Home খবর realme এর সবচেয়ে সস্তা 5g phone এর ডিটেইলস, দেখে নিন কোথা থেকে এবং কিভাবে কিনবেন

realme এর সবচেয়ে সস্তা 5g phone এর ডিটেইলস, দেখে নিন কোথা থেকে এবং কিভাবে কিনবেন

realme ভারতীয় বাজারে অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড। যারা এই কোম্পানির সবচেয়ে সস্তা 5জি ফোন কিনতে চান তাদের জন্য realme C67 5G ফোনটি বর্তমানে সবচেয়ে সস্তা 5জি ফোন। এই ফোনে এইচডি+ ডিসপ্লে, 4GB/6GB র‍্যাম, 5000mAh ব্যাটারি এবং মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ প্রসেসর রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই 5জি ফোনটি সম্পর্কে।

Realme C67 5G এর দাম

বর্তমানে আমাজনে Realme C67 5G ফোনের দাম 11,229 টাকা (Sunny Oasis, 4GB+128GB)। বিভিন্ন প্ল্যাটফর্মে এই ফোনের দাম সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল-

 

প্ল্যাটফর্ম দাম
আমাজন 11,229 টাকা (4GB+128GB)
12,590 টাকা (6GB+128GB)
ফ্লিপকার্ট 11,999 টাকা (4GB+128GB)
14,499 টাকা (6GB+128GB)

কোথা থেকে কিনবেন Realme C67 5G?

Realme C67 5G ফোনটি Realme এর অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি জনপ্রিয় শপিং সাইট Flipkart এবং Amazon থেকেও কেনা যায়। Amazon-এ Axis ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যাবহার করে Realme C67 5G ফোনটি কিনলে ইনস্ট্যান্ট 7.5% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়াও মাসিক মাত্র 610 টাকা ইএমআই এর মাধ্যমে এই ফোনটি কেনা যাবে। ফ্লিপকার্টে ইউজাররা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক কার্ডের মাধ্যমে এই ফোনটি কিনলে 5% ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও এই ফোনের সঙ্গে আরও অনেক অফার উপভোগ করা যাবে।

Realme C67 5G এর স্পেসিফিকেশন