FASTag এর একটি নতুন Scam সামনে এসেছে। একটি ভিডিও ইন্টারনেটে ক্রমশ ভাইরাল হচ্ছে যেখানে দাবি করা হয়েছে যে একটি ভিক্ষাকারী শিশু গাড়িতে থাকা FASTag স্টিকারটি তার হাতে পরা স্মার্ট ওয়াচ দিয়ে স্পর্শ করে পুরো FASTag ব্যালেন্স চুরি করে নেয়। হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং টুইটারে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ শেয়ার করছে এই ভিডিওটি। আপনিও যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আজকে আমরা আপনাকে জানাবো যে এই আশ্চর্যজনক ভিডিওটির মধ্যে কতটা সত্যি আছে আর কতটা মিথ্যে আছে । এর পাশাপাশি আপনারা এটাও বুঝতে পারবেন যে এই নতুন FASTag Scam টি আসলে কি?
কী আছে FASTag ভিডিওতে?
যদিও ফাস্ট্যাগের এই ভাইরাল ভিডিওটি প্রায় বেশিরভাগ মানুষের ফোনেই ছড়িয়ে গেছে, তবে এখনও যারা এই ভিডিওটি দেখেননি, তাদের জানিয়ে দেব যে এই ভিডিওটিতে কী দেখানো হয়েছে। ট্রাফিক সিগন্যালে যখন একটি গাড়ি পার্ক করানো হয় যখন একটি ভিক্ষাকারী বাচ্চা সেটি পরিষ্কার করতে আসে। এই ছোট্ট বাচ্চাটি, কিছু অর্থের জন্য কঠোর পরিশ্রম করে, গাড়িতে কাপড় মারতে শুরু করে। কিন্তু এর মধ্যেই গাড়ি পরিষ্কার করার সময় সে তার হাতে পরা স্মার্ট ওয়াচ দিয়ে গাড়িতে থাকা FASTag স্টিকারে টাচ করে।
FASTag এ তার স্মার্টওয়াচ টাচ করার সাথে সাথেই সেই শিশুটি টাকা না নিয়ে সেখান থেকে চলে যায়। তখন তাকে জিজ্ঞেস করা হয় যে সে টাকা নেবে না? তখন যে থেমে যায়। টাকা দেওয়ার সময় গাড়িচালক ছেলেটিকে স্মার্টওয়াচের কথা জিজ্ঞেস করলে শিশুটি পালিয়ে যায়। গাড়িতে বসে থাকা আরেকজন তার পিছু ছুটলেও তাকে ধরা যায় না। ভিডিওতে দাবি করা হয়েছে, শিশুটি স্মার্টওয়াচের মাধ্যমে FASTag স্ক্যান করে সেখান থেকে সব টাকা চুরি করে নিয়েছে!
ভাইরাল ভিডিওর সত্যতা
অনেক গাড়ি চালক এই ভিডিও দেখে চিন্তায় আছেন। তবে এই ভিডিওটি সম্পূর্ণ মিথ্যে, এটি একটি ভুয়ো ভিডিও। এইভাবে আপনার গাড়িতে ইনস্টল করা FASTag থেকে কেউ টাকা চুরি করতে পারবে না। NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অফিসিয়ালি ঘোষণা করে এই ভিডিওটিকে সম্পূর্ণ মিথ্যে বলেছে। NPCI বলেছে যে NETC FASTag লেনদেনগুলি হল P2M অর্থাৎ ব্যক্তি-থেকে-ব্যবসায়ীর মাধ্যমে হয়, তাই বহিরাগত কেও এটি স্ক্যান করতে পারবে না।
একইভাবে, FASTag ও তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে এই ভাইরাল ভিডিওটিকে মিথ্যা বলে জানিয়েছে। অন্যদিকে, paytm জাল ভিডিওতেও টুইট করে জানিয়েছে যে NETC অর্থাৎ জাতীয় ইলেকট্রনিক টোল কালেকশন নির্দেশিকা অনুসারে, FASTag পেমেন্ট শুধুমাত্র অফিসিয়াল মার্চেন্ট অর্থাৎ টোল এবং পার্কিং প্লাজা অপারেটর দ্বারা সম্পন্ন করা যেতে পারে। কোনো অননুমোদিত ডিভাইস এই FASTag স্টিকারে লেনদেন করতে পারবে না।
FASTag কিভাবে কাজ করে?
এটি হাজার হাজার মানুষের জন্য একটি স্বস্তির খবর যে ভাইরাল হওয়া ভিডিওটি মিথ্যে এবং তাদের অর্থ সুরক্ষিত আছে। এখানে আপনাদের FASTag কিভাবে কাজ করে সেটাও জানতে হবে। FASTag একটি ডিভাইস যা RFID অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন টেকনোলজিতে কাজ করে। এটিতে একটি ছোট চিপ রয়েছে, যা টোল প্লাজায় ইনস্টল করা RFID রিডার দ্বারা স্ক্যান করা হয় এবং টোল ট্যাক্সের পরিমাণ ডেবিট করে নেওয়া হয়।
FASTag-এর বড় সুবিধা হল চলন্ত যানবাহনেও এই লিঙ্ক স্থাপন করা যায় এবং System Integrator কেই লেনদেন করার অনুমতি দেওয়া হয়। কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা UPI আইডি থেকে টাকা FASTag-এ জমা হলে পরে রাস্তায় টোল কেটে কত টাকা তোলা হয়েছে এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এই সমস্ত তথ্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর কাছে থাকে।
