Home খবর 48MP ট্রিপল ক্যামেরা এবং অসাধারণ ডিজাইন সহ স্যামসাঙকে টেক্কা দিতে এসে গেছে Google Pixel 10 Pro Fold স্মার্টফোন

48MP ট্রিপল ক্যামেরা এবং অসাধারণ ডিজাইন সহ স্যামসাঙকে টেক্কা দিতে এসে গেছে Google Pixel 10 Pro Fold স্মার্টফোন

বহু দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাজারে গুগল তাদের নতুন পিক্সেল স্মার্টফোনটি লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে গুগল পিক্সেল 10 সিরিজের অধীনে Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 XL এবং Pixel 10 Pro Fold চারটি স্মার্টফোন পেশ করা হয়েছে। গুগলের নতুন ফোল্ডেবল স্মার্টফোনটি Google এর লেটেস্ট Tensor G5 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে স্মার্টফোনটিতে 6.4 ইঞ্চির  কভার স্ক্রিন সহ 8 ইঞ্চির প্রাইমারি স্ক্রিন দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটি 48 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ও 5015এমএএইচ ব্যাটারি সহ পেশ করা হয়েছে।

ভারতের বাজারে Google Pixel 10 Pro Fold স্মার্টফোনটির 16GB RAM এবং 256GB স্টোরেজ অপশন 1,72,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

 Google Pixel 10 Pro Fold স্মার্টফোনটিতে 408 পিক্সেল ডেনসিটি এবং 1080 x 2364 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির OLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz অ্যাডেপ্টিভ রেট এবং 3000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। অন্যদিকে স্মার্টফোনটিতে কর্নিং গোরিলা গ্লাস 2 প্রোটেকশন যোগ করা হয়েছে।

কোম্পানি তাদের আগের Pixel 9 Pro Fold স্মার্টফোনের মতো এইবারের Google Pixel 10 Pro Fold স্মার্টফোনটিতেও 2076 x 2152 পিক্সেল সাপোর্টেড 8 ইঞ্চির ফোল্ডেবল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 373 পিক্সেল ডেনসিটি এবং অ্যাডেপ্টিভ 1-120 Hz স্ক্রিন রিফ্রেশ রেট সাপোর্ট করে। একইসঙ্গে এই ডিসপ্লেতে 3000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, এর ফলে তীব্র রোঁদ বা আলোতেও কন্টেন্ট উপভোগ করা যাবে।

ফোল্ডের মজবুতির জন্য কোম্পানি মাল্টি-অ্যালয় স্টিল বেসড এয়ারো-স্পেস গ্রেড মজবুত হিঞ্জ যোগ করেছে এবং এর সঙ্গে অ্যালুমিনিয়াম কভার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী, এই হিঞ্জ দীর্ঘদিন পর্যন্ত অক্ষত থাকবে।

প্রসেসিঙের জন্য Google Pixel 10 Pro Fold স্মার্টফোনটিতে  4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি  Google Tensor G5 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর  3.1 গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত সিঙ্গেল কটেক্স এক্স4 কোর এবং 2.6 গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত Cortex-A720 ট্রাই কোর এবং 1.92 গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত Cortex-A520 কোয়াড কোর সহ কাজ করে। একইসঙ্গে সিকিউরিটির জন্য টাইটান এম2 প্রসেসর যোগ করা হয়েছে। এই স্মার্টফোনটি 16GB RAM সহ 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটির রেয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে 1/2 ইঞ্চির ইমেজ সেন্সর সহ 48 MP ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেন্সরে এফ/1.70 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 82 ওয়াইড অ্যাঙ্গেল ফিল্ড অফ ভিউ পাওয়া যাবে। একইসঙ্গে স্মার্টফোনটিতে সেকেন্ডারি এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 127 ডিগ্রী বড় ফিল্ড অফ ভিউ সাপোর্টেড 10.5 MP সেন্সর এবং তৃতীয় 5x অপ্টিক্যাল জুম ক্ষমতাসম্পন্ন 10.8 MP টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। এছাড়া স্মার্টফোনটিতে অপ্টিক্যাল সহ ইলেক্ট্রনিক ইমেজ স্টেবলাইজেশন যোগ করা হয়েছে।

Google Pixel 10 Pro Fold স্মার্টফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 87 ডিগ্রী ফিল্ড অফ ভিউ ক্ষমতাসম্পন্ন 10 MP ফ্রন্ট এবং কভার ক্যামেরা দেওয়া হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে Google Pixel 10 Pro Fold স্মার্টফোনটি লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেম লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 7 বছরেরে ওএস আপডেট রয়েছে।

এর পাশাপাশি গুগল স্মার্টফোনটি বেশ কিছু ফিচার সহ লঞ্চ করা হয়েছে। এতে স্যাটেলাইট এসওএস সহ জরুরি অবস্থায় কল করার সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য  স্মার্টফোনটিতে IP68 রেটিং যোগ করা হয়েছে।

এছাড়া স্মার্টফোনটিতে Wi-Fi 7 সহ Bluetooth 6 সাপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপের জন্য Google Pixel 10 Pro Fold স্মার্টফোনটিতে 5015mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 30W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইভাবে Pixel 10 Pro Fold স্মার্টফোনে 15W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই স্মার্টফোনটি একবার ফুল চার্জ করলে 30 ঘন্টার বেশি ব্যাকআপ এবং এক্সট্রিম ব্যাটারি সেভার মোডে 84 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ উপভোগ করা যাবে।