OnePlus 13s কোম্পানির লেটেস্ট কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং এতে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর রয়েছে। জানিয়ে রাখি শক্তিশালী OnePlus 13 এবং Samsung Galaxy S25 Ultra ফোনেও এই একই চিপসেট দেওয়া হয়েছে। এই লেটেস্ট ফোনটিতে 6.32-ইঞ্চির ProXDR ডিসপ্লে এবং ব্যাক প্যানেলে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই ফোনে কোম্পানির সিগনেচার অ্যালার্ট স্লাইডারের বদলে নতুন Plus Key রয়েছে, এটি OnePlus AI এর জন্য একটি বিশেষ শর্টকাট এবং ব্র্যান্ডের স্মার্ট ইকোসিস্টেমের অংশ। এই দারুণ ফোনটি 54,999 টাকা দামের বিনিময়ে কেনা যাবে। আমরা এই ফোনের এমন তিনটি বিকল্পের লিস্ট তৈরি করেছি, যেগুলিতে কম্প্যাক্ট ডিজাইনের পাশাপাশি দারুণ ফিচার পাওয়া যায়। নিচে OnePlus 13s ফোনের বেস্ট অল্টারনেটিভ সম্পর্কে আলোচনা করা হল।
OnePlus 13s ফোনের দাম এবং স্পেসিফিকেশন
OnePlus 13s ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 54,999 টাকা এবং 12GB RAM + 512GB মেমরি ভেরিয়েন্টের দাম 59,999 টাকা রাখা হয়েছে। এই ফোনের স্পেসিফিকেশন নিচে দেওয়া হল:
- ডিসপ্লে: 6.32-ইঞ্চির FHD+ ProXDR ডিসপ্লে, 120Hz LTPO রিফ্রেশ রেট, 1600nits HBM ব্রাইটনেস, 100% ডিসপ্লে P3 কালার গামুট, 10-বিট কালার ডেপ্থ
- প্রসেসর: Qualcomm Snapdragon 8 Elite
- প্রাইমারি ক্যামেরা: 50MP Sony LYT-700, f/1.8 অ্যাপার্চার, OIS
- সেকেন্ডারি ক্যামেরা: 50MP S5KJN5, 2x অপটিক্যাল জুম, f/2.0 অ্যাপার্চার, EIS
- সেলফি ক্যামেরা: 32MP, f/2.0 অ্যাপার্চার,
- ব্যাটারি ও চার্জিং: 5,850mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং:
- ওএস: Android 15 বেসড Oxygen OS 15
- ডায়মেনশন ও ওজন: 150.8mm x 71.7mm x 8.2mm, 185 গ্রাম
- কালার: ব্ল্যাক ভেলভেট, পিঙ্ক সাটিন, গ্রীন সিল্ক
- অন্যান্য ফিচার: Aqua Touch 2.0, Plus Key, 3D Cryo-Velocity Vapour Chamber, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
OnePlus 13s ফোনের বেস্ট অল্টারনেটিভ
iPhone 16e
iPhone 16e ফোনটি OnePlus 13s ফোনের একটি সেরা বিকল্প। 146.7mm হাইটের এই ফোনটি কম্প্যাক্ট এবং শক্তিশালী। Apple A18 Bionic চিপসেটের দৌলতে এই ফোনে বড় ডিসপ্লের মতোই ক্ষমতা রয়েছে এবং Apple Intelligence এর সুবিধাও পাওয়া যায়। এই ফোনে ক্লাসিক নচ ডিসপ্লে থাকার ফলে ফ্রন্ট প্যানেল দেখতে অনেকটা iPhone 14 ফোনের মতোই। ফোনটির সিঙ্গেল রেয়ার ক্যামেরা ইউজারদের অখুশি করলেও, পারফরমেন্সে কোনো অংশে কম নয়। সবচেয়ে বড় কথা ফোনটির কম্প্যাক্ট সাইজের ফলে ব্যাটারিতে কোনো প্রভাব পড়ে না।
iPhone 16e ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: 6.1-ইঞ্চির OLED, সেরামিক গ্লাস প্রোটেকশন, 2532×1170 পিক্সেল রেজোলিউশন, 60Hz রিফ্রেশ রেট, 1200nits পীক ব্রাইটনেস, P3 কালার গামুট, 460ppi পিক্সেল ডেনসিটি
- প্রসেসর: Apple A18 Bionic
- RAM ও স্টোরেজ: 8GB RAM, 512GB পর্যন্ত স্টোরেজ
- ওএস: iOS 18.4
- প্রাইমারি ক্যামেরা: 48MP ফিউশন, 26mm, f/1.6 অ্যাপার্চার, OIS
- ফ্রন্ট ক্যামেরা: 12MP, f/1.9 অ্যাপার্চার
iPhone 16e ফোনের দাম
ফ্লিপকার্টে iPhone 16e ফোনের 128GB মডেলের দাম 54,900 টাকা, 256GB মডেলের দাম 64,900 টাকা এবং 512GB মডেলের দাম 84,900 টাকা।
Xiaomi 15
Xiaomi 15 ফোনেও কম্প্যাক্ট ডিজাইন রয়েছে এবং OnePlus 13s ফোনটিকে টেক্কা দিতে সক্ষম। এই ফোনে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর যোগ করা হয়েছে, যা সুন্দর স্পীড এবং স্মুথ পারফরমেন্স দেয়। এই ফোনে মাঝে মধ্যে Xiaomi 15 Ultra ফোনের সমান স্পীড পাওয়া যায়, তবে এই কারণে হীটিং ইস্যু হতে পারে। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের সাহায্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স পাওয়া যায়। সাইজের কারণে এই ফোনের ব্যাটারি অপ্টিমাইজ করা হয়েছে, এটি মাঝারি ব্যাবহারে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ দিতে পারে।
Xiaomi 15 ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: 6.36-ইঞ্চির CrystalRes AMOLED, 120Hz রিফ্রেশ রেট, 3200nits পীক ব্রাইটনেস, 460ppi পিক্সেল ডেনসিটি
- প্রসেসর: Qualcomm Snapdragon 8 Elite
- RAM ও স্টোরেজ: 12GB RAM, 512GB স্টোরেজ
- ওএস: Android 15 বেসড Xiaomi HyperOS 2
- প্রাইমারি ক্যামেরা: 50MP Leica Light Fusion 900, f/1.62 অ্যাপার্চার
- সেকেন্ডারি ক্যামেরা: 50MP Leica 60mm ফ্লোটিং টেলিফটো, f/2.0 অ্যাপার্চার
- থার্ড ক্যামেরা: 50MP Leica আলট্রা ওয়াইড, f/2.2 অ্যাপার্চার
- ফ্রন্ট ক্যামেরা: 32MP, f/2.0 অ্যাপার্চার
- ব্যাটারি ও চার্জিং: 5,240mAh, 90W ফাস্ট চার্জিং
Xiaomi 15 ফোনের দাম
আমাজনে বর্তমানে Xiaomi 15 ফোনের 12GB+512GB মডেলের দাম 64,998 টাকা।
OPPO Find X8
OPPO Find X8 ফোনটি একটি পারফেক্ট অল-রাউন্ডার। এই কম্প্যাক্ট সাইজের ফোনে স্টাইল ও পারফরমেন্সের দারুণ কম্বিনেশন রয়েছে। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দারুণ ফটোগ্রাফি করতে সক্ষম। ফোনটির MediaTek Dimensity 9400 প্রসেসর দুর্দান্ত পারফরমেন্স দিতে পারে। এই ফোনের ব্যাটারিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, ফলে মাঝারি ব্যাবহারে এক দিনেরও বেশি ব্যাকআপ দিতে পারে।
OPPO Find X8 ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: 6.59-ইঞ্চির AMOLED, 120Hz রিফ্রেশ রেট, 4500nits পীক ব্রাইটনেস, 460ppi পিক্সেল ডেনসিটি
- প্রসেসর: MediaTek Dimensity 9400
- RAM ও স্টোরেজ: 16GB পর্যন্ত RAM, 512GB স্টোরেজ
- ওএস: Android 15 বেসড Color OS 15
- প্রাইমারি ক্যামেরা: 50MP ওয়াইড, f/1.8 অ্যাপার্চার, OIS
- সেকেন্ডারি ক্যামেরা: 50MP পেরিস্কোপ টেলিফটো, 3x অপটিক্যাল জুম, f/2.0 অ্যাপার্চার
- থার্ড ক্যামেরা: 50MP আলট্রা ওয়াইড, f/2.0 অ্যাপার্চার
- ফ্রন্ট ক্যামেরা: 32MP, f/2.0 অ্যাপার্চার
- ব্যাটারি ও চার্জিং: 5,630 mAh ব্যাটারি, 80W SuperVOOC চার্জিং
OPPO Find X8 ফোনের দাম
ফ্লিপকার্টে OPPO Find X8 ফোনের 12GB+256GB মডেলের দাম 68,999 টাকা এবং 16GB+512GB ভেরিয়েন্টের দাম 79,900 টাকা।
