Home খবর TV কেনার অতুলনীয় সুযোগ, পাওয়া যাচ্ছে 40,000 টাকা পর্যন্ত লোভনীয় ছাড়

TV কেনার অতুলনীয় সুযোগ, পাওয়া যাচ্ছে 40,000 টাকা পর্যন্ত লোভনীয় ছাড়

প্রত‍্যেক বছর বর্ষাকাল থেকেই ভারতে উৎসবের মরশুমের জন্য আমাজন ও ফ্লিপকার্টের মতো শপিং সাইটগুলি সেলের আয়োজন করে থাকে, যা চলে দীপাবলি হয়ে প্রায় ইংরেজি নববর্ষ পর্যন্ত। করোনা পরিস্থিতিতেও এই ঘটনার কোনো বিরাম ঘটতে দেখা যায়নি। কিছু দিন আগে আমাজন এবং এবার ফ্লিপকার্টের পক্ষ থেকে অনলাইন সেলে বিভিন্ন ক‍্যাটাগরির প্রোডাক্টে আকর্ষণীয় অফার পাওয়া যাচ্ছে। এছাড়াও আজ অর্থাৎ 5 আগস্ট থেকে শুরু হ‌ওয়া এই সেলে মিড রেঞ্জ ক‍্যাটাগরির জনপ্রিয় টেলিভিশন কোম্পানি Thomson এর বিভিন্ন টিভি মডেলে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় অফার। এই পোস্টে আমরা থমসন বিভিন্ন টিভি মডেল এবং তাদের অফার সম্পর্কে কথা বলব। 

প্রথমে আসা যাক Thomson 24TM2490 টিভি মডেলের কথায়। কোম্পানির 24 ইঞ্চির এই LED TV এর দাম 10,499 টাকা। কিন্তু সেলে 1,000 টাকা ছাড় দিয়ে এই টেলিভিশনটি 9,499 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে। এক‌ইভাবে কোম্পানির 32 ইঞ্চির এল‌ইডি টিভি Thomson 32TM3290 মডেলটির দামে প্রায় 2,500 টাকা ছাড় দিয়ে 14,990 টাকার বদলে মাত্র 12,499 টাকার বিনিময়ে বেচা হচ্ছে।

কোম্পানির ‘9A’ সিরিজের 32 ইঞ্চির 32PATH0011 এল‌ইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি মডেলটি 14,499 টাকা দামে সেল করা হচ্ছে। তবে টিভিটি কেনার সময় অ্যাক্সিস ব‍্যাঙ্ক ও আইসিআইসিআই ব‍্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 10% ছাড় দেওয়া হচ্ছে। এই সিরিজের‌ই Thomson 32PATH0011BL বেজেল লেস এল‌ইডি স্মার্ট টিভির দাম 15,499 টাকা থেকে কমিয়ে 14,499 টাকা দামে সেল করা হচ্ছে, উপরন্তু ব‍্যাঙ্ক অফার তো আছেই। কোম্পানির 40PATH7777 টিভি মডেলের দাম 1,000 টাকা কমিয়ে 21,499 টাকার বদলে 20,499 টাকার বিনিময়ে বেচা হচ্ছে। ফ্লিপকার্ট সেলে Thomson 9A সিরিজের 42PATH2121 টিভি মডেলটি 27,999 টাকার বদলে 21,499 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে। এই সেলে কোম্পানির 43 ইঞ্চির 43PAH0009 এবং 43PATH0009BL টিভি দুটি যথাক্রমে 25,999 টাকার বদলে 22,999 টাকা এবং 29,999 টাকার বদলে 23,499 টাকা দামে কেনা যাবে।

এই সেলে কোম্পানির অন‍্যতম হিট ‘9R’ সিরিজের 43 ইঞ্চি 4কে এল‌ইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি 43PATH4545 মডেলটি 3,000 টাকা ছাড় দিয়ে 26,999 টাকার বিনিময়ে বেচা হচ্ছে। এক‌ইভাবে রয়েছে 50PATH1010 মডেলটি 35,499 টাকার বদলে 31,999 টাকা দামে কেনার সুযোগ। এই সিরিজের 55PATH5050 মডেলের 46,999 টাকা দামে আকর্ষণীয় 10,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। অফারে ফোনটির বর্তমান দাম 36,999 টাকা। 

Model MRP Offer Price Discount
Thomson 24TM2490 10499 9499 1000
Thomson 32TM3290 14999 12499 2500
Thomson 32PATH0011 14499 14499 0
Thomson 32PATH0011BL 15499 14499 1000
Thomson 40PATH7777 21499 20499 1000
Thomson 42PATH2121 27999 21499 6500
Thomson 43PATH0009 25999 22999 3000
Thomson 43PATH0009 BL 29999 23499 6500
Thomson 43PATH4545 29999 26999 3000
Thomson 50PATH1010 35499 31999 3500
Thomson 55PATH5050 46999 36999 100000
Thomson 43 OATHPRO 2000 37999 28499 9500
Thomson 50 OATHPRO 1212 40999 34999 6000
Thomson 55 OATHPRO 0101 49999 38999 11000
Thomson 65 OATHPRO 2020 70499 54999 15500
Thomson 75 OATHPRO2121 149999 109999 40000

সব শেষে কোম্পানির প্রিমিয়াম স্মার্ট টিভি সিরিজ ‘OATHPRO’ এর 43 OATHPRO 2000, 50 OATHPRO 1212, 55 OATHPRO 0101, 65 OATHPRO 2020 এবং 75 OATHPRO 2121 টিভি মডেলগুলি যথাক্রমে 37,999 টাকা, 40,999 টাকা, 49,999 টাকা, 70,499 টাকা এবং 1,49,999 টাকার বদলে যথাক্রমে 28,499 টাকা, 34,999 টাকা, 38,999 টাকা, 54,999 টাকা এবং 1,09,999 টাকা দামে লোভনীয় ছাড়ের সঙ্গে বিক্রি করা হচ্ছে। জানিয়ে রাখি Flipkart’s Big Savings Day সেলে Thomson কোম্পানির প্রতিটি টিভির কেনাকাটার Axis Bank এবং ICICI Bank কার্ড হোল্ডারদের জন্য থাকছে বিভিন্ন ছাড় ও অফারের পাশাপাশি 10% ইনস্ট‍্যান্ট ডিসকাউন্ট। মনে করিয়ে দিই এই সেল আজ অর্থাৎ 5 আগস্ট থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী 9 আগস্ট, 2021 পর্যন্ত।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন