91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 20 Aug 2026 15:50:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 কনফার্ম হল Infinix Hot 70 Pro ফোনের ভারতীয় লঞ্চ, স্টাইলিশ ডিজাইন সহ পেশ হবে এই রং পরিবর্তনকারী স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/infinix-hot-70-pro-launch-in-india-confirmed-by-brand-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/infinix-hot-70-pro-launch-in-india-confirmed-by-brand-know-details-in-bengali/#respond Thu, 20 Aug 2026 16:34:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81988 শীঘ্রই হতে পারে Infinix Hot 70 Pro

The post কনফার্ম হল Infinix Hot 70 Pro ফোনের ভারতীয় লঞ্চ, স্টাইলিশ ডিজাইন সহ পেশ হবে এই রং পরিবর্তনকারী স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
গত মাসে আমাদের রিপোর্টের মাধ্যমে জানিয়েছিলাম টেক ব্র্যান্ড ইনফিনিক্স ভারতের বাজারে তাদের ‘Hot’ সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। গত মাসেই কোম্পানির পক্ষ থেকে ক্যাম্পেইন কনসেপ্ট সার্ভে শুরু করা হয়েছিল। এবার ইনফিনিক্সের পক্ষ থেকে Infinix Hot 70 series এর ভারতীয় লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়েছে। এই সিরিজের অধীনে Infinix Hot 70 Pro 5G ফোনটি লঞ্চ করা হতে পারে।

Infinix Hot 70 Pro ফোনের ভারতীয় লঞ্চ ডিটেইলস

ইনফিনিক্স তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে টুইট করে ভারতে ‘Hot 70’ সিরিজ টিজ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের আসন্ন ফোনের নাম সম্পর্কে জানানো হয়নি। তবে আমরা মনে করছি ফোনটি Infinix Hot 70 Pro নামে লঞ্চ করা হতে পারে।


কোম্পানির জারি করা টিজার ভিডিওতে ‘সামথিং হট ইজ কামিং’ ট্যাগলাইন সহ #gethot হ্যাশট্যাগ ব্যাবহার করা হয়েছে। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আপকামিং ফোনটি লঞ্চ করা হতে পারে। আগামী দিনে এই ফোনের অফিসিয়াল নাম প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

Infinix Hot 70 Pro ফোনের স্পেসিফিকেশন

Infinix Hot 70 Pro ফোনটি Interactive Active Matrix Cube (AMC) ডিজাইন সহ লঞ্চ করা হতে পারে। এতে অ্যালার্ট এবং অ্যানিমেশন দেখা যাবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ভারতের বাজারে ইনফিনিক্স ফোনটি Thermo Orange, Mirage Green, Silk Glow Purple এবং Dive Blue কালার অপশনে লঞ্চ করা হবে, এই অপশনগুলি তাপমাত্রা এবং লাইটের হিসাবে কালার পরিবর্তন করতে পারে।

ভারতের বাজারে Infinix Hot 70 Pro ফোনটি MediaTek Dimensity 7100 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী অক্টাকোর প্রসেসর, যা 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে পারে। ভারতে ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড XOS 16 সহ লঞ্চ করা হতে পারে।

Infinix Hot 70 Pro 5G ফোনটি 8GB RAM সহ 128GB এবং 256GB storage স্টোরেজ অপশনে সেল করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য আপকামিং ফোনটিতে বড় 6000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য Infinix Hot 70 Pro 5G ফোনটিতে 45ওয়াট ফাস্ট চার্জিং যোগ করা হতে পারে।

ফোটোগ্রাফির জন্য Infinix Hot 70 Pro 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। ফোনটির গ্লোবাল মডেলে IMX882 সেন্সর দেওয়া হয়েছিল। ভারতীয় মডেলে One-Tap AI Button যোগ করা হতে পারে।

The post কনফার্ম হল Infinix Hot 70 Pro ফোনের ভারতীয় লঞ্চ, স্টাইলিশ ডিজাইন সহ পেশ হবে এই রং পরিবর্তনকারী স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/infinix-hot-70-pro-launch-in-india-confirmed-by-brand-know-details-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল OPPO A7 Pro 5G ফোনের ডিটেইলস, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/oppo-a7-pro-5g-phone-surfaced-in-multiple-listing-with-specs-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-a7-pro-5g-phone-surfaced-in-multiple-listing-with-specs-details-in-bengali/#respond Thu, 20 Aug 2026 15:33:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81980 সার্টিফিকেশন সাইটে দেখা গেল OPPO A7 Pro 5G

The post প্রকাশ্যে এল OPPO A7 Pro 5G ফোনের ডিটেইলস, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগেই OPPO চীনের বাজারে তাদের 10000mAh battery সহ OPPO A7 Pro Max ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটিতে 50MP Selfie ক্যামেরা এবং Snapdragon 4 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। এবার কোম্পানি এই সিরিজের নতুন OPPO A7 Pro 5G স্মার্টফোন পেশ করবে বলে শোনা যাচ্ছে। সার্টিফিকেশন সাইটে OPPO A7 Pro 5G ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের একাধিক স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

OPPO A7 Pro 5G ফোনের ডিটেইলস

SIRIM, NBTC এবং SGS সার্টিফিকেশন সাইটে OPPO A7 Pro 5G ফোনটি লিস্টেড হয়েছে। এই আপকামিং ফোনটি CPH2931 মডেল নাম্বার সহ স্পট হয়েছে। মালয়েশিয়ার SIRIM সার্টিফিকেশন সাইটে ফোনেটি OPPO A7 Pro 5G নামে দেখা গেছে। এছাড়া অন্য একটি লিস্টিঙের মাধ্যমে ফোনের RAM এবং স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে জানা গেছে।

সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী ফোনটি 8GB RAM এবং 12GB RAM সহ 128GB, 256GB ও 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে। লিস্টিং অনুযায়ী OPPO A7 Pro 5G ফোনটিতে 6.57-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটির বাজারে লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। তবে শিঘ্রই OPPO A7 Pro 5G ফোনটি পেশ করা হতে পারে।

OPPO A7 Pro Max 5G ফোনের ডিটেইলস

OPPO A7 Pro Max 5G ফোনটিতে Snapdragon 4 Gen 5 প্রসেসর সহ Adreno G629 জিপিইউ রয়েছে। চীনের বাজারে ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড ColorOS 16 সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1800nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A7 Pro Max 5G ফোনটিতে 10001mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 24 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং উপভোগ করা যাবে। এই ফোনটি 7 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে OPPO A7 Pro Max 5G ফোনটিতে 27W reverse চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য OPPO A7 Pro Max 5G ফোনটির ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল wide-angle OIS ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল monochrome সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং রয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচার সহ OPPO A7 Pro Max 5G ফোনটিতে Infrared এবং NFC সাপোর্ট করে।

The post প্রকাশ্যে এল OPPO A7 Pro 5G ফোনের ডিটেইলস, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a7-pro-5g-phone-surfaced-in-multiple-listing-with-specs-details-in-bengali/feed/ 0
3D Curved AMOLED স্ক্রিন, 7050mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল iQOO Z11 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/iqoo-z11-5g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-z11-5g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Thu, 20 Aug 2026 10:53:29 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81972 ভারতে লঞ্চ হল iQOO Z11 5G

The post 3D Curved AMOLED স্ক্রিন, 7050mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল iQOO Z11 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
আইকু ভারতের বাজারে তাদের প্রোডাক্টের পরিধি বিস্তার করে নতুন iQOO Z11 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি ভারতের প্রথম MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর সহ স্মার্টফোনের স্থান দখল করেছে। 3D Curved AMOLED স্ক্রিন, 32MP সেলফি ক্যামেরা এবং 7050mAh ব্যাটারি সহ এই নতুন ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

iQOO Z11 5G ফোনের দাম

ভারতের বাজারে iQOO Z11 5G ফোনটি মোট চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 6GB RAM ও 128GB Storage যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 34,999 টাকা। এই ফোনটির 8GB RAM মডেল 128GB ও 256GB স্টোরেজ অপশনে সেল করা হবে। এই দুটি মডেলের দাম রাখা হয়েছে যথাক্রমে 39,999 টাকা এবং 44,999 টাকা। এছাড়াও এই ফোনের জন্য 12GB RAM + 256GB Storage সহ টপ মডেল 49,999 টাকা দামে পেশ করা হয়েছে।

আগামী 25 আগস্ট থেকে iQOO Z11 5G ফোনটি Celestial Blue এবং Aurora Green কালার অপশনে সেল করা হবে। প্রাথমিক সেলে এই ফোনের দামে 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার দেওয়া হবে এবং এর পাশাপাশি 1,000 টাকা আমাজন কুপন‌ও পাওয়া যাবে। অর্থাৎ এই ফোনটি 4,000 টাকা পর্যন্ত কম দামে কেনা যাবে।

iQOO Z11 5G ফোনের স্পেসিফিকেশন

এই ফোনটি Android 16 বেস্ড Origin OS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য iQOO Z11 5G ফোনে MediaTek Dimensity 7500 Turbo চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.6GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 10,99,769 AnTuTu স্কোর পেয়েছে। জানিয়ে রাখি Dimensity 7500 Turbo প্রসেসরে ডেডিকেটেড NPU যোগ করা হয়েছে।

iQOO Z11 5G ফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K স্ক্রিন রয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই 3D Curved ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট, 449PPI পিক্সেল ডেনসিটি, HDR10+ এবং 2000nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতে Low Blue Light এবং Low Flicker সার্টিফিকেশন যোগ করা হয়েছে, ফলে চোখের ওপর খুব বেশি চাপ পড়বে না।

ফটোগ্রাফির জন্য iQOO Z11 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony IMX852 OIS সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

iQOO Z11 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 7050mAh ব্যাটারি রয়েছে। আমাদের টেস্টে এই ফোনটির PCMark Battery বেঞ্চমার্ক স্কোর ছিল 16 ঘন্টা, 12 মিনিট। এই ফোনে 5 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W FlashCharge ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 20% থেকে 100% চার্জ হতে 73 মিনিট সময় লেগেছে।

এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন যোগ করা হয়েছে। এর ফলে iQOO Z11 5G ফোনটি যথেষ্ট মজবুত। এর পাশাপাশি জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 + IP69 রেটিং রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 30 মিনিট পর্যন্ত 1.5 মিটার গভীর জলে পড়ে থাকলেও কোনো ক্ষতি হবে না। এছাড়াও এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।

The post 3D Curved AMOLED স্ক্রিন, 7050mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল iQOO Z11 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-z11-5g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
ভারতে শুরু হয়ে গেছে 7000mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ Moto G Max ফোনের সেল, জেনে নিন ডিসকাউন্ট ডিটেইলস https://www.91mobiles.com/bengali/32mp-selfie-camera-phone-moto-g-max-sale-starts-in-india-with-rs-1000-discount-offer-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/32mp-selfie-camera-phone-moto-g-max-sale-starts-in-india-with-rs-1000-discount-offer-know-details-in-bengali/#respond Thu, 20 Aug 2026 09:52:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81966 শুরু হল Moto G Max 5G ফোনের সেল

The post ভারতে শুরু হয়ে গেছে 7000mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ Moto G Max ফোনের সেল, জেনে নিন ডিসকাউন্ট ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
গত সপ্তাহে মোটোরোলা ভারতের বাজারে তাদের নতুন মিড রেঞ্জ 5G স্মার্টফোন Moto G Max লঞ্চ করেছিল। এই ফোনে 7000mAh ব্যাটারির পাশাপাশি ফটোগ্রাফির জন্য 32MP সেলফি ক্যামেরা এবং গেমিঙের জন্য 6GB RAM ও Snapdragon 6s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। আজ থেকে দেশের বাজারে এই ফোনে সেল শুরু হচ্ছে। এই ফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Moto G Max ফোনের দাম

ভারতে Moto G Max ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই 5G ফোনে 6GB RAM এর সঙ্গে 128GB Storage যোগ করা হয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে 27,999 টাকা। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনটির দামে 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অফারে 6GB RAM সহ এই ফোনটি 26,999 টাকার বিনিময়ে কেনা যাবে। ফ্লিপকার্টে ICICI ও Axis ক্রেডিট কার্ড ইউজাররা এই ছাড় পাবেন। অপরদিকে কোম্পানির ওয়েবসাইটে ICICI, IDFC ও SBI ক্রেডিট কার্ডে 1000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ফোনটি PANTONE ফিনিশ সহ Stargazer, Alaskan Blue এবং Malaga কালার অপশনে সেল করা হবে।

Moto G Max ফোনের স্পেসিফিকেশন

Moto G Max 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড Hello UI সহ কাজ করে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 1.8GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6s Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য এই ফোনে LPDDR5X RAM টেকনোলজি যোগ করা হয়েছে। RAM Boost টেকনোলজির মাধ্যমে ফোনটির 6GB Physical RAM এর সঙ্গে 12GB Virtual RAM যোগ করে মোট 18GB RAM (6GB+12GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

Moto G Max ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে এই ফোনে 63 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 30W TurboPower ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। আরও জানানো হয়েছে মাত্র 20 মিনিটে ফোনটি 30% পর্যন্ত চার্জ হয়ে যাবে।

Moto G Max 5G ফোনটিতে 20:09 অ্যাসপেক্ট রেশিও এবং 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1050nits হাই ব্রাইটনেস এবং Display Color Boost সাপোর্ট করে। এই ফোনে Water Touch ফিচার যোগ করা হয়েছে, ফলে কোনো সমস্যা ছাড়াই ভেজা হাতে ফোনটি ব্যবহার করা যাবে। অন্যদিকে ফোনটিতে আর্নিং গোরিলা Glass 7i প্রটেকশন রয়েছে। এছাড়াও ফোনটির সুরক্ষার জন্য এতে IP64 রেটিং এবং MIL-STD 810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য মোটোরোলা ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony LYT600 প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স ও থার্ড এআই সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Moto G Max 5G ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

The post ভারতে শুরু হয়ে গেছে 7000mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ Moto G Max ফোনের সেল, জেনে নিন ডিসকাউন্ট ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/32mp-selfie-camera-phone-moto-g-max-sale-starts-in-india-with-rs-1000-discount-offer-know-details-in-bengali/feed/ 0
25 আগস্ট থেকে শুরু হবে BGMI LITE গেমের প্রি-রেজিস্ট্রেশন! এবার সস্তা ফোনেও পাওয়া যাবে দারুণ গেমিং এক্সপেরিয়েন্স https://www.91mobiles.com/bengali/25-august-bgmi-lite-pre-registration-date-in-india-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/25-august-bgmi-lite-pre-registration-date-in-india-know-details-in-bengali/#respond Thu, 20 Aug 2026 08:51:36 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81960 ভারতে আসতে চলেছে BGMI LITE গেম

The post 25 আগস্ট থেকে শুরু হবে BGMI LITE গেমের প্রি-রেজিস্ট্রেশন! এবার সস্তা ফোনেও পাওয়া যাবে দারুণ গেমিং এক্সপেরিয়েন্স first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে মোবাইল গেমারদের অধিকাংশ‌ই BGMI খেলেন বললে খুব একটা ভুল হবে না। সবচেয়ে বড় কথা স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রফেশনাল মধ্যবয়সী সব বয়সী ইউজাররাই এই গেমের সমান ভক্ত। এবার কোম্পানি তাদের সব ধরনের ইউজারদের কথা মাথায় রেখে BGMI LITE পেশ করতে চলেছে। কম দামের ফোনেও গেমের এই ভার্সন অনায়াসে খেলা যাবে।

ভারতে BGMI LITE গেমের লঞ্চ কনফার্ম হয়ে গেছে। KRAFTON এর জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম BGMI এর নতুন ও হালকা ভার্সন হিসাবে এই নতুন গেমটি পেশ করা হবে। আগামী 25 আগস্ট থেকে BGMI Lite গেমের প্রি-রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে। প্রথমদিকে শুধুমাত্র Android স্মার্টফোন ইউজাররা এই গেম উপভোগ করতে পারবেন এবং Google Play Store এর মাধ্যমে এই গেম ডাউনলোড করা যাবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই বছর অর্থাৎ 2026 সালের শেষের দিকে ভারতে এই গেম রোল‌আউট করে দেওয়া হবে।

BGMI LITE গেমের ফিচার

KRAFTON জানিয়ে দিয়েছে BGMI LITE গেমের ডাউনলোড সাইজ মাত্র 1GB এর কাছাকাছি রাখা হবে। যেসব ইউজাররা অপেক্ষাকৃত দুর্বল প্রসেসর এবং কম RAM সহ স্মার্টফোন ব্যাবহার করেন মূলত তাদের জন্য এই গেমটি লঞ্চ করা হবে। BGMI LITE ফোনটি লো বাজেট ফোনেও কোনো ল্যাগ ছাড়াই স্মুথভাবে খেলা যাবে এবং এটিই এই গেমের অন্যতম বিশেষত্ব। এই গেম খেলার জন্য হেভি সিপিইউ বা জিপিইউ প্রয়োজন নেই।

BGMI LITE খেলার জন্য বর্তমান BGMI প্লেয়ারদের অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে না। ইউজাররা সরাসরি BGMI Lite গেমের জন্য প্রি-রেজিস্টার করতে পারবেন এবং অফিসিয়ালি রোল‌আউট হ‌ওয়ার পর খেলা শুরু করতে পারবেন। KRAFTON ভবিষ্যতে BGMI Lite গেমের অন্যান্য ফিচার এবং গেমপ্লে এক্সপেরিয়েন্স সংক্রান্ত তথ্য শেয়ার করবে বলে আশা করা হচ্ছে।

The post 25 আগস্ট থেকে শুরু হবে BGMI LITE গেমের প্রি-রেজিস্ট্রেশন! এবার সস্তা ফোনেও পাওয়া যাবে দারুণ গেমিং এক্সপেরিয়েন্স first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/25-august-bgmi-lite-pre-registration-date-in-india-know-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই জেনে নিন 7900mAh ব্যাটারি এবং Snapdragon 4 Gen 5 প্রসেসর সহ POCO M8x 5G ফোনের ডিটেইলস https://www.91mobiles.com/bengali/poco-m8x-5g-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-m8x-5g-specifications-details-in-bengali/#respond Thu, 20 Aug 2026 07:50:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81952 POCO M8x 5G ফোনের সম্পূর্ণ ডিটেইলস

The post লঞ্চের আগেই জেনে নিন 7900mAh ব্যাটারি এবং Snapdragon 4 Gen 5 প্রসেসর সহ POCO M8x 5G ফোনের ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের বাজারে POCO তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে নতুন POCO M8x 5G স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 21 আগস্ট ভারতে POCO M8x 5G ফোনটি পেশ করা হবে। আসন্ন ফোনটি বাজারে লঞ্চের আগেই এর গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। POCO M8x 5G ফোনের দুটি সবচেয়ে বড় বিশেষত্ব প্রসেসর এবং ব্যাটারি হবে। এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা অফিসিয়াল ও লিক ডিটেইলস অনুযায়ী POCO M8x 5G ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

POCO M8x 5G ফোনের প্রসেসর

ভারতে POCO M8x 5G ফোনটি Qualcomm Snapdragon 4 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হবে। কোম্পানি জানিয়েছে ফোনটি 650K+ AnTuTu Score পেয়েছে। এটি 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীডযুক্ত স্ন্যাপড্রাগন 4 জেন 5 অক্টাকোর প্রসেসর।

কোম্পানির বক্তব্য অনুযায়ী ফাস্ট ইউআই রেসপন্সের জন্য এই চিপসেট অপ্টিমাইজ করা হয়েছে, যা অ্যাপ্লিকেশন ল্যান্ডিং টাইম কমানোর পাশাপাশি মোবাইল গেমিঙের সময় ফ্রেম স্টেবিলিটি বজায় রাখবে। POCO M8x 5G ফোনের প্রসেসর পাওয়ার এফিসিয়েন্সির সঙ্গে থার্মাল আউটপুট কম করবে। কোম্পানি জানিয়েছে এই ফোনটিতে 48 মাস পর্যন্ত ল্যাগ ফ্রি পারফরমেন্স উপভোগ করা যাবে। এছাড়াও এই ফোনে 4 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

কোম্পানির পক্ষ থেকে POCO M8x 5G ফোনটিতে ট্রিপল কুলিং টেকনোলজি দেওয়া হয়েছে। এতে 12439mm² Ultra-Large Graphite Cooling সহ 1924mm² Copper Foil লেয়ার রয়েছে। এটি হেভি প্রসেসিং চলাকালীন ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এটিকে ঠান্ডা রাখতে সাহায্য করে। ফোনের মাল্টিটাস্কিং ফাস্ট এবং স্মুথ করার জন্য এতে LPDDR4x RAM দেওয়া হয়েছে। POCO M8x 5G ফোনটিতে 6GB ফিজিক্যাল RAM এবং 6GB ভার্চুয়াল RAM এর ব্যবহারে মোট 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

POCO M8x 5G ফোনের ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য POCO M8x 5G ফোনটিতে শক্তিশালী 7900mAh Battery দেওয়া হবে। কোম্পানি জানিয়েছে একবার ফুল চার্জ করলে সাধারণ ব্যাবহারে 3 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে মাত্র 30 মিনিট চার্জ করলে 1 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ উপভোগ করা যাবে। এই ফোনে 22.5W Reverse চার্জিং ফিচার সাপোর্ট করবে, ফলে এই ফোনের সাহায্য অন্যান্য ডিভাইসও চার্জ করা যাবে।

POCO M8x 5G ফোনের ডিজাইন

POCO M8x 5G ফোনটিতে প্রিমিয়াম Vegan Leather ফিনিশ ডিজাইন দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে গোল্ডেন ডেকো রয়েছে। ভারতের বাজারে ফোনটি Leather Green, Blue এবং Black তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে। এই ফোনে মেটালিক ফিনিশ ফ্রেমের ব্যবহার করা হয়েছে, ফলে অসাধারণ মজবুতি পাওয়া যাবে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এটি IP64 রেটিং সহ লঞ্চ করা হবে।

POCO M8x 5G ফোনের ডিসপ্লে

এই আপকামিং POCO M8x 5G ফোনে Wet Touch Tech 2.0 ফিচার থাকবে, ফলে ভেজা হাতেও খুব সহজেই ফোনটি ব্যাবহার করা যাবে। একইসঙ্গে ফোনটিতে গোরিলা Glass 7i লেয়ার দেওয়া হবে।

ভারতের POCO M8x 5G ফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট সহ 825nits হাই ব্রাইটনেস সাপোর্ট করে।

POCO M8x 5G ফোনের ক্যামেরা

ফোটোগ্রাফির জন্য POCO M8x 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের সেন্সর ডিটেইলস সম্পর্কে জানানো হয়নি, তবে লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল OIS সেন্সর থাকতে পারে। এতে 2x in-sensor zoom সাপোর্ট করতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

POCO M8x 5G ফোনের লঞ্চ ডিটেইলস

আগামী 21 আগস্ট ভারতে POCO M8x 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে। এই দিন দুপুর 12 টা সময়ে ফোনের দাম এবং সেল ডেট সম্পর্কে জানানো হবে। এই দিন ফোনের অফার সংক্রান্ত তথ্য শেয়ার করা হবে। ইতিমধ্যেই শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ হয়ে গেছে, অর্থাৎ এই সাইটের মাধ্যমেই ফোনটি সেল করা হবে। এই ফোনটি 30 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে।

The post লঞ্চের আগেই জেনে নিন 7900mAh ব্যাটারি এবং Snapdragon 4 Gen 5 প্রসেসর সহ POCO M8x 5G ফোনের ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-m8x-5g-specifications-details-in-bengali/feed/ 0
26 আগস্ট 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে realme P4s 5G স্মার্টফোন, 144FPS ফ্রেম রেটে খেলা যাবে BGMI https://www.91mobiles.com/bengali/26-august-realme-p4s-5g-phone-launch-date-in-india-announced-with-dimensity-7400-ultra-and-8000mah-battery-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/26-august-realme-p4s-5g-phone-launch-date-in-india-announced-with-dimensity-7400-ultra-and-8000mah-battery-know-details-in-bengali/#respond Thu, 20 Aug 2026 06:42:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81944 26 আগস্ট পেশ হবে realme P4s 5G

The post 26 আগস্ট 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে realme P4s 5G স্মার্টফোন, 144FPS ফ্রেম রেটে খেলা যাবে BGMI first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি রিয়েলমির আপকামিং ফোনের সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। কোম্পানি তাদের P4 সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি realme P4s 5G নামে বাজারে পেশ করা হবে। এবার কোম্পানির পক্ষ থেকে আসন্ন ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 26 আগস্ট realme P4s 5G স্মার্টফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। নীচে এই বড় ব্যাটারি সহ স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

realme P4s 5G ফোনের লঞ্চ ডেট

রিয়েলমির পক্ষ থেকে আগামী 26 আগস্ট ভারতের বাজারে realme P4s 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে বলে ঘোষণা করা হয়েছে। এই দিন দুপুর 12 টা সময়ে ফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানানো হবে। শপিং সাইট ফ্লিপকার্টে আপকামিং ফোনের প্রোডাক্ট পেজ লাইভ হয়ে গেছে। অর্থাৎ এই প্ল্যাটফর্মের মাধ্যমেই realme P4s 5G ফোনটি সেল করা হবে। realme P4s 5G ফোনটি 30 হাজার টাকা দামে পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

realme P4s 5G ফোনের স্পেসিফিকেশন

realme P4s 5G ফোনটিতে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর দেওয়া হবে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী অক্টাকোর প্রসেসর, যা 2.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। আগের 10000mAh ব্যাটারি সহ realme P4 Power ফোনটি একই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। আমাদের টেস্টে ফোনটি
10,47,842 AnTuTu score পেয়েছে।

realme P4s 5G ফোনের স্মুথ গেমিং এক্সপেরিয়েন্সের জন্য এতে ডেডিকেটেড HyperVision Gaming Chip দেওয়া হয়েছে, এটি হেভি প্রসেসিঙের সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ল্যাগ ফ্রি এক্সপেরিয়েন্স দিতে সাহায্য করবে। রিয়েলমির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 144FPS এ BGMI খেলা যাবে। অন্যদিকে ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 7000mm VC Cooling চেম্বার রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য realme P4s 5G ফোনটিতে শক্তিশালী 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। অর্থাৎ এই ফোনে যেমন দীর্ঘ সময় পর্যন্ত ব্যাক‌আপ পাওয়া যাবে, আবার তেমনই অত্যন্ত দ্রুত চার্জ‌ও হয়ে যাবে।

কোম্পানির realme P4s 5G ফোনটি Samsung M14 ফিচার সাপোর্টেড ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই স্ক্রিন টেকনোলজির দৌলতে সুন্দর ব্রাইটনেসের পাশাপাশি ফোনটি এনার্জি এফিসিয়েন্ট‌ও হয়ে উঠবে। realme P4s 5G ফোনে স্মুথ স্ক্রলিঙের জন্য 144Hz রিফ্রেশ রেট থাকবে। এই ফোনের 1.5K স্ক্রিন 6500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

ফোটোগ্রাফির জন্য realme P4s 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স থাকবে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69, IP68 এবং IP66 রেটিং দেওয়া হবে। 26 আগস্ট লঞ্চের দিন আমরা পোস্টের মাধ্যমে ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানিয়ে দেব।

The post 26 আগস্ট 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে realme P4s 5G স্মার্টফোন, 144FPS ফ্রেম রেটে খেলা যাবে BGMI first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/26-august-realme-p4s-5g-phone-launch-date-in-india-announced-with-dimensity-7400-ultra-and-8000mah-battery-know-details-in-bengali/feed/ 0
21 আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে POCO M8x 5G স্মার্টফোন, থাকতে পারে Snapdragon 4 Gen 5 প্রসেসর এবং 12GB RAM https://www.91mobiles.com/bengali/poco-m8x-5g-india-launch-date-21-august-specifications-price-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-m8x-5g-india-launch-date-21-august-specifications-price-details-in-bengali/#respond Thu, 20 Aug 2026 05:39:05 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81939 21 আগস্ট ভারতে পেশ হবে POCO M8x 5G

The post 21 আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে POCO M8x 5G স্মার্টফোন, থাকতে পারে Snapdragon 4 Gen 5 প্রসেসর এবং 12GB RAM first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের বাজারে POCO তাদের M8 সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের আসন্ন POCO M8x 5G ফোনের লঞ্চ ডেট সম্পর্কে কনফার্ম জানানো হয়েছে। 21 আগস্ট ভারতে ফোনটি পেশ করা হবে। আগেই ফ্লিপকার্টে এই ফোনের মাইক্রোসাইট লাইভ হয়ে গিয়েছিল। এবার ফোনের লঞ্চ ডেট সম্পর্কেও জানানো হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ভারতে প্রথম এই স্মার্টফোনটি Qualcomm এর নতুন Snapdragon 4 Gen 5 প্রসেসর সহ পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO M8x 5G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

POCO M8x 5G ফোনের স্পেসিফিকেশন

POCO M8x 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব প্রসেসর হবে। কোম্পানি জানিয়েছে এটি এই প্রসেসর সহ ভারতের প্রথম স্মার্টফোন হবে। এই ফোনটিতে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরী Snapdragon 4 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে।

POCO এর পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটি 6.5 লক্ষের বেশি AnTuTu বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। তাই কোম্পানির আপকামিং ফোনটি শুধুমাত্র দৈনন্দিন ব্যাবহারের জন্য নয়, বরং গেমিং এবং হেভি টাস্কিঙের ক্ষেত্রেও দারুন পারফরমেন্স পাওয়া যাবে।

POCO M8x 5G ফোনটিতে 12GB পর্যন্ত কম্বাইন্ড RAM সাপোর্ট করবে। এতে ফিজিক্যাল RAM ছাড়াও 6GB পর্যন্ত ভার্চুয়াল RAM এর ব্যবহার করা যাবে। এই ফোনে LPDDR4X RAM সহ UFS 2.2 স্টোরেজ ফিচার থাকবে।

কোম্পানি জানিয়েছে ফোনটি कंपनी का दावा है कि डिवाइस को लंबे समय तक स्मूद परफॉरमेंस के लिए ऑप्टिमाइज किया गया है। ফলে 48 মাসের ল্যাগ ফ্রি পারফরমেন্স পাওয়া যাবে। একইসঙ্গে দীর্ঘক্ষণ পর্যন্ত গেমিং ও হভি টাস্কিঙের পরও ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে Triple Cooling System দেওয়া হবে। এই ফোনটিতে 12,439mm² এর আল্ট্রা-লার্জ গ্ৰাফাইড শিট, 1,924mm² কপার ফায়েল লেয়ার এবং 3.5W হাই এফিসিয়েন্স থার্মাল জেল রয়েছে।

যারা কম দামে গেমিং স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য POCO এর আপকামিং ফোনটি ভালো অপশন হতে পারে আসন্ন ফোনটিতে ফ্ল্যাট ফ্রেম দেওয়া হয়েছে। প্রকাশ্যে আসা টিজারের মাধ্যমে ফোনটির গ্ৰীন টেক্সচার রেয়ার প্যানেল দেখা গেছে। এখানে ফোনটি সম্পূর্ণ আলাদা লুকে দেখানো হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপের জন্য ক্যামেরা আইল্যান্ড দেওয়া হয়েছে। এটি গোল্ডেন ফিনিশ সহ প্রকাশ্যে এসেছে। একইসঙ্গে LED ফ্ল্যাশ মডিউলও রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ক্যামেরা মেগাপিক্সেল এবং ডিসপ্লে সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।

POCO M8x 5G ফোনের দাম

আপাতত POCO এর M8x 5G ফোনের অফিসিয়াল দাম এবং ভেরিয়েন্ট সম্পর্কে জানানো হয়নি। তবে আমরা মনে করছি ভারতের বাজারে ফোনটি 20,000 টাকার চেয়ে কম দামে লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে, Snapdragon 4 Gen 5, 12GB RAM এবং কুলিং সিস্টেম সহ 5G স্মার্টফোনটি দূর্দান্ত বিকল্প হয়ে উঠতে পারে।

যারা POCO M8x 5G স্মার্টফোনটি কিনতে চাইছেন, তারা আগামী 21 আগস্ট ভারতে লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। আমরা লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post 21 আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে POCO M8x 5G স্মার্টফোন, থাকতে পারে Snapdragon 4 Gen 5 প্রসেসর এবং 12GB RAM first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-m8x-5g-india-launch-date-21-august-specifications-price-details-in-bengali/feed/ 0
কনফার্ম হল Redmi Note 17 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট, Pro Max ফোনে থাকতে পারে 10,000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং https://www.91mobiles.com/bengali/redmi-note-17-series-global-launch-date-pro-max-10000mah-battery-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/redmi-note-17-series-global-launch-date-pro-max-10000mah-battery-know-details-in-bengali/#respond Thu, 20 Aug 2026 04:34:17 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81935 27 আগস্ট পেশ হবে Redmi Note 17 Series

The post কনফার্ম হল Redmi Note 17 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট, Pro Max ফোনে থাকতে পারে 10,000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 27 আগস্ট Redmi Note 17 Series গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে। Xiaomi Global ওয়েবসাইটে এই সিরিজের মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। এই সাইটের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ্যে এসেছে। সবচেয়ে বড় কথা Redmi Note 17 Pro Max 5G ফোনটি গ্লোবাল সিরিজের অধীনে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি 10,000mAh বড় ব্যাটারি এবং 100W HyperCharge ফিচার সহ টিজ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Note 17 Series এর গ্লোবাল লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

Redmi Note 17 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট

Xiaomi তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে Redmi Note 17 Series এর গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা করেছে। একইসঙ্গে Xiaomi Global ওয়েবসাইটে সিরিজের মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। আগামী 27 আগস্ট এই সিরিজ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি বিগত কিছুদিন ধরেই Redmi Note 17 Series এর গ্লোবাল মডেলের ফিচার সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানানো হয়েছে।

Redmi Note 17 Pro Max ফোনে থাকবে 10,000mAh ব্যাটারি

Redmi Note 17 Pro Max 5G স্মার্টফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হবে। Xiaomi জানিয়েছে ফোনটিতে 10,000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনটিতে 100W HyperCharge ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। কোম্পানি আরও জানিয়েছে ফোনের বক্সের সঙ্গে চার্জার দেওয়া হবে না।

Xiaomi এর পক্ষ থেকে Redmi Note 17 Pro Max 5G ফোনে ক্লিক করা ক্যামেরা স্যাম্পেল ইমেজ শেয়ার করা হয়েছে। ক্যামেরা স্যাম্পেলের মাধ্যমে 26mm ফোকাল লেন্থ, f/1.5 অ্যাপার্চার, 1/60-সেকেন্ড শাটার স্পীড এবং ISO 125 এর সম্পর্কে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত ফোনের ক্যামেরা সেন্সর সম্পর্কে তথ্য প্রকাশ্যে আসেনি।

Redmi Note 17 সিরিজের স্পেসিফিকেশন

কোম্পানির বক্তব্য অনুযায়ী Redmi Note 17 Series এর ফোনে 3 মিটার পর্যন্ত সার্টিফায়েড ড্রপ রেজিস্টেন্স ফিচার থাকবে। এই টেস্ট SGS সার্টিফায়েড। একইসঙ্গে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হবে।

Redmi Note 17 Series এর ফোনে 6.83 ইঞ্চির CrystalRes AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। আপাতত কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের অন্যান্য ডিসপ্লে ফিচার সম্পর্কে জানানো হয়নি।

প্রসেসিঙের জন্য এই সিরিজে Qualcomm Snapdragon 6 Gen 5 প্রসেসর দেওয়া হবে। এই ফোনটিতে 12GB ফিজিক্যাল RAM সহ মেমরি এক্সটেনশনের মাধ্যমে মোট 24GB RAM এর সাপোর্ট পাওয়া যাবে। ব্র্যান্ডের পক্ষ থেকে ফোনের সফটওয়্যার সম্পর্কে বড় ঘোষণা করা হয়েছে। কোম্পানি জানিয়েছে ফোনটিতে 72 মাস পর্যন্ত নতুন সফটওয়্যার আপডেট দেওয়া হবে।

জানিয়ে রাখি 2026 সালের 27 আগস্ট গ্লোবাল বাজারে Redmi Note 17 Series লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে Redmi Note 17, Redmi Note 17 Pro এবং Redmi Note 17 Pro Max ফোনগুলি পেশ করা হবে। এই সিরিজের Note 17 Pro Max 5G ফোনটিতে 10,000mAh ব্যাটারি, 100W HyperCharge এবং অন্যান্য দূর্দান্ত ফিচার দেওয়া হবে। আমরা লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post কনফার্ম হল Redmi Note 17 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট, Pro Max ফোনে থাকতে পারে 10,000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-note-17-series-global-launch-date-pro-max-10000mah-battery-know-details-in-bengali/feed/ 0
50MP ট্রিপল ক্যামেরা সেটআপ সহ পেশ হতে পারে iQOO 16 স্মার্টফোন, লিক হল গুরুত্বপূর্ণ ডিটেইলস https://www.91mobiles.com/bengali/iqoo-16-50mp-camera-specs-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-16-50mp-camera-specs-leaked-know-details-in-bengali/#respond Thu, 20 Aug 2026 03:33:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81930 প্রকাশ্যে এল iQOO 16 ফোনের ক্যামেরা ফিচার

The post 50MP ট্রিপল ক্যামেরা সেটআপ সহ পেশ হতে পারে iQOO 16 স্মার্টফোন, লিক হল গুরুত্বপূর্ণ ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO তাদের আপকামিং ফ্ল্যাগশিপ নাম্বার সিরিজের ওপর কাজ শুরু করেছে। বর্তমানে ক্রমাগত এই সিরিজের তথ্য প্রকাশ্যে এসে চলেছে। ইতিমধ্যেই টিপস্টার Digital Chat Station চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে নতুন পোস্টের মাধ্যমে iQOO 16 ফোনের ক্যামেরা সেটআপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। লিক অনুযায়ী এবার কোম্পানির ক্যামেরা ফিচারের ক্ষেত্রে দূর্দান্ত আপগ্ৰেড পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO 16 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল iQOO 16 ফোনের ক্যামেরা

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপাতত iQOO 16 ফোনটি তিনটি 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সহ টেস্ট করা হয়েছে। অর্থাৎ ফোনটিতে প্রাইমারি আল্ট্রা-ওয়াইড এবং 50MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে, আগের মডেলের চেয়ে iQOO 16 ফোনটির ক্যামেরা সেটআপের ক্ষেত্রে বড় আপগ্ৰেড পাওয়া যাবে।

এই ফোনটিতে 1/1.3-ইঞ্চির প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। এতে f/1.68 অ্যাপার্চারযুক্ত ক্যামেরা সেন্সর ব্যাবহার করা হবে বলে জানা গেছে। এটি এই ক্যামেরা সেটআপের সবচেয়ে বড় এবং বেশি লাইট ক্যাপচার করা সেন্সর হতে পারে। ফলে কম আলোতেও ডিটেইলস ফোটোগ্রাফি উপভোগ করা যাবে। আগেও টিপস্টার জানিয়েছিল প্রাইমারি ক্যামেরাতে OmniVision OV50Q সেন্সর দেওয়া হতে পারে।

এছাড়াও iQOO 16 ফোনটিতে 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। এতে f/2.0 অ্যাপার্চার সাপোর্ট করবে বলে জানা গেছে। একইসঙ্গে ফোনটিতে 50MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা থাকতে পারে। লিক অনুযায়ী পেরিস্কোপ ক্যামেরাতে 1/1.95-ইঞ্চির 50MP সেন্সর এবং f/2.65 অ্যাপার্চার দেওয়া হতে পারে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী ক্যামেরার লেন্স অ্যারেঞ্জমেন্ট ইনভার্টেড ডিজাইনে অবস্থিত হতে পারে। তবে এখনও পর্যন্ত পেরিস্কোপ ক্যামেরার জুম ক্ষমতা এবং ম্যাক্রো ফটোগ্রাফি সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।

iQOO 16 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

আপাতত প্রকাশ্যে আসা লিক অনুযায়ী iQOO 16 ফোনটিতে 6.85 ইঞ্চির Samsung-made ফ্ল্যাট ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিন 2K রেজোলিউশন এবং 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। হাই রিফ্রেশ রেটের কারণে গেমিং চলাকালীন স্মুথ ভিজুয়াল এক্সপেরিয়েন্স করা যাবে।

আপকামিং iQOO 16 ফোনটিতে Qualcomm এর Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে একটি ডেডিকেটেড ডিসপ্লে চিপ থাকবে বলে শোনা গেছে। বায়োম্যাট্রিক সিকিউরিটির জন্য ফোনে 3D আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। অডিওর জন্য ফোনটিতে 1115-সিরিজের সিমেট্রিক্যাল স্পিকার ও দারুন হ্যাপ্টিক ফীডব্যাকের জন্য 0916-সিরিজের X-axis লিনিয়ার মোটার থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী iQOO 16 ফোনটিতে AR coating দেওয়া হবে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 এবং IP69 রেটিং থাকতে পারে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য ফোনে USB 3.2 সাপোর্ট করবে।

কোম্পানির পক্ষ থেকে iQOO 16 ফোনটিতে বড় ব্যাটারি দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনে 8,500mAh ব্যাটারি যোগ করা হতে পারে। একইভাবে ফোনটিতে 100W ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এছাড়া ফোনে ওয়্যারলেস চার্জিং ফিচার থাকতে পারে।

কবে লঞ্চ হবে iQOO 16?

সেপ্টেম্বর মাসের শেষের বা অক্টোবর মাসের শুরুতে চীনের বাজারে iQOO 16 ফোনটি পেশ করা হতে পারে। ক্যামেরা সংক্রান্ত লিক সঠিক হলে, আপকামিং iQOO ফোনটিতে শুধুমাত্র পারফরমেন্সই নয়, বরং ক্যামেরা হার্ডওয়্যারের দিক দিয়েও বড় আপগ্ৰেড পাওয়া যাবে।

The post 50MP ট্রিপল ক্যামেরা সেটআপ সহ পেশ হতে পারে iQOO 16 স্মার্টফোন, লিক হল গুরুত্বপূর্ণ ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-16-50mp-camera-specs-leaked-know-details-in-bengali/feed/ 0