সম্প্রতি চীনের বাজারে Vivo X300 ফোনটি লঞ্চ করা হয়েছিল, এবার গ্লোবাল মার্কেটেও পেশ করা হয়েছে। আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসে Vivo X300 5G ফোনটি ভারতের বাজারে পেশ হতে চলেছে। ভারতে লঞ্চের আগেই আমরা Vivo X300 ফোনটির কালার সম্পর্কে এক্সক্লুসিভলি তথ্য জানতে পেরেছি। নিচে এই স্টাইলিশ লুক, অ্যাডভান্স ফিচার ও শক্তিশালী স্পেসিফিকেশন সহ ভিভো ফোনের কালার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
আমরা Vivo X300 ফোনের কালার মডেল সম্পর্কে ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে তথ্য পাওয়া গেছে। সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং Vivo X300 ফোনটি ভারতের বাজারে তিনটি কালার অপশনে সেল করা হবে। Vivo X300 ফোনটি রেড (Red), ব্লু (Blue) এবং ব্ল্যাক (Black) কালার অপশনে কেনা যাবে। জানিয়ে রাখি চীন বা অন্যান্য গ্লোবাল বাজারে Vivo X300 ফোনটি রেড কালার অপশন থাকবে না। এক্সক্লুসিভলি এই রেড কালার অপশনে ফোনটি ভারতে লঞ্চ করা হবে।
জানিয়ে রাখি ভারতের বাইরে Vivo X300 ফোনটি ব্ল্যাক, ব্লু এবং পার্পল চারটি কালার অপশন মডেল লঞ্চ করা হয়েছে। চীনের বাজারে এই কালার অপশনগুলি Pure black, Pleasant Purple, Free Blue এবং Lucky Draw নামে পেশ করা হয়েছে। অন্যদিকে গ্লোবাল বাজারে Phantom Black, Iris Purple, Mist Blue এবং Halo Pink নামে সেল করা হচ্ছে। অর্থাৎ ভিভো ফ্যানরা X300 ফোনের Purple কালার অপশন উপভোগ করতে পারবে না।
ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির Vivo X300 Pro ফোনটি ভারতে শুধুমাত্র ব্ল্যাক এবং ব্রাউন কালারে সেল কর হবে। ভারতের বাইরে ব্লু এবং হোয়াইট সহ চারটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এই দুটি কালার অপশন ভারতীয় ইউজাররা পাবে না।
Vivo X300 ফোনটি কোম্পানির দ্বিতীয় সবচেয়ে কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন হবে। এর আগে কোম্পানি ফোনটি Vivo X200 FE ফোনের ইউএসপির সঙ্গে লঞ্চ করা হয়েছিল। Vivo X300 ফোনটিতে 2640 x 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.31 ইঞ্চির 1.5K স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট BOE Q10+ OLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট, 4500nits ব্রাইটনেস এবং 2169Hz PWM ডিমিং সহ আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে সেন্সর যোগ করা হয়েছে।
চীনে Vivo X300 ফোনটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.7GHz থেকে 4.21GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেকের সবচেয়ে নতুন এবং শক্তিশালী Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটিতে স্মুথ মাল্টিটাস্কিঙের জন্য LPDDR5x RAM ফিচার যোগ করা হয়েছে। Vivo X300 ফোনটিতে 6,040mAh battery রয়েছে এবং এতে 90W ওয়ার্ড ও 40W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য Vivo X300 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল Samsung HPB সেন্সর এবং 50 মেগাপিক্সেল LYT602 periscope telephoto লেন্স ও 50 মেগাপিক্সেল Samsung JN1 সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 92-ডিগ্রী FOV সহ 50 মেগাপিক্সেল Samsung JN1 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Vivo তাদের নতুন ফোনে Zeiss ক্যামেরা লেন্সর সঙ্গে একটি ডেডিকেটেড V3+ চিপ যোগ করা হয়েছে। এটি একটি ইমেজিং চিপ, ফলে ক্যামেরার মাধ্যমে ফটো তোলার পর ছবির পোস্ট প্রসেসিং করে এবং এই চিপটি লাইট, ব্রাইটনেস, কনট্রাস্ট, শার্পনেস এবং কালার কারেকশন সহ বিভিন্ন প্রয়োজনীয় মোডে রিপেয়ার করে বেস্ট ফটো পাওয়া যয়।
