গত মাসের ভারতের BIS সার্টিফিকেশন সাইটে Samsung এর তিনটি আপকামিং এন্ট্রি লেভল ফোন লিস্টেড হয়েছিল। তখন মডেল নাম্বার অনুযায়ী এইফোনগুলি Galaxy A07, Galaxy F07, এবং Galaxy M07 নামে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছিল। এবার একটি নতুন তথ্য অনুযায়ী, এই তিনটি স্মার্টফোনই Bluetooth SIG রেগুলেটরি বডির থেকে অনুমোদন পেয়ে গেছে। অন্যদিকে ইউরোপে Galaxy A17 5G ফোনের সাপোর্ট পেজ লাইভ হয়ে গেছে। তাই শীঘ্রই ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।
Samsung Galaxy A07, Galaxy F07, Galaxy M07 এর Bluetooth SIG লিস্টিং
Bluetooth SIG ডেটাবেস সাইটে Galaxy A07 ফোনটি SM-A075F/DS, SM-A075M, এবং SM-A075M/DS তিনটি মডেল নাম্বার ভার্সনে দেখা গেছে। একই সার্টিফিকেশন সাইটে Galaxy F07 এবং Galaxy M07 ফোনদুটি SM-E075F/DS এবং SM-M075F/DS মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। তবে লিস্টিঙের মাধ্যমে ফোনগুলির ডিটেইলস প্রকাশ্যে আসেনি। জানিয়ে রাখি ফোনটিতে 5G কানেক্টিভিটি সাপোর্ট করে। আগামী কয়েক মাসের মধ্যে স্যামসাঙ তাদের A07, F07 এবং M07 ফোনের 5G ভার্সন লঞ্চ করতে পারে বলে আশা করা হচ্ছে।
Samsung Galaxy A17 5G এর অফিসিয়াল সাপোর্ট পেজ লাইভ
Samsung এর UK এবং সুইজারল্যান্ড স্থানীয় ওয়েবসাইটে Galaxy A17 5G ফোনের অফিসিয়াল সাপোর্ট পেজ লাইভ হয়ে গেছে। লিস্টিঙের মাধ্যমে শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে, তবে এই লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।
রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A17 ফোনটি 4G এবং 5G দুটি ভার্সনে পেশ করা হতে পারে। সম্প্রতি গীকবেঞ্চ সাইটে 4G মডেলটি SM-A175F মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। এই সাইটে ফোনটি MediaTek Helio G99 চিপসেট সহ দেখা গেছে। অন্যদিকে 5G ভার্সনের SM-A176B মডেল নাম্বার হবে বলে জানা গেছে, এটি FCC এবং SGS Fimko সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল।
FCC সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Galaxy A17 5G ফোনটিতে 25W চার্জিং দেওয়া হতে পারে। অন্যদিকে SGS Fimko লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 5,000mAh ব্যাটারি সাপোর্ট করতে পারে। তবে এখনও পর্যন্ত আপকামিং ফোনের অন্যান্য তথ্য প্রকাশ্যে আসেনি।
