Home খবর খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে Samsung Galaxy S21 FE, জেনে নিন এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স থেকে শুরু করে দাম

খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে Samsung Galaxy S21 FE, জেনে নিন এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স থেকে শুরু করে দাম

Samsung Galaxy S21 FE স্মার্টফোনটি‌র সম্পর্কে বলা হচ্ছে যে এই ফোনটি জানুয়ারি‌তে আয়োজিত হতে চলা CES 2022 ইভেন্টে লঞ্চ হতে পারে। কিন্তু সারা বিশ্বে চিপসেটে‌র কমতি হ‌ওয়ায় এই স্মার্টফোনটি সীমিত সংখ্যা‌য় উপলব্ধ হতে পারে। 91mobiles এর পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী, Samsung Galaxy S21 FE স্মার্টফোনটিকে কোম্পানি 2022 এর জানুয়ারিতে গ্লোবাল মার্কেট সহ ভারতেও লঞ্চ করতে পারে। স‍্যামসাং এর এই ফোনটি‌র কালার ভেরিয়েন্ট সম্পর্কিত তথ‍্য জানা গেছে। Samsung এর আপকামিং স্মার্টফোন Galaxy S21 FE এর ডিজাইন Galaxy S21 স্মার্টফোনে‌র মতোই। স‍্যামসাং এর এই স্মার্টফোনটিকে Snapdragon 888 এবং Exynos 2100 চিপসেটে‌র সাথে পেশ করা হবে।

Samsung Galaxy S21 FE কালার ভেরিয়েন্ট

Samsung Galaxy S21 FE স্মার্টফোনটিকে হোয়াইট, ব্ল‍্যাক, পিঙ্ক এবং গ্রীন কালারে পেশ করা হবে।

Samsung Galaxy S21 FE সম্ভাব‍্য স্পেসিফিকেশন্স

Samsung Galaxy S21 FE স্মার্টফোনে‌র সম্পর্কে বলা হচ্ছে যে এই স্মার্টফোনে 6.4-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া থাকতে পারে যার রিফ্রেশরেট 120Hz হতে পারে। এই স্মার্টফোনটি‌কে Corning Gorilla Glass এর প্রোটেকশনের সাথে পেশ করা যেতে পারে। এই ফোনটির ডিসপ্লেতে ফ্রন্ট ক‍্যামেরার জন‍্য পাঞ্চহোল কাট‌আউট দেওয়া হবে। স‍্যামসাং এর এই ফোনটিকে কোম্পানি Qualcomm Snapdragon 888 5G চিপসেট এবং Exynos 2100 চিপসেটে‌র সাথে পেশ করতে পারে। কোম্পানি এই ফোনটিকে 12GB র‍্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজের সাথে পেশ করা হবে। এই ফোনে microSD কার্ড স্লট দেওয়া হবে। স‍্যামসাং এর এই ফোনটি Android 11 OS এ আধারিত OneUI 3.1 স্কিনে রান করবে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে 5G, 4G LTE, Wi-Fi 6, GPS, NFC, Bluetooth 5.2 এবং USB Type-C পোর্ট দেওয়া হবে।

Samsung Galaxy S21 FE স্মার্টফোনটি‌তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হবে। এই ফোনটিতে প্রাইমারি ক‍্যামেরা 64MP সহ 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হবে। স‍্যামসাং এর এই ফোনটিতে 32MP এর সেল্ফি ক‍্যামেরা দেওয়া হবে। এই স্মার্টফোনে পাওয়া‌র ব‍্যাক‌আপের জন্য 4,500mAh এ্য ব‍্যাটারী এবং 15W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে।

Samsung Galaxy S21 FE স্মার্টফোনে‌র সম্ভাব্য দাম

Samsung Galaxy S21 FE স্মার্টফোনটি‌র ইউরোপিয়ান মার্কেটে‌র দাম জানতে পারা গেছে। স‍্যামসাং এই স্মার্টফোনটি‌র 8GB/128GB মডেলের দাম 920 ইউরো (প্রায় 78,000 টাকা) হতে পারে। এর সাথেই স্মার্টফোনটির 8GB/256GB মডেলের দাম 985 ইউরো (প্রায় 83,000 টাকা) হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন