Home খবর 4-ইঞ্চির কম্প্যাক্ট ফোনে রয়েছে 50MP+48MP ক্যামেরা এবং 12GB RAM! জেনে নিন ডিটেইলস

4-ইঞ্চির কম্প্যাক্ট ফোনে রয়েছে 50MP+48MP ক্যামেরা এবং 12GB RAM! জেনে নিন ডিটেইলস

আজকের দিনে দাঁড়িয়ে ক্রমাগত কম্প্যাক্ট স্মার্টফোনের চাহিদা বেড়েই চলেছে। বিভিন্ন মোবাইল কোম্পানি তাদের ছোট স্ক্রিন সহ স্মার্টফোন লঞ্চ করছে এবং ফোনগুলি খুব সহজেই ব্যাবহার করা যাচ্ছে। তবে এবার চাইনিজ কোম্পানি FOSSiBOT এক কদম এগিয়ে মাত্র 4-ইঞ্চির স্ক্রিন সহ স্মার্টফোন লঞ্চ করেছে। সাইজের দিক থেকে ফোনটি ছোট হলেও, এই ফোনের স্পেসিফিকেশন যে কোনো হাইএন্ড ডিভাইসকে টেক্কা দিতে সক্ষম।চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ছোট ডিসপ্লে সহ FOSSiBOT F116 Pro স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

FOSSiBOT F116 Pro স্মার্টফোনটিতে মাত্র 4-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটিতে 540 × 1168 পিক্সেল রেজোলিউশন এবং 322PPI সাপোর্টেড ডিসপ্লে রয়েছে। এই ফোনটি 114.5এমএম লম্বা, 59.6এমএম চোওড়া এবং থিকনেস 23এমএম ও ওজন 207 গ্রাম রাখা হয়েছে। অর্থাৎ ফোনটির সাইজ ছোট হলেও, ব্যাটারি এবং হার্ডওয়্যারের জন্য ওজন খুব একতা কম হয়নি।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 152.6 ডিগ্রি FOV সাপোর্টেড 48 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই ছোট ফোনটিতে একটি ডেডিকেটেড ক্যামেরা বাটন এবং বিল্ট-ইন হুক রয়েছে, এটি সরাসরি ট্রাইপডে লাগানো যাবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য FOSSiBOT F116 Pro ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য FOSSiBOT F116 Pro ফোনটিতে মিডিয়াটেকের MediaTek Dimensity 7300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি, যা 2.5 গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।চীনের বাজারে স্মার্টফোনটি 12GB RAM সহ 256GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে।

কোম্পানির এই ছোট ডিসপ্লে সহ ফোনটি মিলিটারি-গ্রেড প্রোটেকশনেরভঁ সঙ্গে লঞ্চ করা হয়েছে। FOSSiBOT F116 Pro স্মার্টফোনটিতে MIL-STD-810H সার্টিফিকেশন রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 1.5 মিটার উঁচু থেকে পড়লেও সুরক্ষিত থাকবে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 + IP69K রেটিং দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটি আনলক এবং সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য কম্প্যাক্ট FOSSiBOT F116 Pro স্মার্টফোনটিতে 3,700mAh ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জিংয়ের জন্য এতে 33W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। একইসঙ্গে এই ফোনে 10W রিভার্স চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। জানিয়ে রাখি কানেক্টিভিটির জন্য ফোনটিতে অ্যাডভান্স Wi-Fi 6 এবং Bluetooth 5.4 ফিচার সাপোর্ট করে।