Home খবর লঞ্চের আগেই প্রকাশ্যে এল Google Pixel 10 সিরিজের কালার এবং স্টোরেজ অপশন

লঞ্চের আগেই প্রকাশ্যে এল Google Pixel 10 সিরিজের কালার এবং স্টোরেজ অপশন

শীঘ্রই Google তাদের ফ্ল্যাগশিপ Pixel 10 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে একটি লিকের মাধ্যমে আপকামিং সিরিজের স্মার্টফোনের কালার এবং স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে জানা গেছে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL এবং Pixel 10 Pro Fold স্মার্টফোনগুলি আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে পেশ করা হবে। এছাড়া স্মার্টফোনগুলির সঙ্গে Pixel Watch 4 এবং Pixel Buds 2a এর কালার সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Pixel 10 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।

Pixel 10 Series এর কালার এবং স্টোরেজ ভেরিয়েন্ট (লিক)

Pixel Watch 4 এবং Pixel Buds 2a এর কালার (লিক)

রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Pixel Buds 2a ইয়ারবাডটি Fog Light, Hazel এবং Iris তিনটি কালার অপশনে পেশ করা হতে পারে। অন্যদিকে Pixel Watch 4 স্মার্টওয়াচটি Black, Gold, Moonstone এবং Silver কালার অপশনে লঞ্চ করা হতে পারে বলে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত এই প্রোডাক্টগুলি ফিচার ডিটেইলস জানা যায়নি।

Pixel 10 সিরিজের সম্ভাব্য লঞ্চ ডেট এবং ফিচার

20 আগস্ট Made by Google ইভেন্টে আপকামিং Google Pixel 10 সিরিজ লঞ্চ করা হতে পারে। এবার কোম্পানি তাদের নতুন স্মার্টফোনে Tensor G5 চিপসেট, MediaTek T900 মোডেম এবং জেনেরেটিভ AI ফিচার দেওয়া হতে পারে। এছাড়া আসন্ন স্মার্টফোনগুলি Android 16 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে।