এখনো পর্যন্ত আপনি পেট্রোল আর ডিজেল ক্রাইসিস এর নাম শুনেছেন কিন্তু এখন Global Chip Shortage অর্থাৎ ঘাটতি হয়ে গেছে। এমত অবস্থায় সব মোবাইল এর দাম বাড়তে পারে। এই ব্যাপারে শাওমি এর প্রেসিডেন্ট Wang Xiang একটি ইন্টারভিউ এ জানিয়েছেন। তিনি বলেছেন যে ‘গ্লোবাল মার্কেটে চিপ ক্রাইসিস এর কারনে চিপের দাম অনেকটাই বেড়েছে আর এর কারনে ফোনের দামে অতিরিক্ত ভার পরছে। এমত অবস্থায় আগামী দিনে Xiaomi ফোনের দাম বৃদ্ধি পেতে পারে।’ শোনা যাচ্ছে যে Xiaomi বিশ্বের তৃতীয় সবচেয়ে বড়ো মোবাইল নির্মাতা কোম্পানি যা China আর India সহ Europe এর বাজারেও অনেকটাই প্রভাবশালী।
রিপোর্ট অনুযায়ী চিপ সর্টেজ এর প্রভাব শুধুমাত্র মোবাইল এ না বরং গেমিং কন্সোল আর অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ এও পড়েছে। অথচ গাড়ির দাম আগে থেকেই বেশি তার ফলে ওই ইন্ডাস্ট্রিতে সেরকম প্রভাব দেখা যাবে না কিন্তু মোবাইল এর দামের উপর অনেকটাই প্রভাব ফেলবে।
কি বললেন Xiaomi এর প্রেসিডেন্ট
XIAOMI ফোনের দামে বৃদ্ধি সম্পর্কে WANG বলেছেন যে “আমরা এখনো হার্ডওয়্যার এর দাম অপ্টিমাইজ করার চেষ্টা করব আর আগের মতোই নিজেদের ইউজার্স দের সততা এর সাথে নিজেদের বেস্ট অফার আর বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব। কিন্তু কখনো না চাইলেও বাড়তি দামের ভার কন্জিউমারদের উপর দিতে হয়।”
কেন হল Global Chip Shortage আর কেন বাড়বে মোবাইল এর দাম
Global chip shortage এর কারন হল কোরোনা ভাইরাস। কোরোনার জন্য ওয়ার্ক ফ্রম হোম অনেকটাই বেশি হচ্ছে আর এরই কারণে হোম নেটওয়ার্কিং ইকিউপমেন্ট আর আর কন্জিউমার ইকিউপমেন্ট এর চাহিদা অনেকই বাড়তে দেখা গেছে। এই ডিমান্ড সাধারণ এর থেকে অনেকটাই বেশি। এই কারনে হোম ইকিউপমেন্ট নির্মাতারা প্রোডাক্টের অনেক বড়ো ইন্ভেন্টরি তৈরি করে নিয়েছ। আবার হুয়াই এর মতো বড়ো নির্মাতাও আমেরিকার প্রতিবন্ধকতা দেখে প্রোডাক্টের অনেক বড়ো স্টোরেজ করে নিয়েছে যাতে কোনো প্রভাব না পড়ে। এমত অবস্থায় বিশ্বের বাজারে চিপের ঘাটতি হয়ে গেছে আর এর কারনে তির দামে অনেকটাই বৃদ্ধি দেখা গেছে আর এখন এর প্রভাব মোবাইল সহ অন্যান্য ইকিউপমেন্ট এও পড়বে।
এছাড়া ফেব্রুয়ারিতে Texas এ অনেক বড়ো ঝড় এসেছিল আর এটি গ্লোবাল চিপ শর্টেজ এর জন্য অনেক ক্ষেত্রেই দায়ী। এই ঝড়ে অবস্থা অনেকটাই খারাপ হয়েছিল আর সেই কারনে অস্টিন আধারিত Samsung এর চিপ প্রোডাকশন এও খুব খারাপ প্রভাব পরেছিল যা চিপ ক্রাইসিস এর কারন হয়ে দাড়িয়েছে।
এই সবের কারনে কোয়ালকোম ও চিপের চাহিদা পূরন করার জন্য সংঘর্ষ করছে। অথচ রিপোর্ট অনুযায়ী এর প্রভাব এখন থেকেই স্যামসাং এর মিড আর লো বাজেট ফোনে উফর দেখা যাচ্ছে। আবার শোনা যাচ্ছে গত কিছ দিনে লঞ্চ হওয়া Qualcomm Snapdragon 888 চিপসেটের প্রোডাকশন ও প্রভাবিত হয়েছে আর এরও প্রভাব মোবাইল বাজারে পরবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
