Home খবর vivo 5G ফোনে আকর্ষণীয় অফার, পাওয়া যাচ্ছে 2000 টাকা ডিসকাউন্ট এবং Earbuds ফ্রি! জেনে নিন বিস্তারিত

vivo 5G ফোনে আকর্ষণীয় অফার, পাওয়া যাচ্ছে 2000 টাকা ডিসকাউন্ট এবং Earbuds ফ্রি! জেনে নিন বিস্তারিত

দীপাবলির পরও চাইনিজ টেক কোম্পানি ভিভো তাদের ভারতীয় ফ্যানদের জন্য দারুণ উপহার নিয়ে এসেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের ‘ওয়াই’ সিরিজের 7200mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর এবং 8GB RAM সহ 5G ফোনে অসাধারণ ডিসকাউন্ট অফার জারি করা হয়েছে। এই অফারে vivo Y51 Pro ফোনটি কম দামে কেনা যাবে। এই ফোনটির অফার এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

vivo Y51 Pro ফোনের অফার

vivo Y51 Pro ফোনের 8GB RAM + 128GB storage সহ বেস মডেলের দাম 34,999 টাকা। একইভাবে ফোনটির 8GB RAM + 256GB storage সহ তপ ভেরিয়েন্টের দাম 37,999 টাকা। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজন থেক্লে এই ফোনটি কম দামে কেনা যাবে।

vivo Y51 Pro ফোনের দামে এই ছাড় ব্যাঙ্ক অফার হিসাবে পাওয়া যাবে। ভিভো ডট কম থেকে ফোনটি কেনার সময় HDFC, Axis এবং SBI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই ডিসকাউন্ট পাওয়া যাবে। অপরদিকে আমাজন থেকে এই বেনিফিট পাওয়ার জন্য HDFC, Axis এবং ICICI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ত করতে হবে। জানিয়ে রাখি ইএমআই এর মাধ্যমে এই ফোনটি কিনলে এই 2000 টাকা ছাড় দেওয়া হবে। এছাড়া উপরোক্ত ব্যাঙ্কগুলির ক্রেডিট কার্ডের মাধ্যমে ফুল পেমেন্ট করা হলে vivo Y51 Pro 5G ফোনে 1400 টাকা ছাড় পাওয়া যাবে।

কোম্পানির ওয়েবসাইট থেকে এই ফোনটি কিনলে ব্র্যান্ডের পক্ষ থেকে 1899 টাকা দামের iQOO TWS 1e ইয়ারবাডস বিনামূল্যে দেওয়া হবে। অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য বা সস্তায় ফোনটি কেনার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক ক্রুন: ভিভো / আমাজন

vivo Y51 Pro ফোনের স্পেসিফিকেশন

এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য vivo Y51 Pro 5G ফোনে MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর যোগ করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.5GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। Extended RAM টেকনোলজির দৌলতে এই ফোনের 8GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যোগ করে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

vivo Y51 Pro 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 7200mAh ব্যাটারি রয়েছে। একবার ফুল চার্জে এই ফোনে 23 ঘন্টার চেয়েও বেশি ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W FlashCharge ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

এই ফোনে 1570 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির ডিসপ্লে যোগ করা হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি vivo Y51 Pro 5G ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1250nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে TUV Rheinland লো লাইট সার্টিফিকেশন রয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের কোনো ক্ষতি হবে না। এর সঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে।

vivo Y51 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে f/2.0 অ্যাপার্চারযুক্ত 50MP HD ওয়াইড আঙ্গেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। এও ফোনের ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম এবং এতে ইলেক্ত্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS), লাইভ ফটো এবং ডুয়েল-ভিউ ভিডিও ফিচার যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.05 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।