • Oppo Pad 3 Pro

Realme স্মার্টফোন 

Realme তাদের Realme UI 8 এর মাধ্যমে Android 17 আপডেটের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি GT সিরিজের Realme GT 8 Pro, GT 7 Pro এবং GT 7T আপডেট পাওয়া যাবে। এছাড়াও Android 17 আপডেট লিস্টে Realme 16 সিরিজ, Realme 15 সিরিজ, Realme P সিরিজ এবং Narzo সিরিজের নাম রয়েছে। বিশেষভাবে Realme P3 Ultra এবং Realme P3 Pro ফোনের মতো নতুন মডেল সম্পর্কে ইউজারদের মধ্যে যথেষ্ট আগ্ৰহ রয়েছে।

 

GT সিরিজ:

  • Realme GT 8 Pro
  • Realme GT 7 Pro
  • Realme GT 7 Dream Edition
  • Realme GT 7T
  • Realme GT 7
  • Realme GT 6T (Last update)
  • Realme GT 6 (Last update)

Realme নাম্বার সিরিজ:

  • Realme 16 Pro
  • Realme 16
  • Realme 16T
  • Realme 15T
  • Realme 15 Pro
  • Realme 15
  • Realme 14T
  • Realme 14 Pro+
  • Realme 14 Pro

Realme P সিরিজ:

  • Realme P4 Pro+
  • Realme P4 Pro
  • Realme P4 Power
  • Realme P4
  • Realme P3 Ultra
  • Realme P3 Pro
  • Realme P3

Realme Narzo সিরিজ:

  • Realme Narzo 80 Pro
  • Realme Narzo Power
  • Realme Narzo 80x

Vivo এবং iQOO স্মার্টফোন 

Vivo এবং iQOO কোম্পানিও Android 17 বেস্ড OriginOS 7 অপারেটিং সিস্টেমে কাজ করছে। ইতিমধ্যে Vivo X300 Pro এবং iQOO 15 ফোনে Android 17 ডেভেলপার প্রিভিউ শুরু করে দিয়েছে। Vivo X300 Ultra, Vivo X200 Pro, Vivo X Fold 5, Vivo V70 সিরিজ এবং Vivo T4 সিরিজের কিছু মডেলে Android 17 আপডেট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া iQOO 15 Ultra, iQOO 13, iQOO Neo 10 এবং iQOO Z10 সিরিজ‌ও আপডেটেড ডিভাইসের লিস্টে জায়গা পেয়েছে।

 

Vivo X সিরিজ:

  • Vivo X300 Ultra
  • Vivo X300 Pro (Android 17 Developer Preview active)
  • Vivo X300 FE
  • Vivo X300
  • Vivo X200 Ultra
  • Vivo X200 Pro
  • Vivo X200 FE
  • Vivo X200T
  • Vivo X200
  • Vivo X100 Pro
  • Vivo X100

Vivo X ফোল্ড সিরিজ:

  • Vivo X Fold 5
  • Vivo X Fold 3 Pro

Vivo V সিরিজ:

  • Vivo V70 Elite
  • Vivo V70 FE
  • Vivo V70
  • Vivo V60
  • Vivo V60e
  • Vivo V60 Lite
  • Vivo V60 Lite 4G
  • Vivo V50
  • Vivo V50e
  • Vivo V50 Lite
  • Vivo V50 Lite 4G
  • Vivo V40 Pro
  • Vivo V40

Vivo T সিরিজ:

  • Vivo T5 Pro
  • Vivo T4 Ultra
  • Vivo T4 Pro
  • Vivo T4
  • Vivo T4 Lite
  • Vivo T4x
  • Vivo T4R

Vivo Y সিরিজ:

  • Vivo Y400 Pro+
  • Vivo Y400 Pro
  • Vivo Y400 4G
  • Vivo Y400
  • Vivo Y300 GT
  • Vivo Y300t
  • Vivo Y300i
  • Vivo Y51 Pro
  • Vivo Y31d 4G
  • Vivo Y21 (2026)
  • Vivo Y11 (2026)
  • Vivo Y05 4G

iQOO ফ্ল্যাগশিপ সিরিজ:

  • iQOO 15 Ultra
  • iQOO 15R
  • iQOO 15 (Android 17 Developer Preview active)
  • iQOO 13
  • iQOO 12 Pro
  • iQOO 12

iQOO Neo সিরিজ:

  • iQOO Neo 10
  • iQOO Neo 10R
  • iQOO Neo 9 Pro

iQOO Z সিরিজ:

  • iQOO Z11x
  • iQOO Z10
  • iQOO Z10x
  • iQOO Z10R
  • iQOO Z10 Lite

Xiaomi, Redmi এবং Poco স্মার্টফোন 

Xiaomi, Redmi এবং Poco ইউজারদের জন্য HyperOS 4 এর মাধ্যমে Android 17 অপারেটিং সিস্টেম পেশ করা হবে। Xiaomi 15 Ultra, Xiaomi Mix Fold 4, Xiaomi Pad 7 সিরিজ ও Xiaomi Civi 5 Pro ফোনের মতো প্রিমিয়াম ডিভাইসে Android 17 আপডেট পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। Redmi Note 15 Pro+, Redmi K80 Pro, Redmi Turbo 5 এবং Redmi Pad সিরিজের নতুন মডেলগুলিতে আপডেট পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। এছাড়াও Android 17 আপডেটের লিস্টে Poco F7 Ultra, Poco X7 Pro, Poco M8 Pro এবং Poco Pad X1 ফোনের নাম রয়েছে।

Xiaomi স্মার্টফোন:

  • Xiaomi 17 Ultra
  • Xiaomi 17
  • Xiaomi Pad 8
  • Xiaomi 17 Pro Max
  • Xiaomi 17 Pro
  • Xiaomi Pad 8
  • Xiaomi 15T Pro
  • Xiaomi 15T
  • Xiaomi Pad Mini
  • Xiaomi MIX FLIP 2
  • Xiaomi Pad 7S Pro 12.5
  • Xiaomi 15S Pro
  • Xiaomi Civi 5 Pro
  • Xiaomi Pad 7 Ultra
  • Xiaomi 15
  • Xiaomi 15 Ultra
  • Xiaomi Pad 7
  • Xiaomi 15 Pro
  • Xiaomi Pad 7 Pro
  • Xiaomi 14T Pro
  • Xiaomi 14T
  • Xiaomi Mix Flip
  • Xiaomi Mix Fold 4
  • Xiaomi Civi 4 Pro
  • Xiaomi Pad 6S Pro 12.4
  • Xiaomi 14
  • Xiaomi 14 Civi
  • Xiaomi 14 Pro
  • Xiaomi 14 Ultra
  • Xiaomi 13T
  • Xiaomi 13T Pro
  • Xiaomi Mix Fold 3
  • Xiaomi 13 Ultra
  • Xiaomi 13
  • Xiaomi 13 Pro

Redmi স্মার্টফোন:

  • Redmi K Pad
  • Redmi K60 Ultra
  • Redmi K70 Ultra
  • Redmi Turbo 5
  • Redmi Turbo 5 Max
  • Redmi Note 15 Pro 4G
  • Redmi Pad 2 Pro 5G
  • Redmi Note 15
  • Redmi Note 15 Pro
  • Redmi K80 Ultra
  • Redmi Pad 2
  • Redmi Pad 2 4G
  • Redmi Note 14S
  • Redmi Note 14 Pro 4G
  • Redmi Note 14 4G
  • Redmi Note 14 Pro+
  • Redmi Note 15 5G
  • Redmi Note 15 Pro+
  • Redmi K90
  • Redmi K90 Pro Max
  • Redmi Pad 2 Pro
  • Redmi 15C 5G
  • Redmi 15C 4G
  • Redmi 15
  • Redmi 15 4G
  • Redmi Turbo 4 Pro
  • Redmi K80
  • Redmi K80 Pro
  • Redmi A5 4G
  • Redmi Turbo 4
  • Redmi 14R 5G
  • Redmi Note 14 Pro
  • Redmi K70e
  • Redmi K70
  • Redmi Turbo 3

POCO স্মার্টফোন:

  • Poco Pad X1
  • Poco M8 5G
  • Poco M8 Pro 5G
  • Poco F8 Pro
  • Poco F8 Ultra
  • Poco Pad M1
  • Poco C85 5G
  • Poco C85 4G
  • Poco M7 Plus
  • Poco M7 4G
  • Poco F7
  • Poco F7 Pro
  • Poco F7 Ultra
  • Poco C71
  • Poco X7 Pro
  • Poco M7 5G
  • Poco X7
  • Poco X6 Pro
  • Poco F6 Pro
  • Poco F6

যেসব স্মার্টফোনের নাম উপরোক্ত লিস্টে রয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে সেই ফোনগুলিতে Android 17 বিটা বা স্টেবল আপডেট পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে কোম্পানি অনুযায়ী ও বিভিন্ন দেশ ও ডিভাইস হিসাবে রোল‌আউট টাইমলাইন আলাদা হতে পারে। এছাড়াও মাঝে মাঝে ফোনের সেটিংসের Software Update সেকশনে চেক করা উচিৎ।

কবে পাওয়া যাবে Android 17 আপডেট?

বর্তমানে গোটা বিশ্বের স্মার্টফোনে ধীরে ধীরে Android 17 আপডেট দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। গুগল তাদের নতুন আপডেটে বেশ কিছু স্মার্ট ফিচার, উন্নত সিকিউরিটি এবং Gemini AI ইন্টিগ্রেশনের ওপর ফোকাস করছে। সমস্ত ব্যান্ড তাদের নিজস্ব কাস্টম ইউজার ইন্টারফেসের সঙ্গে এই আপডেট জারি করবে, এই কারণে প্রতিটি কোম্পানির রোল‌আউট টাইমলাইন আলাদা হবে। সবচেয়ে আগে ফ্ল্যাগশিপ স্মার্টফোনে আপডেট পাওয়া যাবে। এরপর মিড রেঞ্জ ও বাজেট ডিভাইসের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। নিচে দেওয়া টেবিলে দেখা যাচ্ছে কোন ব্র্যান্ডের ফোনে কবে থেকে Android 17 আপডেট পাওয়ার আশা করা হচ্ছে।

ব্র্যান্ড Android 17 স্কিন সম্ভাব্য রোল‌আউট
Google Pixel Stock Android 17 জুন, 2026
Samsung One UI 9 জুলাই, 2026
OnePlus OxygenOS 17 Q3 2026
Motorola Hello UI Q3 2026
Nothing Nothing OS 4 Q3 2026
CMF by Nothing Nothing OS 4 Q4 2026
Xiaomi HyperOS 4.0 Q3-Q4 2026
Redmi HyperOS 4.0 Q3-Q4 2026
POCO HyperOS 4.0 Q3-Q4 2026
Realme Realme UI 6 Q3-Q4 2026
Oppo ColorOS 17 Q3 2026
Vivo OriginOS 6 Q3 2026
iQOO OriginOS 6 Q3 2026

নোট: কোম্পানির আগের আপডেট প্যাটার্ন এবং বর্তমান বিটা টেস্টিঙের ভিত্তিতে এই টাইমলাইন তৈরি করা হয়েছে। তবে বিভিন্ন দেশ ও মডেল অনুযায়ী রিলিজ ডেট পরিবর্তন হতে পারে।

Android 17 ওএসে কি কি পাওয়া যাবে?

Android 17 ওএসে এবার কোনো বড় ডিজাইন ওভারহল আনা হচ্ছে না, তবে এতে বেশ কিছু স্মার্ট ফিচার যোগ করা হয়েছে, এর ফলে দৈনন্দিন ব্যাবহার আর‌ও সহজ ও অ্যাডভান্স হয়ে উঠবে। গুগল এই আপডেটে AI ফিচার, সুন্দর মাল্টি টাস্কিং এবং প্রাইভেসি টুলসের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

Multitasking Bubbles: Android 17 এর নতুন Multitasking Bubbles ফিচারের মাধ্যমে ইউজাররা ফ্লোটিং উইন্ডোতে যে কোনো অ্যাপ ওপেন করার সুবিধা পাবেন, অর্থাৎ ইউজাররা এক সঙ্গে একাধিক অ্যাপ ব্যাবহার করতে পারবেন, অনেকটা কম্পিউটারের আলাদা আলাদা উইন্ডোর মতো। ফোল্ডেবল ও বড় ডিসপ্লে সহ ফোনে এর জন্য বিশেষ Bubble Bar যোগ করা হবে, এর ফলে সমস্ত অ্যাক্টিভ অ্যাপ সহজেই ম্যানেজ করা যাবে।

Native App Lock: Google তাদের Android 15 ওএসে Private Space ফিচার পেশ করেছে। তবে এবার Android 17 অপারেটিং সিস্টেমে Native App Lock সাপোর্ট পাওয়া যাবে। এর সাহায্যে ইউজাররা যে কোনো অ্যাপ পাসওয়ার্ড, PIN বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লক করতে পারবেন। এর ফলে ব্যাঙ্কিং, সোশ্যাল মিডিয়া এবং পার্সোনাল সিকিউরিটি আরও মজবুত হয়ে উঠবে।

Desktop Mode: Android 17 ওএসে প্রথম Proper Desktop Mode যোগ হতে চলেছে। স্মার্টফোন বড় স্ক্রিনের সঙ্গে কানেক্ট করলে ডেক্সটপের মতো ইন্টারফেস পাওয়া যাবে, এতে টাস্ক বার, মাল্টি উইন্ডো, Window Snapping এবং Drag-and-Drop এর মতো ফিচার পাওয়া যাবে। এর ফলে স্মার্টফোন মিনি কম্পিউটার হিসাবে ব্যাবহার করা অত্যন্ত সহজ হয়ে উঠবে।

Screen Reactions: Google তাদের Android Show I/O Edition 2026 ইভেন্টে Screen Reactions ফিচার পেশ করেছিল। এর মাধ্যমে ইউজাররা স্ক্রিনের যে কোনো কন্টেন্টের ওপর তাদের রিয়্যাকশন যোগ করতে পারবেন। সবচেয়ে বড় কথা এর জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ বা গ্ৰীন স্ক্রিন প্রয়োজন হবে না। এই ফিচার ভিডিও রেকর্ডিং এবং কন্টেন্ট ক্রিয়েশন আরও বেশি উপভোগ্য হয়ে উঠবে।

নতুন Screen Recording মেনু: Android 17 ওএসে Screen Recording মেনুও সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা হচ্ছে। এবার এটি একটি ছোট Pill-Style ইন্টারফেসে দেখা যাবে, এর ফলে এটি সহজেই অ্যাক্সেস করা যাবে। এর সঙ্গে এতে Annotation Tool যোগ করা হবে, ফলে স্ক্রিন রেকর্ডিঙের সময় যে কোনো অংশ Highlight বা Draw করা যাবে।

Gemini Intelligence: Android 17 ওএসের সবচেয়ে বড় আকর্ষণ Gemini Intelligence হয়ে উঠতে পারে। Google এবার Gemini AI সিস্টেম লেভেলে আরও গভীরভাবে ইন্টিগ্ৰেট করছে। এতে ইউজাররা টেক্সট, ইমেজ এবং ভয়েস ট্রান্সক্রিপশন ভালোভাবে প্রসেস করতে পারবেন। Gemini AI অ্যাপের মধ্যেও স্মার্ট সাজেশন এবং অটোমেশনে সাহায্য করবে, এর ফলে বিভিন্ন কাজ আগের চেয়ে ফাস্ট ও সহজ হয়ে যাবে।

 

The post কোন কোন স্মার্টফোনে পাওয়া যাবে Android 17 আপডেট? দেখে নিন লিস্ট ও ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/android-17-eligible-devices-list-in-bengali/feed/ 0
এই সপ্তাহে লঞ্চ হতে চলেছে vivo, OPPO, Xiaomi, Honor এবং Infinix ব্র্যান্ডের এইসব স্মার্টফোন, দেখে নিন লিস্ট https://www.91mobiles.com/bengali/upcoming-phone-launch-this-week-oppo-reno-16-series-xiaomi-17t-honor-600-vivo-s60-vivo-y600-turbo-infinix-hot-70-series-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/upcoming-phone-launch-this-week-oppo-reno-16-series-xiaomi-17t-honor-600-vivo-s60-vivo-y600-turbo-infinix-hot-70-series-know-details-in-bengali/#respond Mon, 25 May 2026 10:29:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=78278 এই সপ্তাহে লঞ্চ হতে চলেছে এইসব স্মার্টফোন

The post এই সপ্তাহে লঞ্চ হতে চলেছে vivo, OPPO, Xiaomi, Honor এবং Infinix ব্র্যান্ডের এইসব স্মার্টফোন, দেখে নিন লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
মে মাসের শেষ সপ্তাহটি মোবাইল মার্কেটের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে। এই সপ্তাহে টেক জগতে প্রায় ডজন খানেক নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে। এই সময়ে ভারতের বাজারে কোনো নতুন স্মার্টফোন পেশ করা হবে না ঠিকই, তবে বিদেশের মার্কেটে বিভিন্ন উল্লেখযোগ্য স্মার্টফোন লঞ্চ করা হবে। 25 মে থেকে 31 মের মধ্যে মালয়েশিয়া ও ইউরোপে নতুন স্মার্টফোন পেশ হতে চলেছে। Honor, vivo, OPPO, Xiaomi ও Infinix তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এইসব আপকামিং ফোনগুলির ডিটেইলস সম্পর্কে।

Honor 600 series

লঞ্চ ডেট – 25 মে

25 মে সন্ধ্যা 7টার সময় চীনে এই সিরিজের অধীনে Honor 600 এবং Honor 600 Pro নামের দুটি স্মার্টফোন লঞ্চ করা হবে। এই ফোনগুলিতে আইফোন এয়ারের মতো পিল শেপের ক্যামেরা মডিউল দেওয়া হবে। কোম্পানি আগেই জানিয়ে দিয়েছে চীনে Honor 600 সিরিজের ফোনগুলিতে 8600mAh ব্যাটারি দেওয়া হবে। এই দুটি ফোনেই 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে এবং Honor 600 Pro ফোনে 50W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট পাওয়া যেতে পারে।

Honor 600 এবং Honor 600 Pro উভয় ফোনে Snapdragon প্রসেসর দেওয়া হতে পারে। 200MP ক্যামেরা সহ এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এই ফোনদুটিতে 1.5K AMOLED ডিসপ্লে যোগ করা হতে পারে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 8000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। উভয় ফোনে IP68 + IP69 + IP69K রেটিং থাকতে পারে।

vivo Y600 Turbo

লঞ্চ ডেট – 25 মে

চীনে আজ vivo Y600 Turbo 5G ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটিতে বড় ব্যাটারি দেওয়া হবে এবং এই ফোনটি কোম্পানির প্রথম 165Hz রিফ্রেশ রেটযুক্ত স্মার্টফোন হবে বলে শোনা যাচ্ছে। এর ফলে ফোনটিতে স্মুথ গেমিং এবং স্ক্রলিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ফোনে OLED প্যানেল দিয়ে তৈরি 6.83 ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হতে পারে।

vivo Y600 Turbo ফোনে MediaTek Dimensity 8500 প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে এই ফোনে LPDDR5X RAM টেকনোলজি দেওয়া হবে। এই ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 9020mAh ব্যাটারি যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে।

Infinix Hot 70 series

লঞ্চ ডেট – 25 মে

আজ ইনফিনিক্স গ্লোবাল মার্কেটে তাদের Hot 70 সিরিজ পেশ করতে চলেছে। এই সিরিজের অধীনে Infinix Hot 70 এবং Hot 70 Pro 5G স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এই সিরিজের ফোনগুলিতে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল দেওয়া হবে, যা রোদ বা গরমে রং পরিবর্তন করবে। এই ফোনে RGB halo lighting সিস্টেম সহ রেয়ার ক্যামেরা যোগ করা হবে, এই লাইট নোটিফিকেশন অনুযায়ী কালার চেঞ্জ করবে।

Infinix Hot 70 সিরিজের ফোনে MediaTek প্রসেসর থাকতে পারে এবং এই ফোনে LPDDR4X RAM ব্যাবহার করা হতে পারে। Infinix Hot 70 ফোনে 6000mAh ব্যাটারি থাকতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত HD+ LCD ডিসপ্লে যোগ করা হবে।

OPPO Reno 16 series

লঞ্চ ডেট – 25 মে

আজ অর্থাৎ 25 মে চীনে OPPO Reno 16 সিরিজ লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে OPPO Reno 16 এবং OPPO Reno 16 Pro ফোনগুলি পেশ করা হতে পারে। চীনে লঞ্চের পর এই ফোনদুটি ভারতের বাজারেও সেল করা হবে। OPPO Reno 16 ফোনে MediaTek Dimensity 8550 প্রসেসর দেওয়া হবে এবং OPPO Reno 16 Pro ফোনে MediaTek Dimensity 9500s চিপসেট যোগ করা হবে বলে শোনা যাচ্ছে। উভয় ফোনে 12GB RAM থাকতে পারে।

লিক অনুযায়ী OPPO Reno 16 ফোনে 6.32 ইঞ্চির ফ্ল্যাট 1.5K OLED LTPS ডিসপ্লে দেওয়া হবে। অপরদিকে Reno 16 Pro ফোনে 6.78 ইঞ্চির 1.5K OLED LTPO স্ক্রিন যোগ করা হতে পারে। 200MP ক্যামেরা সহ এই ফোনে 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP সেলফি ক্যামেরা থাকতে পারে। এই দুটি ফোনেই 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং প্রো মডেলে 50W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

Xiaomi 17T Series

লঞ্চ ডেট – 28 মে

আগামী 4 জুন ভারতে Xiaomi 17T ফোনটি লঞ্চ করা হবে। তার আগেই 28 মে গ্লোবাল মার্কেটে এই সিরিজ পেশ করা হবে। প্রথমে মালয়েশিয়াতে এই সিরিজের অধীনে Xiaomi 17T এবং Xiaomi 17T Pro 5G ফোনদুটি সেল করা হবে। এর মধ্যে Xiaomi 17T ফোনে MediaTek Dimensity 8500 প্রসেসর এবং Xiaomi 17T Pro ফোনে MediaTek Dimensity 9500 চিপসেট দেওয়া হতে পারে। এই দুটি ফোনেই 16GB RAM যোগ করা হতে পারে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Xiaomi 17T ফোনে 6500mAh এবং Xiaomi 17T Pro ফোনে 7000mAh ব্যাটারি থাকতে পারে। সিরিজের ভ্যানিলা মডেলে 6.59-ইঞ্চির ডিসপ্লে এবং প্রো মডেলে 6.83-ইঞ্চির স্ক্রিন দেওয়া হতে পারে। উভয় ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 1.5K OLED ডিসপ্লে যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনদুটিতে Leica ক্যামেরা ব্যাবহার করা হবে।

vivo S60 series

লঞ্চ ডেট – 29 মে

আগামী 29 মে চীনে vivo S60 সিরিজ লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে vivo S60 এবং vivo S60 Vitality Edition ফোনদুটি পেশ করা হবে। তবে কোম্পানির পক্ষ থেকে এর বাইরে আরও কোনো মডেল লঞ্চ করা হতে পারে। এই সিরিজের ফোনগুলিতে নতুন Live Photo ফিচার দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এর মাধ্যমে ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দর লাইভ ইমেজিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

vivo S60 সিরিজে Snapdragon 8s Gen 3 প্রসেসর যোগ করা হতে পারে। এর সঙ্গে 16GB পর্যন্ত RAM পাওয়া যাবে। লিক অনুযায়ী এতে 6.59 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে থাকতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য 7200mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে। এই ফোনগুলিতে Sony IMX8 সিরিজের পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। এছাড়াও এই ফোনদুটিতে IP68 + IP69 রেটিং থাকবে।

Lava Shark 2 5G

লঞ্চ ডেট – জানা যায়নি

ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা কিছু দিন আগেই ঘোষণা করে জানিয়ে দিয়েছে মে মাসের শেষ সপ্তাহে কোম্পানির পক্ষ থেকে তাদের Lava Shark 2 5G ফোনটি লঞ্চ করা হবে। আপাতত নির্দিষ্ট কোনো তারিখ সম্পর্কে কিছু জানা যায়নি, তবে এই সপ্তাহেই ফোনটি অফিসিয়ালি পেশ করা হতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 15,000 টাকার সেগমেন্টে লঞ্চ করা হবে। লাভা জানিয়ে দিয়েছে এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.75 ইঞ্চির স্ক্রিন থাকবে।

এখনও পর্যন্ত ফোনটির প্রসেসর সম্পর্কে কিছু জানা যায়নি, তবে ফোনটি 5,00,000 এর চেয়েও বেশি AnTuTu score পেতে পারে। ভারতের বাজারে এই ফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হতে পারে। Lava Shark 2 5G ফোনে ফুল চার্জে 13 ঘন্টার চেয়েও বেশি ইউটিউব স্ট্রিমিং করা যাবে বলে জানানো হয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং থাকবে।

The post এই সপ্তাহে লঞ্চ হতে চলেছে vivo, OPPO, Xiaomi, Honor এবং Infinix ব্র্যান্ডের এইসব স্মার্টফোন, দেখে নিন লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/upcoming-phone-launch-this-week-oppo-reno-16-series-xiaomi-17t-honor-600-vivo-s60-vivo-y600-turbo-infinix-hot-70-series-know-details-in-bengali/feed/ 0
এই সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে এইসব স্মার্টফোন, দাম হবে 10,000 টাকার চেয়ে কম এবং 1,00,000 টাকার চেয়ে বেশি https://www.91mobiles.com/bengali/upcoming-phone-in-india-this-week-moto-g37-power-hmd-vibe-2-realme-16t-oppo-find-x9s-and-x9-ultra-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/upcoming-phone-in-india-this-week-moto-g37-power-hmd-vibe-2-realme-16t-oppo-find-x9s-and-x9-ultra-check-list-in-bengali/#respond Mon, 18 May 2026 06:43:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=77997 এই সপ্তাহে আসন্ন স্মার্টফোনের লিস্ট

The post এই সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে এইসব স্মার্টফোন, দাম হবে 10,000 টাকার চেয়ে কম এবং 1,00,000 টাকার চেয়ে বেশি first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় স্মার্টফোন বাজারের জন্য এই সপ্তাহটি যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে। এই সপ্তাহে সবচেয়ে শক্তিশালী ওপ্পো স্মার্টফোন লঞ্চ করা হবে। এই সময়ের মধ্যে 1 লক্ষ টাকার চেয়েও বেশি দামের OPPO Find X9 Ultra ফোনটি পা রাখতে চলেছে। এক‌ই সঙ্গে সস্তা স্মার্টফোন প্রেমীদের জন্য বাজারে আসছে 10000 টাকার রেঞ্জে লো বাজেট 5G স্মার্টফোন। এই সপ্তাহে অর্থাৎ 18 মে থেকে 24 মের মধ্যে Moto G37, Moto G37 Power, HMD Vibe 2, realme 16T, OPPO Find X9s এবং X9 Ultra ফোনগুলি লঞ্চ করা হবে।

Moto G37 5G

লঞ্চ ডেট – 19 মে

ভারতের বাজারে MediaTek Dimensity 6400 প্রসেসর সহ Moto G37 5G ফোনটি লঞ্চ হতে চলেছে। এই ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চির ফুল এইচডি+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 20W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5200mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে IP64 রেটিং সহ MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফাইড বডি দেওয়া হয়েছে।

Moto G37 Power 5G

লঞ্চ ডেট – 19 মে

Moto G37 Power 5G ফোনে MediaTek Dimensity 6400 চিপসেট যোগ করা হবে। এই ফোনটিতে Expandable RAM টেকনোলজির দৌলতে 4GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যোগ করে 12GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.67-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে। এই ফোনটিতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 30W ফাস্ট চার্জিং ফিচার সহ 7,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনটি 6W রিভার্স চার্জিং সাপোর্ট করে। এই ফোনটিতে MIL-STD-810H সার্টিফিকেশন সহ বডি থাকবে এবং এই ফোনে Google Gemini এর মতো AI ফিচার পাওয়া যাবে।

HMD Vibe 2

লঞ্চ ডেট – 21 মে

ভারতের বাজারে HMD Vibe 2 ফোনটি 10 হাজার টাকার চেয়ে কম দামে 5G স্মার্টফোন হিসাবে পেশ করা হবে। এই ফোনটি 8,999 টাকা স্টার্টিং প্রাইসে লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি থাকবে। ফটোগ্রাফির জন্য এতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। এই ফোনটিতে Unisoc T8200 চিপসেট যোগ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে থাকবে। এছাড়াও এই ফোনে IP64 রেটিং পাওয়া যাবে।

OPPO Find X9 Ultra

লঞ্চ ডেট – 21 মে

OPPO Find X9 Ultra ফোনে দুটি 200MP ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে 200MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 200MP টেলিফটো লেন্স, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 10x অপটিক্যাল জুম ও 120x ডিজিটাল জুমের ক্ষমতাসম্পন্ন 50MP আল্ট্রা টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে 50MP সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনটি Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে কাজ করে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 100W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 7050mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.82 ইঞ্চির QHD+ AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে।

OPPO Find X9s

লঞ্চ ডেট – 21 মে

OPPO Find X9s ফোনে MediaTek Dimensity 9500s প্রসেসর থাকবে। এই ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর + 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + টেলিফটো লেন্স এবং ফ্রন্ট প্যানেলে 32MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7025mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.59-ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে রয়েছে। এই ফোনটির স্টার্টিং প্রাইস 79,999 টাকার কাছাকাছি রাখা হতে পারে।

realme 16T

লঞ্চ ডেট – 22 মে

আগামী 22 মে ভারতে realme 16T ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 8000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনটিতে MediaTek Dimensity 6360 প্রসেসর যোগ করা হতে পারে। ভারতের বাজারে এই ফোনে 8GB RAM এর সঙ্গে 256GB পর্যন্ত স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে 50MP প্রাইমারি সেন্সর থাকতে পারে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.8 ইঞ্চির স্ক্রিন দেওয়া হতে পারে। দেশের বাজারে এই ফোনটি 25 হাজার টাকার রেঞ্জে সেল করা হতে পারে।

The post এই সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে এইসব স্মার্টফোন, দাম হবে 10,000 টাকার চেয়ে কম এবং 1,00,000 টাকার চেয়ে বেশি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/upcoming-phone-in-india-this-week-moto-g37-power-hmd-vibe-2-realme-16t-oppo-find-x9s-and-x9-ultra-check-list-in-bengali/feed/ 0
এই সপ্তাহে লঞ্চ হবে এইসব নতুন স্মার্টফোন, দেখে নিন লিস্ট https://www.91mobiles.com/bengali/upcoming-phone-launch-and-sale-this-week-27-april-to-3-may-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/upcoming-phone-launch-and-sale-this-week-27-april-to-3-may-check-list-in-bengali/#respond Mon, 27 Apr 2026 11:11:42 +0000 https://www.91mobiles.com/bengali/?p=77035 এই সপ্তাহে আসন্ন স্মার্টফোনের লিস্ট

The post এই সপ্তাহে লঞ্চ হবে এইসব নতুন স্মার্টফোন, দেখে নিন লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
বছরের চতুর্থ মাস শেষ হতে চলেছে। এপ্রিল মাসে ভারতে বেশ কিছু নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে এবং এই শেষ সপ্তাহেও দেশের বাজারে কিছু ফোনের সেল শুরু হতে চলেছে। এই সপ্তাহে ভারতের বাজারে না হলেও গ্লোবাল মার্কেটে বেশ কিছু উল্লেখযোগ্য স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। 27 এপ্রিল থেকে 3 মের মধ্যে আসন্ন ফোনগুলির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

vivo Y600 Pro

লঞ্চ ডেট – 27 এপ্রিল (চীন)

27 এপ্রিল চীনে vivo Y600 Pro 5G ফোনটি লঞ্চ হতে চলেছে। এই ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে এবং এতে 10200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট রয়েছে। MediaTek Dimensity 7300e প্রসেসরের পাশাপাশি এই ফোনে 12GB RAM যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এই ফোনে 6.83-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে।

OnePlus Ace 6 Ultra

লঞ্চ ডেট – 28 এপ্রিল (চীন)

 

OnePlus Ace 6 Ultra ফোনটি একটি গেমিং স্মার্টফোন হতে চলেছে এবং এতে ডেডিকেটেড গেমিং কন্ট্রোলার থাকবে। আগামী 28 এপ্রিল চীনে এই ফোনটি লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 9500 চিপসেট যোগ করা হবে। এই ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 8600mAh ব্যাটারি দেওয়া হবে। এতে 165Hz রিফ্রেশ রেটযুক্ত 6.78-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং ফ্রন্ট প্যানেলে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এছাড়াও এই ফোনে Plus key দেওয়া হবে।

Motorola Edge 70 Pro

লঞ্চ ডেট – 29 এপ্রিল

ভারতের বাজারে প্রথম MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর সহ স্মার্টফোন হিসাবে Motorola Edge 70 Pro লঞ্চ করা হয়েছে। আগামী 29 এপ্রিল থেকে এই ফোনটির 8GB RAM মডেল 38,999 টাকা এবং 12GB RAM মডেল 41,999 টাকা দামে সেল করা হবে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.8-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP+50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

Lava Bold N1 5G

লঞ্চ ডেট – 1 মে

সম্প্রতি ভারতের বাজারে 12,999 টাকা দামে গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হ‌ওয়া Lava Bold N1 5G ফোনটির 6GB RAM + 128GB Storage মডেল পেশ করা হয়েছে। আগামী 1 মে থেকে Unisoc T765 প্রসেসর সহ এই ফোনটি সেল করা হবে। Expandable RAM টেকনোলজি সহ এই ফোনে 12GB RAM (6GB+6GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 13MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। Lava Bold N1 5G ফোনটিতে 90Hz রিফ্রেশ রেটযুক্ত 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। এই ফোনটির ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন

The post এই সপ্তাহে লঞ্চ হবে এইসব নতুন স্মার্টফোন, দেখে নিন লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/upcoming-phone-launch-and-sale-this-week-27-april-to-3-may-check-list-in-bengali/feed/ 0
এই সপ্তাহে নতুন মোবাইলে সেজে উঠবে ভারতের বাজার, গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে এইসব ফ্ল্যাগশিপ স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/new-phone-launch-this-week-tecno-pop-x-redmi-a7-motorola-edge-70-pro-oppo-find-x9s-pro-find-x9-ultra-and-honor-600-pro-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/new-phone-launch-this-week-tecno-pop-x-redmi-a7-motorola-edge-70-pro-oppo-find-x9s-pro-find-x9-ultra-and-honor-600-pro-check-list-in-bengali/#respond Mon, 20 Apr 2026 07:04:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=76540 এই সপ্তাহে আসন্ন স্মার্টফোনের লিস্ট

The post এই সপ্তাহে নতুন মোবাইলে সেজে উঠবে ভারতের বাজার, গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে এইসব ফ্ল্যাগশিপ স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমানে স্মার্টফোনের দাম ক্রমশ বেড়ে চলেছে। যারা কম বাজেটে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই সপ্তাহে দেশের বাজারে বেশ কিছু নতুন সস্তা স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। ভারত ছাড়া গ্লোবাল মার্কেটেও এই সপ্তাহে কিছু ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করা হবে। 20 এপ্রিল থেকে 26 এপ্রিলের মধ্যে আসন্ন মোবাইলের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Tecno Pop X 5G

লঞ্চ ডেট – 20 এপ্রিল

20 এপ্রিল ভারতে Tecno Pop X 5G ফোনটি লঞ্চ করা হবে। 6GB RAM সহ এই ফোনে 12GB Virtual RAM ফিচার দেওয়া হবে। অর্থাৎ এই ফোনটিতে মোট 18GB RAM (6GB+12GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6500mAh ব্যাটারি যোগ করা হবে। এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফাইড বডি এবং IP64 Pro রেটিং পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে USRP 3.0 টেকনোলজি থাকবে, যা নেটওয়ার্ক স্পীড 8X পর্যন্ত বাড়াতে সক্ষম।

Redmi A7 4G

লঞ্চ ডেট – 21 এপ্রিল

21 এপ্রিল ভারতে Redmi A7 সিরিজের অধীনে Redmi A7 4G ফোনটি পেশ করা হবে। কোম্পানি জানিয়ে দিয়েছে বড় ব্যাটারি সহ এই সস্তা ফোনটিতে 6300mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.9-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এতে 13MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হবে। এই ফোনটিতে 4 জেনারেশন OS আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে Circle to Search এবং বিভিন্ন AI এডিটিং ফিচার থাকবে।

Motorola Edge 70 Pro

লঞ্চ ডেট – 22 এপ্রিল

22 এপ্রিল ভারতের বাজারে Motorola Edge 70 Pro 5G ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে MediaTek Dimensity 8500 Extreme প্রসেসরের পাশাপাশি 12GB LPDDR5X RAM দেওয়া হবে। এই ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 4600mm² ভেপার চেম্বার কুলিং সিস্টেম যোগ করা হবে। এতে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.8-ইঞ্চির 1.5K ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে Sony LYT710 সেন্সর দেওয়া হবে। এছাড়াও পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6500mAh ব্যাটারি যোগ করা হবে।

OPPO Find X9s Pro

লঞ্চ ডেট – 21 এপ্রিল (চীন)

আগামী 21 এপ্রিল চীনে OPPO Find X9s Pro ফোনটি পেশ করা হবে এবং ভবিষ্যতে ফোনটি ভারতেও সেল করা হবে। এই ফোনে 6.32 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে থাকবে, যা 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য এতে MediaTek Dimensity 9500 চিপসেট এবং 16GB RAM দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 200MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 7,025mAh ব্যাটারি থাকতে পারে।

OPPO Find X9 Ultra

লঞ্চ ডেট – 21 এপ্রিল (চীন)

21 এপ্রিল চীনের বাজারে OPPO Find X9 সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন পেশ করা হবে। এই ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের পাশাপাশি LPDDR5x RAM এবং UFS 4.1 স্টোরেজ দেওয়া হতে পারে। এই ফোনটির কোয়াড রেয়ার ক্যামেরা সেট‌আপে 200MP + 50MP + 200MP + 50MP সেন্সর ব্যাবহার করা হতে পারে, এতে Sony LYT901 প্রাইমারি সেন্সরের সঙ্গে Sony LYT600, OmniVision OV52A 3x এবং Samsung JNL 10x লেন্স থাকতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সহ 7050mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

Honor 600

লঞ্চ ডেট – 23 এপ্রিল (গ্লোবাল)

আগামী 23 এপ্রিল ফ্রান্সে Honor 600 5G ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর যোগ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনটি 8GB RAM সহ 256GB এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। ফটোগ্রাফির জন্য এতে 200MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ থাকতে পারে। এই ফোনে 60W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6400mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.57-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে যোগ করা হতে পারে।

Honor 600 Pro

লঞ্চ ডেট – 23 এপ্রিল (গ্লোবাল)

23 এপ্রিল গ্লোবাল মার্কেটে Honor 600 Pro ফোনটি 12GB RAM এবং Qualcomm Snapdragon 8 Elite Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.57-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে থাকতে পারে। এতে 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6400mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এতে 200MP প্রাইমারি + 50MP টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

The post এই সপ্তাহে নতুন মোবাইলে সেজে উঠবে ভারতের বাজার, গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে এইসব ফ্ল্যাগশিপ স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/new-phone-launch-this-week-tecno-pop-x-redmi-a7-motorola-edge-70-pro-oppo-find-x9s-pro-find-x9-ultra-and-honor-600-pro-check-list-in-bengali/feed/ 0
OnePlus Nord 6 সহ এই সপ্তাহে ভারতে লঞ্চ হবে এইসব স্মার্টফোন, দেখে নিন লিস্ট https://www.91mobiles.com/bengali/upcoming-phone-launch-this-week-oneplus-nord-6-ai-plus-nova-2-ultra-and-realme-100-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/upcoming-phone-launch-this-week-oneplus-nord-6-ai-plus-nova-2-ultra-and-realme-100-check-list-in-bengali/#respond Tue, 07 Apr 2026 09:27:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=75828 এই সপ্তাহে ভারতে আসন্ন স্মার্টফোনের লিস্ট

The post OnePlus Nord 6 সহ এই সপ্তাহে ভারতে লঞ্চ হবে এইসব স্মার্টফোন, দেখে নিন লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
এপ্রিলের প্রথম সপ্তাহে মিড রেঞ্জে realme 16, vivo V70 FE এবং Redmi Note 15 SE স্মার্টফোনগুলি লঞ্চ করা হয়েছে। এবার এই সপ্তাহে মোস্ট অ্যাডেপ্টিভ OnePlus Nord 6 স্মার্টফোনটি ভারতের বাজারে পেশ হতে চলেছে। একইসঙ্গে Ai+ ব্র্যান্ডের নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে। এই সপ্তাহের 6 এপ্রিল থেকে 12 এপ্রিল এর মধ্যে এই সমস্ত স্মার্টফোনগুলি বাজারে লঞ্চ হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সপ্তাহে স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

OnePlus Nord 6

লঞ্চ ডেট – 7 এপ্রিল

ওয়ানপ্লাস আগামী 7 এপ্রিল তাদের OnePlus Nord 6 স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। এই স্মার্টফোনটিতে Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং এতে 165FPS এর BGMI গেমপ্লে রয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে LPDDR5X RAM দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য ওয়ানপ্লাস 5জি স্মার্টফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 9,000mAh ব্যাটারি থাকবে। এই ফোনটিতে 50-মেগাপিক্সেল ডুয়েল রেয়ার এবং 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। OnePlus Nord 6 5G স্মার্টফোনটিতে 6.78-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে থাকতে পারে।

Ai+ Nova 2 / Nova 2 Ultra

লঞ্চ ডেট – 9 এপ্রিল

9 এপ্রিল ভারতের বাজারে Ai+ এর নতুন দুটি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। কোম্পানি তাদের স্মার্টফোনদুটি Nova 2 5G এবং Nova 2 Ultra 5G নামে পেশ করতে চলেছে। এই স্মার্টফোনদুটি nxtQ ফ্ল্যাটফার্ম সহ কাজ করবে। কোম্পানির পক্ষ থেকে ফোনগুলি লো-বাজেট সেগমেন্টে 10 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ করা হতে পারে। কোম্পানি জানিয়েছে ফটোগ্রাফির জন্য ফোনগুলিতে 50-মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হবে। Nova 2 ফোনটিতে 8-মেগাপিক্সেল সেলফি সেন্সর এবং Nova 2 Ultra ফোনটিতে 13-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। এই উভয় ফোন ওয়াটারড্রপ নচ স্ক্রিন সাপোর্টেড স্মার্টফোন হতে চলেছে এবং Ai+ Nova 2 Ultra ফোনটির ব্যাক প্যানেলে কালারফুল লাইট থাকতে পারে।

realme C100 4G (ভিয়েতনাম)

লঞ্চ ডেট – 7 এপ্রিল

7 এপ্রিল realme C100 4G স্মার্টফোনটি ভিয়েতনামে লঞ্চ হতে চলেছে। এই ফোনটিতে MediaTek Helio G92 Max প্রসেসর এবং 6GB পর্যন্ত RAM থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 8,000mAh ব্যাটারি দেওয়া হবে। realme C100 4G স্মার্টফোনটি 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্টেড 6.8-ইঞ্চির এইচডি + ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। এই কম দামের রিয়েলমি ফোনটি IP69K রেটিং সহ পেশ করা হবে।

The post OnePlus Nord 6 সহ এই সপ্তাহে ভারতে লঞ্চ হবে এইসব স্মার্টফোন, দেখে নিন লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/upcoming-phone-launch-this-week-oneplus-nord-6-ai-plus-nova-2-ultra-and-realme-100-check-list-in-bengali/feed/ 0
এই সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে 15 হাজার থেকে 50 হাজার টাকা দামের মোবাইল ফোন, দেখে নিন লিস্ট https://www.91mobiles.com/bengali/upcoming-phone-launch-in-india-this-week-samsung-galaxy-m17e-vivo-t5x-poco-x8-pro-max-realme-p4-lite-5g-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/upcoming-phone-launch-in-india-this-week-samsung-galaxy-m17e-vivo-t5x-poco-x8-pro-max-realme-p4-lite-5g-check-list-in-bengali/#respond Mon, 16 Mar 2026 06:49:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=74822 এই সপ্তাহে আসন্ন স্মার্টফোনের লিস্ট

The post এই সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে 15 হাজার থেকে 50 হাজার টাকা দামের মোবাইল ফোন, দেখে নিন লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের বাজারে এই সপ্তাহে স্যামসাং, ভিভো, রিয়েলমি ও পোকো ব্র্যান্ডের নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। একদিকে যেমন লো বাজেট সেগমেন্টে realme P4 Lite ও Samsung Galaxy M17e এর মতো 5G স্মার্টফোন পেশ করা হবে, মিড বাজেট সেগমেন্টে Vivo T5x 5G স্মার্টফোন এবং ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে POCO X8 Pro সিরিজ ভারতে পেশ করা হবে। 16 মার্চ থেকে 22 মার্চ পর্যন্ত ভারতে আসন্ন স্মার্টফোনগুলির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Samsung Galaxy M17e 5G

আগামী 17 মার্চ ভারতে Samsung Galaxy M17e 5G ফোনটি লঞ্চ করা হবে। এই 5G ফোনটি 15 হাজার টাকার চেয়ে কম দামে লঞ্চ করা হতে পারে এবং লিক অনুযায়ী এই ফোনটির লঞ্চ প্রাইস 13,999 টাকা হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হবে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.7-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য এতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।

Vivo T5x 5G

ভারতের বাজারে 17 মার্চ Vivo T5x 5G ফোনটি পেশ করা হবে। এই ফোনে MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর দেওয়া হবে এবং এর সঙ্গে 8GB RAM থাকবে। এই ফোনটি Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 7200mAh ব্যাটারি যোগ করা হবে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.8-ইঞ্চির ফুল এইচডি+ LCD ডিসপ্লে দেওয়া হবে, যা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ওয়েট হ্যান্ড টাচ ফিচার সাপোর্ট করবে। এছাড়াও কোম্পানি জানিয়েছে এই ফোনে IP68 + IP69 রেটিং থাকবে।

POCO X8 Pro

আগামীকাল অর্থাৎ 17 মার্চ ভারতে POCO X8 Pro স্মার্টফোন লঞ্চ হবে। এই ফোনে MediaTek Dimensity 8500 Ultra চিপসেটের সঙ্গে LPDDR5X RAM ও UFS 4.0 storage টেকনোলজি দেওয়া হতে পারে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.59-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। কোম্পানি জানিয়ে দিয়েছে পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 6500mAh ব্যাটারি যোগ করা হবে। এছাড়াও ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ থাকবে।

POCO X8 Pro Max

POCO X8 Pro Max ফোনটি ভারতের প্রথম MediaTek Dimensity 9500s প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.73GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনটি কোম্পানির এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হিসাবে লঞ্চ হবে এবং এতে 9000mAh ব্যাটারি যোগ করা হবে। এই ব্যাটারি 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। এই ফোনে 6.83-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও ফটোগ্রাফির জন্য এতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হতে পারে। POCO X8 Pro Max ফোনটির দাম 50 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে।

realme P4 Lite 5G

এখনও পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তবে এই সপ্তাহেই আগামী 19 মার্চ ভারতে realme P4 Lite 5G ফোনটি লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। এই ফোনটি বাজারে উপস্থিত realme P4 Lite 4G ফোনটির 5G ভেরিয়েন্ট হিসাবে পেশ করা হবে। এই ফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হবে এবং এতে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.7-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হবে। এছাড়াও এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড বডি থাকতে পারে।

OPPO Find N6 (চীন)

আগামী 17 মার্চ চীনে OPPO Find N6 ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে titanium alloy hinge সহ মেমরি গ্লাস লেয়ার যোগ করা হবে, যা ডিসপ্লে আরও বেশি ফ্ল্যাট ও ক্রিজ কম করতে সাহায্য করবে। এই ফোনে 8.12-ইঞ্চির মেইন ডিসপ্লে এবং 6.6-ইঞ্চির কভার স্ক্রিন থাকতে পারে। ফোনটির ব্যাক প্যানেলে 200MP hasselblad ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হবে এবং মেইন ও কভার উভয় স্ক্রিনে 20MP সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে। এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 6000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

The post এই সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে 15 হাজার থেকে 50 হাজার টাকা দামের মোবাইল ফোন, দেখে নিন লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/upcoming-phone-launch-in-india-this-week-samsung-galaxy-m17e-vivo-t5x-poco-x8-pro-max-realme-p4-lite-5g-check-list-in-bengali/feed/ 0
এই সপ্তাহে লঞ্চ হবে 7000 টাকার চেয়েও সস্তা এবং 100000 টাকার চেয়েও দামী স্মার্টফোন, দেখে নিন লিস্ট https://www.91mobiles.com/bengali/upcoming-phone-in-india-this-week-iqoo-15r-samsung-galaxy-s26-ultra-ai-plus-pulse-2-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/upcoming-phone-in-india-this-week-iqoo-15r-samsung-galaxy-s26-ultra-ai-plus-pulse-2-check-list-in-bengali/#respond Mon, 23 Feb 2026 06:26:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=73858 এই সপ্তাহে আসন্ন স্মার্টফোনের লিস্ট

The post এই সপ্তাহে লঞ্চ হবে 7000 টাকার চেয়েও সস্তা এবং 100000 টাকার চেয়েও দামী স্মার্টফোন, দেখে নিন লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
2026 সালের দ্বিতীয় মাস শেষ হতে চলেছে। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহেও বেশ কিছু নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ হবে। এই সপ্তাহে অর্থাৎ 21 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে ভারতে কয়েকটি নতুন স্মার্টফোন পেশ করা হবে। একদিকে যেমন 7 হাজার টাকার চেয়ে সস্তা স্মার্টফোন লঞ্চ হবে, তেমনই আবার 1 লক্ষের চেয়েও দামী ফোন বাজারে আসছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সপ্তাহে আসন্ন স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

iQOO 15R

লঞ্চ ডেট – 24 ফেব্রুয়ারি

গত বছর নভেম্বর মাসে লঞ্চ হ‌ওয়া iQOO 15 ফোনের লাইট ভার্সন হিসাবে এই সপ্তাহে ভারতে iQOO 15R স্মার্টফোন পেশ হতে চলেছে। এই ফোনটি ভারতের তৃতীয় Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে। এই ফোনটি Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করবে। থার্মাল ম্যানেজমেন্টের জন্য এতে 6.5K IceCore VC কুলিং সিস্টেম দেওয়া হবে। এই ফোনে 144fps গেমিং পাওয়া যাবে।

iQOO 15R 5G ফোনে 1.5K AMOLED ডিসপ্লে যোগ করা হবে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7600mAh ব্যাটারি থাকবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP Sony LYT-700V প্রাইমারি সেন্সরের সঙ্গে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে।

Ai+ Pulse 2 4G

লঞ্চ ডেট – 24 ফেব্রুয়ারি

আগামী 24 ফেব্রুয়ারি ভারতে Ai+ Pulse 2 4G স্মার্টফোন লঞ্চ করা হবে। লিক থেকে জানা গেছে এই ফোনটির দাম 6,999 টাকা রাখা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে এই ফোনে Unisoc প্রসেসর থাকবে এবং ফোনটি Quatum OS এ কাজ করবে বলে শোনা যাচ্ছে। এই ফোনে 4GB RAM এর সঙ্গে 64GB Storage পাওয়া যাবে।

Ai+ Pulse 2 4G Smartphone ফোনে 6.74-ইঞ্চির এইচডি+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটির ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP ক্যামেরা সেন্সর যোগ করা হবে। এই ফোনটি Green, Blue, pink এবং white কালার অপশনে সেল করা হবে বলে জানা গেছে।

Samsung Galaxy S26, S26+

লঞ্চ ডেট – 25 ফেব্রুয়ারি

Samsung Galaxy S26 এবং S26+ ফোনদুটিতে Exynos 2600 ডেকাকোর প্রসেসর যোগ করা হতে পারে। এই দুটি ফোনেই অত্যন্ত অ্যাডভান্স Galaxy AI সাপোর্ট পাওয়া যাবে। এই ফোনগুলি Android 16 বেসড OneUI অপারেটিং সিস্টেমে কাজ করবে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy S26 ফোনে 6.26-ইঞ্চি থেকে 6.3-ইঞ্চির মধ্যে ডিসপ্লে দেওয়া হতে পারে এবং Galaxy S26+ ফোনটিতে 6.7-ইঞ্চির কোয়াড এইচডি+ ডিসপ্লে যোগ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য এই দুটি ফোনেই ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ থাকবে। এই সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 12MP 3x টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই দুটি ফোনেই 5000mAh ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে।

Samsung Galaxy S26 Ultra

লঞ্চ ডেট – 25 ফেব্রুয়ারি

Samsung Galaxy S26 ও S26+ ফোনদুটিতে কোম্পানির এক্সিনস প্রসেসর থাকলেও, সিরিজের আলট্রা মডেলে Qualcomm Snapdragon Elite Gen 5 চিপসেট দেওয়া হতে পারে। এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হবে ফোনটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার এবং এতে অ্যাডভান্স Galaxy AI ফিচার যোগ করা হবে। এই ফোনটির সঙ্গে S-Pen দেওয়া হবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 60W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার সাপোর্টেড 5000mAh ব্যাটারি থাকতে পারে।

Galaxy S26 Ultra ফোনে M14 LTPO OLED প্যানেল দিয়ে তৈরি 6.9-ইঞ্চির QHD+ Dynamic AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট, হাই ব্রাইটনেস এবং HDR সাপোর্ট করবে। 200MP ক্যামেরা সহ এই ফোনে মাল্টিপল টেলিফটো লেন্স এবং দারুণ অপটিক্যাল জুম সাপোর্ট পাওয়া যাবে। এই ফোনটিতে ভিডিও রেকর্ডিং এবং লো-লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে বড়সড় আপগ্রেড দেখা যেতে পারে।

The post এই সপ্তাহে লঞ্চ হবে 7000 টাকার চেয়েও সস্তা এবং 100000 টাকার চেয়েও দামী স্মার্টফোন, দেখে নিন লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/upcoming-phone-in-india-this-week-iqoo-15r-samsung-galaxy-s26-ultra-ai-plus-pulse-2-check-list-in-bengali/feed/ 0