Home খবর Jio এর ছোট প্ল‍্যান, কলিং ও ডেটাওয়ালা এই প্ল‍্যানগুলির নেই কোনো প্রতিযোগিতা

Jio এর ছোট প্ল‍্যান, কলিং ও ডেটাওয়ালা এই প্ল‍্যানগুলির নেই কোনো প্রতিযোগিতা

ভারতের টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও তাদের গ্ৰাহকদের জন্য বিভিন্ন ধরনের প্ল‍্যান পেশ করে থাকে। কোম্পানির কাছে এমন অনেক প্ল‍্যান আছে যেগুলির দাম সস্তা হ‌ওয়ার পাশাপাশি এগুলি রিচার্জ করলে এত সুন্দর বেনিফিট পাওয়া যায় যে মার্কেটে উপস্থিত এয়ারটেল, বিএস‌এন‌এল ও ভোডাফোন আইডিয়াকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। এবার কোম্পানি এই লিস্টের পরিধি আরও বিস্তার করে 39 টাকা ও 69 টাকা দামের দুটি প্রিপেইড প্ল‍্যান লঞ্চ করেছে। এই প্ল‍্যানগুলি রিচার্জ করে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি ডেটা ও এস‌এম‌এসের সুবিধা পাওয়া যায়। যারা কম খরচে কলের সঙ্গে ডেটা উপভোগ করতে চান তাদের জন্য এগুলি সেরা অপশন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্ল‍্যানগুলির ডিটেইলস সম্পর্কে।

JioPhone এর 39 টাকা দামের প্ল‍্যান

এখন এটিই সবচেয়ে সস্তা জিওফোন প্ল‍্যান। এতদিন কোম্পানির কাছে সবচেয়ে সস্তা জিওফোন প্ল‍্যানের দাম ছিল 75 টাকা। 39 টাকা দামের এই প্ল‍্যানে গ্ৰাহকদের 14 দিনের ভ‍্যালিডিটির সঙ্গে প্রতিদিন 100 এমবি করে ডেটা দেওয়া হয়। এছাড়াও এই প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন 100টি করে এস‌এম‌এস পাওয়া যায়। এর সঙ্গে বিভিন্ন জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন তো আছেই।

JioPhone এর 69 টাকা দামের প্ল‍্যান

কোম্পানির এই 69 টাকা দামের প্ল‍্যানটি অনেকটা 39 টাকা দামের প্ল‍্যানের মতোই। পার্থক্য রয়েছে শুধুমাত্র ডেটার দিক থেকে। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটিও 14 দিন, তবে এই প্ল‍্যানে প্রতিদিন 0.5 জিবি করে ডেটা পাওয়া যায়। এই প্ল‍্যানটি রিচার্জ করে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন 100টি করে এস‌এম‌এসের সুবিধা পাওয়া যায়। কোম্পানির সব প্ল‍্যানের মতোই এই প্ল‍্যানেও জিও অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায়।

300 ফ্রি মিনিট ও বিনামূল্যে একটি রিচার্জ

মনে করিয়ে দিই করোনা মহামারির পরিস্থিতিতে রিলায়েন্স জিও গত মাসে তাদের জিওফোন গ্ৰাহকদের জন্য 300 মিনিট ফ্রি ভয়েস কল এবং একটি ফ্রি রিচার্জের সুবিধা নিয়ে এসেছিল। এই অফার অনুযায়ী একটি রিচার্জ করালে আরেকটি রিচার্জ কোম্পানির পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হবে। এবার থেকে এই অফার 39 টাকা এবং 69 টাকা দামের প্ল‍্যানেও পাওয়া যাবে। উদাহরণস্বরূপ কোনো গ্ৰাহক 39 টাকা দামের প্ল‍্যান রিচার্জ করলে তাকে বিনামূল্যে 39 টাকা দামের আরেকটি প্ল‍্যান দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন